Vabna - ভাবনা

Vabna - ভাবনা সুতোয় বোনা ভাবনা 🧵✨
হুপ আর্ট, হ্যান্ডমেড আর্ট, ক্রাফট & কাপড়ের ডিজাইন
কাস্টম ডিজাইন ও অর্ডার নেওয়া হয়💙

(1)

“সুতোয় বোনা ভাবনা” হলো ছোট্ট একটি হ্যান্ডমেড ক্রাফট ও আর্ট ব্র্যান্ড, যেখানে ভাবনা সৃজনশীলতা দিয়ে কাপড় সেলাই, ডিজাইন এবং আর্ট ক্রাফট তৈরি করে।
আমাদের উদ্দেশ্য হলো প্রতিটি প্রোডাক্টে ইউনিক ডিজাইন, ভালো মান এবং ব্যক্তিগত স্পর্শ রাখা।
আমরা কাস্টম অর্ডার, সীমিত সংস্করণের ডিজাইন এবং হ্যান্ডমেড ক্রাফট অফার করি।
আপনি চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে আপনার পছন্দের ডিজাইন অর্ডার করতে পারবেন।

আমার বিজনেসের সবচেয়ে প্রিয় অংশগুলোর একটি হলো—চিঠি লেখা। 🤍কেউ যখন তার প্রিয় মানুষের জন্য কিছু অর্ডার করেন, প্রোডাক্টের সঙ...
20/08/2026

আমার বিজনেসের সবচেয়ে প্রিয় অংশগুলোর একটি হলো—চিঠি লেখা। 🤍

কেউ যখন তার প্রিয় মানুষের জন্য কিছু অর্ডার করেন, প্রোডাক্টের সঙ্গে সেই মানুষটির জন্য কিছু কথাও পাঠান। সেই কথাগুলো আমি যত্ন করে সাজিয়ে একটি চিঠিতে লিখে দিই। আর সুযোগ হলে, নিজের পক্ষ থেকেও সেই অচেনা মানুষটির জন্য দু-এক লাইন লিখি।

চিঠি লেখার প্রতি আমার ভালোবাসা অবশ্য অনেক পুরোনো। তবে সবচেয়ে সুন্দর লাগে যখন একজন অজানা মানুষের জন্য লিখি—জানি না সে কে, জানি না কেমন তার গল্প; শুধু জানি, আমার লেখা কয়েকটি শব্দ একদিন তার কাছে পৌঁছাবে।

ভাবতেই ভালো লাগে—কিছু অনুভূতি, কিছু ভালোবাসা, আমার হাত হয়ে একজন মানুষের কাছে পৌঁছে যাচ্ছে।

#হুপআর্ট #হাতে_তৈরি_উপহার #ইউনিক_উপহার

আমার বাবা খুব ভালো ছবি তুলতেন।বাবা আজ বেঁচে নেই, তাই তাঁর শখটাকে বাঁচিয়ে রাখতে চেয়েছি। সেই কারণেই আমার তোলা এই বাজে বাজে...
19/08/2026

আমার বাবা খুব ভালো ছবি তুলতেন।
বাবা আজ বেঁচে নেই, তাই তাঁর শখটাকে বাঁচিয়ে রাখতে চেয়েছি। সেই কারণেই আমার তোলা এই বাজে বাজে ছবিগুলো আপনাদের দেখতে হয়। 🤍

আমি বিশ্বাস করি, ভালোবাসা চক্রবৃদ্ধি সুদের মতো—সময় যত যায়, ততই বাড়তে থাকে।

ফটোগ্রাফির ক্ষেত্রেও আমি ঠিক তেমনই এক চক্রবৃদ্ধি ভালোবাসা খুঁজে পেয়েছি। একসময় শুধু বাবার ভালোবাসা আর তাঁর শখটাকে বাঁচিয়ে রাখার জন্য ছবি তুলতে শুরু করেছিলাম। আর সেই ছবি তোলার সূত্র ধরেই আজ পর্যন্ত প্রায় ৯৮% মানুষের সঙ্গে আমার পরিচয়।

আমার মতো একজন introvert মেয়ের নিজেকে প্রকাশ করার সবচেয়ে আপন মাধ্যম হয়ে উঠেছে ছবি।

আমি যখন কোনো ছবি তুলি, ঠিক সেই মুহূর্তে বাবাকে অনুভব করি। আর সেই ছবিগুলো দেখে যখন আপনারা প্রশংসা করেন, উৎসাহ দেন—সেই ভালোবাসাটাও যেন ঘুরে ফিরে আমার কাছে আসে। ঠিক চক্রবৃদ্ধি সুদের মতো, ভালোবাসা থেকে ভালোবাসা বাড়তেই থাকে।

