Arya's Kitchen

Arya's Kitchen Home made food & Baking items

Assalamualikum everyone
Welcome to our page.We serve fresh home made food,bekary items,frozen food.We supply the best quality food at reasonable price.

18/02/2026
আলহামদুলিল্লাহ ডেলিভারি ডান😇আসছে পবিত্র মাহে রমজান। ইবাদত আর ব্যস্ততার এই মাসে ইফতারের প্রস্তুতি নিয়ে বাড়তি দুশ্চিন্তা আ...
12/02/2026

আলহামদুলিল্লাহ ডেলিভারি ডান😇

আসছে পবিত্র মাহে রমজান। ইবাদত আর ব্যস্ততার এই মাসে ইফতারের প্রস্তুতি নিয়ে বাড়তি দুশ্চিন্তা আর নয়। আপনার সময় বাঁচাতে এবং খাবারের স্বাদ নিশ্চিত করতে Arya's Kitchen নিয়ে এলো মজাদার Frozen Food Item!😍

📥 অর্ডার করতে এবং বিস্তারিত জানতে ইনবক্স করুন।

's kitchen

রোজা আর মাত্র ১০/১২দিন বাকি আছে... আপনারা এখনি অর্ডার করে ফেলুন...যাতে আমাদের কিছুটা সুবিধা হয়।আপনাদের কাছে  পৌঁছে  দিবো...
08/02/2026

রোজা আর মাত্র ১০/১২দিন বাকি আছে... আপনারা এখনি অর্ডার করে ফেলুন...
যাতে আমাদের কিছুটা সুবিধা হয়।

আপনাদের কাছে পৌঁছে দিবো ইনশাআল্লাহ।।
Arya's Kitchen
লোকেশন : চাঁদগাঁও আবাসিক।।


🌿হোমমেড সুইট চিলি সস বানানোর পদ্ধতি🌿🌿উপকরণ🌶️পাকা লালমরিচ- ৫টিসিরকা বা সাদা ভিনেগার- ১/৩ কাপলবণ- সামান্যচিনি– ১/২ কাপরসুন...
05/02/2026

🌿হোমমেড সুইট চিলি সস বানানোর পদ্ধতি🌿

🌿উপকরণ🌶️
পাকা লালমরিচ- ৫টি
সিরকা বা সাদা ভিনেগার- ১/৩ কাপ
লবণ- সামান্য
চিনি– ১/২ কাপ
রসুন- ৩ কোঁয়া
কর্ণ ফ্লাওয়ার- ১টেবিল চামচ
গোলমরিচের গুঁড়ো- ১/২ চা চামচ

🌿প্রস্তুত প্রণালী🌶️
১) প্রথমে সিরকার সাথে প্রয়োজনমতো পানি মিশিয়ে নিন যাতে এর পরিমাণ এক কাপ হয়! এবার এতে চিনি মিশিয়ে মাঝারী আঁচে জ্বাল দিতে থাকুন।

২) রসুন ও মরিচগুলো টুকরো করে কেটে নিয়ে ব্লেন্ডারে কিছুক্ষণ ব্লেন্ড করে নিন। চাইলে পাটাতে ভালো করে থেঁতলেও নিতে পারেন। মরিচের বীচিগুলো ফেলে দিতে পারেন, আবার রাখতেও পারেন।

৩) এবার এটি সিরকার মিশ্রণে দিয়ে দিন ও ভালোভাবে মিশিয়ে নিন। কিছুক্ষণের মধ্যেই রসুনের খুব সুন্দর একটি ঘ্রাণ পাবেন। আঁচ কমিয়ে জ্বাল দিন।

৪) একটি ছোট বাটিতে দুই টেবিল চামচ পানি দিয়ে কর্ণ ফ্লাওয়ার গুলিয়ে নিন। তারপর গোলানো কর্ণ ফ্লাওয়ার সসের মধ্যে ঢেলে দিন। এতেই সস আঠালো হয়ে যাবে!

৫) এরপর অল্প পরিমাণে লবণ ও গোলমরিচের গুঁড়ো যোগ করে দিতে হবে। খুব ভালো করে নাড়াচাড়া করুন যাতে সব উপকরণ ভালোভাবে মিশে যায়।

৬) বলক আসা পর্যন্ত অপেক্ষা করুন। তারপর সস ঘন ও স্বচ্ছ হয়ে আসলে চুলা বন্ধ করে দিন।

৭) এবার সুইট চিলি সস ঠাণ্ডা করে নিন এবং বয়ামে ভরে ফ্রিজে সংরক্ষণ করুন। ব্যস, অল্প সময়েই মজাদার সস রেডি হয়ে গেলো!

