12/08/2026
শরতের মাঠ ভরা কাশফুল ঝরে গেলে যে শুকনো ডাঁটা বা ছন পড়ে থাকে, তা দিয়েই রূপ নেয় এই সুন্দর বাস্কেটগুলো।
কোনো আধুনিক মেশিন নেই— আছে শুধু হাতের দক্ষতা। আর আছে অসম্ভব ধৈর্য।
সম্বল কিছু শুকনো ছন, একটা সুঁই, কিছু প্ল্যাস্টিকের স্ট্রিপ। আর সবচে' বড় জিনিস— অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতা দিয়ে একটা প্যাচ দিয়ে একটু সেলাই.. এভাবে বয়ে চলে সময়। ঘণ্টার পর ঘণ্টা বুনে তৈরি হয় একেকটা বাস্কেট। আর এজন্যই প্রতিটা বাস্কেট অনন্য, কোনোটার সাথে কোনোটার মিল নেই। প্রতিটাতেই থাকে বোনা হাতের নিজস্ব ছাপ।
চারদিকের প্লাস্টিকের ভিড়ে প্রকৃতির এমন ছোঁয়া এক অন্যরকম অনুভূতি দেয়। ঘর সাজানোর পাশাপাশি হারিয়ে যেতে বসা দেশীয় শিল্পকে টিকিয়ে রাখার এই যাত্রায় সঙ্গী হতে পারেন— আপনিও।
StrawCraft BD — যেখানে প্রতিটি বাস্কেটের পেছনে থাকে একজন কারিগরের ভালোবাসা আর ঐতিহ্যের গল্প।