chef's passion

chef's passion Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from chef's passion, Dhaka.

15/04/2025

জীবন এক অদ্ভুত যুদ্ধ! যত বয়স বাড়বে, তত বেশি করে এই সত্যটা টের পাবেন। এই যুদ্ধ আবার ফেয়ারও না।

চোখের সামনে দেখবেন কেউ অসাধারণ ব্রেন নিয়ে জন্মেছে, পরীক্ষার আগের রাতে বইয়ের পাতা উল্টিয়ে ফাটাফাটি রেজাল্ট করছে, আর আপনি দিনের পর দিন পাগলের মতো পড়ছেন, কিন্তু লাভ হচ্ছে না।

এর মাঝে দেখবেন, অর্থ প্রাচুর্যে ভরা পরিবারে কারো কারো জন্ম। কোনো কিছুর অভাব নাই তার। আর আপনার সেমিস্টার ফি জোগাড় করতে গিয়ে আপনার বাবার ঘাম ছুটে যায়। তখন পৃথিবীর উপর অভিমান হবে অনেক। কিন্তু ওই যে বললাম, জীবনের যুদ্ধটা ফেয়ার না।

আপনার চেয়ে খারাপ রেজাল্ট নিয়ে কারো লাখ টাকার চাকরি হয়ে যাবে। হয়তো ওই ইন্টারভিউটা তার ভালো হয়েছিল, হয়তো রেফারেন্স ছিল, হয়তো স্কিল ছিল — জানি না, হবে কিছু একটা! স্টার্টআপ দিয়ে কোটি টাকা ভ্যালুয়েশনের কোম্পানি হবে কারো কারো। ইউটিউবারের বা ফেসবুকারের লাখ লাখ টাকা দেখে আপনার ক্যারিয়ার চয়েজ নিয়ে প্রশ্ন জাগবে প্রতিদিন।

কারো কারো বছরে বছরে প্রোমোশন হবে, কেউ কেউ নিউইয়র্কে পিএইচডি শেষ করে লাইফ ইভেন্ট দিবে। অন্যদিকে, ব্যবসায় লস খেয়ে লোন শোধ করতে না পেরে জেলের ভাত খাবে কেউ কেউ। শত চেষ্টায়ও চাকরি মিলবে না কারো কারো — বাইশটা ইন্টারভিউ দেওয়ার পর তার মনে হবে, জীবনের চেয়ে নিষ্ঠুর কিছু আর নেই।

আপনি চাইলে সারাদিন অন্যের সাথে নিজের তুলনা করতে পারেন। জীবনযুদ্ধে যে এগিয়ে গেল, তার কথা ভাবলে আফসোস ছাড়া কিছুই হবে না। হিসাব মিলাতে পারবেন না আপনি। ভাগ্য, মেধা, স্কিল, পরিশ্রম, নিয়তি — এত এত ভ্যারিয়েবল নিয়ে জীবনের সমীকরণ মেলানো যায় না।

ভালো থাকার কোনো শেষ নেই। যার কোনো ঠাঁই নাই, সে একটা ঘর চায়। বাসে ঝুলতে থাকা মানুষটা একটা গাড়ির স্বপ্ন দেখে আর সেডান গাড়িতে চড়া মানুষটা এসইউভি কারের ক্যাটালগ উল্টেপাল্টে দেখে। এসইউভির মানুষটা আবার দুই হাজার স্কয়ার ফিটের অ্যাপার্টমেন্ট খুঁজে।

ভালো থাকার যুদ্ধটা এরকমই। একটা সীমাহীন অসম দৌড় প্রতিযোগিতা, যার কোনো ফিনিশিং লাইন নাই। শুধুই ছুটতে থাকা, ছুটতেই থাকা, প্রতিদিন, প্রতিমুহূর্ত!
©️

