Craft-tella

Craft-tella Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Craft-tella, chittagong, Chittagong.

08/08/2026

আমাদের সুন্দর কাস্টমার Samia Akter apu যখন নিজের হাতে বালাগুলো পরে এমন মায়াবী ভিডিও শেয়ার করেন, তখন সব ক্লান্তি নিমেষেই দূর হয়ে যায়! 🤍 এত সুন্দর একটি সুযোগ দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ।

​✨ প্রিয়জনের জন্য এমন কাস্টমাইজড জুয়েলারি অর্ডার করতে ইনবক্সে মেসেজ করুন।

ভালোবাসার কোনো মূল্য হয় না, হাতের তৈরি এই উপহারটার তাই কোনো দাম হতে পারে না—এ কেবল অনুভূতির প্রকাশ। 🤍 প্রিয় মানুষটির মুখ...
07/08/2026

ভালোবাসার কোনো মূল্য হয় না, হাতের তৈরি এই উপহারটার তাই কোনো দাম হতে পারে না—এ কেবল অনুভূতির প্রকাশ। 🤍
প্রিয় মানুষটির মুখে এমন একটা হাসি দেখতে আর কীই বা লাগে!
​✨ আপনার ভালোবাসার মানুষটির জন্য এমন একটি বিশেষ উপহার অর্ডার করতে আজই আমাদের ইনবক্সে মেসেজ করুন।

মনকে খুশি করার  মতো আরো একটা beautiful moment with  Samanta Sikder আপু  🌿✨️​আপনাদের এই সুন্দর Feedback-টাই আমাদের প্রতিন...
04/08/2026

মনকে খুশি করার মতো আরো একটা beautiful moment with Samanta Sikder আপু 🌿✨️
​আপনাদের এই সুন্দর Feedback-টাই আমাদের প্রতিনিয়ত নতুন আর ভালো কিছু বানানোর Energy দেয়।
​আপনার পছন্দের Bangle-টি select করতে inbox-এ message দিন!








"শেষবারের মতো"আজ আমার বিয়ে।সকাল থেকেই বাড়িতে মানুষের ভিড়।কেউ শাড়ি ঠিক করে দিচ্ছে, কেউ গয়না গুছিয়ে রাখছে, কেউ ছবি ত...
03/08/2026

"শেষবারের মতো"

আজ আমার বিয়ে।

সকাল থেকেই বাড়িতে মানুষের ভিড়।
কেউ শাড়ি ঠিক করে দিচ্ছে, কেউ গয়না গুছিয়ে রাখছে, কেউ ছবি তুলছে।

শুধু একজন মানুষকে কোথাও দেখা যাচ্ছে না।
আমার বাবা।

ছোটবেলা থেকে যিনি সব অনুষ্ঠানে সবচেয়ে ব্যস্ত থাকতেন, আজ তিনি যেন সবার আড়ালে আছেন।

আমি ঘর থেকে বেরিয়ে বারান্দায় গেলাম।
দেখি বাবা একা বসে আছেন।
হাতে ছোট্ট একটা কাগজে মোড়ানো প্যাকেট।
আমাকে দেখে তাড়াতাড়ি প্যাকেটটা লুকিয়ে ফেললেন।

আমি হেসে বললাম—
— "কী লুকাচ্ছ?"

বাবা একটু অপ্রস্তুত হয়ে বললেন—
— "কিছু না... পরে দেব।"

— "এখনই দেখব।"
আমি জোর করে প্যাকেটটা নিয়ে খুললাম।

ভেতরে...
একজোড়া লাল-সোনালি হাতে বানানো চুড়ি।

আমি অবাক হয়ে বললাম—
— "এগুলো কবে কিনলে?"

বাবা একটু হেসে বললেন—
"আজ ভোরে।

সবাই বলছিল, বিয়েতে সোনা দিও, হীরার গয়না দিও।
কিন্তু জানিস... দোকানে এই চুড়িগুলো দেখে কেন যেন তোর কথাই মনে পড়ল।

ছোটবেলায় তুই আমার আঙুল ধরে মেলায় যেতিস।
চুড়ির দোকানের সামনে দাঁড়িয়ে বলতিস—

"বাবাই, এগুলো কী সুন্দর!"

