রান্না ঘরের রুপকথা

রান্না ঘরের রুপকথা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from রান্না ঘরের রুপকথা, Kitchen/Cooking, Dhaka.

29/11/2024
রান্না করার সময় টুকটাক টিপস জানা থাকলে রান্না ভালো হয় এবং সময়ও বাঁচেবে।টিপস:* সবজির রঙ ঠিক রাখতে ঢাকনা দিয়ে জ্বাল না দেয়...
21/10/2024

রান্না করার সময় টুকটাক টিপস জানা থাকলে রান্না ভালো হয় এবং সময়ও বাঁচেবে।

টিপস:

* সবজির রঙ ঠিক রাখতে ঢাকনা দিয়ে জ্বাল না দেয়াই ভালো। আর কিছু সবজি আছে যেগুলো সামান্য সেদ্ধ করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেললেও রান্নার পরও রঙ ঠিক থাকে।

* কড়াইতে গরম তেলে কিছু ভাজার সময়, যা দেবেন তার সঙ্গে সামান্য লবন দিল। তাহলে আর তেল ছিটবেনা।

* খেজুরের গুড় দিয়ে পায়েস করতে গিয়ে অনেক সময় দুধটা ফেটে যায় দুধ ঘন হয়ে গেলে নামিয়ে একটু ঠান্ডা করে তারপর গুড় মেশাবেন। ভাল করে নেড়ে আবার কিছুটা ফুটিয়ে নেবেন, দুধ ফাটবে না।

* চিনেবাদাম ও কাজুবাদাম তেলে ভেজে পরে রান্নায় ব্যবহার করুন খাবারের স্বাদ বাড়বে।

* সেমাই বা মিষ্টিজাতীয় খাবারে অনেকে বাদাম ব্যবহার করেন। বাদামে যদি তেল মেখে পরে তাওয়ায় ভাজেন তাহলে তেল কম লাগবে। নয়তো শুকনো ভাজতে গেলে তেল বেশি লাগবে।

* ওল, কচু অথবা কচুশাক রান্না করলে তাতে কিছুটা তেঁতুলের রস বা লেবুর রস দিয়ে দিন। তাহলে খাওয়ার সময় গলা চুলকানোর ভয় থাকবে না।

* কেক বানাতে যদি ডিমের পরিমাণ কম হয়, তার বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন কর্নফ্লাওয়ার।

* অনেক সময়ই তাড়াতাড়ি স্যুপ রান্না করতে গিয়ে তা পাতলা হয়ে যায় তখন দুটো আলু সেদ্ধ করে স্যুপে মিশিয়ে ফোটালে স্যুপ ঘন হবে।

* আলু ও ডিম একসঙ্গে সেদ্ধ করুন। দুটো দুই কাজে ব্যবহার করলেও সেদ্ধ তাড়াতাড়ি হবে.

দুই উপায়ে কচু কখনোই গলা চুলকাবে নাবাঙালির রান্নাঘরে অনেক পরিচিত একটি সবজির নাম কচু। এই কচু খেলে অনেকেরই গলা চুলকায়। এ সম...
18/10/2024

দুই উপায়ে কচু কখনোই গলা চুলকাবে না

বাঙালির রান্নাঘরে অনেক পরিচিত একটি সবজির নাম কচু। এই কচু খেলে অনেকেরই গলা চুলকায়। এ সমস্যার কারণে কচুতে অনেক পুষ্টি থাকলেও এ খাবারটি অনেকে খেতে চান না।
কচুতে প্রচুর পরিমাণে আয়োডিন আর ভিটামিন বি রয়েছে। এই দুই উপাদান মস্তিষ্কের পুষ্টিতে সাহায্য করে। দৃষ্টিশক্তি বাড়াতেও এ কচুর জুড়ি মেলা ভার।

কোলেস্টেরলের সমস্যায় যারা ভুগছেন, তারা নিয়মিত খেতে পারেন কচু তরকারি। এটি রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায়। আয়রনের ঘাটতি দূর করতেও এ খাবার বিশেষ গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: মাংস খাওয়া ভুলিয়ে দেবে কাঁঠাল ভুনা

গলা চুলকানোর ভয়ে যারা কচু খেতে চান না, তারা দুই উপায়ে এ সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।
মূলত কচুর লতিতে থাকা অক্সালেট ও র‌্যাফাইডের (বৈজ্ঞানিক নাম নাম ক্যালসিয়াম অক্সালেট) কারণে গলায় চুলকানোর সমস্যা শুরু হয়।

কচুর এই উপাদান অতি তাপে গলতে শুরু করে। তাই যখন কচু রান্না করতে শুরু করবেন চেষ্টা করুন একটু অতিমাত্রায় রান্না করতে। এ উপায়ে কচু রান্না করলে তা গলা ধরার সুযোগ খুবই কম থাকে।

এ ছাড়া আপনি জানলে অবাক হবেন, অতিমাত্রায় কচু রান্না করলে শুধু গলা চুলকানোর সমস্যাই নষ্ট হয় না, এর কারণে কিডনিতে পাথর জমার সুযোগ কমে যায়।

আরও পড়ুন: রান্নায় অলিভ অয়েল ব্যবহার করা কতটা স্বাস্থ্যকর?

