Bibidh Bitan - বিবিধ বিতান

Bibidh Bitan - বিবিধ বিতান পানির দরে পণ্য বেচে হীরার দরে আস্থা ও ভালোবাসা কিনি।
(1)

আজ থেকে ৩ বছর ৪ মাস আগে যাত্রা শুরু করেছিল বিবিধ বিতান। কোনো পেইজ বুস্টিং নয়, কোনো পেইড ক্যাম্পেইন নয়, কোনো ডলার খরচ ন...
09/06/2026

আজ থেকে ৩ বছর ৪ মাস আগে যাত্রা শুরু করেছিল বিবিধ বিতান। কোনো পেইজ বুস্টিং নয়, কোনো পেইড ক্যাম্পেইন নয়, কোনো ডলার খরচ নয়, শুধু আপনাদের ভালোবাসা, বিশ্বাস এবং তিল তিল করে গড়ে ওঠা একটি কমিউনিটি।

আজ আমাদের ফলোয়ার সংখ্যা ২৫,০০০ পূর্ণ হয়েছে। সংখ্যাটা হয়তো অনেকের কাছে শুধু একটি সংখ্যা, কিন্তু আমাদের কাছে এর পেছনে আছে হাজারো মানুষের আস্থা, অসংখ্য অর্ডার, শত শত রিপিট কাস্টমার এবং দীর্ঘ পথচলার গল্প।

এই ২৫,০০০ জনের প্রত্যেকেই আমাদের কাছে সমান মূল্যবান। আপনাদের অনেকেই প্রথম দিন থেকে পাশে আছেন, আবার অনেকেই একবার কেনাকাটা করে বারবার ফিরে এসেছেন। আপনাদের বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় অর্জন।

আপনাদের এই ভালোবাসা ও সমর্থনের প্রতি সম্মান জানাতেই আমরা নিয়ে এসেছি একটি বিশেষ অফার ক্যাম্পেইন। সত্যি বলতে, আমাদের যাত্রাপথে এর আগে কখনোই এত বড় ডিসকাউন্ট অফার আমরা দিইনি। এই প্রথমবার নির্বাচিত কিছু আইটেমে থাকছে ২৫% বিশেষ ছাড়।

এটি শুধুমাত্র একটি অফার নয়; এটি আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতার ছোট্ট প্রকাশ।

ধন্যবাদ আমাদের ওপর আস্থা রাখার জন্য, ধন্যবাদ বারবার ফিরে আসার জন্য, ধন্যবাদ বিবিধ বিতানের গল্পের অংশ হয়ে থাকার জন্য।

❤️ ২৫,০০০ ফলোয়ার - ২৫,০০০ বার কৃতজ্ঞতা।
সামনের পথটাও আপনাদের সঙ্গে নিয়েই চলতে চাই।

নোট: অফার এর আওতায় থাকা প্রোডাক্ট লিস্ট পরবর্তী পোস্ট এ জানিয়ে দেয়া হবে ইনশাআল্লাহ।

সব জিনিস বিক্রি করতে হবে কেন?সব জিনিস কি বেচার জন্যে? আচ্ছা, সব জিনিস নিজেই বা রাখবো কেন?নিজে রাখার জন্যে পেইজ খুলেছি? ন...
09/06/2026

সব জিনিস বিক্রি করতে হবে কেন?

সব জিনিস কি বেচার জন্যে?

আচ্ছা, সব জিনিস নিজেই বা রাখবো কেন?

নিজে রাখার জন্যে পেইজ খুলেছি?

নাহ! দিন দিন লোভী হয়ে যাচ্ছি 😑

নিয়ে নেন।

🌿 এক্সক্লুসিভ এই টাফটেড বেডশিট সেট টা যে কার ভাগে যাবে! 🫠

কি নাই এতে!

টাফটেড ওয়ার্ক, কন্ট্রাস্ট কালার, কাঁথা স্টিচ, জ্যাকার্ড ওয়ার্ক, হ্যান্ড এমব্রয়ডারি, পিলোতে লেইস ওয়ার্ক!

