নিবেন নাকি

নিবেন নাকি আগে যাচাই করুন, পরে আস্থা রাখুন

15/05/2026

যিলহাজ্জ মাস হতে আর বেশীদিন নেই। এ মাসের প্রথম দশদিন ইবাদতের জন্য গুরুত্বপূর্ণ মৌসুম।
আল্লাহর কাছে এই দিনগুলোর ইবাদত সবচেয়ে অধিক প্রিয়। এ মাসের প্রথম দশক এতটাই ফযীলতপূর্ণ ও মহিমান্বিত যে, তিনি এ দশকের রাতগুলোর কসম করেছেন। (সুবহানাল্লাহ)

চলুন! এক নজরে জেনে নেই, যিলহাজ্জ মাসের প্রথম দশদিনের করণীয় আমলগুলো:

(১) যিলহাজ্জ মাসের ১ থেকে ৯ তারিখ অর্থাৎ কুরবানীর দিন পর্যন্ত নখ, চুল এবং শরীরের কোনো অবাঞ্চিত লোম না কাটা।
বরং একেবারে কুরবানীর দিন কেটে ফেলা। এতে করে একটি কুরবানীর সাওয়াব পাওয়া যাবে ইংশাআল্লাহ। (সুনানে আবু দাউদ, সুনানে নাসায়ী, হাদীস ৪৩৬৫)

( তবে এই সময়ে অবাঞ্চিত লোম ৪০ দিন অতিক্রম করে ফেলা জায়েজ নেই, সেই ক্ষেত্রে তা কেটে ফেলা যাবে। তবে যিলহাজ্জ মাস আসার পূর্বেই এই সকল কাজ করে নেওয়া উত্তম।)

(২) যদি সম্ভব হয় প্রথম ০৯ দিন রোযা রাখা, এটা সুন্নাত। এই দশ দিনের যেকোন ইবাদত আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় এবং মর্যাদার। এছাড়াও এই দশ দিনের প্রতিটি দিনের রোযা এক বছরের রোযার সমতুল্য । (তিরমিযী - ৭৫৮, মিশকাত, ইবনে মাজাহ - ১৭২৮ ; সনদ দুর্বল)

(৩) বিশেষভাবে আরাফার দিন অর্থাৎ ৯ যিলহাজ্জ রোযা রাখা। এই দিনে রোজা রাখা মুস্তাহাব। (আরাফায় অবস্থানকারী হাজীদের জন্য রোযা মুস্তাহাব নয়)
যারা হজ্জে যাবেন না তাদের এই রোযার বদৌলতে ইংশাআল্লাহ পূর্বের এক বছর এবং পরবর্তী এক বছরের অর্থাৎ ২ বছরের গোনাহ মাফ হয়ে যায়। (সহীহ মুসলিম)

(৪) এই দশকের জুমা’র দিন অন্যান্য সময়ের জুমা’র দিনের তুলনায় বেশী গুরুত্ব দিয়ে আমল করা। কেননা হাদিসে এসেছে, এ দশ দিনে নেক আমল করার চেয়ে আল্লাহ রাব্বুল আ'লামিনের কাছে প্রিয় ও মহান কোন আমল নেই। ( সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ১৭২৭, তিরমিযী, আহমদ)

অর্থাৎ যতগুলো মর্যাদাপূর্ণ দিন আছে, তন্মধ্যে এই দশকের জুমা’ অন্য সময়ের জুমা’র দিন থেকে উত্তম বলে বিবেচিত হবে।

(৫) এই মাসের প্রথম দশদিন তাকবির (আল্লাহু আকবার), তাহলিল (লা ইলাহা ইল্লাল্লাহ) ও তাহমিদ (আলহামদুলিল্লাহ) অধিক পরিমানে পাঠ করা । ঘরে,বাইরে,কর্মস্থলে, রাস্তায় যেখানেই সুযোগ হবে পুরুষরা উচ্চস্বরে এবং মহিলারা নিচুস্বরে পড়া মুস্তাহাব। যিলহাজ্জ মাসের প্রসিদ্ধ যিকির "তাকবিরে তাশরিক" হলো-