আসসালামু আলাইকুম সামনে রমজান মাস…🌙রমজান উপলক্ষে সব ধরনের ফ্রোজেন আইটেম এর অর্ডার নেয়া হচ্ছে,,,আলহামদুলিল্লাহ,অনেকেই ইতোম...
04/02/2026

আসসালামু আলাইকুম
সামনে রমজান মাস…🌙
রমজান উপলক্ষে সব ধরনের ফ্রোজেন আইটেম এর অর্ডার নেয়া হচ্ছে,,,
আলহামদুলিল্লাহ,
অনেকেই ইতোমধ্যে ফ্রোজেন খাবারের প্রি-অর্ডার দিয়ে রেখেছেন 😇
আপনিও চাইলে এখনই অর্ডার করতে পারেন।
রমজান শুরুর আগেই
সবাইকে অর্ডার পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ।।
রমজানে সময় বাঁচাতে, টেনশন কমাতে—
আজই প্রি-অর্ডার কনফার্ম করুন...
মূল্য তালিকা:-

🚩ফ্রোজেন আইটেম :-
১.চিকেন সমুচা = ১০পিস - ১৫০ টাকা
২.ভেজিটেবল স্প্রিং রোল = ১০পিস - ১০০ টাকা
৩.চিকেন+ভেজ স্প্রিং রোল =১০পিস - ১৫০ টাকা
৪.ব্রেড ক্রাম চিকেন রোল = ২৫ টাকা পিস
৫.ভেজ অন্থন = ১০পিস - ১০০ টাকা
৬.চিকেন অন্থন = ১০ পিস - ১৫০ টাকা
৭.সিংগারা = ১২ পিস - ১২০ টাকা
৮.ডাল পুরি= ১২ পিস - ১২০ টাকা
৯.আলু পুরি = ১২ পিস - ১২০ টাকা
১০.চিকেন নাগেট = ৩০ টাকা পিস
১১.চিকেন সাসলিক =৬০ টাকা পিস
১২.বিফ সাসলিক = ১০০টাকা
১৩.চিকেন ফ্রাই =১২০টাকা পিস(বড় সাইজ)৭০ টাকা ছোট (সাইজ)
১৪.চিকেন কাটলেট = ৫০ টাকা পিস
১৫.চিকেন ডোনাট = ৮০ টাকা পিস
১৬.চিকেন বল =
১৭.চিকেন কাবাব = ৩৫ টাকা পিস
১৮.চিকেন শর্মা=১০০ টাকা
১৯.চিকেন বার্গার=৫০ (মিনি)
=১০০(বড়)

🚩 #ডেজার্ট/মিস্টি আইটেম

মাহলাবিয়া-৪৫০ টাকা
কাপ মাহলাবিয়া-৪০ টাকা
ফিরনি -৪০০ টাকা কেজি
কাপ ফিরনি -৪০ টাকা
পুডিং (মাঝারি সাইজ)-৩০০ টাকা
পুডিং (বড়সাইজ)--৫০০ টাকা
কাপ পুডিং --৪০ টাকা
শাহী জর্দা--৩৫০টাকা(আধা কেজি)
৭০০ টাকা কেজি
গাজরের হালুয়া --৩৫০(আধা কেজি)
ফ্রুট কাস্টার্ড ৬০০টাকা ১ কেজি

🚩 #রুটি_পরটা_আইটেম :
আটার রুটি - ১০ টাকা পিস
পরোটা - ১৫ টাকা পিস
বাকরখানি - ১৫ টাকা পিস
আলু পরটা - ১৫ টাকা পিস

🚩 #পিঠার আইটেম

নারকেল পুলি - ১৫ টাকা পিস
খাজা পিঠা- ২০ টাকা পিস
গোলাপ পিঠা - ৩০ টাকা পিস
পাটিসাপটা - ২৫ টাকা (নারকেল)
৩৫ টাকা (ক্ষীর)

🚩 #চিকেন হালিম --৫০০ টাকা
বিফ হালিম --৮০০ টাকা

🚩 #পোলাওবিরিয়ানি আইটেম
১. চিকেন বিরিয়ানি ২০০টাকা ১ বক্স
২. বিফ আখনি ২৫০টাকা ১ বক্স
৩. মোরগ পোলাও ২৫০ টাকা ১বক্স

👉ভালো লাগলে যাচাই করে সময় নিয়ে বুঝে শুনে অর্ডার করবেন।

👉মিনিমাম ২দিন আগে অর্ডার কনফার্ম করতে হবে।

👉 ডেলিভারি চার্জ এরিয়া অনুযায়ী।

🚲শুধুমাত্র চট্টগ্রাম শহরে ডেলিভারি করা হয়।।

👉✅✅বিস্তারিত জানতে ও অর্ডার করতে ইনবক্স করুন।।।
Arya's Kitchen

🍽️আরিয়া’স কিচেন নিয়ে এলো হোমমেড ফ্রোজেন ফুড!!⛔ এখন বিকেলের নাস্তায় সহজেই উপভোগ করুন স্বাস্থ্যকর ও মজাদার খাবার!!🔥 এক নজ...
31/07/2025

🍽️আরিয়া’স কিচেন নিয়ে এলো হোমমেড ফ্রোজেন ফুড!!

