Daily Ayaah

Daily Ayaah "ঐ ব্যক্তি কিভাবে বুদ্ধিমান হতে পারে, যে কিছু সময়ের স্বাদ উপভোগের জন্য জান্নাত বিক্রি করে দিলো।"

- ইমাম ইবনুল কাইয়্যিম (রহ.)

02/07/2026

আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আ'লা নাবিয়্যিনা মুহাম্মাদ💚

02/07/2026

🔸 কমপক্ষে ১০/১০০ বার পড়ুন -

لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير

লা ইলাহা ইল্লাল্লহু ওয়াহদাহু লা শারীকালাহু লাহুল মুলকু ওয়া লাহুল 'হামদু ওয়া হুওয়া 'আলা কুল্লি শাই ইং ক্বদীর!

02/07/2026

সূরা বাকারাহ্ যেকোনো নির্দিষ্ট নিয়্যাতে (যেমন বিয়ে, সন্তান, রিজিক ইত্যাদি) পড়া জায়েজ। তবে শুধু একটি দুনিয়াবি উদ্দেশ্যে সীমাবদ্ধ না রেখে আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং দুনিয়া ও আখিরাতের সার্বিক কল্যাণের নিয়্যাতে তিলাওয়াত করা অধিক বিস্তৃত ও বরকতময় হতে পারে ইনশাআল্লাহ!

কেননা সূরা বাকারাহ্ সম্পূর্ণটাই বরকতময়। এর তিলাওয়াত নিজেই বরকতের উৎস! ব্যাপক নিয়্যাতে পড়লে আল্লাহ চাইলে বহু দিকের কল্যাণ একসাথে দান করতে পারেন।

আর প্রত্যেক কাজ নিয়্যাতের উপর নির্ভরশীল। উত্তম নিয়্যাত আমলের সৌন্দর্য ও ফজিলতকে আরও বাড়িয়ে দেয়। আল্লাহই সবচেয়ে ভালো জানেন।

08/11/2025

ইমাম ইবনুল কাইয়্যিম (রহিমাহুল্লাহ) পাপ মোচনের বিষয়ে অত্যন্ত সুন্দর কথা বলেছেন। তিনি বলেন —

দুনিয়ার জীবনে (পাপ মোচন বা পরিশোধন) চারটি মাধ্যমে হয়ে থাকে:
১- তাওবা (আল্লাহর নিকট আন্তরিকভাবে ক্ষমা চাওয়া),
২- ইস্তিগফার (ক্ষমা প্রার্থনা ও ক্ষমা চাওয়ার অব্যাহত অনুশীলন),
৩- সৎকর্ম সম্পাদন — যা মন্দ কাজকে মুছে দেয়,
৪- এবং দুনিয়ার বিপদাপদ, কষ্ট ও পরীক্ষাসমূহ, যা পাপ মোচনের কারণ হয়।

• এরপর তিনি বলেন — যদি উক্ত এই চারটি উপায় পাপ সম্পূর্ণভাবে মোচনের জন্য যথেষ্ট না হয়, তবে বারযাখে (কবরে ও মৃত্যুর পরের মধ্যবর্তী জীবনে) তিনটি উপায়ে তা পরিশোধিত হয়:
১-মুমিনদের জানাযার সালাত, তাদের দো‘আ ও সুপারিশ,
২-কবরের পরীক্ষা, প্রশ্নকর্তা ফেরেশতাদের ভয় ও ধমক, চাপ ও আতঙ্ক এবং তার আনুষঙ্গিক কষ্টসমূহ, এবং
৩- তার মুসলিম ভাইয়েরা যা তার জন্য ইহসানস্বরূপ পাঠিয়ে দেয় — যেমন তার পক্ষ থেকে সদকা, হজ ইত্যাদি ইবাদত।

• এরপর তিনি বলেন — যদি এই তিনটিও পাপ সম্পূর্ণরূপে মোচন করতে না পারে, তবে আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে চারটি বিষয়ের মাধ্যমে তা পরিশোধিত হবে:
১- কিয়ামতের ভয়াবহতা,
২- ময়দানের কঠিন অবস্থা,
৩- সুপারিশকারীদের সুপারিশ (শাফা‘আহ), এবং
৪- সর্বশেষে আল্লাহ তাআলার ক্ষমা ও অনুগ্রহ।

উৎস: মাদারিজুস সালিকীন, বায়না মানাযিলি “ইয়াকা না’বুদু ওয়া ইয়াকা নাস্তা’ঈন” (খণ্ড ১, পৃষ্ঠা ১৬২).
🖋️লিখেছেন শাইখ আবু বকর মুহাম্মাদ যাকারিয়া হাফেজাহুল্লাহ

24/10/2025

“ব্যস্ততার কারণে আপনার দৈনিক কুরআন পড়ার অংশ ছেড়ে দিবেন না, কারণ আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনি সর্বদা ব্যস্ত থাকবেন এবং আপনি মারা না যাওয়া পর্যন্ত সম্পূর্ণ মুক্ত হবেন না!"

সুতরাং আপনার জীবনের সুযোগটি কাজে লাগান এবং কুরআনের বরকতে আপনার ব্যস্ততাকে ভীড় করুন এবং মূল্যবান সময়গুলোকে ধরুন এবং কুরআনের প্রতি উৎসর্গ করুন।”

~ সংগৃহীত

18/10/2025

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Daily Ayaah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share