বিশেষজ্ঞরা বলছেন, কচুর র‌্যাফাইড অতিতাপে রান্নার মাধ্যমে গলানো না হলে তা রক্তে মিশে কিডনি পর্যন্ত পৌঁছে যাওয়ার সুযোগ পায়, যা পরবর্তী সময়ে কিডনিতে পাথর হওয়ার কারণ হয়ে দাঁড়ায়।

কচুর তরকারিতে অল্প লেবু কিংবা তেঁতুলের রস মিশিয়ে নিলে গলা চুলকানোর সমস্যা এড়ানো সম্ভব। এই দুই উপায় মেনে চললেই কচু কখনোই গলা চুলকানোর কারণ হয়ে উঠবে না।

শুভ সকাল✅💕আজকের মঙ্গলবার ৩০শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই অক্টোবর ২০২৪ খ্রিষ্টাব্দ, ১০ রবিউস সানি ১৪৪৬ হিজরি, শরৎ-কালআজ হা...
15/10/2024

শুভ সকাল✅💕

আজকের মঙ্গলবার ৩০শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই অক্টোবর ২০২৪ খ্রিষ্টাব্দ, ১০ রবিউস সানি ১৪৪৬ হিজরি, শরৎ-কাল
আজ হাতধোয়া দিবস✅

🔸ঘটনাবলী

🔹১৯৪৫-সালে ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী পিয়েরে লাভালের মৃত্যুদন্ড কার্যকর হয়।
🔹১৮১৫ - সেন্ট হেলেনা দ্বীপে সম্রাট নেপোলিয়ন-এর নির্বাসন জীবন শুরু।
🔹১৯৪৬ - জার্মানির ন্যুরেমবার্গে যুদ্ধবন্দিদের প্রাণদণ্ড দেওয়া হয়।
🔹১৯৬৪-সালে চীনের প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা হয়।
🔹১৯৮৬ - লে. জে. হুসেইন মুহম্মদ এরশাদ প্রেসিডেন্ট নির্বাচিত হন।
🔹১৯৯৩ - নেলসন ম্যান্ডেলা এবং ডি ক্লার্ক উভয়ে নোবেল শান্তি পুরস্কার পান।
🔹২০২০ - বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোট আঞ্চলিক ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব গঠনে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে ১৫ টি দেশের চুক্তি হয়।

🔸জন্ম

🔹১৫৪২ ( কারো মতে ) - মোগল সম্রাট জালালুদ্দিন আকবর।
🔹১৮১৪ - মিখাইল লারমন্টভ, রাশিয়ান লেখক, কবি ও চিত্রশিল্পী।
🔹১৯০৮ - জন কেনেথ গলব্রেইথ, মার্কিন অর্থনীতিবিদ।
🔹১৯২০ - মারিও পুজো, মার্কিন কথা সাহিত্যিক।
🔹১৯২৩ - ইতালীয় লেখক ইতালো কালভিনো।
🔹১৯২৬ - ফরাসি সমালোচক ও প্রাবন্ধিক মিশেল ফুকো।
🔹১৯৪৬ - ভিক্টর বন্দ্যোপাধ্যায়, বাঙালি ভারতীয় অভিনেতা
🔹১৯৬৬ - জর্জ কাম্পোস, মেক্সিক্যান ফুটবলার ও ম্যানেজার।
🔹১৯৭১ - অ্যান্ডি কোল, ইংরেজ ফুটবলার।
🔹১৯৭৭ - দাভিদ ত্রেজেগে, ফরাসি ফুটবলার।
🔹১৯৮৩ - স্টেফ্য টাং, হংকং গায়ক ও অভিনেত্রী।
🔹১৯৮৮ - মেসুত ওজিল, বিশ্বকাপ জয়ী জার্মান ফুটবলার।

🔸মৃত্যু

🔹১৯১৮ - শিরডি সাই বাবা, ভারতীয় ধর্মগুরু, যোগী ও ফকির।(জ.১৮৩৫)
🔹১৯৪৫ - ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী পিয়েরে লাভালের মৃত্যুদন্ড কার্যকর করা হয়।
🔹১৯৮৭ - টমাস সাঙ্কারা,বুর্কিনার ক্যাপ্টেন, রাজনীতিবিদ ও ৫ম প্রেসিডেন্ট।
🔹২০১২ - নরোদম সিহানুক, কম্বোডিয়ার রাজনীতিবিদ ও ১ম প্রধানমন্ত্রী।
🔹২০১৩ - টমি আন্ডেরসন, সুইডিশ অভিনেতা।
🔹২০১৮ - পল অ্যালেন, মার্কিন ব্যবসায়ী এবং মাইক্রোসফট -এর সহপ্রতিষ্ঠাতা।
✅নতুন দিনের নতুন সুযোগে পূর্ণ করুন আপনার জীবনকে আনন্দ, প্রেম ও সফলতায়।✅
✅আজকের দিনটি আপনার জন্য নতুন সম্ভাবনার দরজা খুলুক। শুরু করুন এটাই আপনার সেরা দিন✅