اَللهُ اَكْبَر اَللهُ اَكْبَر لَا اِلَهَ اِلَّا اللهُ وَ اَللهُ اَكْبَر اَللهُ اَكْبَر وَ للهِ الْحَمْد

উচ্চারণ : 'আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ।’
অর্থ : ’আল্লাহ মহান, আল্লাহ মহান; আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই; আল্লাহ মহান, আল্লাহ মহান; সব প্রশংসা মহান আল্লাহ জন্য।’
(বায়হাকী, শু'আবুল ঈমান)

(৬) বিশেষভাবে ৯ যিলহাজ্জ ফজর থেকে ১৩ যিলহাজ্জ আসর পর্যন্ত সর্বমোট ২৩ ওয়াক্ত সালাতের ফরয নামাযগুলোর পর এই তাকবিরে তাশরিক একবার করে পড়া ওয়াজিব।
পুরুষেরা উচ্চস্বরে এবং মহিলারা নিম্নস্বরে পড়বে। (মাজমু ফাতাওয়া: ২০/২২৪)

৭) যিলহাজ্জ মাসের ১০ম দিন সামর্থ্যবানরা পশু কুরবানী করা। এই কুরবানীর সময়সীমা ১০ থেকে ১২ই যিলহাজ্জ সূর্যাস্তের আগ পর্যন্ত। এই কুরবানী আল্লাহ সুবহানা-তা'আলার তাওহিদের ঘোষণার জন্য, আমাদের পিতা ইবরাহীম (আ:) কে অনুসরণের জন্য। আল্লাহ তা'আলা বলেন, "তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামায আদায় করো এবং কুরবানী করো"। (সূরা কাউসার - ২)

(৮) রাতের বেলা যথাসম্ভব নফল আমল করা। এই দশকে তাহাজ্জুদ, নফল স্বলাত, কুরআন তিলাওয়াত, তাসবিহ-তাহলিল পাঠ, তাওবা-ইস্তিগফার, দুয়া ও ক্ষমা-প্রার্থনা ইত্যাদি আমল বাড়িয়ে দেওয়া । এছাড়াও এই দশকে, যথাসম্ভব গুনাহ থেকে বেঁচে থাকা।
আল্লাহ সুবহানা-তা'আলার কাছে যিলহজ্জ মাসের প্রথম দশকের ইবাদত এর চেয়ে অধিক প্রিয় আর কোন আমল নেই। (সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ১৭২৭, তিরমিযী, আহমদ)

✍️ Meherun Nessa

30/03/2026

জানিনা এই পোস্ট কতজন পড়বে বা কাজে আসবে।তবুও লেখা।

গতবছর আমি বলেছিলাম এই পেজেই,যারা EPI (ইপিআই) মানে জীবনরক্ষাকারী টিকা বাচ্চাদের দিচ্ছেনা কতবড় ভুল করছে।এর জন্য পস্তাতে হবে।মাত্র এক বছরের মধ্যেই হামে শিশুরা মারা যাওয়া শুরু হয়েছে।যেখানে এত বছরেও হামে শিশুমৃত্যুর খবর পাওয়া যায়নি।

হাম কি এবং কি কি লক্ষণ দেখে বুঝবেন,কি করবেম সে সম্পর্কে অনেক লেখাই পড়ে ফেলেছেন,জেনে ফেলেছেন।আমি অন্য কয়েকটা বক্তব্য ও সেগুলোর বিস্তারিত উত্তর দেই যেগুলো আমি মাঠপর্যায়ে ও বিভিন্ন হাসপাতালে কাজ কর‍তে যেয়ে পেয়েছি।যার উত্তর অনেক শিক্ষিতরাও জানেনা আজকাল।

১.আমার বাচ্চা টিকা না নিয়েও সুস্থ আছে।

---কারন, হার্ড (herd) ইমুউনিটি থিউরি।এই থিউরি অনুযায়ী যদি একসাথে ১০ টা বাচ্চা থাকে এবং ৯ টা বাচ্চা টিকার কারণে সুরক্ষিত থাকে তাহলে ১০ম বাচ্চাটা টিকা ছাড়াই ইমুউনিটি অর্জন করে ফেলে এবং সেও সুরক্ষিত থাকে।