⛔ এখন বিকেলের নাস্তায় সহজেই উপভোগ করুন স্বাস্থ্যকর ও মজাদার খাবার!!

🔥 এক নজরে দেখে নিন আমাদের স্পেশাল
মেন্যু 🍽️
ফ্রোজেন আইটেম -

সমুচা (১৫ পিস) – ১৫০৳
রোল (১০ পিস) – ২০০৳
অনতন (১০ পিস) – ১২০৳
সিংগারা (১২ পিস) - ১২০ ৳
ডাল পুরি (১২ পিস) - ১২০৳
আলু পুরি ( ১২ পিস) - ১২০ ৳
নাগেটস (১৬ পিস) – ২০০৳
মিটবল (২৪ পিস) – ১৬০৳
চিকেন কাবাব (১০ পিস) – ২০০৳
চিকেন ব্রোস্ট (বড়, ৬ পিস) – ৩৫০৳
পরোটা (১০ পিস) – ১৫০৳
আটার রুটি (১০ পিস) – ১০০৳
পুলি পিঠা (১০ পিস) - ১৫০৳

🚚 শুধুমাত্র চট্টগ্রাম সিটিতে ডেলিভারি!!

📩 অর্ডার করতে ইনবক্স করুন!!

's Kitchen

📌স্বাস্থ্যকর ঘরে তৈরি রুটি 🫓🫓এখন থেকে পেয়ে যাবেন সফট, বিশুদ্ধ আর সুস্বাদু রুটি – যা ১০০% ঘরোয়া উপায়ে তৈরি।।✨ কেন খাবেন আ...
31/07/2025

📌স্বাস্থ্যকর ঘরে তৈরি রুটি 🫓🫓

এখন থেকে পেয়ে যাবেন সফট, বিশুদ্ধ আর সুস্বাদু রুটি – যা ১০০% ঘরোয়া উপায়ে তৈরি।।

✨ কেন খাবেন আমাদের রুটি?
✔️ বিশুদ্ধ উপকরণে তৈরি
✔️ পরিষ্কার পরিচ্ছন্ন প্যাকেজিং
✔️ সহজে সংরক্ষণযোগ্য
✔️ ভাজা, প্যান গরম বা সরাসরি – সবভাবেই খাওয়ার উপযোগী
✔️ সময় বাঁচায়, স্বাস্থ্য রক্ষা করে

🛒 প্রতিটি প্যাকেটে ১০টি রুটি
🚚 🛵ঘরে বসেই অর্ডার করুন – চট্টগ্রামে হোম ডেলিভারি!
📨 অর্ডার করতে ইনবক্স করুন!!

একটা লম্বা বিরতির পর আবার ও নতুন করে Arya's Kitchen এর সকল কাজ শুরু হচ্ছে। এখন থেকে সব ধরনের খাবারের অর্ডার নেয়া হবে 💖💖
31/07/2025

একটা লম্বা বিরতির পর আবার ও নতুন করে Arya's Kitchen এর সকল কাজ শুরু হচ্ছে। এখন থেকে সব ধরনের খাবারের অর্ডার নেয়া হবে 💖💖

🚩 চকলেট মাফিনউপকরনঃ ময়দা- ৩/৪ কাপকোকো পাউডার- ১/৪ কাপ চকলেট চিপস- ১/৪ কাপ কর্নস্টার্চ/পাউডার- ১ টেবিল চামচবেকিং পাউডার- ...
02/11/2024

🚩 চকলেট মাফিন

উপকরনঃ
ময়দা- ৩/৪ কাপ
কোকো পাউডার- ১/৪ কাপ
চকলেট চিপস- ১/৪ কাপ
কর্নস্টার্চ/পাউডার- ১ টেবিল চামচ
বেকিং পাউডার- ১ চা চামচ
বেকিং সোডা- ১/২ চা চামচ
বাটার- ১/২ কাপ
চিনি- ১/২ কাপ
ডিম- ২টি
তরল দুধ- ১/৪ কাপ
ভ্যানিলা এসেন্স- দেড় চা চামচ
লবণ- ১/৮ চা চামচ

