Abid Hussain Interior Design

Abid Hussain Interior Design A good home feels like the person who lives in it. Interior design & 3D visualization, Dhaka.
(1)

12/10/2026

৯০ মিনিটের কনসালটেন্সি সেশনে আসার আগে কী কী প্রস্তুতি নেবেন?

সেশন বুক করা শেষ। এখন আসার আগে কী গুছিয়ে আনবেন?

কয়েকটা জিনিস হাতে থাকলে আলোচনা সহজ হয়।

১. বাসার লেআউট
মাপসহ ফ্লোর প্ল্যান থাকলে আগেই পাঠিয়ে দিন। ফ্লোর প্ল্যান না থাকলেও সমস্যা নেই। হাতে আঁকা স্কেচ বা বাসার ছবি পাঠান। আন্ডার কনস্ট্রাকশন অবস্থার ছবিও চলবে।
কিচেনের সেশন হলে কিচেনের ছবি দিন। দরজা-জানালা কোথায়, চুলা আর সিংক কোথায় ভাবছেন, জানিয়ে রাখুন।

২. পছন্দ আর অপছন্দের ডিজাইন
পিনটারেস্ট, ইন্টারনেট, পাশের বাসা, যেখান থেকেই হোক, পছন্দের ছবিগুলো ফোনে সেভ করে রাখুন। ভাবুন ছবিটার আসলে কী ভালো লাগছে। কালার? স্টোরেজ? নাকি পুরো ভাইব?
কোন ডিজাইন, কালার বা ফিনিশ একদম ভালো লাগে না, সেটাও জানান। কারো গ্লসি পছন্দ, কারো একদমই না। আগে জানা থাকলে ওই দিকে আলোচনাই যাবে না। ডিজাইনারের পছন্দ ক্লায়েন্টের ওপর চাপানো ঠিক না।

৩. এখনকার সমস্যা
এখনের বা আগের বাসায় কী কী সমস্যা হয়? স্টোরেজ কম পড়ে? হাঁটার জায়গা থাকে না? রান্নার সময় জিনিস খুঁজে পান না? ছোট করে একটা নোট করে আনুন।

৪. বাজেট
একটা আনুমানিক বাজেট মাথায় রাখুন। খোলাখুলি জানান। এই বাজেটে কী সম্ভব, বাড়ালে কী পাবেন, সব নিয়ে সোজাসুজি কথা হবে।

৫. যিনি কিচেন ব্যবহার করবেন
কিচেনের সেশন হলে যিনি রান্না করেন, তাকে সাথে আনুন। পরিবারের সবাই আসতে পারেন। তবে মূল ব্যবহারকারীর চাহিদাই আগে।

ম্যাটেরিয়াল নিয়ে আগে থেকে জানার দরকার নেই। HPL, MDF, ওয়াটার রেজিস্ট্যান্ট নাকি ওয়াটারপ্রুফ, সব সেশনে হাতে ধরে দেখা যাবে।

মাথা খালি করে আসুন। বাকিটা চা, কফি আর আড্ডায়।

এখনো সেশন বুক না করলে মেসেজ করুন।
+8801717619805

11/10/2026

সিংকের পাশে পানি পড়বেই। প্রশ্ন হলো, সেই পানি কোথায় যাচ্ছে?

কাউন্টারটপ আর ব্যাকস্প্ল্যাশের মাঝে ছোট একটা গ্যাপ থাকলে পানি ধীরে ধীরে ভেতরে ঢোকে। বাইরে থেকে কিছুই বোঝা যায় না। ভেতরে কেবিনেটের ব্যাক প্যানেল, বোর্ড আর ওয়াল ভিজতে থাকে। একসময় বোর্ড ফুলে যায়, দুর্গন্ধ আর ফাঙ্গাস তৈরি হয়।

শুধু গ্রাউট দিলে কাজ হয় না। সামান্য মুভমেন্টেই শক্ত গ্রাউটে ক্র্যাক ধরে। জয়েন্ট পরিষ্কার ও শুকনো রেখে কিচেন গ্রেড ফ্লেক্সিবল সিলান্ট দিতে হয়। পুরো গ্যাপ জুড়ে, কোথাও ব্রেক ছাড়া।

বোর্ড সাধারণত নষ্ট হয় জয়েন্টের ফাঁক দিয়ে ঢোকা পানিতে। তাই মার্বেল, গ্রানাইট আর টাইলসের কাজ দিন সেই কাজের দক্ষ মিস্ত্রিকে।

বাথটাব, গোল্ড বেসিন আর আলো, পুরো ওয়াশরুম যেন স্পা
10/10/2026

বাথটাব, গোল্ড বেসিন আর আলো, পুরো ওয়াশরুম যেন স্পা

সাদা টাইলসের বাইরেও ওয়াশরুম সুন্দর হতে পারে।ভ্যানিটির শাটার ডিপ ব্লু। উপরে সাদা কাউন্টার আর গোল বেসিন। পেছনে সরু স্ট্রি...
08/10/2026

সাদা টাইলসের বাইরেও ওয়াশরুম সুন্দর হতে পারে।

ভ্যানিটির শাটার ডিপ ব্লু। উপরে সাদা কাউন্টার আর গোল বেসিন।

পেছনে সরু স্ট্রিপ টাইলস, উপর থেকে নিচ পর্যন্ত। লম্বা লাইন থাকায় দেয়াল দেখায় উঁচু।