শুভ সকাল✅💕আজকের বাংলা তারিখ - বৃহঃস্পতিবার ২৫শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই অক্টোবর ২০২৪ খ্রিষ্টাব্দ, ৫ রবিউস সানি ১৪৪৬ হি...
10/10/2024

শুভ সকাল✅💕
আজকের বাংলা তারিখ - বৃহঃস্পতিবার ২৫শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই অক্টোবর ২০২৪ খ্রিষ্টাব্দ, ৫ রবিউস সানি ১৪৪৬ হিজরি, শরৎ-কাল
আজ মানসিক স্বাস্থ্য দিবস✅

🔸ঘটনাবলী

🔹১৯১১ - চীনে দু হাজার বছরের রাজতন্ত্রের অবসান ঘটে।
🔹১৯১৭ - জার্মানির বিরুদ্ধে ব্রাজিল যুদ্ধ ঘোষণা করে।
🔹১৯৪৩ - চিয়াং কাই শেক চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
🔹১৯৫৯ - আজেন্টিনায় গৃহযুদ্ধ শুরু হয়।
🔹১৯৬৭ - প্রায় ১০০ দেশের মধ্যে মহাশূন্য চুক্তি স্বাক্ষর হয়।
🔹১৯৭৩ - বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় গিনি।
🔹১৯৯২ -‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস’ পালনের শুরু করা হচ্ছে।
🔹১৯৯৭ - ফ্রান্সের ৪০ জাতি শীর্ষ সম্মেলন শুরু হয়।

🔸জন্ম

🔹১৮৩০ - দ্বিতীয় ইসাবেলা, স্পেনের রানী।
🔹১৯০০ - হেলেন হায়েজ, আমেরিকান অভিনেত্রী।
🔹১৯০১ - আলবার্তো গিয়াকোমেটি, সুইস ভাস্কর ও চিত্রকর।
🔹১৯০৮ - সবুর খান, রাজনৈতিক পার্লামেন্টারিয়ান।
🔹১৯১২ - অনিল মুখার্জি, বাংলাদেশী লেখক এবং রাজনীতিবিদ।
🔹১৯৪১ - কেন সারো-ওয়িওা, নাইজেরিয়া লেখক ও সমাজ কর্মী।
🔹১৯৪৬ - নাওতো কান, জাপানের সাবেক প্রধানমন্ত্রী।।
🔹১৯৭৯ - নিকোলাস মাসু, চিলির টেনিস খেলোয়াড়।
🔹১৯৮২ - ইয়াসির আল-কাহতানি, সৌদি আরব ফুটবল।
🔹১৯৮৬ - এজেকিয়েল গারাই, একজন আর্জেন্টিনীয় ফুটবলার।

🔸মৃত্যু

🔹০০১৯ - গেরমানিকুস, রোমান জেনারেল।
🔹৬৪৪ - পলিনুস, ইয়র্কের আর্চবিশপ।
🔹১৫৩৯ - নানক, প্রথম শিখগুরু।
🔹১৬৫৯ - আবেল তাসমান, ডাচ বণিক ও এক্সপ্লোরার।
🔹১৮২৭ - উগো ফস্কল, ইতালীয় লেখক ও কবি।
🔹১৮৩৭ - চার্লস ফুরিয়ার, ফরাসি দার্শনিক ও শিক্ষাবিদ।
🔹১৯৬৩ - এডিথ পিয়াফ, ফরাসি গায়ক, গীতিকার ও অভিনেত্রী।
🔹১৯৮৫ - ইয়ুল বরয়নের, রাশিয়ান অভিনেতা।
🔹২০০৪ - ক্রিস্টোফার রীভ, মার্কিন চলচ্চিত্র অভিনেতা।

✅নতুন দিনের নতুন সুযোগে পূর্ণ করুন আপনার জীবনকে আনন্দ, প্রেম ও সফলতায়।✅
✅আজকের দিনটি আপনার জন্য নতুন সম্ভাবনার দরজা খুলুক। শুরু করুন এটাই আপনার সেরা দিন✅

পুষ্টিগুণ অটুট রাখতে রান্নার সঠিক পদ্ধতি জানুনবেশিরভাগ নারী ভুল পদ্ধতিতে রান্না করেন। রান্নার শুরুই হয় ভুলের হাত ধরে৷ যা...
07/10/2024

পুষ্টিগুণ অটুট রাখতে রান্নার সঠিক পদ্ধতি জানুন

বেশিরভাগ নারী ভুল পদ্ধতিতে রান্না করেন। রান্নার শুরুই হয় ভুলের হাত ধরে৷ যার প্রথম ধাপ হল সবজি কাটা। এর পর ধাপে ধাপে এত ভুল হয় যে, শেষমেশ খাবার যখন প্লেটে পৌঁছায়, তাতে পুষ্টি যতটা থাকার কথা, তা তো থাকেই না। উলটে হাজির হয় বিপদ৷ তাই খাবারের পুষ্টিগুণ অটুট রাখতে রান্নার সঠিক পদ্ধতি জানুন।
রান্নার গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল সহজপাচ্য এবং সুস্বাদু করে তোলা। আমারা সকলেই রান্না করার সেরা বিকল্প কী তা সন্ধান করি। দ্রুত খাবার যাতে তৈরি করা যায় এবং শরীর তা থেকে উপকার পেতে পারে।
হার্ভার্ড হেলথ পাবলিশিংয়ে একটি নিবন্ধ প্রকাশ করা হয়। যেখানে স্বাস্থ্যকর উপায়ে রান্না করার কৌশল আলোচলা করা হয়েছে।