প্রস্তুত প্রণালীঃ
প্রথমে ওভেন ১৭০ ডিগ্রি সেন্টিগ্রেডে প্রিহিট করে নিন। চুলাতেও করতে পারবেন। চুলায় করলে মোটা তলযুক্ত উচু হাড়িতে স্ট্যান্ড বসিয়ে চুলার আচ লো তে রেখে প্রি-হিট করবেন। এরপর একটি পাত্রে ড্রাই ইনগ্রেডিয়েন্টস যেমন ময়দা, কর্নস্টার্চ, বেকিং পাউডার, কোকো পাউডার বেকিং সোডা এবং লবণ একসঙ্গে নিয়ে চালুনিতে ২ থেকে ৩ বার করে চেলে নিন। আলাদা পাত্রে বাটার নিয়ে রুম টেম্পারেচারে কিছুক্ষণ রেখে কিছুটা নরম হলে ইলেকট্রিক বিটারে বিট করে নিন। বিট করতে করতে বাটার মসৃণ হয়ে গেলে চিনি এবং ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও বিট করুন যতক্ষণ না বাটার ও চিনির মিশ্রণ বেশ ফ্লাফি হয়ে যায়।
এবার এই মিশ্রণে প্রথমে ১টি ডিম দিয়ে কিছুক্ষণ বিট করুন। এরপর বাকি ১টি ডিম দিয়ে আবার কিছুক্ষণ বিট করুন। সবশেষে মিশ্রণটিতে দুধ দিয়ে সামান্য বিট করে আবার সব একসঙ্গে মিশিয়ে নিন। এবার এই তরল মিশ্রণে আগে থেকে চেলে রাখা ড্রাই উপাদানগুলো তিনবারে ঢেলে চামচ বা স্পাচুলার সাহায্যে সব একসঙ্গে হালকা হাতে মিশিয়ে নিন। কেকের ব্যাটার তৈরি। এবারে চকলেট চিপস গুলো মিশিয়ে দিন।
এবার কাপকেকের মোল্ডে কাপকেক লাইনার বসিয়ে পরিমাণমতো কেকের ব্যাটার নিয়ে মোল্ডগুলোর দুই তৃতীয়াংশ পূরণ করুন। এরপর পুরো মোল্ডটি ধরে হালকা ট্যাপ করে নিন। এখন প্রিহিটেড ওভেনে মোট ২০ থেকে ২২ মিনিট কেক বেক করে নিন। এরপর টুথপিক দিয়ে কেক চেক করে নিন। টুথপিকের মাথা পরিষ্কার থাকলে বুঝবেন কেক হয়ে গেছে আর যদি টুথপিকের মাথা ক্লিন না থাকে তাহলে আরো কিছুক্ষণ বেক করুন। কেক বেক করা হয়ে গেলে ওভেন থেকে বের করে টাওয়েল দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিন। এরপর পরিবেশন করুন মজাদার চকলেট চিপস মাফিন।

27/10/2024

📌ঘরে বেকিং আইটেম শেষ হয়ে গেলে কি করবেন?দারুন সমাধান!!!

বেকিং করতে অনেক কিছু প্রয়োজন হয়। যেমন,ময়দা,চিনি,তেল, এসেন্স,বাটার আইসিং সুগার আরো কত কি। কিন্তু সব সময় বাসায় প্রয়োজনীয় সব উপকরন থাকে না। প্রায়ই দেখা যায় তেল শেষ। নতুবা ভ্যনিলা এসেন্স নেই। সব সময় দোকানে দৌড়ান সম্ভব হয় না।

তাই বলে কি কেক বানানো যাবে না। অবশ্যই যাবে। কিছু কিছু উপকরণ এর পরিবর্তে আপনি ঘরে থাকা অন্যকিছু উপকরন ব্যবহার করতে পারবেন।

কোন উপকরণ এর পরিবর্তে কোনটি ব্যবহার করতে পারবেন, তা নিচে দেওয়া হল-

১.বাটার মিল্ক না থাকলে ঘরেই বানিয়ে নিন।
বাটার মিল্ক মানে হচ্ছে মাখন তোলা দুধ। যা রেড ভেলভেট কেক তৈরিতে ব্যবহার হয়।যদি বাটার মিল্ক শেষ হয়ে যায়, তবে ঘরেই বানিয়ে নিতে পারবেন।

বাটার মিল্ক ঘরে বানানর রেসিপি হচ্ছে-

১ কাপ কুসুম গরম দুধে ১ চামচ ভিনেগার বা লেবুর রস দিয়ে চামচ দিয়ে নেড়ে নিন।।কিছুক্ষন অপেক্ষা করুন। দেখবেন বাটার মিল্ক রেডি!

