আঁচড়- Achor

আঁচড়- Achor সৃজনশীল সবরকম কাজের প্রতি আমার আগ্রহ ?

আঁচড়ের পক্ষ থেকে ঈদ মোবারক সকলকে। 🌙🌙
03/05/2022

আঁচড়ের পক্ষ থেকে ঈদ মোবারক সকলকে। 🌙🌙

প্রায় ৭-৮ মাস আগে একটা মসলিন শাড়ি কিনেছিলাম নিজে কিছু একটা আঁকবো বা কাজ করবো ভেবে। সেই কাজ করবো করবো করে এতোদিনে করা হলো...
19/02/2022

প্রায় ৭-৮ মাস আগে একটা মসলিন শাড়ি কিনেছিলাম নিজে কিছু একটা আঁকবো বা কাজ করবো ভেবে। সেই কাজ করবো করবো করে এতোদিনে করা হলো। হ্যান্ডপেইন্ট করবো নাকি অন্যকিছু এসব ভেবে ভেবে শেষ পর্যন্ত রিস্ক নিলাম। ব্লকের কাজ কখনো করিনাই আগে। আম্মু নানারকম হাতের কাজের জিনিশপত্র একটা সময় করলেও ব্লকের কাজ কখনো করতে দেখিনাই। টুকটাক ইন্টারনেট আর ইউটিউব ঘেটে যা বুঝলাম সে অনুযায়ী প্রয়োজনীয় ম্যাটারিয়াল কিনে কাজ শুরু করলাম। শুরুতেই একদম মসলিন কাপড়ে এই কাজ করবো, যদি আউটপুট ঠিকঠাক না আসে তাহলে পুরো শাড়িটাই নষ্ট সেই ভয় ছিল। অবশেষে আউটপুট এটা। 🍀 এই শাড়ির প্রতিটা ব্লক, ফোঁড় নিজ হাতে করা। আপাতত এটা বিক্রির জন্যে না। আমার নিজের জন্যে করা নিজের প্রথম শাড়ি। আঁচড় থেকে বড় পরিসরে কোন কাজ শুরু করা হলে কখনো তার ফাউন্ডেশন হয়ে থাকবে এই কাজটা। 🍀🍀
ছবিগুলোতে কোন লোগো ইউজ করা হয়নি দেখতে ভালো দেখায় না তাই। কোন ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও ব্যাবহার করবেন না। 🚫

ফেসবুক থেকে নোটিফিকেশন পাঠিয়ে জানাচ্ছে পেজে কোন পোস্ট দেইনা অনেকদিন। তবে সেজন্যে পোস্ট দিচ্ছি তা নয়। বছরের শেষ দিন আজ। শ...
31/12/2021

ফেসবুক থেকে নোটিফিকেশন পাঠিয়ে জানাচ্ছে পেজে কোন পোস্ট দেইনা অনেকদিন। তবে সেজন্যে পোস্ট দিচ্ছি তা নয়। বছরের শেষ দিন আজ। শুভ সকাল। 🌼

এই বছর পেজের কাজ অনেক কম করা হয়েছে। অনেক অনিয়মিতও ছিলাম। এখনো যে নিয়মিত হয়েছি তা নয়। আর কবে একদম নিয়মিত হতে পারবো, আদৌ পারবো কিনা তাও জানিনা। জীবনের নানাবিধ ব্যাস্ততা, জটিলতায় চাইলেও অনেককিছু করা সম্ভব হয়না।

কাজ কম করা হলেও এবছর কাজে অনেক ভিন্ন মাত্রা এসেছে। আমার জন্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল ক্লের কাজ শুরু করা। আমরা অনেকেই সাধারণত হাতের কাজের বিভিন্ন জিনিশ ছোটবেলায় টুকটাক মা-খালাদের কাছে / তাদের সাথে বসে থাকতে থাকতে একটা বেসিক আইডিয়া পেয়ে যাই। আমাদের জেনারেশনের কেউ কেউ হয়তো ছোটবেলায় কাঁদামাটি দিয়েও খেলাধুলা করেছে। কিন্তু হেন্ডমেড ক্লের বিষয়টা একদমই নতুন আমাদের এদিকটায়। সে যায়গা থেকে কোন পূর্ব অভিজ্ঞতা আর টুলস ছাড়া এই কাজগুলো করা আমার জন্যে অনেক বড় ব্যাপার ছিল।

আগামী বছরও হয়তো অনেক লম্বা সময় অনিয়মিত থাকবো পেজের কাজে। সার্বিকভাবে বলতে গেলে আমি বলবো এই বছর আমার ভালো কাটেনি। তবু বছরের শেষদিন সকল খারাপকে ভুলে গিয়ে ভালো কিছুর প্রত্যাশা নিয়ে নতুন বছর শুরু করতে চাই।