রেড মিট এখন অনেকেই খান না, হৃদরোগ, হাই প্রেশার, কোলেস্টেরল ইত্যাদির প্রকোপ বাড়তে পারে এই রেড মিট থেকে। খাবার রান্না করলে কিছুটা হলেও পুষ্টিগুণ কমে, সে আপনি যেভাবেই রান্না করুন না কেন, তবে টমেটো, গাজর, মিষ্টি আলু, পালং, লঙ্কা এগুলো সাধারণত কাঁচা খাওয়া হয়। সে জন্য পৃথিবীর বিভিন্ন দেশেই কাঁচা শাক–সবজি–ডিম ইত্যাদি খাওয়ার চল আছে৷
সিদ্ধ খাবার স্বাস্থ্যকর হলেও দিনের পর দিন মুখে রুচবে না। আবার ভুল পদ্ধতিতে সিদ্ধ করলে পুষ্টি মাঠে মারা যাবে৷ তেল-মশলা বা ভাজাভুজি জাতীয় খাবার কেমন করে তৈরি করলে তা স্বাস্থ্যকর হয়ে উঠতে পারে, জানুন সেই কৌশল
আপনি কড়াইতে সামান্য তেল দিয়ে নেড়ে-চেড়ে সবজি এবং মাংস একসঙ্গে সব রান্না করতে পারেন। এতে আপনার প্লেটটিও দেখেত সুন্দর হবে আর পুষ্টিকরও হবে।
এই পদ্ধতিতে রান্না করা খাবারে তেলের ব্যবহার কম থাকে যা উপাদানগুলিকে স্বাস্থ্যকর ও কম ফ্যাট তৈরি হয়।

ফ্রাই করার সময় খাবার উচ্চ তাপমাত্রায় রান্না করা হয়। এতে কাঁচা থাকার ভয় নেই।পুরোপুরি রান্না হয়ে গেলে ফুড পয়জনিং হওয়ার আশঙ্কাও কমে।
ভাজার জন্য, উচ্চ তাপমাত্রা সহনশীল তেল ব্যবহার করুন, যেমন সূর্যমুখী তেল, চীনাবাদাম তেল, ক্যানোলা তেল ইত্যাদি।
ভাজার সময় পালং শাক, মটর, ফুলকপি, গাজর ইত্যাদি বিভিন্ন ধরনের শাকসবজি যোগ করুন। মনে রাখবেন আপনার প্লেট যেন সম্পূর্ণ রঙিন হয়।
আপনার প্লেটে প্রোটিনের পরিমাণ ভালো রাখতে, আপনি এতে চর্বিহীন মাংস অন্তর্ভুক্ত করতে পারেন। চর্বিহীন মাংসের কিছু বিকল্প হল চিকেন, স্যামন, টার্কি এবং চিংড়ি।
আপনার খাবারের স্বাদ নিতে কম সোডিয়াম সয়া সস এবং কম চিনির মশলা ব্যবহার করুন।
আপনি আপনার রেসিপিতে দই বা বাটারমিল্ক যোগ করতে পারেন। এটি শুধুমাত্র খাবারকে সুস্বাদু করে তুলবে না। এতে পুষ্টির পরিমাণও বাড়বে।

শুভ সকাল✅💕আজকের সোমবার ২২শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই অক্টোবর ২০২৪ খ্রিষ্টাব্দ, ২ রবিউস সানি ১৪৪৬ হিজরি, শরৎ-কালআজ বসতী দ...
07/10/2024

শুভ সকাল✅💕

আজকের সোমবার ২২শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই অক্টোবর ২০২৪ খ্রিষ্টাব্দ, ২ রবিউস সানি ১৪৪৬ হিজরি, শরৎ-কাল
আজ বসতী দিবস✅

🔸ঘটনাবলী

🔹১৮২৬ - প্রথম মধ্যাকর্ষণ শক্তি সম্পন্ন আমেরিকান রেলপথ চালু হয়।
🔹১৯০৬ - রেজাশাহ কর্তৃক পারস্যের জাতীয় সংসদ উদ্বোধন হয়।
🔹১৯৩২ - রয়্যাল ইন্ডিয়ান এয়ার ফোর্স প্রতিষ্ঠিত হয়।
🔹১৯৭৬ - বাংলাদেশ ৭৭ জারি গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হয়।
🔹১৯৮১ - হোসনি মোবারক মিশরের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
🔹১৯৮৯ - হাঙ্গেরীতে কমিউন্সিপার্টির বিলুপ্ত ঘোষণা করা হয়।
🔹১৯৮৯ - পূর্ব জার্মানিতে গণতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা হয়।
🔹১৯৯৫ - ইন্দোনেশিয়া সুমাত্রায় ভূমিকম্পে শতাধিক নিহত হয়।
🔹১৭০৮ - গুরু গ্রন্থ সাহিবের গুরুত্ব লাভ৷

