30/09/2026
এই ভদ্রলোক হয়তো লাইলি-মজনু, শিরী-ফরহাদের ভালোবাসাকেও হার মানিয়ে দিয়েছেন! 💔
প্রায় ৩ মাস আগে মানসিক ভারসাম্যহীন স্ত্রী নিখোঁজ হয়ে যান। স্ত্রীকে খুঁজতে দেশের বিভিন্ন প্রান্তে ছুটেছেন, করেছেন পোস্টারিং, সামাজিক যোগাযোগমাধ্যমেও চালিয়েছেন খোঁজ। কিন্তু কোথাও তার সন্ধান মেলেনি।
অবশেষে একজন কনটেন্ট ক্রিয়েটরের ভিডিওতে স্ত্রীকে দেখতে পান তিনি। এরপর ছুটে যান মানিকগঞ্জের সাটুরিয়ায়। কিন্তু এরপরের দৃশ্যটা যেন কোনো সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়!
গাড়ি থেকে নেমেই রাস্তার পাশে ময়লার মধ্যে পড়ে থাকা স্ত্রীকে দেখে চিৎকার করতে করতে ছুটে গিয়ে জড়িয়ে ধরেন তিনি। টানা তিন মাস একই কাপড়ে রাস্তায় পড়ে ছিলেন সেই নারী। শরীরের বিভিন্ন অংশে পচন ধরেছে, চারপাশে দুর্গন্ধ—দেখার মতো অবস্থাও ছিল না।
কিন্তু স্বামীর চোখে তখন এসবের কিছুই ছিল না। ছিল শুধু হারিয়ে যাওয়া প্রিয় মানুষটাকে ফিরে পাওয়ার আকুলতা।
তিনি চাইলে হয়তো সমাজের প্রচলিত কথাগুলো শুনে নতুন করে জীবন শুরু করতে পারতেন। মানুষ হয়তো বলত, "বউ তো হারিয়েই গেছে, আর কত খুঁজবে?" কিন্তু তিনি থামেননি। একদিন, দুইদিন নয়—টানা তিন মাস খুঁজেছেন।
আর যেদিন স্ত্রীকে খুঁজে পেলেন, সেদিন স্ত্রীর শরীরের দুর্গন্ধ বা অপরিচ্ছন্নতা তাঁর ভালোবাসার সামনে বাধা হয়ে দাঁড়ায়নি। কারণ, সত্যিকারের ভালোবাসা মানুষের বাহ্যিক রূপ দেখে না, শুধু মানুষটাকে দেখে।
মানিকগঞ্জের সাটুরিয়ার এই ঘটনাটি আবারও মনে করিয়ে দিল—সব পুরুষ ভালোবাসা ভুলে যায় না। কিছু পুরুষ সত্যিই এমনভাবে ভালোবাসে, যেখানে হারিয়ে যাওয়া মানুষটাকে ফিরে পাওয়াটাই জীবনের সবচেয়ে বড় পাওয়া। ❤️
(সংগৃহীত)