DINE & DECOR

DINE & DECOR Cooking � Home Decor � Premium Homemade Spices �

26/09/2026

গাছ থেকে বের হওয়া ছোট ছোট চারাগুলো আলাদা করে লাগিয়েছিলাম।
সেই ছোট্ট চারাগুলোই আজ মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে! 🌿🤍
সবাই একটু মাশাআল্লাহ বলবেন। 🥰

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন! 😭🌿আমার প্রিয় গাছটার শেষ পরিণতি এটাই ছিল!এটা ছিল আমার ইউনিভার্সিটি জীবনের শেষ স...
25/09/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন! 😭🌿
আমার প্রিয় গাছটার শেষ পরিণতি এটাই ছিল!

এটা ছিল আমার ইউনিভার্সিটি জীবনের শেষ সঙ্গী। 💚
ঘরের যে কোনো এক কোণে রাখলেই জায়গাটাকে কেমন যেন সুন্দর করে দিত। তাই গাছটা আমার ভীষণ প্রিয় ছিল।

কিছুদিন আগে খুব শখ করে এই ছবিটা পোস্ট করলাম…
তারপর কিছুদিন যেতে না যেতেই গাছটা মারা গেল! 🥲

এখন আবার সন্দেহ হচ্ছে—ছবিটা কি আমি পোস্ট করেছিলাম, নাকি কারও নজর লাগার ব্যবস্থা করে দিয়েছিলাম! 😂🧿

নজর সত্যি হোক আর না হোক,
এখন থেকে প্রিয় গাছের ছবি পোস্ট করার আগে একটু সাবধান হতে হবে! 🤣🌿

24/09/2026

জলকুঠির এর হাঁসের মাংসটা সত্যিই দারুণ ছিল! 😋
স্বাদে, মশলায়—একেবারে জমে গেছে। ❤️
কিছু খাবারের স্বাদ মনে থেকে যায় অনেকদিন।

23/09/2026

নদীর ধারে সাদা কাশফুল দুলছে,
শরৎ যেন চুপিচুপি তার সৌন্দর্য মেলে ধরেছে… 🤍🌾
এই দৃশ্যটা দেখলেই মনটা কেমন শান্ত হয়ে যায়। #শরৎ #কাশফুল #নদীরপাড়

22/09/2026

বাগানের কোণে ফুটে থাকা গোলাপগুলোই যেন ঘরের ছোট্ট সুখ 🌹🌿
ফুলের সৌন্দর্য দেখলেই মনটা কেমন শান্ত হয়ে যায়। ❤️

21/09/2026

“এই স্বাদের পেছনে যে মশলাটা আছে, সেটাও আমার নিজের খুব পছন্দের। তাই শুধু রান্নাটা না, সেই স্বাদের রহস্যটাও আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। কারও ভালো লাগলে, নিজের রান্নাঘরেও একদিন চেষ্টা করে দেখতে পারেন।” #মিক্সডাল #ডালেররেসিপি

20/09/2026

কোথাও ফুল ফুটে, কোথাও সবজি দোলে—ছোট্ট ছাদটায় প্রকৃতি নিজের মতো করেই সাজে। 🌿🌸 #ছাদবাগান #সবুজেরমায়া 🌿

19/09/2026

“ব্যস্ত শহর ঢাকা—
ছুটে চলা দিনের ফাঁকে চোখে পড়া কিছু দৃশ্য,
পুরোনো দিনের ঐতিহ্যের কিছু চেনা ছোঁয়া,
যা আজও শহরের গল্প বলে।” 🌿 #পুরোনো_ঢাকা

18/09/2026

বাজারের মিষ্টি নয়, নিজের হাতে বানানো মিষ্টির আনন্দটাই আলাদা! 🤍
একবার পরিবারের সবাইকে খাওয়ান—তারপর প্রশংসাটা নিজের কানেই শুনুন। 😍 #মালাইসন্দেশ #নিজেরহাতেরতৈরি

🌿 মায়ের ছাদবাগান মানেই ফুল 🌸, ফল 🍋, সবজি 🥬 আর মুরগি 🐔—সবকিছুর একসাথে বসবাস! ❤️মাশাআল্লাহ, ছাদ কৃষিতে নিজেদের চাহিদা মেট...
17/09/2026

🌿 মায়ের ছাদবাগান মানেই ফুল 🌸, ফল 🍋, সবজি 🥬 আর মুরগি 🐔—সবকিছুর একসাথে বসবাস! ❤️

মাশাআল্লাহ, ছাদ কৃষিতে নিজেদের চাহিদা মেটানোর পাশাপাশি আত্মীয়-স্বজন, মেয়ে আর নাতি-নাতনিদেরও দিতে পারেন—এতেই মায়ের সবচেয়ে বেশি আনন্দ। ❤️

ফুলের প্রতি মায়ের শখ ভীষণ। কিছু গাছ আমার কাছ থেকে নেওয়া, কিছু নিজের কেনা, কিছু আমার বোনের কাছ থেকে আর কিছু আত্মীয়-স্বজনের কাছ থেকে পাওয়া। এভাবেই ধীরে ধীরে ছাদটা ভরে উঠেছে সবুজ আর ফুলে। 🌸🌿

তবে মায়ের গাছ লাগানোর প্যাঁচটা একটু অন্যরকম! 😄
ফুলের পাশে সবজি, সবজির পাশে ফল—আবার কোথাও ফুলের গাছের মাঝেই সবজির বীজ বুনে দিয়েছেন, সেখানেও দিব্যি গাছ হয়ে গেছে!

আর কিছুই বাদ যায়নি। বাইক চালানোর হেলমেট নষ্ট হয়ে পড়েছিল, সেটাও মায়ের চোখে গাছ লাগানোর সুন্দর একটা পাত্র! হেলমেটের মধ্যেও গাছ লাগানো হয়েছে। 😂
যে-ই সেই হেলমেট দেখেছে, অন্তত একবার হলেও হেসেছে—“আর কিছুই বাদ রাখবে না!” 😄

হেলমেট হোক কিংবা যাই হোক, মায়ের চোখে জায়গা পেলেই সেখানে গাছ লাগানো চাই! 🌱

আর মুরগির জন্য তো আলাদাই ব্যবস্থা আছে—ছাদের এক পাশে দুইটা ঘর করে মুরগি পালন করেন। কিন্তু এত ব্যবস্থা থাকার পরও আমাদের শখের আড্ডাঘরটাও শেষ পর্যন্ত রক্ষা পেল না! 😂

যে ঘরটা আমরা বানিয়েছিলাম সবাই মিলে বসে গল্প করব, খাওয়া-দাওয়া করব, আড্ডা দেব—সেটাও মা শেষ পর্যন্ত মুরগির ঘর বানিয়ে ফেললেন! 🐔🤣

এক কথায়, মায়ের ছাদে এমন কোনো জায়গা নেই যেখানে কিছু না কিছু ফলন হচ্ছে! 🌱
আর সবকিছুর মাঝে আছে মায়ের শখ, পরিশ্রম আর আপনজনদের কিছু দিতে পারার আনন্দ। ❤️

Address

Hajigonj
Chandpur
3610

Website

Alerts

Be the first to know and let us send you an email when DINE & DECOR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share