05/09/2026
❗Attention❗
একটা কনসার্নিং বিষয় শেয়ার করি। ইদানীং কিছু প্রোডাক্ট এমন দামে দেখি, যেগুলো দেখে লিটারেলি মাথায় হাত পড়ে আমাদের। এই দামে কিভাবে সম্ভব?🙃🙃🙃
যেখানে আমরা সরাসরি ওয়েবসাইট থেকে হিসাব নিকাশ করে যে দাম শুধু কস্টিং-ই পড়ে, সেই দামে অথবা তার চেয়েও কম দামে কিভাবে কোন সেলার প্রোডাক্ট দিতে পারে??? 😒
তখন হয় বাধ্য হয়ে আমার কম দামে সেল করা লাগে অথবা স্টকেই পড়ে থাকে।
অত:পর, সেম ছবির ডিফারেন্ট দামের কয়েকটা জিনিস দেখলাম❗
🎈যেই আংটি আমি প্রায় ২০০ টাকায় দিচ্ছি, সেই একই রিং কেউ ১০০ সামথিং এ দিচ্ছে। ওয়েবসাইটের ছবি সেম হলেও বাস্তবে রিং আলাদা।
🎈একই রকম দেখতে আই মাস্ক যেটা আমার কাছে প্রায় ৩০০ টাকা, সেটা বিভিন্ন জায়গায় ১২০-১৬০ এমন দামে দেখেছি এবং ভাগ্যক্রমে সেই জিনিসটার কোয়ালিটিও নিজ চোখে দেখেছি। আমার প্রোডাক্টের থেকে কাপড় কোয়ালিটি ধরারও প্রয়োজন পড়েনি, দেখেই বুঝা যাচ্ছে আমারটার চেয়ে লো কোয়ালিটি।
প্রোডাক্টের প্যাকেজিংও আলাদা! 🚫
এই থেকে আরেকটা বিষয় মনে পড়লো। একদা আমার একজন ইম্পোর্টারকে দিয়ে কানের দুল আনাব। উনি আমাকে ৩ টা ভিন্ন প্রাইস রেঞ্জ দিলেন। আনুমানিক ডিফারেন্স বোঝার জন্য ধরি ১০০, ১২০,২০০!!!
১০০ আর ২০০! জাস্ট ডাবল প্রাইস ভাবতে পারেন? 🤦♀️ এখন বলেন ঐটা কি স্বর্ণ দিয়ে বানানো যে এত ডিফারেন্স?
ইদানীং আবার Marry My Husband ড্রামার কিছু ক্লিপ বারবার সামনে আসতেছে আর কানের দুলের কোয়ালিটির ঘটনা তো জানেনই যারা এই ক্লিপটা দেখেছেন। নকলেরও ৩-৪ টাইপ হয়! বিষয়টা আসলেই তাই!
তবে সাধারণত মানুষ শুধু সস্তা খুঁজে, কোয়ালিটি খুবই কম খুঁজে। কিন্তু আমরা চেষ্টা করি আগে কোয়ালিটি, না পেলে কাস্টমারের ডিমান্ড! আর কোয়ালিটি ধরে রেখে বিজনেস করতে গেলে কমে দেয়া যায় না। কারণ এটার জন্য আমার এবং আমার টিমমেটদেরও শ্রম যায়। যথাযথ পারিশ্রমিক দেয়া এবং পাওয়াও আমাদের অধিকার। তাই সস্তায় দেয়ার সুযোগ নাই। অনেক কাস্টমার আছেন যারা বলেন, আপনারা অনেক দাম রাখেন!
বিশ্বাস করেন, আমরা ঠিক ঐ পরিমাণ এফোর্টও দেই ভাল একটা প্রোডাক্ট আপনাদের দেয়ার জন্য!
কোন জিনিস শুধু সস্তা পেলেই আনি না। পারতপক্ষে লো কোয়ালিটির কোন জিনিসই আমরা স্টক করিনা।
তাই অমুক পেজ, তমুক পেজে কম দাম দেখে তুলনা করতে আসবেন না। যেই দামে ওয়েবসাইট থেকেই কেনা সম্ভব না, সেই দামে প্রফিট রেখে কিভাবে রিটেইলে দেয়া যায় এইটুকু চিন্তা করবেন! বড় বড় কোম্পানির প্রোডাক্ট যেখানে নকল হয়, সেখানে এইগুলো তো সামান্য জিনিস!