JR Crochet Ghar

JR Crochet Ghar "Welcome to JR Crochet Ghar." Alhamdulillah for everything, Alhamdulillah for each and every moment.

আমিও বানানো শুরু করে দিয়েছি 😊
12/10/2026

আমিও বানানো শুরু করে দিয়েছি 😊

আমরা সারাদিন কতকিছুই পরিকল্পনা করি কিন্তু দিন শেষে সৃষ্টিকর্তা আমাদের জন্য যা ঠিক করে রেখেছেন তাই ঘটে। সবকিছুর জন্যই আলহ...
11/10/2026

আমরা সারাদিন কতকিছুই পরিকল্পনা করি কিন্তু দিন শেষে সৃষ্টিকর্তা আমাদের জন্য যা ঠিক করে রেখেছেন তাই ঘটে। সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ।

সবাই চায়ের কাপ দিয়ে অনেক সুন্দর করে ফটোগ্রাফি করে, আর আমি চা ঠান্ডা হয়ে যাবে সেই চিন্তায় ফটোগ্রাফি বাদ দিয়ে আগে চা খেয়ে ...
10/10/2026

সবাই চায়ের কাপ দিয়ে অনেক সুন্দর করে ফটোগ্রাফি করে, আর আমি চা ঠান্ডা হয়ে যাবে সেই চিন্তায় ফটোগ্রাফি বাদ দিয়ে আগে চা খেয়ে নিলাম। আমার কাছে টাটকা গরম চা খেলেই মনে হয় চায়ের আসল টেস্ট পাওয়া যায়।


শীত দরজায় কড়া নাড়ছে, তারই আগাম বার্তা দিচ্ছে হালকা কুয়াশাচ্ছন্ন প্রতিটি সকাল। এই শীতে হ্যান্ড মেইড নান্দনিক একটি মাফলার ...
08/10/2026

শীত দরজায় কড়া নাড়ছে, তারই আগাম বার্তা দিচ্ছে হালকা কুয়াশাচ্ছন্ন প্রতিটি সকাল। এই শীতে হ্যান্ড মেইড নান্দনিক একটি মাফলার হতে পারে আপনজনকে দেওয়া সেরা উপহার। অভিজাতপূর্ণ মাফলারের মাধ্যমে প্রকাশিত হোক ভালবাসা ❤️

সুতা: মিল্ক কটন ৫ প্লাই
হুক: ৫ এম এম
লম্বা: ৬৫ ইঞ্চি
চওড়া : ৭ ইঞ্চি




07/10/2026

এক টুকরো সুতা অথচ হাতের ছোয়ায় পরিণত হয় একটি শিল্পে ❤️

অক্টোবর মাস শুরু হওয়ার সাথে সাথে সবাই তাকে নিয়ে কত সুন্দর সুন্দর লিখা লিখছে, এদিকে শরীরের ব্যাথায় আমার নড়াচড়াই বন্ধ হয়ে ...
06/10/2026

অক্টোবর মাস শুরু হওয়ার সাথে সাথে সবাই তাকে নিয়ে কত সুন্দর সুন্দর লিখা লিখছে, এদিকে শরীরের ব্যাথায় আমার নড়াচড়াই বন্ধ হয়ে গেছে 😔 আম্মু বলে তেলাপোকা মরতে লাগলেও নাকি তিনবার লাফিয়ে উঠে, আর আমি অসুস্থ হলে নাকি নড়াচড়া বন্ধ করে সোজা হয়ে যাই 😜 দুনিয়ার আর খবর থাকে না 😁 যাইহোক যেটা বলছিলাম, এই মাসটা কিন্তু আমার বার্থ মান্থ, এই মাসটা নিয়ে কি আমার ছোটখাটো একটা গদ্য রচনা করা উচিত 🤔

কোন এক পড়ন্ত বিকেলে বাড়ির উঠোনে বসে খেলা করছিল আট কি নয় মাসের একটি শিশু। হটাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে এল, এই বুঝি বৃষ্টি নাম...
05/10/2026

কোন এক পড়ন্ত বিকেলে বাড়ির উঠোনে বসে খেলা করছিল আট কি নয় মাসের একটি শিশু। হটাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে এল, এই বুঝি বৃষ্টি নামল। সবাই যে যার মত ব্যাস্ত হয়ে যায়, কেউ কাপড় নিচ্ছে, কেউ রোদে দেওয়া ফসল গোছাচ্ছে, কেউ বা আবার গৃহ পালিত পশুদের ঘরে নিয়ে যাচ্ছে। কিন্তু সেই ছোট্ট শিশুটি সেভাবেই খেলছে, তার দিকে তাকানোর এখনো কারো সময় হয় নি। আর যিনি শিশুটির কথা চিন্তা করতো সে যে রবের জিম্মায়। এই পুরো বিষয় টা ঘরে বসে দেখছিল শিশুটির বাবা, আর ভাবছিলেন মা ছাড়া একটা শিশু কতটা মূল্যহীন আর অসহায় 😢 গতকাল দিশা আপুর মৃত্যুর খবর শুনার পর থেকেই শুধু উনার দুই মাসের বাচ্চাটার কথা ভাবছিলাম। আর আব্বুর
বলা এই কথাগুলো মনে আসছিল। আশেপাশে শত আপনজন থাকলেও বাচ্চাটার পৃথিবীটা শূন্যতায় ছেয়ে থাকে। সময় অসময়ে সেই শূন্যতা হাহাকারে রূপ নেয়। সেই ছোট্ট শিশুটি ও আজ মা হয়েছে, আদোও কি তার সেই শূন্যতা পূরণ হয়েছে 🤔
আলহামদুলিল্লাহ, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।

অসুস্থতার জন্য কোন কাজই করতে পারছি না, তাই একটু পিন্টারেস্ট থেকে ঘুরে আসলাম। পিন্টারেস্ট এ যা দেখি তাই বানাতে ইচ্ছে করে,...
01/10/2026

অসুস্থতার জন্য কোন কাজই করতে পারছি না, তাই একটু পিন্টারেস্ট থেকে ঘুরে আসলাম। পিন্টারেস্ট এ যা দেখি তাই বানাতে ইচ্ছে করে, কখন যে বানাবো এত এত জিনিস 😔😔

29/09/2026

বেবি ড্রেস ❤️


Rubaiyat Ferdous

এই কাজটা যেদিন শুরু করেছিলাম সেদিন থেকেই আমার ছেলের অসুখ শুরু হয়েছিল। কি যে জ্বর ১০৪ ডিগ্রি থেকে নামেই না। তার দুইদিন পর...
28/09/2026

এই কাজটা যেদিন শুরু করেছিলাম সেদিন থেকেই আমার ছেলের অসুখ শুরু হয়েছিল। কি যে জ্বর ১০৪ ডিগ্রি থেকে নামেই না। তার দুইদিন পর থেকে শুরু হয় মেয়ের, মেয়ে আমার বমি বমি করতে করতে একেবারে বিছানায় নেতিয়ে যায়, সাথে তো জ্বর কাশি ছিলোই, তারপর দিন শুরু হয় আমার, টানা দুইদিন বিছানা থেকে মাথা উঠাতেই পারি নি। পুরো সপ্তাহটা যেন মহামারি রূপ নিল। তিনজন মানুষ বিছানায় শোয়া। শরীর এতটা দূর্বল হয়ে গেছে জানি না আবার কবে সবকিছু স্বাভাবিক হবে!!!

Address

Halishahar
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when JR Crochet Ghar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share