27/08/2026
Learn From Me | Full Part:a tough flower vase Demolding video.
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
কেমন আছেন, বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে Falaq Crafts-এ স্বাগতম।
অবশেষে আপনাদের কাঙ্ক্ষিত ভিডিও নিয়ে হাজির হলাম আজকে। আদতে এই ফুলদানিটা নিয়ে এক্সপেরিমেন্ট করতে হয়েছে আমারো। যদিও অনেকে এটাকে খুব সহজে মোল্ড আউট করতে পারে। কিন্তু যারা পারেন না, তাদের জন্য আমার এই ভিডিওটি। সম্প্রতি অনেক পোস্ট দেখেছিলাম যে, এই ফুলদানিটা কিভাবে মোল্ড আউট করতে হয় সেটা জিজ্ঞেস করতে। কারণ এটার উপরের দিকে চিকন যে অংশ, সেটা অধিকাংশ ক্ষেত্রে ভেঙে যেত। আমি নিজেও এই প্যারার ভুক্তভোগী। বলতে গেলে এই ফুলদানিটি মোল্ড আউট করা তুলনামূলক কঠিন । অতএব এটি খুব সহজে মোল্ড আউট করার জন্য যেটা করতে হবে,
👉( গুরুত্বপূর্ণ টিপস): এই মোল্ডের উপরের দিকে যে চিকন অংশটা রয়েছে, সেটার বাহিরের অংশে কিছু বাড়তি অংশ রয়েছে মোল্ডের, সেটা ব্লেড দিয়ে কেটে ফেললেই কাজ সহজ হয়ে যায়। ( (ভিডিওতে সেই অংশটা দেখানো হয়েছে। ভালোভাবে খেয়াল করলে নিজেরাই বুঝতে পারবেন, আশা করি। তবে আমি তখন হাতে মোজা পরা ছিলাম, তাই ব্লেড দিয়ে কাটতে অসুবিধা হচ্ছিল। এজন্য ভিডিওটি বন্ধ করতে হয়। তারপর হাতের মোজা খুলে ব্লেড দিয়ে অংশটুকু কেটে নিয়েছি। খুব সতর্কতার সঙ্গে অংশটুকু কাটতে হয়, নাহলে অসাবধানতাবশত মোল্ড কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই কাজটি করার সময় অবশ্যই সতর্ক থাকবেন।)এছাড়া যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন:
১. জিপসাম পাউডার ও পানির মিশ্রণ যেন অতিরিক্ত পাতলা না হয়। সঠিক অনুপাতে মিশ্রণ তৈরি করলে শোপিসটি মজবুত ও সুন্দর হবে।
২. মিশ্রণ মোল্ডে ঢালার পর হালকাভাবে মোল্ড ঝাঁকান, যতক্ষণ না মিশ্রণের নড়াচড়া কমে আসে। এতে ভেতরের Air Bubbles বের হয়ে যায়। এটি শোপিসের ফিনিশিং সুন্দর করার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
৩.মিশ্রণ গরম হয়ে আবার ঠান্ডা হয়ে গেলে Demolding করুন। এর আগে বের করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সাধারণত মিশ্রণ ঢালার প্রায় ৩০ মিনিট পরে এটি গরম হয়।
৪.যেহেতু এই মোল্ডটির একাংশ সরু তাই এটাকে খাড়া করে রাখার জন্য মোল্ডটি ওয়ানটাইম গ্লাসে রাখতে পারেন ( মূলত নিজের সুবিধা মতো কিছুতে রাখতে পারলে হচ্ছে।) মিশ্রণ ঢালার পর খেয়াল রাখুন, এই মোল্ডটি যেন বাঁকা বা কাত হয়ে না থাকে। কারণ মোল্ড যেভাবে থাকবে, শোপিসটিও সেভাবেই তৈরি হবে। এতে অনেক সময় আকৃতি সুন্দর হয়না।
৫. এই মোল্ড Demolding করা খুবই সহজ হয়ে যাই যদি আপনি আমার কাটার টিপসটা অনুসরণ করেন।তারপর প্রথমে চারপাশের কিনারাগুলো আলতোভাবে ছাড়িয়ে নিন, এরপর সুবিধামতো ধীরে ধীরে বাকি অংশ বের করুন। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে পুরো প্রক্রিয়াটি সহজেই বুঝতে পারবেন।
৬,খেয়াল রাখবেন, মোল্ডের বাইরের দিকে যেন অতিরিক্ত জিপসাম না লাগে। এতে দেখতে সুন্দর কম লাগে।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই Like ও Share করবেন। আর এমন আরও Demolding Tutorial পেতে Falaq Crafts-কে Follow করে আমাদের সাথেই থাকুন।
ফি আমানিল্লাহ।
✍🏻 AB.