PairFrames

PairFrames Its all about making your moments more cozy & colorful !

ছোট মফস্বল শহরের কিছু কিছু আচার আমার খুব ভালো লাগে। এখানে কেউ মারা গেলে বা কারো বিয়ে শাদিতে মোটামুটি দূর দূরান্তের আত্মী...
13/05/2026

ছোট মফস্বল শহরের কিছু কিছু আচার আমার খুব ভালো লাগে। এখানে কেউ মারা গেলে বা কারো বিয়ে শাদিতে মোটামুটি দূর দূরান্তের আত্মীয় স্বজনরা সবাই একত্রিত হয়। বিয়েতে দাওয়াতের একটা বিষয় থাকলেও মৃত্যুর খবর পাওয়া মাত্র সমবেদনা জানাতে সবাই নিজ দায়িত্বে মৃতবাড়িতে একত্রিত হন। সবাই একত্রিত হওয়ার পর সেখানে নানা ধরনের আলোচনা - সমালোচনা, হাঙ্গামা হয় সেটা অন্য আলাপ তবে শোক প্রকাশ ও সহমর্মিতা জানানোই হলো প্রথম উদ্দেশ্য।

শহর থেকে যত গ্রামের দিকে যাওয়া যাবে এই সহমর্মিতার রূপ যেন আরও বৃহৎ হয়ে ধরা পরে। গ্রামে কারো শোক বা আনন্দই কারোর একার নয়।

গ্রামের বিয়েগুলোতে দেখা যায় আশেপাশের দশ বাড়ির লোক সবাই মিলে কাজ করছে, কেউ রান্নার কাজ করছে তো কেউ খাবার টেবিল সামলাচ্ছে আর মহিলারা সবাই মিলে কাটাকুটি করে ফেলছে আবার কেউবা কনে সাজাচ্ছে। এখানে বাড়ির লোক কে আর পাড়ায় লোক কে আলাদা করা যায় না, কিন্তু দিন শেষে সব কাজ হয়ে যাচ্ছে। অথচ নগর জীবনে এইসব কাজ করানো লাগে ইভেন্ট ম্যানেজমেন্ট, ক্যাটারিং, মেকাপ আর্টিস্ট, ওয়েটার আরও নানা নামের আতিশয্য যোগ করে আর পকেট ভর্তি কাড়ি কাড়ি টাকা খরচ করে।

শহরে মৃতুসংবাদ পেলে সবাই শেষযাত্রায় সঙ্গী হতে বা পরিবারের পাশে থাকার জন্য যায় ঠিক আছে, কিন্তু এর পরবর্তী দায়িত্বগুলো খুব একটা পালন করা হয় না। অন্যদিকে গ্রামের কোনও বাড়িতে কেউ মারা গেলে সেই বাড়িতে মোটামুটি ১০-১৫ দিন, কখনো কখনো মাসখানেক চুলা জ্বালানো হয় না। মৃত বাড়ির লোকজন এবং তাদের বাড়িতে আসা বিশাল সংখ্যক লোকজনের খাবারের দায়িত্ব নিজেরাই নিয়ে নেয় প্রতিবেশীরা। যারা খাবার পাচ্ছে তারা হয়ত জানেই না কারা কোন বেলায় খাবার দিচ্ছে। অথচ শহুরে আমরা একবেলার বেশি দুইবেলার খাবার খাওয়ানোর কথা ভাবতেই পারি না৷ গ্রামের অল্প শিক্ষিত, স্বল্প আয়ের মানুষগুলোর এই উদার দায়িত্ববোধ আমাকে বরাবরই মুগ্ধ করে।

গ্রাম থেকে শহর, শহর থেকে নগরের দিকে আসলে এইসকল কিছু অচেনা মনে হয়। উপরের ফ্ল্যাটের বিয়েতে আমাদের দাওয়াত পাওয়া হয় না, দরজার অপারের কেউ মারা গেলো কিনা জানাই হয় না! এখানে তালতো ভাইয়ের শাশুড়িকে দেখতে যাওয়া তো দূর, নিজের আপন মামা বা নানাকেও শেষবার ছুঁয়ে দেখার ভাগ্য মেলে না আমাদের। জন্মদায়ক মা-বাবা মারা গেলেও এক বা দুই দিনের বেশী ছুটি চাওয়ার আশা রাখাও ভয়াবহ অপরাধ!