এখানে দুধ না থাকলে গুড়ো দুধ পানিতে গুলিয়ে নিয়ে ভিনেগার দিলেও হবে।

২। তেলের বদলে টক দই
ঘরে পর্যাপ্ত তেল না থাকলে তার বদলে সম পরিমান টক দই দিন। টক দই সহজেই তেলের বিকল্প হিসেবে কাজ করবে।

৩। এসেন্স এর বদলে কমলালেবু বা লেবুর রস দিন
ডিমের গন্ধ দূর করার জন্য এসেন্স ব্যবহার করা হয়। কিন্তু বাসায় যদি এসেন্স না থাকে বা শেষ হয়ে যায়, তবে? এক্ষেত্রেও আছে ঘরোয়া সমাধান। এসেন্স এর বদলে কমলার রস বা লেবুর রস ব্যবহার করতে পারেন। লেবুর খোসা ছড়িয়ে দিলেও সুন্দর ঘ্রান পাওয়া যাবে। এছাড়া এসেন্স শেষ হয়ে গেলে বাসায় ” কাস্টার্ড পাউডার’ থাকলে দিয়ে দিন ১ চামচ কাস্টার্ড পাউডার।

৪। বেকিং পাউডারের বদলে ইস্ট
ধরুন বেকিং পাউডার শেষ হয়ে গিয়েছে, কিন্তু ঘরে ইস্ট আছে। সেক্ষেত্রে ১/২ চামচ বেকিং পাউডার এর পরিবর্তে ১ চামচ ইস্ট দিন।

৫। চিনির পরিবর্তে মধু
অনেকেই সুসবাস্থের কথা চিন্তা করে চিনি খাওয়া কমিয়ে দিয়েছে। তাই বলে কি কেক খাওয়াও বন্ধ থাকবে? কারন কেক এ প্রচুর পরিমান চিনি ব্যবহার করা হয়। সেক্ষেত্রে চিনির বদলে মধু ব্যবহার করা যাবে। পরিমানটি হবে, ১ কাপ চিনির পরিবর্তে ৩/৪ কাপ মধু ব্যবহার করতে হবে।

এছাড়া গুড় ও ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে স্বাদ পরিবর্তন হয়ে যাবে।

৬। আনসল্টেড বাটারের পরিবর্তে তেলঃ
বেকিং এর জন্য প্রয়োজন হয় আন আনসল্টেড বাটার। তবে বাসায় বা পাশের দোকানে সব সময় আনসল্টেড বাটার থাকে না। সেক্ষেত্রে, ১ কাপ আনসল্টেড বাটার এর পরিবর্তে ব্যবহার করুন ১ কাপ এর একটু কম তেল।

৭. আইসিং সুগার এর বদলে গুড়ো চিনি ও কর্ন ফ্লাওয়ার
কেক এর ক্রিম তৈরির জন্য প্রয়োজন হয় আইসিং সুগার। আইসিং সুগার টি যদি কেনা না থাকে তবে ঘরে থাকা উপাদান দিয়েই বানিয়ে ফেলতে পারেন আইসিং সুগার।

এজন্য লাগবে কর্ন ফ্লাওয়ার ও গুড়ো চিনি।

আইসিং সুগার বানানর নিয়ম- ১কাপ চিনি ব্লেন্ডারে গুড়ো করুন। এরপর এতে ১ চামচ কর্ন ফ্লাওয়ার/ময়দা দিন। ভালো করে ব্লেন্ড করুন। আইসিং সুগার রেডি!

৮। ব্রেড ইম্প্রুভার এর পরিবর্তে নিন ডিম
ব্রেড ইম্প্রুভার না থাকলে আধা চামচ ব্রেড ইম্প্রুভার এর পরিবর্তে নিন ১ টি ডিম।

৯। ক্রিম চিজের পরিবর্তে দই
রেড ভেলভেট কেকের উপর ক্রিম চিজের ফ্রস্টিং এক কথায় অসাধারন। সব সময় ক্রিম চিজ হাতের কাছে পাওয়া যায় না। ১ কাপ ক্রিম চিজের বদলে ব্যবহার করতে পারেন ১ কাপ দই। তবে খেয়াল রাখতে হবে দই এ যেন অতিরিক্ত পানি না থাকে।