সবার জন্যে শুভকামনা। আমার জন্যেও দোয়া রাখবেন। 💛

▪️স্টক আপডেট ১৭.১২.২১▪️ক্লের গয়নাগুলো কমপক্ষে ১৫ দিন সময় নিয়ে অর্ডার করতে হবে। ক্লের গয়নার এভেলএবল ছাড়া কোন আর্জেন্ট অর্...
17/12/2021

▪️স্টক আপডেট ১৭.১২.২১▪️

ক্লের গয়নাগুলো কমপক্ষে ১৫ দিন সময় নিয়ে অর্ডার করতে হবে। ক্লের গয়নার এভেলএবল ছাড়া কোন আর্জেন্ট অর্ডার নেয়া হয়না। অন্যান্য গয়না যেগুলো রেডি আছে সেগুলো অর্ডার করলে ৫-৭ দিনের মধ্যেই হাতে পাবেন। সারাদেশে সুন্দরবনে ডেলিভারি চার্জ ১২০, জেলা সদরে হোম ডেলিভারি ১৩০। ক্যাশ অন ডেলিভারি হয়না। অর্ডার করার জন্যে বা কোন জিজ্ঞাসায় পণ্যের ছবি নিয়ে বা স্ক্রীনশট নিয়ে পেজের ইনবক্সে নক করবেন। ১০০০ টাকা বা তার বেশী কেনাকাটায় ১৬% ডিস্কাউন্ট চলছে। ক্লের পণ্য এই অফারের মধ্যে বিবেচিত হবেনা। ধন্যবাদ। 🌱

// পঞ্চপান্ডব //পাঁচখানা হাতে বানানো মালা একসাথে এসেছে। তাই নাম দিয়েছি পঞ্চপাণ্ডব। ক্যাপশনে ডিটেইল দেয়া থাকবে। প্রতিটা এ...
16/12/2021

// পঞ্চপান্ডব //
পাঁচখানা হাতে বানানো মালা একসাথে এসেছে। তাই নাম দিয়েছি পঞ্চপাণ্ডব। ক্যাপশনে ডিটেইল দেয়া থাকবে। প্রতিটা একটা করেই হবে। অর্ডার করতে ছবিসহ পেজের ইনবক্সে জানাবেন। সারাদেশে সুন্দরবনে ডেলিভারি চার্জ ১২০ টাকা, সদরে হোম ডেলিভারি ১৩০ টাকা। ১০০০ টাকা বা তার বেশী কেনাকাটায় ১৬% ডিস্কাউন্ট পাচ্ছেন আজ এবং আগামী তিনদিন।

শুভ সকাল 🌿বিজয়ের সুবর্ণজয়ন্তীতে আঁচড়ের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। 🇧🇩 ছোট একটা অফার দিচ্ছি বিজয় উপলক্ষে। ১০০০ টাকা বা তার ...
16/12/2021

শুভ সকাল 🌿

বিজয়ের সুবর্ণজয়ন্তীতে আঁচড়ের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। 🇧🇩 ছোট একটা অফার দিচ্ছি বিজয় উপলক্ষে। ১০০০ টাকা বা তার বেশী কেনাকাটায় ১৬% ডিস্কাউন্ট পাবেন আজকে থেকে আগামী ৩ দিন পর্যন্ত। তবে ক্লের গয়নার ক্ষেত্রে এই অফার প্রযোজ্য না।

পেজের রিচের যে অবস্থা হচ্ছে দিনদিন, দুদিন পর টিকটক ভিডিও করা লাগবে রিচ বাড়াতে। 🙃 প্রায় ২৫০০ ফলোয়ার পেজে, অথচ পোস্টগুলার নিচে রিচসংখ্যা ৪০০-৫০০। খুব কালেভদ্রে ৯০০-১০০০ হয়। পেজের নিয়মিত ফলোয়াররা তো পোস্টগুলোয় একটু রিএক্ট / কমেন্ট করলে পারেন। 🙄 এটা করতে তো আর পয়সা খরচ হচ্ছেনা।

যাহোক, টুকটাক মেটাল আর বীডসের নতুন কিছু গয়না বানিয়েছি। আজ বিকালে কিছু আসতে পারে। পেজে খেয়াল রাখবেন। 🌱

🌺Booked🌺🌺.... জবা ....🌺Material- Handemade ClayProduct- Adjustable finger ring.Done some clay work after ages. A little ...
15/12/2021

🌺Booked🌺

🌺.... জবা ....🌺
Material- Handemade Clay
Product- Adjustable finger ring.
Done some clay work after ages. A little attempt to reduce my boredom. This one can be customised as a pendant. And the colour is also customizable.
I try to keep the colour of the products true to its actual colour. But there might be a slight difference in the colour depending on your device or due to light source.