🔸জন্ম

🔹১৯৭৩ - দিদা, ব্রাজিলীয় ফুটবলার।
🔹১৯৭৬ - গিলবার্তো সিলভা, ব্রাজিলিয়ান ফুটবলার।
🔹১৯৭৮ - জহির খান, ভারতীয় ক্রিকেটার।
🔹১৯৭৯ - সুজিবা ডি সিলভা, শ্রীলঙ্কান ক্রিকেটার।
🔹১৯৮২ - জেরমাইন ডিফো, ইংরেজ ফুটবলার।
🔹১৯৮৩ - ডোয়েন ব্র্যাভো, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার ও গায়ক।
🔹১৯৮৪ - সালমান বাট, পাকিস্তানি ক্রিকেটার।
🔹১৯৮৬ - অনির্বাণ ভট্টাচার্য, বাঙালি ভারতীয় অভিনেতা
🔹১৯৮৬ - এমি স্যাটার্দওয়েট, নিউজিল্যান্ডীয় প্রমিলা ক্রিকেটার।
🔹১৯৮৮ - রোহান মুস্তাফা, সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেটার।
🔹১৯৮৮ - দিয়াগো দা সিলভা কস্তা, ব্রাজিলিয়ান ফুটবলার।
🔹১৯৯০ - সেবাস্টিয়ান কোটস, উরুগুয়ের ফুটবল।
🔹১৯৯২ - হেলি জেনসেন, নিউজিল্যান্ডীয় প্রমিলা ক্রিকেটার।

🔸মৃত্যু

🔹০৭৭৫ - আবু জাফর মনসুর, বাগদাদের দ্বিতীয় খলিফা।
🔹০৯২৯ - চার্লস দি সিম্পল, ফরাসি রাজা।
🔹১৭০৮ - গুরু গোবিন্দ সিংহ, শিখধর্মের দশম গুরু।
🔹১৭৯৬ - টমাস রিড, স্কটিশ গণিতবিদ ও দার্শনিক।
🔹১৯০৩ - রুডলফ লিপ্পসচিটয, জার্মান গণিতবিদ ও অধ্যাপক।
🔹১৯০৫ - পেদ্রো আমেরিকো, ব্রাজিলীয় চিত্রকর। (জ. ১৮৪৩)
🔹১৯২১ - গ্যাঞ্জো, পর্তুগালের প্রধানমন্ত্রী।
🔹১৯৫৯ - মারিও লানজা, আমেরিকান অভিনেতা।
🔹১৯৬৭ - লর্ড এন্টর্নি, ব্রিটিশ প্রধানমন্ত্রী।
🔹১৯৯২ - উইলি ব্রান্ট, জার্মান রাস্ট্রনায়ক।
🔹২০০১ - আল্ফ গোভার, ইংরেজ ক্রিকেটার। (জ. ১৯০৮)
🔹২০১৫ - নয়ীম গহর, বাংলাদেশী গীতিকার। (জ. ১৯৩৭)
🔹২০১৬ - জন গ্লিসন, অস্ট্রেলীয় ক্রিকেটার। (জ. ১৯৩৮)

✅নতুন দিনের নতুন সুযোগে পূর্ণ করুন আপনার জীবনকে আনন্দ, প্রেম ও সফলতায়।✅

✅আজকের দিনটি আপনার জন্য নতুন সম্ভাবনার দরজা খুলুক। শুরু করুন এটাই আপনার সেরা দিন✅

শুভ সকাল✅💕আজকের রবিবার ২১শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর ২০২৪ খ্রিষ্টাব্দ, ১ রবিউস সানি ১৪৪৬ হিজরি, শরৎ-কালআজ জন্ম ও...
06/10/2024

শুভ সকাল✅💕

আজকের রবিবার ২১শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর ২০২৪ খ্রিষ্টাব্দ, ১ রবিউস সানি ১৪৪৬ হিজরি, শরৎ-কাল
আজ জন্ম ও মৃত্যু নিবন্ধন✅

🔹ঘটনাবলী

🔸১৭০২ - ফোর্ট উইলিয়াম দুর্গে প্রথম ব্রিটিশ পতাকা উত্তোলন হয়।
🔸১৭৬৯ - ক্যাপটেন কুক নিউজিল্যান্ডে পদার্পণ করেন।
🔸১৮৬০ - ভারতীয় দন্ডবিধি আইনে পরিণত হয়। তবে এর কার্যকারিতা শুরু হয় ১ জানুয়ারি 🔸১৮৬২ সালে।
🔸১৯০৮ - বসনিয়া ও হারজেগোভেনিয়া ভূখণ্ডকে অস্ট্রিয়া নিজ অধিকারভুক্ত করে।
🔸১৯১৮ - তুর্কী সাম্রাজ্যের অধীন বৈরুতে ফ্রান্সের দখল কায়েম।
🔸১৯২৮ - চিয়াং কাইশেক চীনের রাষ্ট্রপতি হন।
🔸১৯৭২ - মেক্সিকোর সিয়াটলের কাছে ট্রেন লাইনচ্যুত হয়ে ২০৮ জন নিহত হন।
🔸১৯৭৩ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ক্যামেরুন।
🔸১৯৭৬ - থাইরেন্ডে সামরিক অভ্যূত্থান অনুষ্ঠিত হয়।
🔸১৯৯৫ - বসনিয়ায় ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়।