02/12/2024
Egg cookies
08/06/2024

Egg cookies

13/12/2023

এক রাজা একদিন দেখতে চাইলেন
তার রাজ্যবাসীদের ঘরে কার হুকুম চলে?
স্বামীর... নাকি
স্ত্রীর।
তিনি রাজ্যে ঘোষণা করলেন...
যার ঘরে বউ এর কথা মানা হয় সে রাজপ্রাসাদে এসে একটা করে আপেল নিয়ে যাবে।
আর যার ঘরে স্বামীর কথা চলে সে পাবে একটা ঘোড়া।
পরের দিন সমস্ত রাজ্য বাসী হাজির,
সবাই একটা করে আপেল নিয়ে ঘরে চলে যেতে লাগলো...
রাজা ভাবলেন সন্ধ্যে হয়ে গেল এখনো কি এমন একজন কেও পাওয়া যাবে না যার ঘরে স্বামীর কথা চলে!
এমন সময় একজন এলো লম্বা চওড়া স্বাস্থ্য, ইয়া বড় গোঁফ। সে এসে বললো,
"আমার ঘরে আমারই কথা চলে।"
রাজা বেজায় খুশি হলেন তিনি বললেন,
"যাও, আমার ঘোড়াশাল থেকে সব থেকে ভালো ওই কালো ঘোড়াটা তোমায় দিলাম।"
লোকটা ঘোড়া নিয়ে চলে গেলো।
রাজা খুশি মনে বললেন
"যাক অন্ততপক্ষে একজন তো পাওয়া গেলো"।
কিন্তু কিছুক্ষণ পর দেখা গেল সেই লোকটা ঘোড়া নিয়ে ফিরে এলো এবং বললো,
"রাজা মশাই আমাকে ঘোড়াটা পাল্টে দিন,
আমার বউ বললো যে কালো রং অশুভ,
সাদা শান্তির প্রতীক, তাই সাদা ঘোড়া দিন।"
রাজা রেগে গেলেন...
"তুই ঘোড়া রেখে একটা আপেল নিয়ে এখুনি আমার সামনে থেকে বিদায় হও।"
রাতের বেলা মন্ত্রী এলো, বললো"রাজা মশাই, সবাই তো আপেলই নিলো! আপেলের বদলে আপনি যদি অন্তত পাঁচ কেজি করে চাল দিতেন তো আপনার প্রজাদের কিছু সাশ্রয় হত।"
রাজা বললেন, "আমি ও সেটাই ভেবেছিলাম কিন্তু বড় রানী বললো আপেলই ভালো হবে।"
মন্ত্রী শুধালো, "রাজা মশাই আপনাকেও কি একটা আপেল কেটে দেবো?"
রাজা লজ্জিত হয়ে বললেন,
"সে কথা থাক, আগে বলো তুমি রাজসভায় এই মতামত না দিয়ে এখন কেন দিতে এসেছো এই রাতের বেলায়??"
মন্ত্রীর লাজুক উত্তর,
"আগামীকাল সকালেই বলতাম কিন্তু আমার বউ বললো এখনই যাও আর রাজামশাইকে বুদ্ধিটা এখনই দিয়ে এসো যাতে করে পরের বারে চাল দেওয়ার ঘোষণা দেন উনি।"
রাজা স্বস্তির হাসি হেসে বললেন,
"আপেলটা তুমি নিয়ে যাবে?
নাকি ঘরে পাঠিয়ে দেবো?"

07/08/2023

একবার একজন শেফের কাছে শুনেছিলাম- ইলিশ মাছে যত মশলা দেওয়া হয়, এর স্বাদ তত কমতে থাকে। এমনকি পিয়াজও এর স্বাদ কমিয়ে দেয়।"

আমি এইটা সম্পুর্ণরুপে বিশ্বাস করি। ইলিশ ভাজায় লবন হলুদ ছাড়া কিছুই ব্যবহার করা উচিৎ নয়।

মশলা ছাড়া ইলিশের কয়েকটি প্রাচীন রান্না শেয়ার করছি-

=> টাটকা ইলিশ কেটে ধুয়ে লবন এবং পানি দিয়ে ১০-১৫ মিনিট সিদ্ধ করে নিতে হবে। পানি শুকিয়ে অর্ধেক হয়ে যাবে। এবং ইলিশের তেল বের হয়ে আসবে পানিতে৷ এই রান্নায় ইলিশ মাছের আসল স্বাদ পাওয়া যায়।