আবার সবটাই এক্সপোর্টের পিওর কটন!

কিছু কিছু কেইস দেখার পর, আমার শুধু একটাই এডভাইস থাকে "ডিভোর্স "। ব্যস। খেল খতম। আমার সুশীল সমাজ কিংবা আলেম সমাজের মতো বল...
09/06/2026

কিছু কিছু কেইস দেখার পর, আমার শুধু একটাই এডভাইস থাকে "ডিভোর্স "। ব্যস। খেল খতম।
আমার সুশীল সমাজ কিংবা আলেম সমাজের মতো বলতে ইচ্ছে হয় না- "আমাদের দুইপক্ষের কথা শোনা উচিত। পুরুষটার মন্তব্য শোনা উচিত। "

জীবন একটাই। প্রতিদিন মৃ'ত্যু য'ন্ত্রণা সহ্য করাটা নিজের উপর সর্বোচ্চ জু'লু'ম।

আর অবিবাহিত মেয়েরা, কখনো ভুলেও ডিভোর্সি ছেলে বিয়ে করবেনা। নেভার এভার। ডিভোর্স যে কারণেই হোক না কেন।

যে মেয়েরা প'র'কীয়া করে অন্যের সংসার ভাঙ্গে, তোমাদের মুখে ঝাঁটার বারি। তোমরা কনসিকুয়েন্স ফেইস করার জন্যে প্রস্তুত থাকো। জীবন তোমাদের সাক্ষাৎ ন'র'ক হবেই ইনশাআল্লাহ।

আমার ডিভোর্স সবচেয়ে অপছন্দ। কিন্তু এটিই সবচেয়ে প্রয়োজনীয় স্টেপ নিজের শান্তির জন্যে।

মাঝেমধ্যে ইচ্ছে হয়, যারা টক্সিক সম্পর্কে আছে বা যারা এর থেকে বের হতে চায়, তাদের নিয়ে কাজ করি। এই কঠিন সময়টাতে নিজের পরিবারও পাশে থাকেনা। এটি টু মাচ প্যাথেটিক।

যখন নিজের সাথে এগুলো ঘটে তখন মেধাবী মানুষটির মাথা কাজ করেনা, এক্সট্রোভার্ট মানুষটির শব্দ ফুরিয়ে যায়। নিজের জন্যে নিজের স্ট্যান্ড নিতেও যেন ক্লান্ত লাগে। ভগ্ন হৃদয় কি লজিক বোঝে!

ছেলেগুলো সারাদুনিয়ায় দাতা মহসিন, সফট, কাইন্ড হার্টেড। কিন্তু তার ঘরের রাণীর জন্যে একটু এম্পেথির এত কেন অভাব? তার বংশধরকে যে সুশিক্ষা দিয়ে আদর্শ মানুষ বানানোর মিশনে আছে, তাকে কেন এত অসম্মান করে?

কেন উয়াইফকে প্রটেক্ট করতে পারেনা পুরো জগত থেকে, স্পেশালি নিজের মা, বোন বা ভাবী থেকে? এত টুকু দায়িত্ব যে নিতে পারেনা, সে কেন বিয়ে করে?

আর যারা প'রকীয়ায় জড়ায়, তাদের তো হা'লা'ল হা'রা'মের বালাই নাই। ওরা কেন সস্তায় বিকল্প খুঁজে নেয় না! কেন একটি পুতুলের মতো মেয়েকে বিয়ে করে এনে তিলে তিলে নিঃশেষ করে দিতে হবে!

এত কেন এর কোন উত্তর নেই। তাইতো কিছুদিন পরপর আমাদেরকে একেকটা ফুলের ঝড়ে যাওয়া দেখতে হয়...

যে চলে যায়, তাকে ছাড়া দুনিয়ার সবাই ভালো থাকে। শুধু ভালো থাকেনা তার রেখে যাওয়া সন্তান!