১০। ওভেন এর বদলে বালি
ওভেন কেনার টাকা নেই। অথবা হঠাৎ করে শখের ওভেন টি নষ্ট হয়ে গেল। কিংবা সব রেডি এসময় কারেন্ট চলে গেল। এখন কি করা? সমস্যা নেই। চুলাতেও কিন্তু পারফেক্ট কেক বানানো যায়। একটা বড় পাত্রে স্টযান্ড বসিয়ে কিছু বালি দিয়ে দিন।৫ মিনিট হাই হিটে চুলার উপর পাত্র রাখুন। এরপর কেক এর বাটিটি বসিয়ে দিন। ২০ -৩০ মিনিট অপেক্ষা করুন। চুলার আচ মিডিয়াম আচে রাখুন।দেখবেন পারফেক্ট কেক রেডি।

ধন্যবাদ🖤🖤

26/10/2024

আসসালামু আলাইকুম
আরিয়া'স কিচেনে আপনাকে স্বাগতম💖💖

🚩কিভাবে আমাদের পেইজে অর্ডার করবেন?

অর্ডার করার জন্য আমাদের পেইজের মেসেঞ্জারে
১) নাম
২) ঠিকানা
৩) ফোন নাম্বার
৪) কি লাগবে
৫) কতটুকু লাগবে
৫) কত তারিখে লাগবে

সব ডিটেলস দিয়ে মেসেজ করবেন

আপনাদের অর্ডার কনফার্ম করার জন্য আমাদের পেইজ থেকে আপনাদের নম্বরে কল দেয়া হবে।।

🚩 কোথায় কোথায় ডেলিভারি দেয়া হয়?

✨ চট্টগ্রাম সিটি এবং এর পার্শ্ববর্তী এরিয়া গুলোতে আমরা সাধারণত ডেলিভারি দিয়ে থাকি।

🚩 ডেলিভারি চার্জ কত?

✨ ডেলিভারি চার্জ নির্ভর করে খাবারের পরিমাণ আপনাদের লোকেশন এর দূরত্বের উপরে।

🚩 কতদিন আগে অর্ডার করতে হয়?

✨ চেষ্টা করবেন একদিন আগে অর্ডার কনফার্ম করতে
আর যদি খুব ইমারজেন্সি থাকে তাহলে সরাসরি আমাদের পেইজে দেয়া নাম্বারে ফোন করবেন ।যদি সম্ভব হয় আমরা অবশ্যই অর্ডার নিবো।

🚩 পেমেন্ট কিভাবে করবেন?

✨ পেমেন্ট আপনারা ক্যাশ অথবা বিকাশ দুইভাবেই করতে পারবেন।

🚩 আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে খাবার রিসিভ করার পর ডেলিভারি ম্যান এর সামনে খাবারটি চেক করে বিল পেমেন্ট করবেন।

এরপরেও কোন সমস্যা হলে ছবি তুলে আমাদেরকে সাথে সাথে জানাবেন।

যত তাড়াতাড়ি সম্ভব আপনার সমস্যাটি সমাধানের চেষ্টা করবো ইনশাআল্লাহ।

🚩 আমাদের পিক আপ পয়েন্ট কোথায়?

✨ মুরাদপুর থেকে আমরা খাবার ডেলিভারি দিয়ে থাকি । আপনারা চাইলে নিজেরা এসে মুরাদপুর থেকে সরাসরি খাবার নিয়ে যেতে পারবেন।।

24/10/2024

👑Arya's Kitchen 👑

📌📌সেট মেন্যু এবং সেটমেন্যু প্রাইজ...............

১। চিকেন রোস্ট সেট মেন্যু :- (প্রতি জন/বক্স৩৬০টাকা)
পোলাও
রোস্ট সোনালী
চিকেন কাবাব
সালাদ
জর্দা/ফিরনি

২। বিয়ে বাড়ির সেটমেন্যু :- (প্রতি জন/বক্স ৪০০ টাকা)
পোলাও
চিকেন রোস্ট দেশি / সোনালী
চিকেন কাবাব
ডিমের কোরমা
সবজি
সালাদ

৩।স্পেশাল চিকেন বিরিয়ানি :-
ডিমের কোরমা
সালাদ
(ফার্মের মুরগি বক্স জন ২২০ টাকা
সোনালী প্রতি বক্স ২৫০ টাকা।
চিকেন সাইজ ১ঃ৪)

৪।স্পেশাল বিফ বিরিয়ানি :- (প্রতি জন ৩০০ টাকা)
বিফ বিরিয়ানি/আখনি বিরিয়ানি
ডিম কোরমা
সালাদ

