তানজিমের রান্নাঘর

তানজিমের রান্নাঘর cooking

Yummy momo 🥰🥰
12/11/2024

Yummy momo 🥰🥰

06/11/2024

বাসায় বসে চুলায় BBQ 🥰🥰

28/10/2024

Fish BBQ & Kabab party 😋😋

ক্রিমি গার্লিক চিকেন 🍗🧄উপকরণ:4 হাড়হীন, চামড়াহীন মুরগির মাংস2 টেবিল চামচ জলপাই তেল4 কোয়া রসুন, কিমা1 কাপ মুরগির স্টক1 ...
26/10/2024

ক্রিমি গার্লিক চিকেন 🍗🧄

উপকরণ:

4 হাড়হীন, চামড়াহীন মুরগির মাংস
2 টেবিল চামচ জলপাই তেল
4 কোয়া রসুন, কিমা
1 কাপ মুরগির স্টক
1 কাপ ভারী ক্রিম
½ কাপ পারমেসান পনির, গ্রেট করা
1 চা চামচ ইতালিয়ান মশলা
লবণ এবং মরিচ স্বাদ
টাটকা পার্সলে, কাটা (গার্নিশের জন্য)
নির্দেশাবলী:

লবণ এবং গোল মরিচ সঙ্গে মুরগির মাংস মাঝারি আঁচে একটি কড়াইতে অলিভ অয়েল গরম করে ভেজে নিন।
সোনালি না হওয়া পর্যন্ত মুরগির মাংস গুলিকে প্রতিটি পাশে 4-5 মিনিটের জন্য সিদ্ধ করুন। স্কিললেট থেকে সরান এবং একপাশে সেট করুন।
একই স্কিললেটে, রসুন যোগ করুন এবং সুগন্ধি না হওয়া পর্যন্ত ভাজুন, প্রায় 1 মিনিট।
মুরগির স্টক ঢালুন এবং প্যান থেকে যেকোনো বাদামী বিট স্ক্র্যাপ করে কয়েক মিনিটের জন্য সিদ্ধ হতে দিন।
ভারী ক্রিম এবং চিজ দিয়ে নাড়ুন, তারপরে ইতালিয়ান মশলা যোগ করুন। সস ঘন হওয়া পর্যন্ত সিদ্ধ করুন।
মুরগিটিকে কড়াইতে দিয়ে, সসে ডিপ করে দিন। আরও 2-3 মিনিট রান্না করুন।
তাজা পার্সলে দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
নোট:

একটি সম্পূর্ণ খাবারের জন্য ম্যাশড আলু, পাস্তা বা ভাতের উপরে পরিবেশন করুন!
একটু গরম করার জন্য এক চিমটি চিলি ফ্লেক্স যোগ করুন.

09/10/2024

টক-ঝাল জাম্বুরা মাখা 😋😋😋

আজকে ৪ টি  দারুন রেসিপির মসলা তৈরি করার পরিমাপ জেনে নিন ↘️↘️মেজবানি গরুর মাংসের মসলা↘️প্রয়োজনীয় উপকরনঃ ২টে চামচ আস্ত ধনি...
03/10/2024

আজকে ৪ টি দারুন রেসিপির মসলা তৈরি করার পরিমাপ জেনে নিন ↘️

↘️মেজবানি গরুর মাংসের মসলা
↘️প্রয়োজনীয় উপকরনঃ

২টে চামচ আস্ত ধনিয়া
২টে চামচ আস্ত জিরা
১টে চামচ আস্ত মেথি
দেড় টেবিল চামচ রাঁধুনি
৬ টি শুকনো মরিচ
১টে চামচ সাদা সরিষা
১টে কালো গোলমরিচ
২চা চামচ লবঙ্গ
২টা তেজপাতা
৩টি স্টার মসলা/স্টার এনিস
১/২চা চামচ পরিমাণ জয়ত্রী
১টা জায়ফল
২টি কালো এলাচ
১০ টি সবুজ এলাচ
২টুকরো দারুচিনি
১চা চামচ মৌরি

↘️প্রতি কেজি গরুর মাংসে এই মসলা ২ টেবিল চামচ ব্যবহার করতে পারেন।

↘️বানাবেন যেভাবেঃ

১. সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে তাওয়া আগে থেকে হালকা গরম করে চুলা বন্ধ করে একটু ঠেলে নিবো,এতে করে মসলা টা একটু মুচমুচে হবে, কিন্তু পুড়বেনা।

২.মসলা টেলে নামিয়ে ঠান্ডা করে গ্ৰাইন্ডার বা ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়া করে নিবো।

৩. এই মসলা টি কমপক্ষে ১বছর বয়াম জাত করে সংরক্ষণ করে রাখা যাবে। চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি গরুর মাংসের পারফেক্ট স্বাদ পেতে অতি সহজেই ঘরেই তাজা এই মিক্সড গুঁড়া মসলা টি তৈরি করে ফেলতে পারবেন খুব সহজে।