বছরের পর বছর নিয়মিত টিকা প্রকল্প গ্রহণ করায় আমাদের মধ্যে হার্ড ইমুউনিটি গড়ে উঠেছে।এজন্য টিকা না নিয়েও অনেক বাচ্চা এতদিন সুস্থ থেকেছে।কিন্তু ক্রমাগত যখন এই টিকার সংখ্যা কমে যাবে হার্ড ইমুউনিটি ভেংগে যাবে।অনেক বেশি আক্রান্ত হওয়া শুরু হবে।এম্নকি টিকা নেওয়া অল্প সংখ্যকরাও হতে পারে।যেটা বর্তমানে হামের জন্য হচ্ছে।

২।কোভিডের টিকা নিয়ে চুলকানি,এলার্জি ইত্যাদি হয়েছে।

-কোভিড হটাৎ করে আসা এক মহামারি রোগ।সেটার টিকা পরীক্ষা করার মত সময় সুযোগ ছিলোনা।তাই কিছু সাইডএফেক্ট হবে মেনে নিয়েই এই টিকা দিতে হয়েছে।

কিন্তু জীবন রক্ষাকারী টিকা ৪০-৫০ বছর ধরে চলে আসছে।এটার সাইডএফেক্ট আছে কি না আছে সে সম্পর্কে সবাই খুব ভালোভাবে জানে।

এছাড়াও কোভিডের টিকার কারনেই আমাদের মত এত ঘিঞ্জি মানুষের দেশে কোভিডে মৃত্যুর সংখ্যা অনেক কম।অনেক উন্নতদেশেও যে সংখ্যা অনেক বেশি।

৩।টিকা দিয়েও সেই রোগ হয়েছে।লাভ কি।

-টিকা দিলে রোগ হবেনা সেই নিশ্চয়তা টিকা দেয়না।টিকা রোগের তীব্রতা কমায়।টিকা না দিলে যেখানে মৃত্যুর ঝুকি ৯০% থাকে।টিকার কারণে মৃত্যুঝুকি ও অন্যান্য ভয়াবহতা ২০-৩০% এ নেমে আসে।

৪।টিকা দিলে বাচ্চার জ্বর, ব্যাথা হয়।তাই দেইনা।

-টিকা দিলে সামান্য জ্বর ও ব্যথা হয়।যা টিকা শরীরে কার্যকর হচ্ছে, শরীরকে প্রস্তুত করছে রোগের বিরুদ্ধে সেটা প্রমাণ করে।

৫।টিকা ইহুদীদের চক্রান্ত।সন্তান জন্মদানের ক্ষমতা কমে যায় মুসলমানদের।

-এই প্রশ্নের আসলে উত্তর হয়না।শুধু ভাবুন টিকা নিয়ে জন্মদানের ক্ষমতা কমে গেলে আজ আমরা ২২ কোটির বেশি মানুষ কিভাবে হলাম।পৃথিবীর অন্য কোন দেশে এত অল্প জায়গায় এতো জনসংখ্যা আছে?!আর শুধু বাংলাদেশের মুসলমানদের উপরেই কেনো এত ক্ষোভ থাকবে।এত আরব মুসলিম দেশ রেখে?

৬।টিকার উপর ভরসা করা ঈমান দূর্বলতার পরিচয়।

-টিকার উপর কেউ ভরসা করেনা।টিকা,ওষুধ রোগ থেকে বাচানোর কিছু হাতিয়ার যা আল্লাহর পক্ষ থেকেই এসেছে আপনাকে সাহায্য করার জন্য।যেমন এই ফোনের মাধ্যমে আপনি বিপদে অন্যের সাহায্য চাচ্ছেন।আল্লাহর পক্ষ থেকে দেওয়া এই টেকনোলজির কারনে।

৭।রোগ হওয়ার আগে টিকা নিবো, এটা কেমন কথা।

-ওষুধ ২ রকম হয়।একটা আপনার শরীরে জীবানু প্রবেশ করার পর তাকে ধ্বংস করার জন্য।যেটা মেডিসিন।আরেকটা শরীরকে প্রস্তুত করা জীবানু শরীরে আসলে কি করতে হবে।।যেটা ভ্যাকসিন বা টিকা।

৮।হামের টিকা ৯ মাসে দেয়, আমার বাচ্চার তো ৯ মাসের আগেই হাম হলো, এইটা কেন হলো?