৫। স্পেশাল মাটন কাচ্চি সেট মেন্যু :- (প্রতি জন/ বক্স৩৬০ টাকা)
চিনিগুড়া চালের কাচ্চি ১ কেজির বক্স
২ পিস খাসির মাংস
চিকেন কাবাব /ডিম
আলু
সালাদ


৬।চাইনিজ সেট মেন্যু :- (প্রতি জন ৩৫০টাকা)
ফ্রাইড রাইস
চিকেন ফ্রাই
চিকেন চাইনিজ ভেজিটেবল

৭।মোচা ভাত

যাযা থাকবে

চিনিগুড়া চালের ভাত/পোলাও
দুরুস( বড়: ফার্ম/সোনালী)
চিংড়ি ভুনা /রুপচাঁদা ফ্রাই
ডিম
শুটকি ভুনা /ভর্তা
আলু ভর্তা
বেগুন/টমেটো ভর্তা

৪ জনের প্যাকেজ (১৫০০/২০০০)

🚩ফ্রোজেন আইটেম :-

১.ভেজ সমুচা =১২ পিস -৮০ টাকা
২.চিকেন সমুচা = ১০ পিস - ১৫০ টাকা
৩.স্পেশাল চিকেন সমুছা ১০ পিস ১৮০টাকা
৪.ভেজিটেবল স্প্রিং রোল = ১২ পিস - ৮০ টাকা
৫.চিকেন+ভেজ স্প্রিং রোল =১০পিস - ১৫০ টাকা
৬.ব্রেড ক্রাম চিকেন রোল = ২৫ টাকা পিস
৭.ভেজ অন্থন = ১০পিস - ৮০ টাকা
৮.চিকেন অন্থন = ১০ পিস - ১৫০ টাকা
৯.সিংগারা = ১২ পিস - ৯০ টাকা
১০.ডাল পুরি= ১২ পিস - ১২০ টাকা
১১.আলু পুরি = ১২ পিস - ১২০ টাকা
১২.কিমা পুরি =২৫ টাকা পিস
১৩.ভেজ মোমো = ১৫ টাকা পিস
১৪.চিকেন মোমো = ৩৫ টাকা পিস
১৫.চিকেন নাগেট = ৩০ টাকা পিস
১৬.চিকেন সাসলিক =৬০ টাকা পিস
১৭.বিফ সাসলিক = ১০০টাকা
১৮.চিকেন ফ্রাই =১০০টাকা পিস
১৯.চিকেন কাটলেট = ৫০ টাকা পিস
২০.চিকেন ডোনাট = ৮০ টাকা পিস
২১.চিকেন বল =৩০টাকা পিস
২২.চিকেন কাবাব = ৩৫ টাকা পিস
২৩.বিফ কাবাব = ৫০ টাকা পিস
২৪.চিকেন জালি কাবাব = ৪০ টাকা পিস
২৫.বিফ জালি কাবাব = ৬০টাকা পিস
২৬.চিকেন চিজ বল =৩৫ টাকা পিস
২৭.চিকেন স্টিক - ৬০ টাকা।

🚩 #ডেজার্ট/মিস্টি আইটেম

কাপ জর্দা -৪০ টাকা
জর্দা -৩৫০ টাকা কেজি
শাহি জর্দা - ৪০০ টাকা কেজি
ফিরনি -৪০০ টাকা কেজি
কাপ ফিরনি -৩০ টাকা
পুডিং (মাঝারি সাইজ)- ২৮০ টাকা
পুডিং (বড়সাইজ)--৩৮০ টাকা

🚩 #রুটি_পরটা_আইটেম :
১.আটার রুটি - ১০ টাকা পিস
২.চালের রুটি - ১০ টাকা পিস
৩.পরোটা - ১২ টাকা পিস
৪. লাচ্ছা পরোটা - ১৫ টাকা পিস
৫. বাকরখানি - ১৫ টাকা পিস
৬. চিকেন কিমা পরোটা - ২৫ টাকা পিস
৭. আলু পরটা - ১৫ টাকা পিস

