22/08/2026
পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে দুঃখ নেই.....
তবে পার্থক্যটা হলো কেউ দুঃখ'কে প্রকাশ করে শব্দে,
কেউবা নীরবতার আড়ালে লুকিয়ে রাখে।কেউ কাঁদতে কাঁদতে নিজের কষ্টের গল্প বলে আবার
কেউ হাসতে হাসতেই বুকের ভেতর হাজারটা অভিমান
জমিয়ে রাখে।কেউ মানুষের কাছে নিজের ভেঙে পড়ার
কথা স্বীকার করে আবার কেউ কেউ প্রতিদিন নিজেকেই বুঝিয়ে বলে.....
"আমি ভালো আছি, সব ঠিক আছে"..!!
তাই কারউ উপর দিক দেখে কখনো ভেবো না যে সে খুব সুখী।হয়তো তার হাসির পেছনেও এমন কিছু গল্প আছে,যেগুলো সে কাউকে কোনোদিন বলতে পারেনি।
সবাই দুঃখী,শুধু প্রকাশ করার ভাষা'টা আলাদা।
কেউ কেউ তার চোখের জলে প্রকাশ করে আর কেউবা নীরবতায়...!!