--এর প্রথম কারণ হতে পারে আপনি, মানে বাচ্চার মা নিজে। হাম প্রতিরোধে রক্তে যে অ্যান্টিবডি প্র‍য়োজন,সেটা বাচ্চা প্রথমে মায়ের কাছ থেকেই পায়। মা ভ্যাক্সিন না দিলে বাচ্চা সেটা পাবে না।

ভ্যাক্সিনেটেড মা অর্থাৎ যে মা টিকা দিয়েছে তার কাছ থেকে পাওয়া অ্যান্টিবডির মেয়াদ ৬ থেকে ১১ মাস, এরপর ভ্যাক্সিন নিতেই হয়।

সব বাচ্চা এই অ্যান্টিবডি মায়ের কাছ থেকে সমানভাবে পায় না, যে কম পায় তার আক্রান্ত হবার ঝুঁকি থাকে। কিন্তু এটা সিরিয়াস সংক্রমণ করার বা জীবন সংশয় হবার সম্ভাবনা কম।

৯।দেশের স্বাস্থ্যব্যবস্থা ভালো থাকলে টিকা না নিলেও কিছু হতোনা।

-হতো।যেমন ইতালিতে কোভিডে প্রচুর মানুষ মারা গেছে।ছোয়াচে রোগ যতই স্বাস্থ্য ব্যবস্থা ভালো থাকুক শুধু তার মাধ্যমে কন্ট্রোল করা যায়না।আর আমাদের মত অতিরিক্ত জনসংখ্যার দেশে অবশ্যই না।

এম্ন ছোয়াচে বা ধরুন হামের বাচ্চাই আইসিইউতে রাখা যায়না।তাহলে বাকি হাম ছাড়া রোগীদেরও হাম হবে।এবং তারা যেহেতু আগে থেকেই অসুস্থ তাদের মৃত্যু হওয়ার সুযোগ অনেক বেশি।আপনার বাচ্চাকে বাচাতে যেয়ে কে নিজের পরিবারের সদস্যদের মারতে রাজি হবে?

তাই নিজেরা সতর্ক হোন।এই ইপিআই টিকাগুলো ফ্রি।সরকারিভাবে জন্মের পর থেকে দেওয়া হয়।
এই ফ্রি টিকা দিন, না দিলে দেওয়া শুরু করুন।আশেপাশের মানুষকেও বুঝানো শুরু করুন।কারন মহামারির যুদ্ধে আপনি একা পালিয়ে বাচতে পারবেন না শুধু নিজের সন্তানকে নিয়ে।

মোটামুটি এখানে সব কথাই বললাম।এরপরেও আপনার বাচ্চাকে যদি কেউ টিকা দিতে না করে,বাধা দেয়।বুঝবেন তারা আপনার সন্তানের মৃত্যু কামনা করে।তাদের থেকে দূরে থাকুন প্লিজ।

SOKANY DEEP FRYER 2000 watt3 basket 🔥 ঘরে বসেই পারফেক্ট ফ্রাই! 🔥Sokany Deep Fryer দিয়ে এখন ঝামেলামুক্ত ও দ্রুত রান্না ✨🍟...
16/01/2026

