Fatima's Kitchen KSA

Fatima's Kitchen  KSA Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Fatima's Kitchen KSA, Badarpur, Barishal.
(6)

আল্লাহ সর্বশক্তিমান 🤲❤️
👩‍🍳Fatima's kitchen KSA - ঘরের রান্না, মনের মতো করে🍛 প্রতিদিন নতুন রেসিপি
My YouTube channel link 🫴 https://www.youtube.com/

25/09/2026

জুম্মার দিনের বিশেষ আমল জেনে রাখুন।

আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা তাঁরই প্রতি, যিনি আমাদেরকে আরও একটি সুন্দর সকালের আলো দেখার তৌফিক দান করেছেন। 🌸নতুন সকাল মান...
25/09/2026

আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা তাঁরই প্রতি, যিনি আমাদেরকে আরও একটি সুন্দর সকালের আলো দেখার তৌফিক দান করেছেন। 🌸

নতুন সকাল মানেই নতুন আশা, নতুন স্বপ্ন আর মহান আল্লাহর অশেষ রহমতের প্রতি কৃতজ্ঞতা। আল্লাহ আমাদের আজকের দিনটি শান্তি, সুখ ও বরকতে পরিপূর্ণ করে দিন। আমিন। 🤲

শুভ সকাল। 🌼

আলহামদুলিল্লাহ। 🤍অনেকটা সময় অপেক্ষায় ছিলাম, আর মনের ভেতর একটা ভয়ও কাজ করছিল—ভাবছিলাম, আবারও হয়তো ডেঙ্গু পজিটিভ আসবে।...
24/09/2026

আলহামদুলিল্লাহ। 🤍

অনেকটা সময় অপেক্ষায় ছিলাম, আর মনের ভেতর একটা ভয়ও কাজ করছিল—ভাবছিলাম, আবারও হয়তো ডেঙ্গু পজিটিভ আসবে। অবশেষে রাত ৯টার দিকে রিপোর্ট হাতে পেলাম। আলহামদুলিল্লাহ, রিপোর্ট নেগেটিভ এসেছে। 🥹

সত্যিই, আল্লাহর প্রতিটি পরিকল্পনাই উত্তম। আমরা অনেক কিছু নিয়ে দুশ্চিন্তা করি, ভয় পাই, নিজের মতো করে পরিকল্পনা করি; অথচ আল্লাহ সবকিছু আমাদের চেয়েও সুন্দরভাবে গুছিয়ে রাখেন। হয়তো আল্লাহ আমাকে ভালোবেসেছেন বলেই, আমার অগোছালো চিন্তার মাঝেও এত সুন্দর একটি সুসংবাদ লিখে রেখেছিলেন।

আর এই সুসংবাদের পেছনে আমার প্রিয় মানুষগুলোর দোয়াও আছে। যারা নামাজে দাঁড়িয়ে, সিজদায় গিয়ে, নীরবে আমার জন্য দোয়া করেছেন—আল্লাহ তাদের প্রতিটি দোয়া কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। 🤍

আজ আবারও মনে হলো—
দোয়া কখনো বৃথা যায় না, আর আল্লাহর ওপর ভরসা রাখলে শেষটা সুন্দরই হয়।

শুকরিয়া, হে আল্লাহ।
তোমার সিদ্ধান্তই সর্বোত্তম, তোমার পরিকল্পনাই সবচেয়ে সুন্দর।
আলহামদুলিল্লাহি ‘আলা কুল্লি হাল।

আলহামদুলিল্লাহ 🥳🙏আজকে আমার Fatima's Kitchen পেজে Consistent Post Creator Badge পেলাম 🌟ফেসবুক থেকে এই সম্মানটা পেয়ে সত্য...
24/09/2026

আলহামদুলিল্লাহ 🥳🙏

আজকে আমার Fatima's Kitchen পেজে Consistent Post Creator Badge পেলাম 🌟

ফেসবুক থেকে এই সম্মানটা পেয়ে সত্যি অনেক খুশি লাগছে। টানা ২ সপ্তাহ তোমাদের ভালোবাসায় পোস্ট করে গেছি, আর তোমরা এত সাপোর্ট করেছো বলেই আজ এই ব্যাজটা পেলাম ❤️

এইভাবে সবসময় আমার পাশে থেকো আপুরা 🥰🤲

দুই দিন অসুস্থ থাকার পর আবারও বুঝলাম—সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত! অসুস্থ না হলে হয়তো এই অনুভূতিটা এত গভীরভাবে বোঝা য...
24/09/2026

দুই দিন অসুস্থ থাকার পর আবারও বুঝলাম—সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত! অসুস্থ না হলে হয়তো এই অনুভূতিটা এত গভীরভাবে বোঝা যায় না।

এই সময়টাতে আমার দুই ছেলে যেভাবে পাশে থেকেছে, তাতে মনে হয়েছে—ওরাই আজ আমার সবচেয়ে বড় ভরসা, আমার সবচেয়ে কাছের বন্ধু। আলহামদুলিল্লাহ, আমি ওদের যতটুকু শিক্ষা দিতে পেরেছি, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো—হালাল-হারাম মেনে চলা, সত্যের সঙ্গে থাকা ও মিথ্যা বর্জন করা, বড়দের সম্মান করা এবং কারও সঙ্গে বেয়াদবি না করা। ছোটবেলা থেকেই নামাজ-রোজার অভ্যাসও ওদের জীবনের অংশ। আলহামদুলিল্লাহ, আজও তারা সেই শিক্ষাগুলো ধরে রেখেছে। আমার একটাই দোয়া—আমি না থাকলেও যেন ওরা সারাজীবন এই আদর্শগুলো আঁকড়ে থাকে। ইনশাআল্লাহ।