=> ইলিশের পাতুরি- এই রান্না ২ ধরনের পাতায় করতে পারবেন। কলা পাতা এবং লাউ পাতা। প্রথমে একটি বাটিতে সরিষা বাটা, লবন, হলুদ দিয়ে মেখে এরমধ্যে কাটা ইলিশ মাছ দিতে হবে। মাছ গুলো ভালো ভাবে মাখিয়ে একটি পাতা নিয়ে তাতে এক টুকরো মাছ গ্রেভি সহ দিয়ে তার উপরে সামান্য সরিষা তেল এবং একটি কাচা মরিচ দিয়ে ভালোমতো চারিদিকে মুড়িয়ে নিতে হবে। প্রয়োজনে বেধে দিতে হবে। এরপর একে একে সব গুলো টুকরো এভাবে পাতা দিয়ে মুড়িয়ে নিতে হবে। এখন একটি প্যানে সামান্য তেলে ২-৩ টা করে পাতুরি দিয়ে এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে। ব্যস পাতুরি রেডি

=> ভাপা ইলিশ- পাতুরির মতো সেইম ভাবে শুধু হলুদ ছাড়া মেরিনেট করে নিতে হবে। এবার তেলে ভাজার বদলে রাইস কুকার বা হাড়িতে ভাপিয়ে নিতে হবে। এই পদ্ধতিতে সরিষা ছাড়াও ভাপিয়ে নেওয়া যাবে। শুধু লবন দিয়ে মাখিয়ে রেখে পরে ভাপিয়ে নিলেই রেডি।

=> সরিষা ইলিশ- এই রান্নায় ইলিশ ভেজেও রান্না করা যাবে আবার না ভেজেও করা যাবে৷ তবে আসল স্বাদ পাওয়ার জন্য না ভেজে করাই ভালো। প্রথমে ইলিশ মাছ লবন হলুদ এবং সরিষা বাটা দিয়ে মাখিয়ে রাখতে হবে। এরপর করাইয়ে সরিষার তেল বা সাদা তেল গরম করে এতে মাখিয়ে রাখা ইলিশ মাছ দিয়ে একদম লো আচে ঢেকে রাখতে হবে ৫ মিনিট। এরপর ঢাকনা খুলে উলটে দিয়ে কয়েকটা কাচামরিচ দিয়ে আবার ঢেকে রাখতে হবে ৫ মিনিট। তেল উপরে উঠে আসলেই নামিয়ে সার্ভ করতে হবে।

ফলো দিয়ে রাখুন আরো রেসিপি পেতে ❤️🥰

আপনিও একটি রেসিপি সংক্ষেপে লিখে যান। যাতে কমেন্টেও অনেকে রেসিপি পেয়ে যায়। এতে অনেক আপুর উপকার হবে ইনশাল্লাহ 🥰❤️

