05/04/2026
🔶 ১ মিলিয়ন বছর আগের ফুটেজ কি দেখা সম্ভব? যেমন ডাইনোসর যুগের কোন দৃশ্য?
🔸🔸এটা থিওরিটিক্যালি সম্ভব আপেক্ষিক তত্ব অনুযায়ী। এখানেই আসে টাইম ট্রাভেল।
প্রথমত, আমরা চারপাশের প্রকৃতি দেখি, কিভাবে দেখি? উত্তর হচ্ছে, তাদের থেকে আলো আমাদের চোখে এসে পৌঁছায়। তাই দেখতে পাই। ভাবুন, যদি আলো না থাকতো? চির অন্ধকার, রাইট? তার মানে দাঁড়াচ্ছে, আমরা চারপাশে যা কিছু দেখতে পাই, তার মূল মাধ্যমই হলো আলো।
আলোর একটি নির্দিষ্ট গতি আছে। সেকেন্ডে প্রায় ৩ লক্ষ কি.মি.। যেহেতু গতি আছে, তার মানে কোনো দৃশ্য আমরা কখন দেখতে পাবো, তারও একটি লিমিট নির্ধারণ করে দিয়েছে প্রকৃতি। যেমনঃ সূর্য আমাদের থেকে যে দূরত্বে অবস্হিত, এ দূরত্ব অতিক্রম করে আলো আমাদের কাছে আসতে সময় নেয় প্রায় ৮ মিনিট ১৯ সেকেন্ড। অর্থ্যাৎ, আমরা এখন সূর্যের দিকে তাকালে ৮ মিনিট ১৯ সেকেন্ড পূর্বের দৃশ্য দেখি৷ বর্তমান না! বর্তমানের দৃশ্য দেখবো ঠিক ৮ মিনিট ১৯ সেকেন্ড পর!
এবার,ধরি, কোনো একটি ঘটনা পৃথিবীতে ১ মিলিয়ন বছর আগে ঘটেছিল। ধরা যাক, ডায়নোসরের পায়চারি। এখন, সেই ঘটনার আলো যেহেতু মহাশূণ্যে ছড়িয়ে পড়েছে, তাই যদি সেই আলো কোথাও বাঁধাপ্রাপ্ত না হয়ে এখনো ভ্রমণ করে এবং সেটি যদি আজ ঠিক ১ মিলিয়ন আলোকবর্ষ দূরে গিয়ে পৌঁছে থাকে, তাহলে ১ মিলিয়ন আলোকবর্ষের বেশি দূরত্বে থাকা কোনো গ্রহের প্রাণী যদি শক্তিশালী টেলিস্কোপ দিয়ে পৃথিবীর দিকে তাকায়, তবে সে আসলে পৃথিবীর ১ মিলিয়ন বছর আগের দৃশ্যই দেখবে। কারণ আলোর গতি নির্দিষ্ট। এই নির্দিষ্ট গতিতে চলার কারণে যে বিলম্ব সৃষ্টি হয়, সেই বিলম্বটাই আমাদের অতীত দেখায়।
তার মানে, আপনি যদি এখন কোনো মহাকাশযানে করে আলোর চেয়েও অতিদ্রুত গতিতে ভ্রমণ করতে পারেন, (অবশ্যই আলোর সমগতিতে না। কারণ, সেক্ষেত্রে আপনি তো সে ঘটনার আলো অতিক্রমই করতে পারবেন না! দেখবেন কিভাবে?) তবে আপনি সে সময় সে ঘটনার আলোর অতিক্রান্ত দূরত্বের বেশি দূরত্ব অতিক্রম করার পর পেছনে ফিরে তাকালে সেই পূর্বের ঘটনা দেখতে পাবেন! দেখবেন, ডায়নোসররা পৃথিবীতে পায়চারি করছে!
উল্লেখ্য, ডায়নোসররা প্রায় ৬৩ লক্ষ বছর পূর্বেই বিলীন হয়ে গেছে। এখানে জাস্ট বুঝানোর জন্যই বলা।
একই সাথে, আমাদের ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা ঘটে! আমরা যখন দূরের কোনো গ্যালাক্সি দেখি, তখন আসলে তাদের বর্তমান না, বরং অতীত দেখি—কখনো কোটি বা বিলিয়ন বছর আগের অবস্থা। আমরা শুধু সেই আলোই দেখতে পাই, যেটা আমাদের কাছে পৌঁছাতে পেরেছে।