ছয় নাম্বার টোট ব্যাগ পাঠালাম। 🌿 তবে গাছ নিয়ে খুব টেনশন আছি। নষ্ট হলে খারাপ লাগবে৷ 😓
13/12/2021

ছয় নাম্বার টোট ব্যাগ পাঠালাম। 🌿 তবে গাছ নিয়ে খুব টেনশন আছি। নষ্ট হলে খারাপ লাগবে৷ 😓







এইটা অর্ধেক গিফট করবো। কেউ নিলে বইলেন। এতোবড় হইছে মাশাল্লাহ যে চারদিকে সাপোর্ট দিয়েও সোজা করতে পারতেছিনা। আম্মু বলতেছে "...
11/12/2021

এইটা অর্ধেক গিফট করবো। কেউ নিলে বইলেন। এতোবড় হইছে মাশাল্লাহ যে চারদিকে সাপোর্ট দিয়েও সোজা করতে পারতেছিনা। আম্মু বলতেছে "কচু গাছ, কেটে দে অর্ধেক আবার হবে" 🥴 আম্মুরে ক্যামনে বুঝাই এটা কচু গাছ না। কিনার সময় দুইটা পাতা ছিল মাত্র। যে দাম দিয়ে কিনছিলাম সে দামে বিক্রি করলে এখন বেশ পয়সাকড়ি পেতাম। 😅 কুমিল্লার মধ্যে পিকাপ পয়েন্ট থেকে যারা পার্সেল নেন তারা নিলে ভালো হয়। দূরে পাঠানোর জন্যে পার্সেল রেডি করার সময় নাই আমার। আর গাছ কখনো পার্সেল করিও নাই। পরে নষ্ট হলে দুইপক্ষেরই খারাপ লাগবে। তবে একান্তই কুমিল্লার বাইরের কেউ নিতে চাইলে ডেলিভারি খরচা দিয়ে নিবেন আর পার্সেল রেডি করা বাবদ ৩০ টাকা এক্সট্রা চার্জ দিতে হবে।
🌱🌱

পড়তে পড়তে এমন রিভিউ পাইলে মন খুশি হওয়ার সাথে কিঞ্চিত খারাপও হয়। ☹️ কতদিন ক্লের কাজ করতে পারতেছিনা। 😪😪
10/12/2021

পড়তে পড়তে এমন রিভিউ পাইলে মন খুশি হওয়ার সাথে কিঞ্চিত খারাপও হয়। ☹️ কতদিন ক্লের কাজ করতে পারতেছিনা। 😪😪

অনেকদিন আগেই আনছিলাম এই সেটটা। কেনো জানি পোস্ট করতে ভুলে গেছি। 😐ব্ল্যাক পলিশড এর পুরোটা জুড়ে মেটাল ঘুঙরু দেয়া আর গ্লাসওয়...
08/12/2021

অনেকদিন আগেই আনছিলাম এই সেটটা। কেনো জানি পোস্ট করতে ভুলে গেছি। 😐
ব্ল্যাক পলিশড এর পুরোটা জুড়ে মেটাল ঘুঙরু দেয়া আর গ্লাসওয়ার্ক করা। চোকার হিসেবে বা হালকা ঝুলিয়ে করে দুইভাবেই পরা যাবে। খুব পপুলার মালা এটা। তাই বেশী কিছু বলার প্রয়োজন নেই। একটাই হবে কেবল।
অর্ডার করতে বা মূল্য জানতে আঁচড়ের ইনবক্সে যোগাযোগ করুন।❤️💙💚

কালো, লাল আর সাদা তিনটা ঝোলা ব্যাগই স্টকে যা ছিল শেষ৷ নতুন করে অর্ডার দেয়া হয়েছে। আর কেউ নিতে চাইলে আজকালের মধ্যে জানিয়ে...
05/12/2021

কালো, লাল আর সাদা তিনটা ঝোলা ব্যাগই স্টকে যা ছিল শেষ৷ নতুন করে অর্ডার দেয়া হয়েছে। আর কেউ নিতে চাইলে আজকালের মধ্যে জানিয়ে দিবেন। এবার শেষ হলে পরবর্তীতে আর আনবো কিনা শিওর না। সবগুলোর ডিজাইন দেখার জন্যে এখানে একসাথে ছবি দিলাম। এছাড়াও এই এলবামে ঢুকলে আলাদা ছবি দেখতে পাবেন। ধন্যবাদ। 🌿

Address

Jhautala
Comilla
3500

Website

Alerts

Be the first to know and let us send you an email when আঁচড়- Achor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আঁচড়- Achor:

Share