আমি এমন সন্তান দেখেছি, যারা মা ছাড়া বড় হয়েছে।
আবার এমন সন্তানও দেখেছি, যারা বাবা মায়ের ট'ক্সি'ক সম্পর্কের ব'লি।
উভয় সিচুয়েশন ই আজীবনের ট্রমা ... 💔

প্লিজ ভাইয়ারা, আজ একবার কি রান্না করেছে জানতে না চেয়ে, আপনার জীবনসঙ্গিনীর মনের খবর নিন...

আসেন, একটা সুন্দর কাজের পিছনের গল্প শুনাই। এই যে দেখতে পারছেন খুব সুন্দর একটা ডিভান সেট এর রিভিউ ❤️এই ডিভানের পিলো কেইস ...
08/06/2026

আসেন, একটা সুন্দর কাজের পিছনের গল্প শুনাই।

এই যে দেখতে পারছেন খুব সুন্দর একটা ডিভান সেট এর রিভিউ ❤️

এই ডিভানের পিলো কেইস টি খেয়াল করুন। আরেকটি ছবিতে দেখুন আপু কতগুলো মেজারমেন্ট আমাকে দিয়েছেন।

উনি আমার নির্দেশনা মেনে এতগুলো মেজারমেন্ট দেয়ায়, আমি প্রোপারলি উনাকে পিলো কাভার মেইক করে দিতে পেরেছি৷

অথচ আপনারা অনেকেই মেজারমেন্ট দিতে চান না। তাহলে আমি কিভাবে আপনাদের জিনিসের একুরেট মেইকওভার করে দিবো?

★এই ওয়াফেল ফেব্রিক এভেইলেবল আছে।

৪" বা তার নীচের থিকনেস এর ম্যাট্রেস এর জন্য সবচেয়ে কম বাজেটে মসলিন কটন এর ম্যাট্রেস কাভার বা ফিটেড বেডশিট বানিয়ে দিচ্ছি।...
08/06/2026

৪" বা তার নীচের থিকনেস এর ম্যাট্রেস এর জন্য সবচেয়ে কম বাজেটে মসলিন কটন এর ম্যাট্রেস কাভার বা ফিটেড বেডশিট বানিয়ে দিচ্ছি।

৪" এর উপরে থিকনেস হলে পর্যায়ক্রমে দাম বাড়বে তবে অন্য ফেব্রিকের চেয়ে কম দামে পাবেন ইনশাআল্লাহ।

মসলিন ফেব্রিকের বিশেষত্ব হলো এটা অনেক সফট কিন্তু মজবুত। সারাদিন টানাটানি করলেও ছিঁড়বে না।

চটজলদি ম্যাট্রেস এর দৈর্ঘ্য প্রস্থ এবং থিকনেস মেপে ইনবক্সে জানান।

যারা ওয়াফেল এর ফিটেড সোফা কাভার সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা একটু সময় বের করে এই পোস্টটা পড়ুন। না কিনলেও প্রাইস ও প...
08/06/2026

যারা ওয়াফেল এর ফিটেড সোফা কাভার সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা একটু সময় বের করে এই পোস্টটা পড়ুন। না কিনলেও প্রাইস ও প্রোসেস সম্পর্কে ধারণা পাবেন।

হোম ডেকর এর জন্য টাফটেড এর চেয়ে নান্দনিক আর কি থাকতে পারে?টাফটেড মানে হলো কটন ফেব্রিক এর উপরে সফট সুতার নান্দনিক কাজ। পো...
08/06/2026

হোম ডেকর এর জন্য টাফটেড এর চেয়ে নান্দনিক আর কি থাকতে পারে?

