04/09/2026
🍥 নরম ও রসালো রসগোল্লা 🍧
উপকরণ
দুধ — ১ কেজি
চিনি — ৫ কাপ
পানি — ২½ কাপ
প্রয়োজনমতো গরম পানি
প্রয়োজনমতো ঠান্ডা/স্বাভাবিক পানি
প্রণালি
১. ছানা তৈরি
১ কেজি দুধ থেকে ছানা তৈরি করে নিতে হবে। ছানাটা যেন বেশি শক্ত না হয়, নরম রাখতে হবে।
২. ছানার পানি ঝরিয়ে নেওয়া
একটি পরিষ্কার কাপড়ে ছানা নিয়ে ভালোভাবে বেঁধে প্রায় ১ ঘণ্টা ঝুলিয়ে রাখতে হবে, যাতে অতিরিক্ত পানি ঝরে যায়। তবে ছানা একেবারে শুকিয়ে ফেলা যাবে না।
৩. ছানা মথে নেওয়া
পানি ঝরানো ছানাটা খুব ভালোভাবে মথে নিতে হবে। একদম মসৃণ ও নরম হওয়া পর্যন্ত মথতে হবে। ছানার সঙ্গে অন্য কোনো উপকরণ মেশানোর প্রয়োজন নেই।
৪. রসগোল্লার শেপ দেওয়া
ছানা থেকে সমান পরিমাণ নিয়ে সুন্দর করে গোল গোল রসগোল্লার শেপ দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন কোনো ফাটল না থাকে।
৫. চিনির সিরা তৈরি
একটি বড় হাঁড়িতে ৫ কাপ চিনি ও ২½ কাপ পানি দিয়ে সিরা তৈরি করতে হবে। সিরাটা ভালোভাবে ফুটিয়ে কিছুটা ঘন করে নিতে হবে।
৬. রসগোল্লা রান্না
সিরা ভালোভাবে ফুটে উঠলে রসগোল্লাগুলো দিয়ে ঢেকে রান্না করতে হবে। রসগোল্লাগুলো ধীরে ধীরে ফুলে বড় হয়ে যাবে।
রান্নার সময় যদি সিরা বেশি ঘন হয়ে যায় বা পানি কমে আসে, তাহলে অল্প অল্প করে গরম পানি দিতে হবে। এভাবে ঠিক ১৫ মিনিট রান্না করতে হবে, এর বেশি নয়।
৭. সবশেষে ঠান্ডা/স্বাভাবিক পানি
১৫ মিনিট রান্না হয়ে গেলে চুলা বন্ধ করে সিরার ঘনত্ব বুঝে অল্প অল্প করে ঠান্ডা/স্বাভাবিক পানি দিতে হবে। এতে সিরাটা আবার পাতলা হয়ে যাবে এবং রসগোল্লাগুলো ভালোভাবে সিরার মধ্যে ডুবে থাকবে।
৮. রেস্ট দেওয়া
রসগোল্লাগুলো সিরার মধ্যে কয়েক ঘণ্টা রেখে দিতে হবে। তবে একদিন রেস্ট দিলে সবচেয়ে ভালো, এতে সিরা ভেতর পর্যন্ত ভালোভাবে ঢুকে রসগোল্লা আরও নরম ও রসালো হবে। 🍥❤️
✨ টিপস: নরম রসগোল্লার জন্য ছানা যেন বেশি শক্ত না হয় এবং ছানাটা খুব ভালোভাবে মথে একদম মসৃণ করে নিতে হবে।