12/09/2026
১০০০ SFT-এর কম সাইজের ফ্ল্যাট দেখলেই আমরা অনেক সময় মনে করি—ফ্ল্যাটটা খুব ছোট, এখানে ঠিকমতো কিছু রাখা যাবে না, ফার্নিচার বসানোও সম্ভব হবে না।
কিন্তু বাস্তবে বিষয়টা মোটেও এমন নয়। সঠিকভাবে Space Planning করা গেলে একটি ছোট ফ্ল্যাটকেও সম্পূর্ণ Functional ও Comfortable করে তোলা সম্ভব।
যেমন, একটি ১২’ × ১২’ রুমেই সুন্দরভাবে একটি King Size Bed, ৪ পার্টের Wardrobe, Dressing Table এবং পর্যাপ্ত নামাজ পড়ার জায়গা রাখা সম্ভব—শুধু প্রয়োজন সঠিক পরিকল্পনা ও প্রতিটি ইঞ্চি জায়গার যথাযথ ব্যবহার।
মুন্সিগঞ্জে আমাদের একজন ক্লায়েন্টের চাহিদাও ছিল ঠিক এমন—ছোট জায়গার মধ্যেই যেন প্রয়োজনীয় Full Furniture Setup সহ পুরো ফ্ল্যাটটি Functional করে দেওয়া যায়।
কাজের শুরুতেই আমরা ফ্ল্যাটের 2D Layout Modify করে Space Planning করি। এরপর সেই পরিকল্পনার ভিত্তিতে 3D Design তৈরি করি, যাতে কাজ শুরুর আগেই পুরো ফ্ল্যাটের Final Look ও Furniture Placement পরিষ্কারভাবে বোঝা যায়।
আলহামদুলিল্লাহ, ক্লায়েন্ট আমাদের Design পছন্দ করেছেন।
সেই Design অনুযায়ী বর্তমানে ফ্ল্যাটের Electrical ও অন্যান্য প্রাথমিক কাজ চলছে। এরপরের ধাপে শুরু হবে সম্পূর্ণ Interior Work।