❤️🥰

©️ Zara Blog follow for more update ❤️🌹

15/07/2023

#প্রয়োজনিয় কিছু টিপস
জেনে রাখা ভালো
🍀হালুয়া তৈরি করার সময় তাতে শুকনো চিনি না দিয়ে চিনির শরবত যোগ করুন। এতে চিনি ও ভালো ভাবে মিশে যাবে এবং হালুয়া খেতে ও সুস্বাদু হবে।
🍀চাল এবং মুশুর ডাল রান্না করার সময় সেগুলো আগে থেকে ভিজিয়ে রেখে রান্না করুন। এতে চাল এবং ডাল রান্না করতে সময় কম লাগবে এবং আমাদের শরীরের পক্ষে সেগুলো হজম করা সহজ হবে।
🍀রান্না করার সময় হাতে পায়ে তেল ছিটে এসে পড়লে সাথে সাথে পোড়া জায়গায় টুথপেষ্ট লাগান।ফোসকা পড়বে না।
🍀মাংস রান্না করার সময় কয়েক দানা মেথি দিয়ে দিন। মাংস তাড়াতাড়ি সেদ্ধ হবে।
🍀আপনি যদি ঝোলের তরকারিতে আরও স্বাদ বাড়াতে চান তবে পেঁয়াজ কে আগে থেকে ভেজে নিয়ে তারপর সেটাকে বেটে ঝোলে ব্যাবহার করবেন।এতে সবজি এবং ঝোল দুটোই খুব সুস্বাদু হবে।
🍀মাইক্রোওয়েভ ওভেন পরিস্কার করতে একটি ছোট কাচের বাটিতে পানির সাথে লেবুর রস মিশিয়ে নিয়ে ওভেনে পাঁচ মিনিট চালিয়ে রাখুন। তারপর একটি অল্প ভেজা কাপড় দিয়ে ভালো করে মুছে ফেলুন। দেখবেন ওভেনের ভিতরটা ঝকঝক করছে।
🍀অনেক দিন কেচি ব্যাবহার না করলে কেঁচি তে মরিচা পড়ে যায়। কেঁচির মরিচা দূর করতে আলু অথবা আলুর খোসা দিয়ে কিছুক্ষণ ঘষে ধুয়ে নিন। কেঁচি নতুনের মতো ঝকঝকে হয়ে যাবে।
🍀অনেক সময়ই আমরা এমন ধরনের বোতল ব্যাবহার করি যে বোতলের মুখটা একদমই ছোট থাকে এবং বোতলের বাহিরের পাশে সহজেই সাবান পানি দিয়ে পরিস্কার করা গেলেও ভিতরের অংশে পরিস্কার করা কঠিন হয়ে যায়। সেক্ষেএে ভিতরে কিছু চাল এবং সাথে অল্প পানি দিয়ে কিছু সময় ঝাকিয়ে নিলেই বোতলের ভিতরে পরিস্কার হয়ে যাবে।
🍀চায়ের পট কাপ বা কফি মেকার থেকে দাগ দূর করার জন্য কুসুম গরম পানিতে বেকিং পাউডার গুলে ঘষে নিন। দাগ চলে যাবে।
🍀রান রান্না করার পর প্রায়ই রঙিন সবজির রং নস্ট হয়ে যায়। রান্নার পরও সবজির সুন্দর রং বজায় রাখতে রান্নার একদম শেষের দিকে সবজিতে লবন দিন। দেখবেন সবজির রং সুন্দর থাকবে।
🍀ফ্রিজের দুর্গন্ধ দূর করতে কয়েকটি ব্যাবহৃত টি ব্যাগ ফ্রিজে রেখে দিন। দেখবেন নিমিষেই গন্ধ দূর হয়ে যাবে।
🍀বেরেস্তা করার সময় পেঁয়াজ ভেজে নামানোর আগে সামান্য পানি ছিটিয়ে দিন।এতে পেঁয়াজ তাড়াতাড়ি লালচে হবে।
🍀 প্রেসার কুকারে কালো দাগ পড়লে পানির সাথে ভিনেগার মিশিয়ে কিছুক্ষণ ফুটালে কালো দাগ চলে যাবে।
🍀কাপড় থেকে চায়ের দাগ দূর করতে কয়েক কাপ পানির মধ্যে অল্প ভিনেগার মিশিয়ে চায়ের দাগের উপর স্প্রে করে দিয়ে হালকা ঘষে নিন। দাগ দূর হয়ে যাবে।
🍀রান্না চেখে দেখার সময় যদি দেখেন লবন বেশি তবে তাতে এক চামুচ টক দই দিয়ে দিন।টক দই এর জন্য খাবারের অতিরিক্ত লবনাক্ত ভাব কেটে যাবে এবং তরকারির ঝোল ও ঘন হবে।
🍀কাপড় থেকে চা কফির দাগ তুলতে পেয়ারা থেঁতো করে মাখিয়ে কিছুক্ষণ পর সাবান লাগিয়ে ধুয়ে নিন। চায়ের দাগ উঠে যাবে।