আয়নাটা আর্চ শেপের। দুই পাশে ওয়াল লাইট, মুখে আলো পড়ে সমানভাবে।

শাওয়ার এরিয়া টেরাজো ফিনিশে। মেঝে থেকে দেয়াল, পুরোটা একই টেক্সচার।

মাঝখানে গ্লাস পার্টিশন আর ছোট কার্ব। পানি ছড়ায় না, তাই শুকনো অংশ থাকে শুকনোই।

সব ফিটিংস ম্যাট ব্ল্যাক। কল, শাওয়ার, লাইট, সব একই ফিনিশ।

07/10/2026

কিচেন কাউন্টার টপ কতটুকু বের হয়ে থাকবে? ওভারহ্যাং কত ইঞ্চি রাখবেন?

বাসায় ঢোকার প্রথম কয়েক কদম, সেখানেই পুরো ইম্প্রেশন তৈরি হয়।
06/10/2026

বাসায় ঢোকার প্রথম কয়েক কদম, সেখানেই পুরো ইম্প্রেশন তৈরি হয়।

05/10/2026

আমাদের ৯০ মিনিটের ইন্টেরিয়র কনসালটেন্সি সেশনে আসলে কী হয়?

একবার মনে হয় মডার্ন ডিজাইন। আরেকবার ক্লাসিক।

পিনটারেস্টে অনেক কিচেন সেভ করা আছে। কিন্তু নিজের বাসায় কোনটা মানাবে, বোঝা যাচ্ছে না।

হয়তো এখনো ছাদ ঢালাই চলছে। হয়তো মাত্র বাসা বুকিং দিয়েছেন। কাজ শুরু হতে আরও ছয় মাস বা দুই বছর বাকি। কিন্তু প্রশ্নগুলো এখনই মাথায় ঘুরছে।

৯০ মিনিটের ইন্টেরিয়র কনসালটেন্সি সেশনে প্রথমে আপনার কথা শোনা হয়। পরিবারের ডেইলি রুটিন কেমন। কে রান্না করেন, কতক্ষণ করেন। আগের বাসায় কোথায় স্টোরেজ কম পড়েছে। কোন ভুল নতুন বাসায় আর চান না।

তারপর লেআউট নিয়ে কথা। চুলা, সিংক, স্টোরেজ কোথায় বসবে। কালার আর লাইটিং আপনার পছন্দের সাথে যায় কিনা।

HPL, MDF, গর্জন প্লাই। নামগুলো সবাই শোনেন। কিন্তু ভেতরে আসলে কী থাকে? সেশনে ম্যাটেরিয়াল হাতে ধরে দেখা যায়। কোনটায় খরচ বাড়ে, কোনটায় কমে। কোনটা কত বছর টেকে।

সেশন শেষে বাজেটের একটা আনুমানিক ধারণাও পাওয়া যায়। কোথায় টাকা খরচ করা দরকার, কোথায় না।

১০ বা ২০ লাখ টাকা ইন্টেরিয়রে দেওয়ার আগে ছোট একটা পেইড সেশন। নিজের প্ল্যান ঠিক পথে আছে কিনা, মিলিয়ে নেওয়ার জন্য।

চা, কফি আর খোলামেলা আলোচনা।

সেশন বুক করতে পেজে মেসেজ করুন।

সাদা ঘরে সোনালি লাইন, এইটুকুতেই পুরো লুক বদলে যায়।
03/10/2026

সাদা ঘরে সোনালি লাইন, এইটুকুতেই পুরো লুক বদলে যায়।

ঘরে ঢুকলেই চোখ যায় বেডের পেছনের দেয়ালে।মেঝে থেকে সিলিং পর্যন্ত কাঠের প্যানেল। ভেতরে জ্যামিতিক লাইন কাটা, প্রতিটা প্যান...
01/10/2026

ঘরে ঢুকলেই চোখ যায় বেডের পেছনের দেয়ালে।

মেঝে থেকে সিলিং পর্যন্ত কাঠের প্যানেল। ভেতরে জ্যামিতিক লাইন কাটা, প্রতিটা প্যানেলে আলাদা প্যাটার্ন। আলো পড়লে ছায়া বদলায়।

দুই পাশে ঝুলছে সরু পেন্ডেন্ট লাইট। বেডসাইড টেবিলে জায়গা বাঁচে।

উল্টো দিকের দেয়ালে কংক্রিট টেক্সচার প্যানেল। উপরে হিডেন লাইট, নিচে ফ্লোটিং টিভি ইউনিট।

পাশে সরু খোলা শেলফ। শোপিস আর ছোট জিনিস সাজানোর নিজের একটা জায়গা।

বেডের সামনে স্টোরেজ বেঞ্চ। বসা যায়, ভেতরে জিনিস রাখাও যায়।

আয়নার পেছনের আলোটাই পুরো ওয়াশরুম বদলে দেয়
30/09/2026

আয়নার পেছনের আলোটাই পুরো ওয়াশরুম বদলে দেয়

Address

Level 1, House: 2/A, Road : 2/1, Block: L, Banani
Dhaka
1213

Alerts

Be the first to know and let us send you an email when Abid Hussain Interior Design posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share