01/06/2026
আসসালামু আলাইকুম 🌸
কেকের স্বাদ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি একটি সুন্দর ও আকর্ষণীয় ডিজাইনও একটি কেককে করে তোলে আরও বিশেষ। আলহামদুলিল্লাহ, আমার তৈরি কেকের স্বাদ আপনাদের ভালোবাসা ও প্রশংসা পেয়েছে। তবে আমি বিশ্বাস করি, শেখার কোনো শেষ নেই।
তাই নিজের দক্ষতাকে আরও উন্নত করতে এবং আপনাদের জন্য আরও সুন্দর ও নান্দনিক কেক উপহার দিতে আমি একটি কেক ডিজাইন কোর্সে অংশগ্রহণ করতেছি । ইনশাআল্লাহ নতুন নতুন ডিজাইন, আধুনিক টেকনিক ও সৃজনশীলতা নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারব।
আপনাদের কাছে আমার ছোট্ট অনুরোধ, আমার জন্য দোয়া করবেন যাতে আমি সর্বোচ্চটা শিখে তা কাজে লাগাতে পারি। আর সবসময় Minu's Cake & Bite Corner-এর পাশে থাকবেন।
আপনাদের ভালোবাসা, উৎসাহ ও আস্থা আমার এগিয়ে চলার সবচেয়ে বড় শক্তি। 💖
ধন্যবাদ সবাইকে।
🌷 Minu's Cake & Bite Corner 🌷
স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু যত্নে গড়া হোমমেড কেক 🎂✨