🍀আপনি যদি এমন একটি রেসিপি রান্না করেন যাতে পেঁয়াজ এবং রসুন উভয়ই ভাজতে হবে তাহলে প্রথমে পেঁয়াজ ভাজুন।কারন পেঁয়াজ নরম হতে বেশি সময় নেয়।আর রসুন সহজেই পুড়ে যায়।
🍀পপর্কন সবাই পছন্দ করে। কিন্তু জানেন কি ভালো পপর্কন বানাতে চাইলে ভুট্টাকে একদিন রোদে শুকান।এতে ভালো পপর্কন তৈরি হবে।
🍀রান্নার পর প্রায়ই শক্ত ও কালো হয়ে যায় কলিজা।এই সমস্যা থেকে মুক্তি পেতে কলিজা টুকরো করে কেটে গরম পানিতে ৫/৬মিনিট ফুটিয়ে নিন।এতে কলিজার ভিতরে থাকা ময়লা বের হয়ে আসবে। এরপর কয়েক বার ভালো করে ধুয়ে কলিজার উপরের পাতলা আবরন টি উঠিয়ে নিন এবং রান্না করুন। তাহলে রান্নার পর কলিজা শক্ত বা কালো হয়ে যাবে না।
🍀কেটে রাখা বেগুন দুধ মেশানো পানিতে রেখে দিলে/ভিজিয়ে রাখলে বেগুন কালচে হবে না।
🍀সহজেই সিমের বিচির কোসা ছাড়ানোর জন্য বিচিতে কিছু লবন মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন।
তারপর দুই আংগুল দিয়ে বিচির একপাশে হালকা চাপ দিলেই সহজেই বিচি থেকে খোসা ছেড়ে আসবে।
🍀ঘড়ে থাকা শুকিয়ে যাওয়া লেবু কুসুম গরম পানিতে ঘন্টা খানেক ভিজিয়ে রেখে কেটে নিলে লেবুতে রস বেশি হয়।এবং সহজেই চিপে রস বের করা যায়।
🍀মুগডাল হালকা ভেজে ঠান্ডা করে মুখ বন্ধ কৌটায় রেখে দিলে মুগ ডাল অনেক দিন ভালো থাকবে। ফাংগাস পড়ে নস্ট হয়ে যাবে না।
🍀ফাটা ডিম সেদ্ধ করতে প্রথমে পানি ফুটতে দিন।পানি ফুটে উঠলে তাতে সামান্য সিরকা দিয়ে দিন।তারপর তাতে চামুচের সাহায্যে ডিম দিয়ে দিন।তাহলে ডিমের ভিতর থেকে ডিমের সাদা অংশ একটুও বের হয়ে যাবে না।
🍀গরম চা খেতে গিয়ে অনেক সময় জিহবা পুড়ে যায়। কখনো যদি এমন হয় তখন এক চা চামুচ চিনি জিহবার উপর রেখে অল্প অল্প করে চুষে খেতে থাকবেন। একবারে খেয়ে ফেলবেন না।আস্তে আস্তে চুষে খেলে জিহবার জ্বালা পোড়া কমে যাবে।
🍀রান্না পুড়ে পাত্রের তলায় লেগে গেছে। পাত্রটি কে লবন পানিতে ভর্তি করুন। তারপর চুলায় বসান।পানি ফুটতে শুরু করলেই পোড়া অংশ আলগা হয়ে উঠে আসবে।
🍀তাজা ফুল অনেকেই ঘরে রাখতে পছন্দ করেন। কিন্তু তা বেশি দিন তাজা থাকে না।নেতিয়ে যায়। ফুল বেশি দিন তাজা রাখতে হলে ফুলদাির পানিতে একটু কর্পূর মিশিয়ে দিন।ফুল অনেক দিন পর্যন্ত তাজা থাকবে।
🍀ব্যবহৃত চা পাতা ফেলে না দিয়ে ভালো করে রোদে শুকিয়ে নিন।শুকনো চা পাতা পোড়ানো ধোঁয়ায় ঘরের মশা মাছি চলে যাবপ।
🍀রান্না ঘরে তেলাপোকার উপদ্রব হলে রান্না ঘরের সিংকের নিচে এবং কোনা গুলোতে বোরিক পাউডার ছড়িয়ে দিন। তেলাপোকা রান্না ঘর তো বটেই বাড়ি ছেড়ে পালাবে।
🍀মাছ মাংস বা ডিমের ঝোলে লবন বেশি হয়ে গেলে তরকারিতে কয়েকটি সেদ্ধ আলু ভেঙে দিন।এতে তরকারির লবনাক্ত ভাব কমে স্বাদ ঠিক হয়ে যাবে।
সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন। ধন্যবাদ। "ঝুমুর'স কিচেন"
#টিপস_টিপস from jhumur's kitchen