টাফটেড মানে হলো কটন ফেব্রিক এর উপরে সফট সুতার নান্দনিক কাজ।

পোস্ট এ বিভিন্ন সাইজের বেশ কিছু টাফটেড কুশন কাভার এর ছবি দেয়া হলো। প্রাইস রেঞ্জ ৩০০-৩৫০ টাকা। বেশিরভাগের পূর্বমূল্য ৪০০ টাকা ছিল। জুন মাস বাজেটের মাস। সরকার থেকে শুরু করে ব্যক্তি পর্যায়ে বিভিন্ন খাত অনুযায়ী বাজেট বরাদ্দ হয়ে যায়। হোম ডেকর আইটেম এর দাম সহনীয় করা হয়েছে যেন সকলে উদ্বুদ্ধ হতে পারে 😁



#𝐭𝐮𝐟𝐭𝐞𝐝

আপনার কল্যাণে যদি আমাদের রিজিকের সংস্থান হয় আপনি কি চাইবেন না সেই সওয়াবের ভাগিদার হতে?ইউরোপ আমেরিকার অনেক গল্প শুনি। সেখ...
08/06/2026

আপনার কল্যাণে যদি আমাদের রিজিকের সংস্থান হয় আপনি কি চাইবেন না সেই সওয়াবের ভাগিদার হতে?

ইউরোপ আমেরিকার অনেক গল্প শুনি। সেখানে কেউ স্টার্টআপ শুরু করলে ফ্রেন্ডস ফ্যামিলি রিলেটিভস সকলে মিলে নাকি বিজনেস গ্রোথ এ সাহায্য করে। আমাদের দেশে হয় তার উলটো। এখানে কেউ যদি উপরের দিকে উঠতে চায় তাকে সাপোর্ট দেয়া দূরে থাক পেছন থেকে টেনে ধরে যেন উপরে উঠতে না পারে।

আমাদের কথাই ধরুন। একসময় আমরা স্বামী স্ত্রী দুজনেই নিজ নিজ আইডি'তে সেলিব্রেটি না হলেও পপুলারিটি ছিল ভালোই। অন্তত আশেপাশের সার্কেলে নাম ডাক ছিল। সচিব, ডাক্তার, শিক্ষক, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যবসায়ী, কৃষক কে নেই আমাদের লিস্ট এ। আপনাদের কি মনে হয় তারা কি অনলাইনে কেনাকাটা করে না? কিংবা তাদের ফ্যামিলির কেউ? বেশিরভাগই অনলাইনে কেনাকাটা করে। কিন্তু তাদের কেউ ভুল করেও আমাদের পেইজে নক দিবে না। কেনাকাটা দূরে থাক পরিচিতজনদের মধ্যে যে একটু মার্কেটিং করে দিবে কিংবা প্রমোট করে দিবে সেটা পর্যন্ত করবে না। অথচ আমাদের রেফারেন্স এ আসলে রেস্পেক্ট, দোয়া, ডিসকাউন্ট সবই পেতো! কিন্তু আসবে না কারণ আমাদের সংস্কৃতি তে এই প্রাক্টিস নেই। আমাদের আত্মীয়স্বজনের ক্ষেত্রেও এই কথাগুলো প্রযোজ্য। চাইলে কেনাকাটা ছাড়াও কতভাবে হেল্প করা যায় সেটা তাদের ভাবনাতেই আসে নি কখনো।

এরজন্য আমরা মোটেও আফসোস করি না। কারণ মহান আল্লাহ এতো এতো অপরিচিত শুভাকাঙ্ক্ষী ক্রেতা/ফলোয়ার ম্যানেজ করে দিয়েছেন তারাই বিজনেসটা টেনে নিয়ে যাচ্ছে।

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।

আপনারাই আমাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি। আপনারাই আত্মার আত্মীয়। প্লিজ আমাদের মানসিকতা এবং প্রোডাক্ট যদি আপনাদের ভালো লাগে নিজের ফ্রেন্ড লিস্ট এর সদস্যদের কিংবা পরিচতজনদের পেইজ লিংক দিন অথবা ফলো দিতে ইনভাইটেশন পাঠান। আপনার কল্যাণে যদি আমাদের রিজিকের সংস্থান হয় এর প্রতিদান মহান আল্লাহ আপনাদের অবশ্যই দিবেন।

হোমটেক্সের প্রিমিয়াম কোয়ালিটির টুইল কটন বেডশিট এর দাম বেশি কেন রাখি!অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে, "আপনারা যে দামে হোম...
07/06/2026

হোমটেক্সের প্রিমিয়াম কোয়ালিটির টুইল কটন বেডশিট এর দাম বেশি কেন রাখি!

অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে, "আপনারা যে দামে হোমটেক্সের বেডশিট বিক্রি করেন তার চেয়ে ১০০-১৫০ টাকা কমে অফলাইন মার্কেট বা অন্য পেইজ এ পাওয়া যায়। বেশি দাম দিয়ে কিনবো কেন?"

বেশি দাম দিয়ে একারণেই কিনবেন যে আমাদের কাছে যে কমিটমেন্ট পাবেন অন্য কোথাও সেই কমিটমেন্ট পাবেন না। গ্যারান্টি দিচ্ছি, সব সেলার লাভের গুড় খেতে চায়, লসের তিক্ততা কেউ নিতে চায় না।

একবার গার্মেন্টস এর কমদামী কিছু বেডশিট এর লট স্টক করেছিলাম। তারমধ্যে একটা ডিজাইন এর রঙ উঠে এমন কমপ্লেইন পেলাম। সাথে সাথে সেই বেডশিট বিক্রি স্টপ করে দিয়েছি। কিছু অর্ডার ছিল সেই ডিজাইনের যা কাস্টমার কে বলে বাতিল করেছি। সেই বেডশিট আজো আমার বাসায় ব্যবহার করে শেষ করছি। অনেস্টি ঠিক রেখে বলে কয়ে দাম কমিয়ে সেল করতে পারতাম না সেই বেডশিট? করি নাই, ভবিষ্যতেও এমন কাজ করবো না ইনশাআল্লাহ।

একবার এক আপু বেডশিট নেয়ার প্রায় ৩ মাস পরে জানিয়েছিল যে তার বেডশিট কয়েক বার ওয়াশ করার পর ত্যানা ত্যানা হয়ে গিয়েছে। তাকে সারপ্রাইজ করে দিয়ে আমরা বেডশিট রিটার্ন নিয়েছি। আপনারা অবাক হননি এটা শুনে? জ্বী, আমরা এমনই। আমাদের তাৎক্ষণিক লস হয়েছিল। কিন্তু হাক্কুল ইবাদ নীতিতে অটল থেকেছি এবং প্রোডাক্ট এর কোয়ালিটির সাথে আপোষ করিনি। আলহামদুলিল্লাহ মহান আল্লাহ আমাদের অন্যদিক দিয়ে পুষিয়ে দিয়েছেন।

এমন সার্ভিস কেউ দিবে আপনাদের? তাহলে আমরা ১০০-১৫০ টাকা বেশি দাম চাইলে আপনার ভ্রু কুচকে যায় কেন? আমরা বারবার বলি হোমটেক্সের বেডশিট সরাসরি ফ্যাক্টরি থেকে আনতে পারি না। হাত ঘুরিয়ে ভেন্ডর থেকে আনতে হয়। এখন যার থেকে আমরা আনি তার সেলিং রেট আর আমাদের সেলিং রেট এক হবে? কমনসেন্স কি বলে আপনাদের?

সৃজনশীলতা যাদের পছন্দ, হোম ডেকর এর যারা পোকা তাদের প্রথম পছন্দ টাফটেড বেডশিট। পুরো অনলাইন ঘেটে টাফটেড এর এই কালেকশনগুলো ...
07/06/2026

সৃজনশীলতা যাদের পছন্দ, হোম ডেকর এর যারা পোকা তাদের প্রথম পছন্দ টাফটেড বেডশিট। পুরো অনলাইন ঘেটে টাফটেড এর এই কালেকশনগুলো পান কিনা জানাবেন।

Address

Monipur/60 Ft, Mirpur
Dhaka
1216

Telephone

+8801783447317

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bibidh Bitan - বিবিধ বিতান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bibidh Bitan - বিবিধ বিতান:

Share

Category