অমীয়ময়ের ডায়েরি

অমীয়ময়ের ডায়েরি "অনুভূতির আঙিনায় শব্দের বুনন। অমীয়ময়ের একান্ত ডায়েরি।"

27/07/2026

রিকশায় বাম পাশে যাকে বসাই, তার সাথে বসার পর তার হাতের সাথে নিজের হাত রেখে প্রতিবার বলি 'তোমার হাত কি ফর্সা রে ভাইইইই! তুমি কেমনে আমারে চয়েস করলা? সুন্দরী মেয়েদের কি এমন কালো ছেলে ভাল্লাগে?'

সে ভেংচি একটা দিয়া বলে, 'এমন করলে আর রিকশায় উঠবো না কিন্তু!'
আমি তাও জিজ্ঞেস করি, 'কেমনে পছন্দ করলা আমাকে? বলো তো?'

সে আমার দিকে তাকায় আর বলে 'তুমি আমার চোখে আরাম! তোমারে দেখলেই আমার শান্তি লাগে! আমি খুব স্ট্রেস নিয়ে তোমার সাথে দেখা করলেও শান্তি পাই। তোমাকে দেখলেই আমার সব অশান্তি চলে যায়!'

আমি এইটা শুনে চুপ হয়ে যাই আর নিজের সাথে নিজেই প্রতিজ্ঞা করি, 'যে আমাকে দেখলেই শান্তি পায়,তাকে এক সেকেন্ড এর জন্য ও অশান্তি দেওয়া যাবেনা!' ❤️

26/07/2026

একটা Hidden Truth হলো, Emotional Distance কখনো একদিনে তৈরি হয় না।

এটা শুরু হয়,
যখন একজন মানুষ আপনার ছোট ছোট Feelings-কে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয়।

তারপর Conversation কমে,
Understanding কমে,
শেষ পর্যন্ত Connection-টাই হারিয়ে যায়।

বেশিরভাগ Relationship শেষ হওয়ার আগে, Emotional Safety-টাই প্রথমে হারিয়ে যায়।

আর আমাদেরও তাই হয়েছে বুজলে ম্যাডাম-জী

08/05/2026

রাগ থাকবেই-এটাই স্বাভাবিক..!
রাগ ছাড়া কোন relationship -ই পূর্ণ হয় না। সংসারে একটু অভিমান, একটু কষ্ট থাকবেই। এগুলো না থাকলে সম্পর্কটা হয় emotionless.. তবে মনে রাখতে হবে রাগটা যেন long time না হয়। দিনের শেষে ভালবাসাটাই থাকুক প্রাধান্য। প্রতিদিনের রাগ প্রতিদিনই ভুলে যেতে হয়। মন খুলে কথা বললেই দূর হয় ভুল বোঝাবুঝি। জীবন তখনই সুন্দর, যখন আমরা একে অপরকে Understand করতে শিখি।
ভালোবাসা টিকে থাকে মানিয়ে নেওয়ার মধ্যেই।❤️

©অমীয়ময়ের ডায়েরি থেকে

In every universe Only তুমি🌸🌼
06/05/2026

In every universe Only তুমি🌸🌼

06/05/2026

আমি জানি আমি ভালো নেই,
কিন্তু আমার কিছু করার ও নেই.!🤍

বাঁসি বাজাতে পারি না। তবুও এত উদাসীন হয়ে ওঠে বুক পাজড় কাটা নদীর ঢেউয়ের মতো খুব বিরহে– যেনো আমাকে ছুঁয়ে গেছে তরুণীর বিয়ে ...
04/05/2026

বাঁসি বাজাতে পারি না। তবুও এত উদাসীন হয়ে ওঠে বুক পাজড় কাটা নদীর ঢেউয়ের মতো খুব বিরহে– যেনো আমাকে ছুঁয়ে গেছে তরুণীর বিয়ে ভাঙার শোক।

না,তোমাকে বলব না আমি কেমন আছি ইদানীং।সন্ধ্যায় কোথায় থাকি আজকাল। রাত্তিরে বাড়ি ফিরি কার টানে।

আমার হৃদয় এখনও চালতা ফুলের মতো সাদা, আমার জীবনে এখনও পেঁপে পাতার মতো সবুজ, শিশুর হাসির মতো সরল। শুধু তোমাকে চমকে দেবার মতো নির্দিষ্ট কোনো অর্জন নেই, হুঁহুঁ করে কান্না করার মতো নতুন কোনো দুঃখ নেই, মাকড়সার জালের মতো আমি এখনও আঁটকা পড়ে আছি পুরোনো সেই দুঃখের মাঝেই।

