22/05/2025
আমার জীবন তখনই আরও ভালো হয়ে গেল যখন আমি বুঝতে পারলাম যে আমাকে পারফেক্ট হতে হবে না। পারফেকশন আমাকে ইচ্ছের বিরুদ্ধে অন্যের নিকট ভালো সাজার অভিনয় করাচ্ছে। সে ব্যক্তি টক্সিক হলেও তার সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে বাধ্য করছে। এক কথায় পারফেকশন আমাকে অন্যের দাস বানাচ্ছে, মানসিক চাপ দিচ্ছে এবং অসম্মান বয়ে আনছে।
আমি পারফেক্ট হতে চাই না। একজন ভালো মানুষ হতে চাই,
ভালো মানুষ না হয় স্বার্থপর ( নিজের স্বার্থে অন্যের ক্ষতি করে )
না হয় নিঃস্বার্থ ( অন্যের স্বার্থে নিজের ক্ষতি করে )
ভালোমানুষ মানে আপনি এই দুইয়ের মাঝামাঝি যেটাকে ‘স্বার্থ সচেতন’ বলে। এরা ক্ষমতাশীল হওয়ার পরও দাম্ভিক আচরনের মাধ্যমে অন্যের হক নষ্ট করে না। আবার এতটাও দূর্বল ব্যাক্তিত্বের অধিকারী হয় না যে অন্য কেউ তার হক নষ্ট করে চলে যায়।
পারফেক্ট আর ভালো মানুষের মধ্যে পার্থক্য আছে।
একজন ভালো মানুষ হওয়ার জন্য পারফেক্ট হতে হবে না। ভালো হওয়ার অর্থ হল সৎ থাকা, সীমানা নির্ধারণ করা এবং মূল্যবোধের সাথে আপস না করে নিজের যত্ন নেওয়া।
পারফেকশন আপনাকে সাময়িকভাবে ঝামেলা থেকে বাঁচাবে। কিন্তু দীর্ঘমেয়াদে এটি আপনার সম্মান খেয়ে ফেলবে। মূল্যবোধের বিপরীতে সবার সাথে ভালো সম্পর্ক রাখার কোনো প্রয়োজন নেই। তার মানে এই না যে বেয়াদবি করবেন। জাস্ট না বুঝতে দিয়ে সরে যাবেন। ভবিষ্যতে আফসোস করা থেকে বেঁচে যাবেন।