🔹জন্ম

🔸১৮৭৭ - চার্লস টাক, রোমান সম্রাট।
🔸১৬৬০ - পল স্কারণ, ফরাসি কবি ও লেখক।
🔸১৮২০ - জেনি লিন্ড, সুইডিশ সরু ও অভিনেত্রী।
🔸১৮৩১ - রিচার্ড ডেডেকিন্ট, জার্মান গণিতবিদ।
🔸১৮৮৭ - লে করবুসিয়, সুইস স্থপতি ও নগর পরিকল্পনাবিদ।
🔸১৮৯২ - লর্ড আলফ্রেড টেনিসন, ব্রিটিশ কবি।
🔸১৮৯৩ - মেঘনাদ সাহা, বাঙালি জ্যোতির্পদার্থবিজ্ঞানী।
🔸১৯০৬ - জ্যানেট গেনর, মার্কিন অভিনেত্রী ও চিত্রশিল্পী।
🔸১৯০৮ - ক্যারল লমবার্ড, মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী।
🔸১৯৩০ - রিচি বেনো, অস্ট্রেলীয় ক্রিকেটার। (মৃ. ২০১৫)
🔸১৯৩৩ - ভারতীয় বাঙালি কবি অলোকরঞ্জন দাশগুপ্ত।(মৃ.১৭/১১/২০২০)
🔸১৯৬৬ - নিয়াল কুইন, সাবেক আইরিশ ফুটবলার ও ম্যানেজার।
🔸১৯৮৬ - অলিভিয়া থিরল্বয়, আমেরিকান অভিনেত্রী।
🔸১৯৮৯ - শফিউল ইসলাম সুহাস, বাংলাদেশী ক্রিকেটার।

🔹মৃত্যু

🔸১৯৬২ - টড ব্রাউনিং, আমেরিকান অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার।
🔸১৯৬৭ - যতীন্দ্রচন্দ্র ভট্টাচার্য, সুভাষচন্দ্র বসুর সহযোগী।(জ.১৮৯৫)
🔸১৯৯২ - বিল ও’রিলি, বিখ্যাত অস্ট্রেলীয় ক্রিকেটার।
🔸১৯৯৯ - আমালিয়া রডরিগুয়েজ, পর্তুগিজ গায়িকা ও অভিনেত্রী।
🔸২০০০ - রিচার্ড ফার্নসওয়ার্থ, মার্কিন অভিনেতা ও স্টান্ট। (জ. ১৯২০)
🔸২০১২ - আন্তোনিও থিসনেরস, পেরুদেশীয় কবি।
🔸২০২০ - এডি ভ্যান হ্যালেন, গিটারিস্ট।(জ. ১৯৫৫)

✅✅আজকের দিনটি হোক চ্যালেঞ্জ এবং সুযোগের মিশ্রণে। সাহসী হয়ে সামনের দিকে এগিয়ে যান!

আজকের সকাল যেন আপনাকে উপহার দেয় সুখী মুহূর্ত, আনন্দ ও প্রেমের ছোঁয়া। সবার জন্য শুভকামনা!✅✅

শুভ সকাল✅💕আজকের শনিবার ২০শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই অক্টোবর ২০২৪ খ্রিষ্টাব্দ, ৩০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি, শরৎ-কাল✅🔸ঘটনা...
05/10/2024

শুভ সকাল✅💕

আজকের শনিবার ২০শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই অক্টোবর ২০২৪ খ্রিষ্টাব্দ, ৩০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি, শরৎ-কাল✅

🔸ঘটনাবলী

🔹১৭৮৯ - ফরাসি বিপ্লবের সূচনা হয়।
🔹১৭৯৬ - ব্রিটেনের বিরুদ্ধে স্পেনের যুদ্ধ ঘোষণা হয়।
🔹১৮৬৪ - ঘূণিঝড়ে কলকাতাও সংলগ্ন অঞ্চলে ১৭ হাজার লোকের মৃত্যু হয়।
🔹১৯১১ - পর্তুগালের রাজা মনোয়েল ক্ষমতাচ্যুত হয়ে পলায়ন করে।
🔹১৯১৪ - জার্মান ও ফরাসি বিমানের আক্রমণের মধ্য দিয়ে প্রথম আকাশ যুদ্ধ শুরু হয়।
🔹১৯২১ - লেখকদের আন্তর্জাতিক সংগঠন পেন ইন্টারন্যাশনাল লন্ডনে প্রতিষ্ঠিত হয়।
🔹১৯৪৭ - কলকাতা ফিল্ম সোসাইটি স্থাপিত হয়।
🔹১৯৯০ - একীভূত জার্মানির প্রথম সংসদ অধিবেশন হয়।