আমি শুধু তোমাকে লিখে ফেলি খসখস করে যা তা সব। অনেকিছুই বুঝে ফেলি, দুপুরের টিকিট কেটে টিনের চালে ফিরে আসা ঝুমঝুম বৃষ্টির কারণ। অন্ধকার হলেই জানালার পর্দা ঠেলে কেনো ঘরে ঢুকে দল বেঁধে জুনিপোকার দলেরা শুধু তোমাকে বুঝে ওঠা হয় না মায়ের শিশুতোষ ছড়ার মতো আর।

মন সে তো বিখারী। মানুষ তো মরনশীল। আমিও অমরন নয়, তোমার ফিরে আসাও নিশ্চিত না সবই জানি।

এখন শুধু পাহাড় দেখতে ইচ্ছে হলে বাবা মুখের দিকে তাকিয়ে থাকি, সমুদ্র দেখতে ইচ্ছে হলেই মায়ের ছবি দেখি। তোমাকে দেখার ইচ্ছে হলে, ভাত ছিটিয়ে দেই। পাখি আসে। ভাত খায়। উড়ে চলে যায়। তোমাকে দেখা হয় না, শুধু পাখির চলে যাওয়া দেখে মনে পড়ে– তুমিও চলে গিয়েছ একদিন...

©অমীয়ময়ের ডায়েরি থেকে

"বড়াই করে, আমি তোমার কথা বলে ফেলি তাই,যার কাছে যাই" has two very different sides. One side is beautiful.আমরা যখন কাউকে ভ...
01/05/2026

"বড়াই করে, আমি তোমার কথা বলে ফেলি তাই,
যার কাছে যাই" has two very different sides. One side is beautiful.

আমরা যখন কাউকে ভালোবাসি, তার কথা সবাইকে বলে ফেলি। ভালোবাসা আসলে লুকায় রাখা যায় না। না চাইতেও আড্ডায় তার নাম এসে যায়, বলতে ইচ্ছা করে সে কতো সুন্দর, কতো সুন্দর করে কথা বলে, কতো সুন্দর করে তাকায়। তার হৃদয় কতো সুন্দর। তার থেকে "ভালোবাসি" শোনা কতো সুন্দর। রাস্তা থেকে ফুল তুলে সে যখন আমার আঙুলের মাপে রিং বানায় তা কতো সুন্দর, কতো সুন্দর তার হাসি, তার দৃষ্টি, তার অনর্গল গল্প।
কতো সুন্দর তার যত্ন। ঠিক কবে কবে সে আমার জন্য চায়ের কাপ নিয়ে অপেক্ষায় বসে বারান্দায়। সবাইকে বলতে ইচ্ছা করে কোন সুন্দর রঙ তার পছন্দ, কোন ফুল আর কোন গান সে সবচেয়ে বেশি পছন্দ করে। আরো বেশি বড়াই করে বলে ফেলতে মন চায় ঠিক কীভাবে সে আমাকে ভালোবাসে! কতো মিষ্টি তার প্রেম!
কবে কখন তার উপস্থিতি আমার জন্য প্রশান্তিকর হয়েছে। আরো কতো কী! কতো কী!

দেখা যায়, যারা আমাকে চেনে একটা সময় পর সবাই আমার প্রিয় মানুষটাকেও চেনে। তার গল্প জানে। It’s the purest form of love, ভালোবাসলে তার কথা চলেই আসে, আর ভালোবেসে, আমরা বড়াই করে বলে ফেলি তাই, যার কাছে যাই।