আমি বলতাম—
"বড় হলে কিনে দেব।"

আজ মনে হলো... সেই কথাটা রাখা হয়নি।

তাই... আজ দিয়ে দিলাম।"

আমার চোখ ভিজে উঠল।
আমি আস্তে করে বললাম—
-"আরেকটা আবদার তুমিই আমাই পরিয়ে দাও।"

বাবা থমকে গেলেন।

হয়তো বুঝতে পারছিলেন...

আজ এই হাতেই শেষবারের মতো তিনি চুড়ি পরাবেন।
কাঁপা হাতে এক এক করে চুড়িগুলো পরিয়ে দিলেন।

বাবা চুপচাপ আমার হাতের দিকে তাকিয়ে রইলেন।

আমি বললাম—
— "কী দেখছ?"

তিনি মৃদু হেসে বললেন—
"যে ছোট্ট হাতটা একদিন আমার একটা আঙুলও ঠিকমতো ধরতে পারত না...

আজ সেই হাত অন্য কারও হাত ধরবে।"
আমি আর নিজেকে সামলাতে পারলাম না।
বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম।

বাবা শুধু মাথায় হাত রেখে বললেন—

"শোন...

এই চুড়ি হলো আমি আছি তোর আবদার পূরণের জন্য এর প্রমাণ

তোর ছোট থেকে ছোট আবদার ও আমরা কাছে করতে পারবি, কখনও তুই আমার জন্য বড় হবি না সব সময়ই ঐই মেলাই আঙ্গুল ধরে এই কি সেই করা ছোট পাখি

বিয়ের কয়েক বছর পরও...

আলমারিতে অনেক দামী গয়নার মাঝে,

সবচেয়ে যত্ন করে রাখা ছিল সেই একজোড়া লাল-সোনালি চুড়ি।

কারণ...

কিছু উপহারের দাম টাকা দিয়ে মাপা যায় না।

সেগুলোর মূল্য থাকে মানুষের ভালোবাসায়। ❤️

​ #সেফটিপিন

​ ​
#স্মৃতিচারণ
​ #নব্বইয়েরদশক
​ #পুরনোদিনেরগল্প


​ ​


02/08/2026

⭐️Do you like our Basanti Bha (বাসন্তী বিভা)???

কনফিউশন দূরে সরিয়ে এক চুড়িতেই —"কারুগীতি" আর "গোধূলি"-র দারুণ ফিউশন! ✨​Craft-tella-র এই বাজেট-ফ্রেন্ডলি মাস্টারপিসটি যা ...
01/08/2026

কনফিউশন দূরে সরিয়ে এক চুড়িতেই —"কারুগীতি" আর "গোধূলি"-র দারুণ ফিউশন! ✨
​Craft-tella-র এই বাজেট-ফ্রেন্ডলি মাস্টারপিসটি যা আপনার স্টাইলকে নিয়ে যাবে অন্য লেভেলে। কম খরচে ডাবল ডিজাইন—এর চেয়ে ভালো ডিল আর কী হতে পারে?
​স্টক শেষ হওয়ার আগেই ঝটপট নিজের নাম লিখে ফেলুন। অর্ডার কনফার্ম করতে দ্রুত আমাদের ইনবক্সে (Inbox) মেসেজ পাঠান! 👇






31/07/2026

Tag the person who owes you this traditional masterpiece.





কাঠবুনন (Kathbunon) — কালো নাকি সবুজ, কোনটা আপনার পছন্দ? 🖤🌿​ক্লাসিক ব্ল্যাক নাকি নজরকাড়া গ্রিন—আমাদের 'কাঠবুনন' সেটের এই...
30/07/2026

কাঠবুনন (Kathbunon) — কালো নাকি সবুজ, কোনটা আপনার পছন্দ? 🖤🌿

​ক্লাসিক ব্ল্যাক নাকি নজরকাড়া গ্রিন—আমাদের 'কাঠবুনন' সেটের এই দুই রূপের মধ্যে আপনার কোনটিকে সেরা মনে হয়?
​✨ আপনার পছন্দের রঙে সেটটি কাস্টমাইজড করতে এখনই আমাদের ইনবক্সে মেসেজ করুন!

