06/08/2026
যদি আর না ফিরি...!
হয়তো কোন এক ভোরে হঠাৎ করেই
থেমে যাবে আমার নিঃশ্বাস।
নীরব হয়ে যাবে সব অভিমান ,
না বলা সব কথা ।
যাদের সাথে প্রতিদিন কথা বলি ,
হয়তো সেদিন তারা শুধু একটা খবরই শুনবে
আমি আর নেই..
কত মানুষ কষ্ট পেয়েছে আমার কথায়,
কত মানুষ নীরবে দূরে সরে গেছে তার হিসাব কোনদিন রাখিনি ,
আজ হঠাৎ মনে হচ্ছে ,
এই হ্মণিক জীবনে আমরা কত অহংকার নিয়ে বাঁচি ,
কত সহজে মানুষকে আঘাত করি…
তাই চলে যাওয়ার আগেই বলে যেতে চাই ,
যদি কখনো আমার কোন কথাই কিংবা আচরণে আপনার হৃদয়ের বিন্দুমাত্র কষ্ট দিয়ে থাকি - হ্মমা করে দিবেন🙏
কারণ মৃত্যু এসে দরজায় করা নাড়ার আগে
আমি চাই ,
আমার নামটা কারো অভিশাপে না ,
বরং কারো দোয়ায় বেঁচে থাকুক -।