আমার কাছে ভালোবাসার অর্থ হলো—যাকে ভালোবাসি, সে কাছে থাকুক কিংবা না থাকুক, তার প্রিয় জিনিসগুলোকে আগলে রাখা।

যেভাবে আমি আমার বাবার শখটাকে আগলে রেখেছি।
হয়তো এটাই আমার বাবাকে ভালোবাসার সবচেয়ে সুন্দর উপায়। 🤍

18/08/2026

অর্ডার করতে ইনবক্স করুন

আসসালামু আলাইকুম।  এবারের কনটেস্ট বিজয়ী  Ritu Akter  আপু।  অভিনন্দন  আপুকে।আর যারা অংশগ্রহণ  করেছেন তাদের জন্য থাকছে আগা...
13/08/2026

আসসালামু আলাইকুম। এবারের কনটেস্ট বিজয়ী Ritu Akter আপু। অভিনন্দন আপুকে।

আর যারা অংশগ্রহণ করেছেন তাদের জন্য থাকছে আগামী ১ সপ্তাহের ফ্রী হোম ডেলিভারি অফার।
আমি একটু অসুস্থ তাই সবার জন্য আলাদা করে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারলাম না। তবে আমি সত্যিই কৃতজ্ঞ। আমার জন্য দোয়া করবেন।

    আপনারা যারা কনটেস্টে অংশগ্রহণ  করেছেন আমি চেষ্টা  করেছি সবার প্রফাইলে গিয়ে পোস্ট  দেখতে। তবু ভুল ত্রুটি হতে পারে বা ...
13/08/2026



আপনারা যারা কনটেস্টে অংশগ্রহণ করেছেন আমি চেষ্টা করেছি সবার প্রফাইলে গিয়ে পোস্ট দেখতে। তবু ভুল ত্রুটি হতে পারে বা কারো পোষ্ট আমার চোখে নাও পড়তে পারে বা আপনার প্রফাইল লক থাকতে পারে। তাই সবার কাছে অনুরোধ আপনাদের পোস্টের স্কিনশর্ট যদি কমেন্টে দিতেন তাহলে আমার জন্য এবং আপনাদের জন্য সুবিধা হবে

এই হুপফ্রেমটি তৈরি করেছি আমার গত কন্টেস্টের বিজয়ী Ashraful Islam Mashrafe  জন্য। 🤍যিনি ক্যামেরার লেন্সে খুঁজে নেন সুন্দর...
11/08/2026

এই হুপফ্রেমটি তৈরি করেছি আমার গত কন্টেস্টের বিজয়ী Ashraful Islam Mashrafe জন্য। 🤍

যিনি ক্যামেরার লেন্সে খুঁজে নেন সুন্দর মুহূর্ত,
ফুলের মাঝে খুঁজে নেন প্রকৃতির মায়া,
আর এক পিয়ালা ধোঁয়া ওঠা চায়ে খুঁজে নেন নিজের প্রশান্তি। ☕🌸📷

একজন মানুষের ভালো লাগাগুলোকে যদি ঠিক তেমনি একটি ফ্রেমে বন্দী করা যায়, তাহলে সেই ফ্রেমটি কেমন হবে?

আমার এবারের কন্টেস্ট বিজয়ীর জন্য তাই শুধু একটি হুপফ্রেম বানাইনি,
বানানোর চেষ্টা করেছি তাঁর ভালোবাসার ছোট্ট একটা গল্প। 🧵🤍

আর আমার হাতে তৈরি এই ছোট্ট ভালোবাসার গল্পটা
তাঁর মুখে একটুখানি হাসি ফুটিয়ে তুলুক—
এটুকুই চাওয়া। 🌸

বি.দ্র. এটা কিন্তু বিগত বিজয়ীর পুরষ্কার। চলতি কনটেস্টে এখনও ২ দিন চলবে ইনশাআল্লাহ। সবাই অংশগ্রহণ করবেন প্লিজ

আপনার পছন্দের পানীয় কী—চা নাকি কফি? ☕🤎আর আপনার প্রিয় মানুষটির? চা নাকি কফি?আসলে চা হোক কিংবা কফি—দুটোই তো এক পেয়ালা প...
10/08/2026

