27/06/2026
২০২৫ এ জানুয়ারি মাসের ১৮ তারিখ আমার বাচ্চার ব্রেইন টিউমার ১ম অপারেশন করা হয়! টিউমারের অংশ যখন টেস্ট করে ক্যান্সারের জীবাণু পায় তখন কেমো থেরাপি দেওয়ার কথা বলে পর ৩ টা কেমো পেয়েছে,, ঐ বছর ই ওর গুরুতর অসুস্হ্য হওয়ার কারণে আমরা ডাক্তারের পরামর্শে MRI করাই,, তারপর আবার ও টিউমার ব্যাক আসছে বলে জানায় তাও ২ টা টিউমার মানে এটা ছড়িয়ে যাচ্ছে আমাদেরকে ডাক্তার সাজেস্ট করলো ২য় অপারেশন করানোর জন্য আমরা আবারও মানুষিক ও আর্থিক ভাবে প্রস্তুতি নিয়ে ২য় অপারেশন করিয়েছি ২০২৫ এ ডিসেম্বর মাসের ১৫ তারিখ তবে অপারেশন সাকসেসফুলি হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। টিউমার পুরো বের করে ফেলেছে। আমরা একটু স্বস্তি পেলাম এই ভেবে যে অপারেশন আলহামদুলিল্লা ভালো তবে একটু ঘটকা লাগলো ১ম অপারেশন টা যখন হয়েছে তখন ৭/৮ ঘন্টা সময় লেগে বিপি শান্ট ও ১ টি টিউমার অপারেশনে কিন্তু ২য় অপারেশনে ২/৩ ঘন্টা সর্বোচ্চ লেগেছে তাও নিজেকে বুঝ দিলাম হয়তো তারা দ্রুত কাজ করেছে,, যেহেতু বাবুর মাথা ব্যান্ডেজ ছিলো তাই আমরা কিছু বুঝতে পারছিলাম না যে সেলাইয়ের জায়গায় কোনো সমস্যা হয়েছে কি না,, কিন্তু বাবুকে কোলে নিতে গেলে আমার হাত অপারেশনের ঐখানে লাগলে বুঝতে পারলাম নরম থলে জাতীয় কিছু লাগছে ডাক্তার কে বললে উনি বললো কিছু না এটা ঠিক ই আছে কিন্তু কেনো জানি নিজেকে বুঝাতে পারছিলাম না ৫ দিন পরে যখন ড্রেসিং করানোর জন্যে ব্যান্ডেজ খুললো আমি সামনে ছিলাম দেখলাম সেলাইয়ের অংশ টা প্রচুর ফুলে আছে একদম নরম তুলতুলে আমি ভয়ে কান্না করে দিয়ে জিজ্ঞেস করলাম এটা কি উনি আমাকে বললো কই কি? এখানে কিছু না,,মেজর অপারেশন হয়েছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।। আমার হাসবেন্ড কে বললে সেও বললো ডাক্তার যেহেতু বলেছে তাহলে ঠিক হয়ে যাবে।। আমরা বাসায় চলে গেলাম ৭ দিন পরে ব্যান্ডেজ খুলে ফেলতে বলা হলো আমাদেরকে।। বাসায় যাওয়ার ১ম দিন ভালোই ছিলো সমস্যা শুরু হলো ২য় দিন থেকে ওর পুরো শরীরে পানি নেমে গেল খিচুনি দিচ্ছিলো বার বার ডাক্তার কে নক দিলে আমাদেরকে ট্রিটমেন্ট দিচ্ছিলো মোবাইলেই তো এভাবে ৭ দিন কাটলো।। এভাবে ব্যান্ডেজ খোলার দিন আসলো, ব্যান্ডেল খুলে আমি ভয়ে জমে গিয়েছিলাম ওর ব্যান্ডেজ করা পুরো অংশে পানির থলের মতো হয়ে গিয়েছে মানে অপারেশনের সময় শান্টে সমস্যা হয়ে ব্লক হয়ে গেছে সেটা আমাদেরকে তখন জানায় আবারও দ্রুত ঢাকা ব্যাক করি হসপিটালে ভর্তি করাই,, তারপর ১০/১৫ দিন চিকিৎসা করে মোটামুটি সুস্থ হয় বাসায় যাওয়ার আগে আমি জেদ করেই CT Scan করাই রিপোর্টে আসে ২ টা টিউমার ই একি অবস্থায় আছে তবে অপারেশনের আগে ছিলো ৩.৮ /১.৫
অপারেশনের পরে হয়েছে ৩.৫/১.২ এখন কথা হলো তাহলে তারা ৪ লাখ টাকা অপারেশনের জন্য যে নিলো কি অপারেশন করলো বলুন তো আপনারা।।তারপর ডাক্তারের কাছে গেলে উনি কি যুক্তি দিলো শোনবেন? উনি বললোআমরা পুরো টা বের করে ফেলেছি এটা আবার ব্যাক করেছে,, ২১/ ২৮ দিনে এগুলো এত বড় হয়ে গেলো?? যেকোনো ডাক্তার শোনলেই বলছে এত দ্রুত গ্রো করা ইম্পসিবল অপারেশনেই ঘাটতি ছিলো,, যাই হোক এসব ফেইস করে অনেক ঝামেলার পর অনকোলজিস্টের কাছে যাই,,,,
মাশরীফের মা
সাথী আক্তার
ডোনেশনের তথ্য
ব্যাংক একাউন্ট
১/ ইসলামী ব্যাংক মোঘলটুলি উপশাখা,কুমিল্লা।
20506730200134113
মোঃ শরীফুল ইসলাম।
২/ ডাচ বাংলা ব্যাংক,চকবাজার শাখা কুমিল্লা।
1411580051545
মোঃ শরীফুল ইসলাম।
৩) বিকাশ: 01617675643
৪) নগদ: 01617675643