07/07/2023

চা তৈরির পর কী করেন... ???

নিঃসন্দেহে চা-পাতা ফেলে দেন। আজ থেকে চা তৈরির পর টি ব্যাগ বা চা-পাতা গুলো ফেলে না দিয়ে বরং ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে শুকিয়ে রাখুন। কেন? কারণ এই ফেলনা চা-পাতা ও টি ব্যাগগুলোই আপনার অর্থ সাশ্রয় করবে প্রতিদিন। জেনে নিন কেন ব্যবহার করা চা-পাতা ফেলে না দিয়ে ব্যবহার করা যায় দারুণ সব কাজে আর বাঁচানো যায় সময়-অর্থ সবই!

১) পোকা কামড় দিয়েছে বা পুড়ে গিয়েছে কোথাও? একটা ব্যবহৃত টি ব্যাগ ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে আক্রান্ত স্থানে লাগিয়ে রাখুন। সব যন্ত্রণা নিমিষেই শেষ হয়ে যাবে। চোখের ফোলা ভাব দূর করতেও এটা দারুণ কাজে দেয়। পাতলা কাপড়ে চা পাতা বেঁধে পুঁটলি করেও ব্যবহার করতে পারেন।

২) ব্যবহৃত চা-পাতা ধুয়ে শুকিয়ে রাখুন। তারপর আপনার জুতোর মাঝে বা জুতোর আলমারিতে রেখে দিন। ঘামের বাজে গন্ধ আর কখনোই জুতোতে হবে না। টি ব্যাগও রাখতে পারেন।

৩) প্রতিদিনের ব্যবহৃত টি ব্যাগ রেখে দিন ফ্রিজে। চা-পাতা হলে টিস্যুতে মুড়ে রাখুন। ফ্রিজ থাকবে সতেজ ও পরিষ্কার, কোন রকম ফ্রেশনার ছাড়াই। এছাড়াও কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল ছিটিয়ে বাথরুমে, আলমারিতে রাখতে পারেন চা-পাতা বা টি ব্যাগ। রাখতে পারেন স্কুল কলেজে যাওয়ার কাপড়ের ব্যাগেও।

৪) তেল লাগানো চিটচিটে থালা বাসন বা হাঁড়ি পাতিল পরিষ্কার করতে চা-পাতার জুড়ি নেই। দামী ডিশ ওয়াসার বারের বদলে রাতের বেলা সিংকে পানি দিয়ে তাতে কিছু ব্যবহৃত চা-পাতা দিয়ে দিন। তেল চিটচিটে বাসন এতে ভিজিয়ে রাখুন। সকালে স্বাভাবিক ভাবেই ধুয়ে নিন। একদম ঝকঝকে হয়ে উঠবে।

৫) মাকড়সা এবং এই ধরণের ছোট পোকামাকড় চা খুবই অপছন্দ করে। ব্যবহৃত টি ব্যাগ বা চা পাতা ঘরের কোণায় কোণায় দিয়ে রাখুন, এরা থাকবে আপনার ঘর থেকে দূরে।

৬) গাছপালায় অনেক পোকামাকড়ের সমস্যা? ব্যবহৃত চা পাতা ধুয়ে গাছের গোঁড়ায় দিয়ে রাখুন। পোকামাকড় দূরে থাকবে, আবার গাছের সার হিসাবেও কাজ করবে।

৭) আধা ভেজা ব্যবহৃত চা পাতা কার্পেটে ছড়িয়ে দিন। সম্পূর্ণ শুকিয়ে গেলে ঝাড়ু দিয়ে ফেলুন বা ভ্যাকুয়াম ক্লিন করে নিন। বাজে গন্ধ ও ময়লা সব গায়েব।

৮) আপনার কাঠের আসবাবগুলো প্রায় শুকনো ব্যবহৃত ব্যাগ দিয়ে ঘষে নিন। চকচকে হয়ে উঠবে।