↘️যেকোন মাছ রান্নার মসলা

↘️প্রয়োজনীয় উপকরনঃ

জিরা- ১ টেবিল চামচ
মৌরি- ১ টেবিল চামচ
সরিষা- ১ টেবিল চামচ
শুকনো মরিচ- ৩ টি
পাঁচফোড়ন- হাফ টেবিল চামচ
গোলমরিচ- হাফ টেবিল চামচ
রাঁধুনী- হাফ চামচ।

↘️চার পিচ বড়মাছে এক টেবিল চামচ এই মসলা।
↘️বানাবেন যেভাবেঃ

১. সব উপকরণ একসঙ্গে সামান্য ভেজে নিতে হবে। চাইলে ভাজা ছাড়াও গুঁড়া করতে পারবেন। তবে হালকা ভেজে নিলে গন্ধটা সুন্দর হবে। ভেজে নিয়ে এরপর ঠান্ডা করে ব্লেন্ড করে নিন।

২.ব্লেন্ডার না থাকলে পাটায় গুঁড়া করে নিন। মাছের মসলা কষানোর সময় এই গুঁড়া থেকে এক চা চামচ ব্যবহার করলেই স্বাদ ও গন্ধ বেড়ে যাবে। আরও কম মসলা খেতে চাইলে আধা চা চামচও দিতে পারেন। এই সাধারণ মসলা ব্যবহারেই আপনার রান্না হয়ে উঠবে অসাধারণ।

↘️যেকোন আচারের মসলাঃ

#প্রয়োজনীয় উপকরনঃ

৪টি শুকনো মরিচ
৪টি তেজপাতা
১চা চামচ জিরে
১চা চামচ সরিষা
১চা চামচ মেথি
১চা চামচ কালো জিরে
১চা চামচ রাধুনি
১টেবিল চামচ ধনে
১চা চামচ মৌরি

↘️টক জাতীয় আচারে কেজিতে ১ টেবিল ব্যবহার করতে পারেন।

↘️বানাবেন যেভাবেঃ

১. উপরের সব উপকরণ গুলো তাওয়ায় লো আচে টেলে নিতে হবে।

২. এখন টালা মসলা গুলো পাটায় অথবা মিক্সচারে শুকনো গুড়ো করে নিতে হবে। এই গুড়ো করে বৈয়ামে সংরক্ষণ করা যায়।

#বিরিয়ানি মসলা

↘️প্রয়োজনীয় উপকরনঃ

২ টেবিল চামচ গোটা ধনে
১ টেবিল চামচ মৌরি
১ চা চামচ শাহি জিরা
১/২ চা চামচ জিরা
১ চা চামচ সাদা গোল মরিচ
১ টি জয়িত্রী ফুল
অর্ধেক জায়ফল
দুই খন্ড দারচিনির স্টিক
৭/৮ ছোট এলাচ
৮/৯ টা লবঙ্গ
২টি বড় এলাচ
৬/৭ টি কালো গোলমরিচ
২টি শুকনো লঙ্কা
২ টি তেজপাতা
১ টি বড় স্টার অ্যানিস
হাফ চা চামচ নুন
হাফ চা চামচ হলুদ গুঁড়ো

↘️কেজি মাংসের বিরিশানিতে চার টেবিল মসলা দিবেন।

#বানাবেন যেভাবেঃ

↘️ একটি কড়াই গরম করে তাতে সব গোটা মশলা গুলো একে একে শুকনো খোলায় ভেজে তুলে রাখুন, নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিন.

↘️এবার ঠান্ডা করে নিন এবং ব্লেন্ডারে পিসে নিন।
©️collected

01/10/2024
14/07/2024

Rosmalai recepie 😋😋

মিষ্টি খেতে কার না ভালো লাগে তাই অল্প উপকরনে বাসায় বানিয়ে নিতে পারেন আপনার পছন্দের রসমালাই।

😋😋গরিবের রামেন 😜😜মেঘলা দিনে 🌧️🌧️ ঝালঝাল কিছু  খেতে ইচ্ছা হলে বানিয়ে নিতে পারেন নিচের উপকরণগুলো দিয়ে খুব সহজে ঝালঝাল মে...
11/07/2024

😋😋গরিবের রামেন 😜😜

মেঘলা দিনে 🌧️🌧️ ঝালঝাল কিছু খেতে ইচ্ছা হলে বানিয়ে নিতে পারেন নিচের উপকরণগুলো দিয়ে খুব সহজে ঝালঝাল মেগি :

১/ এক টেবিল চামচ রসুন কুচি
২/ দুই টেবিল চামচ সয়াবিন তেল
৩/এক টেবিল চামচ পেঁয়াজ কুচি
৪/ দুইটি শুকনা মরিচ বা দুইটি কাঁচা মরিচ
৫/এক টেবিল চামচ মরিচ গুঁড়ো
৬/ একটি নুডুলস
৭/একটি ডিম
৮/এক টেবিল চামচ টমেটো সস
৯/পরিমাণ মতো পানি

Address

Modonpur, Bandar, Narayananj
Dhaka

Telephone

+8801629891899

Website

Alerts

Be the first to know and let us send you an email when তানজিমের রান্নাঘর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to তানজিমের রান্নাঘর:

Share