🔸জন্ম

🔹১৮৮৭ - মার্টিন লুথার কিং, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি বিচারক।
🔹১৯০২ - ল্যারি ফাইন, মার্কিন অভিনেতা ও গায়ক।
🔹১৯২৩ - গ্লিনিস জন্স, ব্রিটিশ অভিনেত্রী, নৃত্যশিল্পী, পিয়ানোবাদক ও গায়িকা।
🔹১৯৩০ - রেইনহার্ড সেল্টেন, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান অর্থনীতিবিদ।
🔹১৯৪০ - বব কাউপার, সাবেক অস্ট্রেলীয় ক্রিকেটার।
🔹১৯৪৯ - পিটার এক্‌রয়েড, ব্রিটিশ ঔপন্যাসিক, কবি ও জীবনীকার।
🔹১৯৬৭ - গাই পিয়ার্স, ইংরেজ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান অভিনেতা ও গায়ক।
🔹১৯৭৫ - কেট উইন্সলেট, ইংরেজ অভিনেত্রী ও গায়িকা।

🔸মৃত্যু

🔹১৯৬৮ - যোগেন্দ্রনাথ মণ্ডল, আধুনিক পাকিস্তান রাষ্ট্রের কেন্দ্রীয়
ও শীর্ষস্থানীয় প্রতিষ্ঠাকালীন ব্যক্তিত্ব এবং বিশিষ্ট রাজনৈতিক নেতা।
🔹১৫৬৫ - লডভিক ফেরারী, ইতালীয় গণিতবিদ ও অধ্যাপক।
🔹১৮০৫ - লর্ড কর্নওয়ালিস, ব্রিটিশ ভারতের গভর্নর।
🔹১৯১৮ - রলান্ড গারস, ফরাসি সৈনিক ও বৈমানিক।
🔹১৯৭৪ - আবুল হাশিম, ভারত উপমহাদেশের বাঙালি রাজনীতিবিদ।
🔹১৯৮৪ - মুজিবুর রহমান খাঁ, বাঙালি সাংবাদিক ও সাহিত্যিক।
🔹১৯৮৫ - আবদুস সাত্তার, বিচারপতি, বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি।
🔹২০১০ - মেরি লেওনা জামিন, মার্কিন মডেল ও অভিনেত্রী।

✅✅নতুন দিনের নতুন সুযোগে পূর্ণ করুন আপনার জীবনকে আনন্দ, প্রেম ও সফলতায়।✅✅
আজকের দিনটি আপনার জন্য নতুন সম্ভাবনার দরজা খুলুক। শুরু করুন এটাই আপনার সেরা দিন!✅✅

শুভ সকাল✅💕আজকের শুক্রবার ১৯শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর ২০২৪ খ্রিষ্টাব্দ, ২৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি, শরৎ-কালআজ ...
04/10/2024

শুভ সকাল✅💕

আজকের শুক্রবার ১৯শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর ২০২৪ খ্রিষ্টাব্দ, ২৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি, শরৎ-কাল
আজ প্রাণী দিবস✅

🔹ঘটনাবলী

🔸১৩৩৭ - (৭৫৮ হিজরী) খলিফা মনসুর বাগদাদের ভিত্তি স্থাপন করেন।
🔸১৫৩৫ - ইংরেজি ভাষার প্রথম বাইবেল ছাপা সম্পন্ন হয়।
🔸১৮১৩ - লর্ড ময়রার বাংলার গভর্নর জেনারেল নিযুক্ত হন।
🔸১৮৩০ - বেলজিয়াম তাদের স্বাধীনতা ঘোষণা করে।
🔸১৮৮৭ - কলকাতায় এমারেল্ড থিয়েটার প্রতিষ্ঠিত হয়।
🔸১৯৫৮ - আটলান্টিক পারাপারে নিয়মিত বিমান চলাচল শুরু করে।
🔸১৯৬৩ - জাম্বিয়া পূর্ণ স্বায়ত্তশাসন লাভ করে।
🔸১৯৬৬ - লেসোথা ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভ করে।
🔸১৯৭৯ - যুগোশ্লাভাকিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি সম্পাদিত হয়।

🔹জন্ম

🔸১২৮১ - ১০ম লুই, ফ্রান্সের রাজা।
🔸১৭২০ - জোভান্নি পিরানেসি, ইতালীয় খোদাইকার ও ভাস্কর।
🔸১৭৯৩ - চার্লস পিয়ারসন, ইংরেজি আইনজীবী এবং রাজনীতিবিদ।
🔸১৮৬১ - ফ্রেডরিক রেমিংটন, চিত্রশিল্পী।
🔸১৮৯৭ - আলবার্ট বিটজিয়াম, সুইজারল্যান্ডের বিখ্যাত কথাসাহিত্যিক।
🔸১৯১১ - রেজ পার্কস, ইংরেজ ক্রিকেটার। (মৃ. ১৯৭৭)
🔸১৯১৬ - ভিতালি গিঞ্জবার্গ, নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান পদার্থবিদ।
🔸১৯১৮ - কেনিচি ফুকুই, নোবেল পুরস্কার বিজয়ী জাপানি রসায়নবিদ।
🔸১৯১৯ - মণীন্দ্র রায়, বিশিষ্ট বাঙালি কবি।(মৃ.২৮/০৮/২০০০)
🔸১৯২০ - জর্জ ট্রাইব, অস্ট্রেলীয় ক্রিকেটার। (মৃ. ২০০৯)

