23/12/2025
মানুষ টা কি সুন্দর করে বললেন 'প্রেয়সী কখনো কুৎসিত হয়না!' ❤️
চিত্ত মিডিয়া র আলোচিত 'জুয়েল রানা' কে তো সবাই এতোদিন চিনতেন তার বাচনভঙ্গি'র জন্য, এবার 'মানুষ' জুয়েল রানা কেও চিনেন!
ভদ্রলোকের স্ত্রী'র ক্যান্সার হয়েছিলো, তখন মাথার চুল পড়ে যায়,চেহারা বিবর্ণ হয়ে গিয়েছিলো। সেই কথা বলতে বলতে উনি কান্না করে দেন, তবুও তার স্ত্রী কে বলেছিলেন দেখো, 'প্রেয়সী কখনো কুৎসিত হয়না!'
উনি তখনো বলতেছিলেন 'আমার স্ত্রী সত্যি ই অনেক সুন্দর'
স্ত্রী'র প্রতি ভালোবাসার কোনো অভাব নাই উনার। সে ভদ্রমহিলা ও এই ভদ্রলোক কে প্রচুর সাপোর্ট দিয়েছেন। উনি একদম সহজ স্বীকারোক্তি করেছেন উনার স্ত্রী উনার লাইফের সবচেয়ে বড়ো সাপোর্টার।
উনার এই প্রকৃতি প্রেম এর জন্য উনার ফ্যামিলি উনাকে মেনে নেয় নি! ফ্যামিলির কেউ তাকে গ্রহণ ই করে নাই, সেই টাইমেই সম্ভবত এই ভদ্রমহিলা উনাকে সাপোর্ট দিয়েছে আর চেয়েছে উনার 'শখ' টা যাতে কখনো হারিয়ে না যায়!
উনার ওয়াইফ এই মানুষ টা কে ভালোবাসেই চেয়েছিলেন যাতে উনি সব সময় প্রকৃতির সাথে থাকে আর বদলে না যায়!
'ঠিকঠাক' পার্টনার পাওয়ার এই এক সুবিধা! মানুষ টা কখনো আপনাকে চেঞ্জ করতেই চাইবেনা, উলটা চাইবে আপনি যেমন আছেন,যেভাবে খুশি আছেন;সেভাবেই যেনো থাকেন। সে তার নিজের ইচ্ছামতো আপনাকে চেঞ্জ করতে চাইবেনা!
এমন মানুষ লাইফে থাকলে আর কি ই বা লাগে বলেন? উনি উনার ওয়াইফ কে তার ক্যান্সারের সময় বলেছিলেন 'প্রেয়সী কখনো কুৎসিত হয়না' আর সেই প্রেয়সী চেয়েছিলো উনি উনার মতো সুখে থাকুক!
ভালোবাসা সুন্দর,বেশিইই সুন্দর। ভালোবাসার প্রকাশ টাও আরো বেশি সুন্দর। ঠিকঠাক মানুষ পেয়ে গেলে জীবন আসলে 'ফুল' হয়ে যায়! ❤️
~কপি