26/06/2026
আলহামদুলিল্লাহ!
ঘরের হাঁড়ি-এর প্রথম অর্ডার সফলভাবে ডেলিভারি সম্পন্ন হলো। ❤️
প্রথম অর্ডারের সাথে পেলাম আমাদের প্রথম রিভিউও। একজন শিক্ষার্থীর জন্য ৬০ টাকায় ঘরোয়া, স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু খাবার পৌঁছে দেওয়ার যে স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছি, এমন সুন্দর প্রতিক্রিয়া আমাদের সেই স্বপ্নকে আরও শক্তি দেয়।
এমন প্রশংসাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। 🌸
আমাদের লক্ষ্য শুধু খাবার বিক্রি করা নয়, বরং ব্যস্ত শিক্ষার্থীদের কাছে মায়ের হাতের রান্নার স্বাদ পৌঁছে দেওয়া। 🏡🍚
সবার দোয়া ও ভালোবাসা কামনা করছি, যেন একই মান বজায় রেখে আরও অনেকের কাছে পৌঁছাতে পারি।
ঘরের হাঁড়ি Home kitchen
📍 Pickup Point: DIU, UIU ও ছাপড়া মসজিদ, সাতারকুল ব্রিজ এলাকা
💰 প্রতি মিল: ৬০ টাকা
#ঘরেরহাঁড়ি