🔹মৃত্যু

🔸১৯৪৭ - মাক্স প্লাংক, জার্মান তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী। (জ.২৩/০৪/১৮৫৮)
🔸১৯৬২ - প্যাটসি হেনড্রেন, ইংরেজ ক্রিকেটার। (জ. ১৮৮৯)
🔸১৯৬৯ - নাটালিনো অট্টও, ইতালীয় গায়ক ও অভিনেতা।
🔸১৯৬৯ - ভাইবার্ট উইট, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার। (জ. ১৯০২)
🔸১৯৭৪ - আবুল হাশিম, চিন্তাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব।
🔸২০১২ - দেফনি স্লেটার, ইংরেজ অভিনেত্রী।

🔸🔸নতুন দিনের প্রথম রশ্মিতে আপনার সব স্বপ্ন পূরণের শক্তি রয়েছে। হাসি নিয়ে শুরু করুন দিনটি!✅✅

🔸🔸আজকের সকালে আপনার পা চলুক নতুন উদ্যোমে, মন থাকুক উজ্বল, আর দিনটি হয়ে উঠুক বিশেষ!✅✅

শুভ সকাল✅💕আজকের বৃহঃস্পতিবার ১৮ই আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা অক্টোবর ২০২৪ খ্রিষ্টাব্দ, ২৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি, শরৎ-কাল...
03/10/2024

শুভ সকাল✅💕

আজকের বৃহঃস্পতিবার ১৮ই আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা অক্টোবর ২০২৪ খ্রিষ্টাব্দ, ২৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি, শরৎ-কাল

🔸ঘটনাবলি

১৮৬৬ - ভিয়েনায় অস্ট্রিয়া এবং ইতালির মধ্যে ঐতিহাসিক ভিয়েনা চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৩২ - ইরাক ব্রিটিশ সাম্রাজ্যবাদ থেকে নিজেদের স্বাধীনতা ঘোষণা করে।
১৯৪৫ - বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশন প্রতিষ্ঠিত হয়।
১৯৫৮ - ইংল্যান্ড প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়।
১৯৭৮ - বিশ্বের দ্বিতীয় ও ভারতের প্রথম টেস্ট টিউব শিশুর জন্ম।
১৯৮০ - বাংলাদেশের স্বাধীনতা দিবসকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা দেয়া হয়।
১৯৮৮ - সিউল অলিম্পিক শুরু।

🔹জন্ম

১৮৯৫ - রুশ কবি সের্গেই ইয়েসেনিন।
১৮৯৭ - ফরাসি কবি লুই আরাগঁ।
১৮৯৯ - লুই ইয়েল্ম্‌স্লেভ, ডেনীয় ভাষাবিজ্ঞানী।
১৯০৪ - চার্লস জন পেডারসেন, নোবেলজয়ী মার্কিন রসায়নবিদ।(মৃ.২৬/১০/১৯৮৯)
১৯২০ - অজয় বসু, প্রখ্যাত বেতার ও দূরদর্শন ধারাভাষ্যকার। (মৃ. ২০০৪ খ্রি.)[১]
১৯৩৫ - প্রতিমা বড়ুয়া পাণ্ডে, ভারতীয় লোকসঙ্গীত শিল্পী। (মৃ.২০০২)
১৯৭৩ - লিনা হিডি, ব্রিটিশ অভিনেত্রী।
১৯৮৮ - আলিসিয়া ভিকান্দার, সুয়েডিয় অভিনেত্রী।

🔹মৃত্যু

১৫৯১ - ইতালির চিত্রশিল্পী ভিনচেনৎসো ক্যাম্পি
১৯১৪ - স্যার তারকনাথ পালিত ভারতীয় বাঙালি আইনজ্ঞ ও জনহিতৈষী। (জ.১৮৩১)
১৯৫২ - ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বাঙালি পণ্ডিত,গবেষক ও সম্পাদক।(জ.২১/০৯/১৮৯১)
১৯৯৩ - সাহিত্যিক,সাহিত্যতাত্ত্বিক ও স্বাধীনতা সংগ্রামী গোপাল হালদার।(জ.১১/০২/১৯০২)
২০০১ - সংগীতসাধক বারীণ মজুমদার।

আজকের দিনটি হোক চ্যালেঞ্জ এবং সুযোগের মিশ্রণে। সাহসী হয়ে সামনের দিকে এগিয়ে যান!✅✅

আজকের সকাল যেন আপনাকে উপহার দেয় সুখী মুহূর্ত, আনন্দ ও প্রেমের ছোঁয়া। সবার জন্য শুভকামনা!✅✅

Address

Dhaka
1206

Alerts

Be the first to know and let us send you an email when রান্না ঘরের রুপকথা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share