Art of Ranna

Art of Ranna "Cooking isn’t just food, it’s expression!"

12/01/2026

হৃদয়কে আলোকিত করতে চাইলে আত্মাকে অহংকারের শৃঙ্খল থেকে মুক্ত করতে হবে।

22/08/2025

আল্লাহুম্মা সল্লি ওয়াসাল্লিম আলা নাবিয়্যানা মুহাম্মাদ (সাঃ)!'🤍

River Fresh shrimp fish
24/07/2025

River Fresh shrimp fish

আস্তো রসুন আর আলু দিয়ে গরুর মাংস রান্না।
15/07/2025

আস্তো রসুন আর আলু দিয়ে গরুর মাংস রান্না।

হাঁস রান্নার সময় নিচের বিষয়গুলো মনে রাখলে মাংস নরম ও সুস্বাদু হবে।হাঁস কেনার সময় ভালোভাবে দেখে নিন যেন কোনো ছোট পালক বা...
14/07/2025

হাঁস রান্নার সময় নিচের বিষয়গুলো মনে রাখলে মাংস নরম ও সুস্বাদু হবে।

হাঁস কেনার সময় ভালোভাবে দেখে নিন যেন কোনো ছোট পালক বা লোম লেগে না থাকে।

হাঁস সাধারণত একটু গন্ধযুক্ত হয়। তাই রান্নার আগে ভালোভাবে ম্যারিনেট করা খুব জরুরি। আদা, রসুন, পেঁয়াজ বাটা, জিরা, ধনে, হলুদ, মরিচ বাটা, গরম মসলা এবং টক দই দিয়ে কমপক্ষে ২-৩ ঘণ্টা ম্যারিনেট করে রাখুন।

হাঁস উচ্চ তাপে রান্না না করে মাঝারি বা ধীর আঁচে দীর্ঘ সময় ধরে রান্না করবেন

তেজপাতা, এলাচ, দারচিনি একটু বেশি দিতে হবে।

রান্নার শেষের দিকে সামান্য লেবুর রস বা এক চামচ ভিনেগার যোগ করবেন।

আস্ত শুকনো মরিচ দিবেন স্বাদ ভালো আসবে। আর বাটা শুকনো মরিচ দিলে কালার লাল হবে।

টাটকা মশলা ব্যবহার করবেন।

হাঁস রান্নায় পানি কম ব্যবহার করবেন।

বৃষ্টির দিনে নদীতে নতুন পানি থেকে ধরা মাছ।
09/07/2025

বৃষ্টির দিনে নদীতে নতুন পানি থেকে ধরা মাছ।

সুস্বাদু দে‌শিও মাছ।
09/07/2025

সুস্বাদু দে‌শিও মাছ।

ভাইরাল!!পেশোয়ারি বিফ: স্বাদে অতুলনীয় এক ঐতিহ্য! পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের বিখ্যাত পেশোয়ারি বিফ! এর অন...
05/07/2025

ভাইরাল!!পেশোয়ারি বিফ: স্বাদে অতুলনীয় এক ঐতিহ্য!
পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের বিখ্যাত পেশোয়ারি বিফ! এর অনন্য স্বাদ আর সহজ প্রস্তুতি আপনাকে মুগ্ধ করবেই।
এই রেসিপিতে কোনো গুঁড়ো মশলা নয়, শুধু আদা, রসুন, কাঁচামরিচ আর টমেটোর জাদু!

উপকরণ:
• গরুর মাংস (হাড়সহ ছোট টুকরা): ১ কেজি
• আদা (কুচি): ২ ইঞ্চি টুকরা
• রসুন (কুচি): ৬-৭ কোয়া
• কাঁচামরিচ (চেরা): ৪-৫টি (স্বাদমতো)
• টমেটো (বড় টুকরা): ৩-৪টি
• আস্ত আলু :৩-৪টি
• সরিষার তেল বা ঘি: ৪-৫ টেবিল চামচ
• লবণ: স্বাদমতো
• গোলমরিচ (টালা ও গুঁড়ো করা): ১ চা চামচ
• আদা কুচি ও কাঁচামরিচ: পরিবেশনের জন্য

প্রস্তুত প্রণালী:

১. প্রথমে একটি ভারী তলার কড়াইতে তেল বা ঘি গরম করে নিন।

২. তেল গরম হলে মাংসের টুকরোগুলো দিয়ে হালকা বাদামী হওয়া পর্যন্ত ভেজে নিন।

৩. এরপর আদা ও রসুন কুচি দিয়ে আরও ২-৩ মিনিট ভাজুন, যতক্ষণ না সুন্দর সুগন্ধ বের হয়।

৪. এবার টমেটোর টুকরোগুলো, আলু এবং চেরা কাঁচামরিচ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। লবণ যোগ করুন।

৫. আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে দিন। মাংস তার নিজস্ব জল এবং টমেটোর জলে সেদ্ধ হবে। মাঝে মাঝে নেড়ে দিন যাতে নিচে লেগে না যায়।

৬. প্রায় ১-১.৫ ঘণ্টা বা মাংস নরম হওয়া পর্যন্ত রান্না করুন। যদি জল শুকিয়ে যায় কিন্তু মাংস সেদ্ধ না হয়, তাহলে সামান্য গরম জল যোগ করতে পারেন।

৭. জল শুকিয়ে তেল উপরে ভেসে উঠলে নামিয়ে নিন।

৮. সবশেষে টালা গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিন।

পরিবেশন: 🍽️
গরম গরম পেশোয়ারি বিফ নানে, রুটি বা সাদা ভাতের সাথে পরিবেশন করুন। উপরে কিছু আদা কুচি ,ধনেপাতা, কাঁচামরিচ, ও লেবুর রস ছড়িয়ে দিলে দেখতে ও খেতে আরও ভালো লাগবে!

#পেশোয়ারিবিফ #পাকিস্তানিখাবার

03/04/2025

"হে যুবক…!
ভুলে যেও না শাওয়াল মাসে বিয়ে করা সুন্নত..🙂

Address

Dhaka

Telephone

+8801811916333

Website

Alerts

Be the first to know and let us send you an email when Art of Ranna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Art of Ranna:

Share