আমার পাশে প্রিয় মানুষগুলো কাছাকাছি না থাকলেও সবাই খোঁজ নিচ্ছেন, ভালোবাসা দিচ্ছেন—এটাও আমার জন্য অনেক বড় পাওয়া।

আর এই অসুস্থতাও আমার কাছে অনেক ভালো লাগে। আলহামদুলিল্লাহ। কারণ আমি বিশ্বাস করি, আমার আল্লাহ আমাকে ভালোবেসেই এই অসুস্থতা দান করেছেন। তাই এটাকে আমি খুব স্বাদরেই গ্রহণ করেছি। আলহামদুলিল্লাহ।

আল্লাহর প্রতিটি পরিকল্পনাই উত্তম। আল্লাহও উত্তম।

যিনি ঘুম নামক মৃত্যু থেকে আলহামদুলিল্লাহ আমাদের আরেকটি সুন্দর সকালের আলো দেখিয়েছেন—সকল প্রশংসা একমাত্র তাঁরই। 🤲🌸নতুন সক...
24/09/2026

যিনি ঘুম নামক মৃত্যু থেকে আলহামদুলিল্লাহ আমাদের আরেকটি সুন্দর সকালের আলো দেখিয়েছেন—সকল প্রশংসা একমাত্র তাঁরই। 🤲🌸

নতুন সকাল, নতুন আশা আর নতুন দিনের শুরু হোক আল্লাহর শুকরিয়া দিয়ে। ❤️
সবাইকে ফাতিমাস কিচেনের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভ সকাল। ☀️🍃

আলহামদুলিল্লাহ, আজকের দিনটাও হোক সুন্দর ও বরকতময়। 💕

মৃত্যুর কোনো নির্দিষ্ট সময় নেই, কোনো নির্দিষ্ট বয়সও নেই। মানুষ জানে না—কখন তার পৃথিবীর পথচলা শেষ হয়ে যাবে। হয়তো কোনো...
23/09/2026

মৃত্যুর কোনো নির্দিষ্ট সময় নেই, কোনো নির্দিষ্ট বয়সও নেই। মানুষ জানে না—কখন তার পৃথিবীর পথচলা শেষ হয়ে যাবে। হয়তো কোনো একদিন আমিও হঠাৎ করেই চলে যাবো, এই সুন্দর পৃথিবী ছেড়ে।

পেছনে রেখে যাবো আমার জীবনের সবচেয়ে আপন পাঁচজন মানুষকে—আমার স্বামী, আমার সন্তান, আমার বাবা, মা এবং আমার জীবনের সেই প্রিয় মানুষটি, যার ভালোবাসা ও উপস্থিতি আমার পৃথিবীকে পূর্ণ করে।

এই মানুষগুলোই আমার শান্তি, আমার শক্তি, আমার ভালোবাসা, আমার বেঁচে থাকার অনুপ্রেরণা—আমার পুরো পৃথিবী। তাদের ছাড়া আমার জীবন সত্যিই অর্থহীন। আমার জীবনে যতটুকু ভালোবাসা, যতটুকু সুখ, যতটুকু পূর্ণতা—সবকিছুর সঙ্গেই তারা জড়িয়ে আছে।

হয়তো কোনো একদিন আমি থাকবো না। তখন হয়তো আমার এই কথাগুলোই তোমরা পড়বে। তাই আজই বলে যেতে চাই—আমি যদি কখনো কাউকে কোনো কথা, কোনো আচরণ বা কোনো কাজের মাধ্যমে কষ্ট দিয়ে থাকি, বিশ্বাস করো, তা কখনোই মন থেকে ছিল না। সবই আমার হঠাৎ রাগ। মানুষ হিসেবে আমার ভুল-ত্রুটি থাকতেই পারে।

আমার কোনো কথায় বা কাজে যদি কখনো তোমাদের হৃদয় কেঁদে থাকে, তাহলে আমাকে মন থেকে ক্ষমা করে দিও। ❤️

আমি শুধু চাই, আমি না থাকলেও তোমাদের ভালোবাসার মধ্যে আমার স্মৃতিটুকু বেঁচে থাকুক।

আমার এই পাঁচজন মানুষই আমার জীবনের সব।
তাদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় পাওয়া।
তাদের ছাড়া আমার পৃথিবী অসম্পূর্ণ।

আলহামদুলিল্লাহ শুভ সকাল
22/09/2026

আলহামদুলিল্লাহ শুভ সকাল

মজাদার শাক ভাজি করলাম তবে অনেকেই জানে না এটা কিসের শাক ভাজি। যদি কেউ জেনে খাকুন কমেন্টে রেখে যাবেন  #সহজ  #রান্না  #শাক ...
22/09/2026

মজাদার শাক ভাজি করলাম তবে অনেকেই জানে না এটা কিসের শাক ভাজি। যদি কেউ জেনে খাকুন কমেন্টে রেখে যাবেন #সহজ #রান্না #শাক #ভাজি

22/09/2026

দেশি মুরগির ঝাল ঝাল ভুনা হচ্ছে দুপুরের জন্য 🍗🔥😋

এভাবে তেলের মধ্যে কষিয়ে রান্না করলে স্বাদ মুখে লেগে থাকে, গরম ভাতের সাথে আর কিছু লাগে না 👌❤️

তোমরা মুরগি ভুনাতে ঝাল বেশি খাও নাকি কম আপুরা? 👇🥰

#দেশিমুরগি #মুরগিভুনা

Address

Badarpur
Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fatima's Kitchen KSA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share