09/09/2026
এই ছবিটি আঁকতে গিয়ে আমার মাথায় ঘুরছে.. আমাদের দেশের অলিগলির রাস্তার কোনায় যে থাকে ছোট টংয়ের দোকান বা চায়ের স্টল বলা যায়, এমন সিনারিও। যেখানে এলাকার মুরুব্বিদের চায়ের সাথে সিঙ্গারা খেতে খেতে রাজনীতি নিয়ে আলোচনা কিংবা তর্ক-বিতর্ক চলে.. আবার অন্যদিকে এলাকার পোলাপানদের আড্ডাও চলে, যেখানে আড্ডা হয় ক্রিকেট, ফুটবল নিয়ে.. এই প্লেয়ার ভালো তো ওই প্লেয়ার খারাপ.. আর এসেই বলবে, “ওই মামা, এক কাপ চা দাও, সাথে ২টা সিঙ্গারা ও দিও…”
~Anta~