আপনার পছন্দের পানীয় কী—চা নাকি কফি? ☕🤎
আর আপনার প্রিয় মানুষটির? চা নাকি কফি?
আসলে চা হোক কিংবা কফি—দুটোই তো এক পেয়ালা প্রশান্তি। 🌸
আচ্ছা, কেমন হয় যদি সেই এক পেয়ালা প্রশান্তি হাতে সেলাই করে আপনার ঘরের দেওয়ালের এক কোণে সাজিয়ে রাখা যায়? 🧵☕💜
আর যদি আপনার প্রিয় মানুষটির জন্য এমন একটি ফ্রেম উপহার দেন, তাহলে কিন্তু মন্দ হয় না! 🥹
সবসময় তো সময় হয় না প্রিয় মানুষটিকে পাশে বসিয়ে এক কাপ চা খাওয়ানোর…
তবে দেওয়ালের এক কোণে থাকা এই চায়ের কাপটি যখনই তার চোখে পড়বে, হয়তো এক মুহূর্তের জন্য হলেও আপনার কথাই মনে পড়বে। 🤎
☕ এই চায়ের কাপটি দেখে আপনার কার কথা মনে পড়ছে?
তাকে একটু মেনশন করুন। 😌💜
আর আপনার সেই প্রিয় মানুষটির জন্য এমন একটি সুন্দর, হাতে সেলাই করা উপহার অর্ডার করতে ভুলবেন না। 🎁🧵
#হুপআর্ট #হাতে_সেলাই #হাতে_তৈরি_উপহার #ইউনিক_উপহার

  🌸 পিচ্চি একটা কন্টেস্ট! 🎁✨আসসালামু আলাইকুম সবাইকে। 💗হঠাৎ করেই ভাবলাম, আমার প্রিয় মানুষগুলোর জন্য একটা ছোট্ট কন্টেস্টে...
09/08/2026



🌸 পিচ্চি একটা কন্টেস্ট! 🎁✨

আসসালামু আলাইকুম সবাইকে। 💗
হঠাৎ করেই ভাবলাম, আমার প্রিয় মানুষগুলোর জন্য একটা ছোট্ট কন্টেস্টের আয়োজন করি। 🥰

কন্টেস্টের নিয়ম কিন্তু একদমই সহজ! 🌷

✨ যেভাবে অংশগ্রহণ করবেন—

১️⃣ এই পোস্টটি পাবলিক করে শেয়ার করবেন।

২️⃣ শেয়ার করা পোস্টে লিখবেন—
💌আমার কাজ বা পেজ নিয়ে আপনাদের মনে যা আসে, নিজের মতো করে সুন্দর কিছু কথা লিখবেন।

৩️⃣ আমার পেজটিকে সেই পোস্টে মেনশন করবেন।

৪️⃣ আপনার ১০ জন বন্ধুকে পোস্টটিতে মেনশন করবেন। ❤️

ব্যস! এতটুকুই। 🌸

তবে এবারের বিজয়ী বাছাইটা একটু অন্যরকম হবে! 🥹💖
যার পোস্টটা আমার কাছে সবচেয়ে ভালো লাগবে, যার লেখাগুলো আমার হৃদয় ছুঁয়ে যাবে, সেই একজনকেই বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে। 🏆✨

আর বিজয়ীর জন্য থাকবে একটি সুন্দর হুপ ফ্রেম। 🎁🌷

⏰ কন্টেস্ট চলবে ৭২ ঘণ্টা।

তাই দেরি না করে এখনই অংশগ্রহণ করুন। 🥰
আপনাদের ছোট্ট কিছু সুন্দর কথা আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। ❤️

দেখি তো, কার লেখাটা আমার হৃদয় ছুঁয়ে যায়! 🌸💌

আপনি যদি নিজের জন্য কিংবা আপনার প্রিয় কোনো মানুষের জন্য এমন একটি উপহার খুঁজে থাকেন, যা দেখলেই মনে থাকবে সারাজীবন—তাহলে ...
07/08/2026

আপনি যদি নিজের জন্য কিংবা আপনার প্রিয় কোনো মানুষের জন্য এমন একটি উপহার খুঁজে থাকেন, যা দেখলেই মনে থাকবে সারাজীবন—তাহলে আমাদের হুপ আর্ট হতে পারে আপনার সেরা পছন্দ। 💖

🌸 প্রতিটি হুপ আর্ট সম্পূর্ণ হাতে তৈরি এবং আপনার পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করা হয়।

✨ নাম
📸 ছবি
📅 বিশেষ তারিখ
💌 কিংবা আপনার মনের মতো যেকোনো ডিজাইন

ভালোবাসা, যত্ন আর নিখুঁত হাতের ছোঁয়ায় তৈরি প্রতিটি হুপ আর্ট শুধু একটি উপহার নয়—এটি হয়ে ওঠে একটি সুন্দর স্মৃতি, যা বছরের পর বছর আগলে রাখা যায়। 🤍

আজই ইনবক্স করুন এবং আপনার প্রিয় মানুষটির জন্য তৈরি করুন একদম ইউনিক একটি উপহার। 🎁

#বাংলাদেশ #হুপআর্ট #হাতে_তৈরি #কাস্টম_গিফট #ইউনিক_উপহার #উপহারের_সেরা_পছন্দ

Address

Bagerhat
9300

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vabna - ভাবনা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share