৯) জেসমিন টি বা এমন যে কোন ফ্লেভারের টি ব্যাগ ভাত রান্নার শেষ দিকে পাতিলে দিয়ে দিতে পারেন। মিষ্টি একটা গন্ধ হবে।

১০) গরম পানির মাঝে ফেলনা চা-পাতা দিয়ে পা ভিজিয়ে রাখুন। পায়ের গন্ধ দূর হবে।
Collected

06/07/2023

একদল প্রফেসরকে ডেকে প্লেনে বসানো হল। দরজা বন্ধ করে প্লেন উঠতে চলেছে, সব প্রফেসরদের জানানো হল এই প্লেনটা তাদের ছাত্রদের তৈরি। তারপর সমস্ত অধ্যাপকরা বিমানের দরজার দিকে ছুটে যান, পালানোর চেষ্টা করেন এবং নিজেরাই বাঁচার চেষ্টা করেন কিন্তু
একজন অধ্যাপক তিনি আত্মবিশ্বাসের সাথে শান্তভাবে বসে থাকেন।
কেউ একজন তাকে জিজ্ঞেস করেছে তুমি কেন বিমান থেকে পালিয়ে যাচ্ছ না? প্রফেসর তাকে আত্মবিশ্বাসের সাথে উত্তর দেন, তারা আমাদের ছাত্র।

পরবর্তী প্রশ্ন: আপনি কি নিশ্চিত যে আপনি তাদের ভাল শিখিয়েছেন?
প্রফেসর শান্তভাবে উত্তর দিলেন: আমি নিশ্চিত এটা উড়বে না!☺️

(সংগৃহিত)

03/07/2023

কতটুক বাঁচবেন...

৬০ বছর? বড়জোর ৭০ নাহয় ৭৫ বছর! খুব লাকি হলে ৮০+! এক বছরে ৩৬৫ দিন হয়! প্রতিদিনে ৮৬৪০০ সেকেন্ড! খুব বেশি সময় নিয়ে আসেন-নিতো! টিক টক করে করে সেকেন্ড কিন্তু চলে যাচ্ছে! মৃত্যু খুব সন্তর্পণে এগিয়ে আসছে!

টুপ করে হাতে জমে থাকা সব সেকেন্ড শেষ হয়ে আসবে একদিন। আপনার আয়ু যদি কয়েক হাজার বছর হতো তাইলে সময়ের বিলাসিতা আপনাকে মানাতো!

এতো অল্প আয়ুতে মন খারাপ, কষ্ট, পচা ব্যাপার-স্যাপার গুলোতে সময় নষ্টের সুযোগ কই? ভালো বই পড়ুন, টুক করে বেড়িয়ে আসুন চমৎকার কোন জায়গায়! রাত জেগে আকাশ দেখুন!

ভোরের সূর্যোদয় দেখুন! সন্ধ্যায় পাখিরা কিভাবে ঘরে ফেরে সেটা দেখুন! নদীর ঢেউ অনুভব করুন! ভরা পূর্ণিমাতে এবং ভরা অমাবস্যায় তীব্র জোয়ারে ফুসে ওঠা সাগরকে দেখুন! প্রতিদিন সময় করে আধাঘন্টা কোন শিশুর সাথে সময় কাটান -নিষ্পাপ আনন্দের উচ্ছলতা দেখুন!

স্রষ্টাকে স্মরণ করুন, কাউকে প্রাণ ভরে ভালবাসুন, কাউকে ভালবাসার সুযোগ করে দিন।
পৃথিবী কতো সুন্দর সেটা অনুভব করুন,
বেঁচে থাকাটা কত আনন্দের সেটা উপলব্ধি করুন।
বিভিন্ন সুন্দর সুন্দর জায়গায় গিয়ে ঘুরে আসুন।

একদিন তো মরেই যাবো 😊

বিরিয়ানির সাথে আর কি লাগে!! একটু শশা, লেবু আর মরিচই যথেষ্ট 🤤
04/06/2023

বিরিয়ানির সাথে আর কি লাগে!! একটু শশা, লেবু আর মরিচই যথেষ্ট 🤤

Address

Dhaka

Telephone

+8801977280690

Website

Alerts

Be the first to know and let us send you an email when chef's passion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to chef's passion:

Share