SOKANY DEEP FRYER
2000 watt
3 basket
🔥 ঘরে বসেই পারফেক্ট ফ্রাই! 🔥
Sokany Deep Fryer দিয়ে এখন ঝামেলামুক্ত ও দ্রুত রান্না ✨
🍟 ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাই
🍗 মচমচে চিকেন
🍤 সুস্বাদু স্ন্যাকস
✅ দ্রুত গরম হয়
✅ ব্যবহার করা সহজ
✅ কম তেলে পারফেক্ট ফ্রাই
✅ আধুনিক ও টেকসই ডিজাইন
👉 আপনার রান্নাকে আরও সহজ ও প্রফেশনাল করতে আজই অর্ডার করুন!
📩 ইনবক্স করুন এখনই
🍽️ Smart Kitchen-এর জন্য Smart Choice 🍽️
আপনার রান্নাঘরের নতুন সঙ্গী — Sokany Deep Fryer
✔️ শক্তিশালী হিটিং সিস্টেম
✔️ নিরাপদ ও সহজ অপারেশন
✔️ ঘর ও ছোট ব্যবসার জন্য উপযোগী
👉 এখনই নিয়ে নিন, রান্না হোক আরও মজাদার 😍
📞 অর্ডারের জন্য ইনবক্স করুন
⚡ সময় বাঁচান, স্বাদ বাড়ান ⚡
ঝামেলাপূর্ণ রান্নাকে বলুন বিদায় ❌
Sokany Deep Fryer আনছে দ্রুত, পরিষ্কার ও সুস্বাদু ফ্রাইয়ের অভিজ্ঞতা ✅
🔥 এক মিনিটেই হিট
🔥 সমানভাবে ফ্রাই
🔥 সহজে পরিষ্কার করা যায়
📦 সীমিত স্টক
📩 ইনবক্সে নক করুন এখনই

📢 Prestige Multi-Function Electric Cooker এখন রান্না হবে আরও সহজ ও দ্রুত! 🍜🔥একটাই কুকার দিয়ে তৈরি করুন নুডলস, স্যুপ, ভাত...
06/01/2026

📢 Prestige Multi-Function Electric Cooker এখন রান্না হবে আরও সহজ ও দ্রুত! 🍜🔥

একটাই কুকার দিয়ে তৈরি করুন নুডলস, স্যুপ, ভাত, ডিম, মমো, পাস্তা—যা খুশি সব!
এতে আছে Steamer Tray + Non-stick Pot + Dual Heat Mode 💛💚💗
একদম পারফেক্ট হোস্টেল, অফিস, ব্যাচেলর বা ছোট পরিবারের জন্য।

✨ কেন নেবেন এই Prestige Cooker?
✔ ২ লিটার বড় বাটি
✔ Steamer basket সহ
✔ দ্রুত পানি গরম ও রান্না
✔ লাইটওয়েট ও ইজি টু ক্লিন
✔ তিনটি আকর্ষণীয় কালার: Pink, Green

06/01/2026

Nova room heater -5500 tk

06/01/2026

Nova Room Heater
অর্ডার করতে এখনই ইনবক্স করুন আমাদের পেইজে
দাম মাত্র ৪,৫০০/-

চারিদিকে শীত নিয়ে সন্ধ্যা নামে, শহরজুড়ে ছাতিমের ঘ্রাণ যেন আরও মনে করিয়ে দেয় শীতের কথা। উত্তরাঞ্চলে তো পুরোদমে শীতের আয়োজ...
06/01/2026

চারিদিকে শীত নিয়ে সন্ধ্যা নামে, শহরজুড়ে ছাতিমের ঘ্রাণ যেন আরও মনে করিয়ে দেয় শীতের কথা। উত্তরাঞ্চলে তো পুরোদমে শীতের আয়োজন। এখনই উত্তম সময় শীতের প্রস্তুতি নিয়ে রাখার।

বিশেষ করে যাদের বাড়িতে বাচ্চা বা বয়স্করা আছেন তাদের জন্য শীতের প্রস্তুতিতে দারুণ একটি প্রোডাক্ট Room Heater
এক রুম হিটারে ১ সিজন নয়; পুরো জীবন কেটে যাবে ইংশাআল্লাহ!






, , , , , , , , ,

চন্দ্রিমা মার্কেটের ৫৭ নাম্বার দোকান। হোলসেল এবং রিটেল ভাবে সবকিছু সেল করা হয়।
🕚সকাল 10 টা থেকে 9 টা পর্যন্ত দোকান খোলা থাকে।
🚫📌সাপ্তাহিক বন্ধ :- মঙ্গলবার।

31/12/2025
31/12/2025

Address

57, No Chandrima Super Market
Dhaka

Telephone

+8801787614434

Website

Alerts

Be the first to know and let us send you an email when নিবেন নাকি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নিবেন নাকি:

Shortcuts

Share