"সব চুড়িই পছন্দ, কিন্তু একটা যেন একটু বেশিই মন কেড়ে নিল! 😉 আপনার চোখে কোনটা সেরা?"​
27/07/2026

"সব চুড়িই পছন্দ, কিন্তু একটা যেন একটু বেশিই মন কেড়ে নিল! 😉 আপনার চোখে কোনটা সেরা?"

👩‍🦳🌻 "দিদার শেষ উপহার"বাড়িটা অনেকদিন ধরেই খালি।একসময় এই উঠোনেই বিকেলে শিউলি ঝরত। দিদা পিঁড়ি পেতে বসে সুতো দিয়ে নকশা ...
27/07/2026

👩‍🦳🌻 "দিদার শেষ উপহার"
বাড়িটা অনেকদিন ধরেই খালি।
একসময় এই উঠোনেই বিকেলে শিউলি ঝরত। দিদা পিঁড়ি পেতে বসে সুতো দিয়ে নকশা করতেন। আমি পাশে বসে গল্প শুনতাম।
আজ এত বছর পর আবার সেই বাড়িতে এসেছি।
উদ্দেশ্য একটাই— বাড়িটা বিক্রি হয়ে যাবে।
সবাই আলমারি, খাট, পুরোনো জিনিসপত্র ভাগ করে নিচ্ছে।
হঠাৎ চোখে পড়ল...
দিদার সেই পুরোনো সেগুন কাঠের আলমারি।
আলমারিটা খুলতেই পুরোনো কাপড়ের গন্ধটা নাকে এল।
এক কোণে ছোট্ট একটা কাপড়ের পুঁটলি।
পুঁটলিটার কথা আমার মনে আছে।
ছোটবেলায় কতবার বলেছি—
"দিদা, এর ভেতরে কী আছে?"
দিদা হেসে বলতেন—
"যেদিন বড় হবি, সেদিন খুলে দেখবি।"
আজ...
আমি সত্যিই বড় হয়ে গেছি।
কিন্তু দিদা নেই।
ধীরে ধীরে পুঁটলিটা খুললাম।
ভেতরে...
একজোড়া কালো-হলুদ হাতে বানানো চুড়ি।
মনে হলো, কেউ যেন খুব যত্ন করে প্রতিটা সুতোর ভাঁজে ভালোবাসা বুনে রেখেছে।
চুড়ির নিচে একটা ভাঁজ করা কাগজ।
কাগজে দিদার হাতের লেখা—
"মা,
তুই যখন এই চিঠিটা পড়বি, আমি হয়তো তোর পাশে থাকব না।
মানুষ তো চলে যায়... কিন্তু ভালোবাসা কোথাও যায় না।
এই চুড়িগুলো আমি তোর জন্য রেখে গেলাম।
মনে রাখিস, ফুল কখনো কারও অনুমতি নিয়ে ফোটে না। নিজের সৌন্দর্য নিজের মধ্যেই থাকে।
তুইও ঠিক তেমনই থাকবি।
কেউ যদি তোকে ছোট করে, নিজের মূল্য যেন কখনো ভুলে না যাস।
ভালোবাসা না পেলেও মানুষ সুন্দর থাকতে পারে।
নিজেকে হারিয়ে ফেলিস না।
— তোর দিদা।"
চিঠিটা পড়তে পড়তে কখন যে চোখ ভিজে গেছে, বুঝতেই পারিনি।
সেদিন প্রথমবার...
আমি চুড়িগুলো হাতে পরলাম।
আয়নায় নিজেকে দেখে মনে হচ্ছিল—
দিদা এখনও আমার পাশে দাঁড়িয়ে আছেন।
হয়তো ভালোবাসা আসলে এভাবেই বেঁচে থাকে।
মানুষের মধ্যে নয়...
স্মৃতির মধ্যে।

"🧡কিছু চুড়ি শুধু হাতে পরা হয় না... কিছু চুড়ি প্রিয় মানুষদের রেখে যাওয়া ভালোবাসা হয়ে সারাজীবন সঙ্গে থাকে।" 🤍

​ #স্মৃতিচারণ
​ #নব্বইয়েরদশক
​ #পুরনোদিনেরগল্প


​ ​ #সেফটিপিন

​ ​


Address

Chittagong
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Craft-tella posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share