🚩 #পিঠার আইটেম

ভাপা পিঠা -১৫ টাকা পিস
ফুলঝুরি পিঠা-১০ টাকা পিস
নারকেল পুলি - ২০ টাকা পিস
লবঙ্গলতিকা - ২০ টাকা পিস
খাজা পিঠা- ১৮ টাকা পিস
মুগ পাক্কন পিঠা -২৫ টাকা পিস
নকশী মুগ পাক্কন পিঠা -৩০ টাকা পিস
নকশী পিঠা-৩৫ টাকা পিস
বিনি পিঠা - ১৫ টাকা পিস
গোলাপ পিঠা - ২০ টাকা পিস
হৃদয় হরন পিঠা - ২০টাকা পিস
খোলা জালি -১৫ টাকা পিস
শীম ফুল পিঠা -৫০ টাকা(১০০গ্রাম)
খেজুরি পিঠা- ১২ টাকা পিস
দুধ খাজুরি -১৫ টাকা পিস
ঝিনুক পিঠা - ১০ টাকা পিস
চিতই পিঠা -১০ টাকা পিস
দুধ চিতই ২০ টাকা পিস
ছিটা পিঠা -১০ টাকা পিস
বেণী পিঠা - ১২ টাকা পিস
ক্ষীর পাটিসাপটা -২০ টাকা পিস
রঙ্গিলাপাটিসাপটা - ২৫ টাকা পিস
তালের পিঠা -১৫ টাকা পিস

🚩বিয়ে বাড়ীর স্পেশাল সব আইটেম........

চিকেন দুরুস ফার্ম ৪৫০-৫৫০ টাকা
সোনালী /দেশি ৬০০ -৬৫০ টাকা (সাইজ অনুযায়ী)
চিকেন অনিয়ন - ৫৫০ টাকা কেজি
বিফ রেজালা -১ কেজি ১৬০০টাকা
বিফ কালা ভুনা - ১ কেজি ১৬০০ টাকা
খাসির কোরমা-১৫০ টাকা প্রতি পিস
গলদা চিংড়ী মালাইকারী - ১কেজি ১৮০০ টাকা
রুপচাঁদা ফ্রাই - ৮০ -১৫০টাকা পিস (সাইজঅনুযায়ী)
চিকেন রোস্ট - ১ পিস ১৬৫ টাকা (সোনালী)
চিকেন ফ্রাই - ১০০ টাকা প্রতি পিস
চিকেন কাবাব - ১ পিস ৩৫ টাকা
বিফ কাবাব - ১ পিস ৫০টাকা
ডিমের কোরমা - ১ পিস ৪০ টাকা
চাইনিজ সবজি- ১ বক্স ৩৫০ টাকা

🚩 #ভর্তা আইটেম

১.আলু ভর্তা-২৫ টাকা
২.টমেটো-৪০ টাকা
৩.বেগুন-৪০ টাকা
৪.শিম-৭০ টাকা
৫.মাছ-১৫০ টাকা
৬.শুটকি-৮০ টাকা
৭.লইট্যা শুটকি-১০০ টাকা
৮..পেপে-৩০ টাকা
৯.কলা-২৫ টাকা
১০.কালোজিরা-২০ টাকা
১১.ডিম ভর্তা -৪০ টাকা
১২. পটলের খোসা ভর্তা-২৫ টাকা
১৩.পটলের খোসা +চিংড়ি মাছ ভর্তা-৭০ টাকা
১৪.চিংড়ি ভর্তা-৮০ টাকা


🚩 #ডেজার্ট/মিস্টি আইটেম

কাপ জর্দা -৪০ টাকা
জর্দা -৩৫০ টাকা কেজি
শাহি জর্দা - ৪০০ টাকা কেজি
ফিরনি -৪০০ টাকা কেজি
কাপ ফিরনি -৩০ টাকা
পুডিং (মাঝারি সাইজ)- ২৮০ টাকা
পুডিং (বড়সাইজ)--৩৮০ টাকা

🚩 #হালুয়া

বুটের হালুয়া - ২৫ টাকা পিস (বড় সাইজ)
সুজির হালুয়া -১৫ টাকা পিস
গাজরের কুচি হালুয়া -৪০০ টাকা কেজি
গাজরের হালুয়া -৩৫ টাকা পিস
ডিমের হালুয়া -২৫০ টাকা বক্স
পেপের হালুয়া -২৫টাকা পিস
লেয়ার হালুয়া -৩৫ টাকা পিস
সুজির বাহারি হালুয়া -২৫ টাকা পিস

🚩 #হালিম :-
চিকেন হালিম - ১ কেজি ৪০০
বিফ হালিম - ১ কেজি ৬০০
মাটন হালিম - ১ কেজি-৭০০

🚩 #যেকোনো প্রোগ্রামের রেডি নাস্তার অর্ডার নেয়া হয়।
🚩 #রমজান মাসের ইফতারির অডার্র নেয়া হয়।
🚩 #শুধুমাত্র চট্টগ্রামে হোম ডেলিভারি দেয়া হয়।
🚩 #হোম ডেলিভারি চার্জ ৬০-১০০ টাকা।

⛔বাজারে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি বা হ্রাস পেলে মেনুর দামে পরিবর্তন হবে।।।

Address

Chittagong

Telephone

+8801408213644

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arya's Kitchen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arya's Kitchen:

Share