But the other side is horrible. যখন দেখি বড়াই করে বলে ফেলা আমার মানুষটার কোথাও আমি নাই। না তার জীবনে, না তার জবানে। দেখি, সে কখনো খেয়াল করে নাই কোন ফুল আর কোন রঙ আমার পছন্দ, কোন খাবার মজা করে খাই, কোন গান বহুবার শুনি আর কোন গান আনন্দ নিয়ে গাই।
যখন জানি, সে কখনো বুঝে নাই তাকে আমি কেমন মুগ্ধতা নিয়ে দেখি, কতো চিত্রকল্পে তাকে আমি আঁকি আর হৃদয়ের কোনখানে তার বাস।
যখন বুঝি, একটা সময় পর তার জীবনে আমার প্রয়োজন ফুরিয়েছে, অথচ তাকে ছেড়ে আমার পালাবার জায়গা নাই। আমি যে বারান্দায় আরাম করে বসে তাকে একবেলা ভুলে যাবো সেখানের সব ফুলেরাও জানে তার গল্প। যে রাস্তায় হাঁটতে হাঁটতে আনমনে ভুলে যাবো কিছু সময়, কংক্রিটের সেই রাস্তায় তার প্রিয় গানের সুর বাজে। প্রত্যেকটা মানুষ, সব কয়টা জায়গা, আমার বইয়ের পাতা, চায়ের কাপ, কোলাহল কিংবা নির্জনতা তার গল্প জানে। আমি পালাবো কোথায়! কেউ আমাকে তার কথা ভুলতে দিবে না এক দন্ড।
সে তারে গুছায়ে নিবে হয়তো, কিন্তু তারে ছেড়ে আমার পালানোর জায়গা নাই। কারণ আমরা ভালোবাসি, বড়াই করে বলে ফেলি তাই, যার কাছে যাই।

©অমীয়ময়ের ডায়েরি থেকে

ভিক্ষা ---------আমি যারে ভিক্ষা দেই আমি তার চেয়েও কাঙ্গালআমি জানি আমি এমন মানুষরে ও ভিক্ষা দেই আমি তার চেয়েও কাঙ্গাল ত...
30/04/2026

ভিক্ষা
---------
আমি যারে ভিক্ষা দেই আমি তার চেয়েও কাঙ্গাল
আমি জানি আমি এমন মানুষরে ও ভিক্ষা দেই
আমি তার চেয়েও কাঙ্গাল
তবু কেন তারে ভিক্ষা দেই আমি জানি নে

আমি জানি সে সম্মান বিক্রির বিনিময়ে অভিনয় করে প্রতারিত করতে পারে আমায়
তবু কেন তারে ভিক্ষা দেই আমি জানি নে
আমি তো ভিক্ষুকরে ভিক্ষা দেই না
আমি অভিনয়ের সম্মানি দেই সেই অভিনেতারে

অভিনয়ের বিনিময়ে আমার পকেট থেকে মাল খসিয়েছে অনেকেই
সমাজসেবার অভিনয়ে স্বেচ্ছাসেবী সংগঠন
দারিদ্র দূর করার অভিনয়ে ছয় ডিজিটের বেতন নেওয়া NGO
ডেন্টিস্ট এর অভিনয়ে একটি ব্র্যান্ডের টুথপেস্টের এড দেওয়া ডাক্তারের গাউন পাড়া লোকটা
দেশের ভালো করার অভিনয়ে রাজনৈতিক
ধর্মের ভালো করার অভিনয়ে এহ্‌ এহ্‌ এহ্‌ এহ্‌
আবার তুমিও
ভালোবাসার অভিনয়ে

তাহলে সম্মান বেঁচে ভিক্ষুক সাজার অভিনয়ে অভিনয় করে যে অভিনেতা এত নিখুঁতভাবে
তাকে কেন আমি কিছুই দিব না

আমি তো তোমাদের অভিনয় দেখে আমোদিত হই
তোমাদের অভিনয় দেখে অভিনয় শিখি
উত্তম কুমার, দিলীপ, হুমায়ুন ফরিদী, চঞ্চল
তুমিই বা কম কিসে

আর যদি মনে করো না আমার এই কথা ভুল
আমার এই কথাগুলোই অভিনয়
যদি ভাবো ভিক্ষুককে আমি অভিনয়ের বিনিময়ে সম্মানি দেই না বরং ভিক্ষাই দেই
তবে জেনে নিও আমার এই দম ফাটা এই বুক চাপা শুকনো হাসির ভালোবাসা
সেটাও আমি তোমায় ভিক্ষাই দিয়েছি

©অমীয়ময়ের ডায়েরি থেকে

ভিজতে তো সবাই পারে, কিন্তু আগলে রাখে কজন? 🌼💦©️অমীয়ময়ের ডায়েরি
29/04/2026

ভিজতে তো সবাই পারে, কিন্তু আগলে রাখে কজন? 🌼💦

©️অমীয়ময়ের ডায়েরি

Address

Dhaka
1400

Website

Alerts

Be the first to know and let us send you an email when অমীয়ময়ের ডায়েরি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অমীয়ময়ের ডায়েরি:

Shortcuts

Share