এইসব ভেবে রাতে শুয়ে শুয়ে খুব আয়েশ করে স্বপ্ন দেখছিলাম- এই তো আর বছর বিশেক! তারপর চাকরি বাকরি সব ছেড়ে আবার বাড়ি ফিরব, আমার ছোট শহরে ফিরব। যেখানে পথ চলতে চলতে দেখা হয়ে যাবে শৈশবের বাটারবন মামার সাথে বা রঙিন পোস্টারের দোকানি আঙ্কেলের সাথে হবে নিরব হাসি বিনিময় !

আর বছর বিশেক পরই আমি ফিরব সত্যি....!! ভেবেই যেন চোখগুলো ছলছল করে উঠলো আনন্দে । কিন্তু হঠাৎ মনে হলো- ফিরব, তবে কার কাছে? চলতি পথের চেনা মুখগুলো তো এখনই একে একে সবাই অন্তহীনের পথে যাত্রা করছেন। হয়ত চেনা মগড়া, চেনা বটগাছটা ততদিনে কিছুই আর থাকবে না.....!! চেনাজানার মোড়কে মোড়া অচেনা একটা শহরে আবারো একলা আমি পথ হেঁটে চলব....??

এই কংক্রিটের নগরীতে আসা যায় ঠিক, তবে এখান থেকে আর ফেরা হয় না, ফেরা যায় না......!!

আজকের আকাশের মত মনটাও মেঘাচ্ছন্ন! তবে কি মৃত্যুই অমোঘ, যা মুহুর্তেই জীবনকে মুছে দিতে পারে?!আমরা কি তবে সারাটাজীবন ধরে কে...
12/05/2026

আজকের আকাশের মত মনটাও মেঘাচ্ছন্ন!

তবে কি মৃত্যুই অমোঘ, যা মুহুর্তেই জীবনকে মুছে দিতে পারে?!

আমরা কি তবে সারাটাজীবন ধরে কেবল মৃত্যুর দিকেই ধাবমান হই?!

মৃতুই কি সেই রৌদ্রোজ্জ্বল দিন, যেখানে আর কখনো রাতের কালো অন্ধকার নেমে আসে না?!

"শুভ সকাল" বল্লেই আজকাল সকালগুলো শুভ হয় না আমাদের।  খুন, ধর্ষন, আত্মহত্যা,  আগুনে পোড়া, ম্যানহোলে পরে যাওয়া, এগুলো আমাদে...
11/05/2026

"শুভ সকাল" বল্লেই আজকাল সকালগুলো শুভ হয় না আমাদের। খুন, ধর্ষন, আত্মহত্যা, আগুনে পোড়া, ম্যানহোলে পরে যাওয়া, এগুলো আমাদের সকালগুলোকে, দিনগুলোকে বিমর্ষ করে তোলে।

তবু যেটুকু সময় পৃথিবীতে আছি; আমাদের বাঁচতে হবে, কোনও না কোনওভাবে জীবনকে অর্থবহ করে তুলতে হবে।

তাই চলুন- দুঃখ, জরা, মৃত্যুকে ভুলে এক কাপ চা, সবুজের নির্মলতা আর পৃথিবীর আনচে কানাচে ছড়িয়ে থাকা অজস্র নিপীড়িত মানুষদের জন্য শুভকামনা রেখে আজকের দিনটা শুরু করি।

💕

অল্প কিছু দিন পরই আসছে মুসলিম ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কোরবানির ঈদ। আর কোরবানির ঈদ মানেই প্রচুর খানাপিনা ও মে...
09/05/2026

অল্প কিছু দিন পরই আসছে মুসলিম ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কোরবানির ঈদ। আর কোরবানির ঈদ মানেই প্রচুর খানাপিনা ও মেহমানদারী। তাই পারিবারিক গেটটুগেদার বা দাওয়াতে আপনার খাবার টেবিল সাজিয়ে নিন PairFrames এর রঙিন আর আনকোরা সব টেবিলরানার দিয়ে।

📌 টেবিলরানার গুলো সহজেই ধোয়া যায়।
📌 রঙ আকর্ষনীয় এবং স্হায়ী।
📌পাটের তৈরি তাই পরিবেশ বান্ধব।






07/05/2026

অলস কোনও দুপুর বা বিকেলবেলায় নিজের সাথে কিছুটা সময় কাটুক নান্দনিকতায় PairFrames এর সাথে।

ঘরের কোনে এক টুকরো সবুজ থাকলে মনটাই ফুরফুরে লাগে, তাই না?? ☘️☘️আর PairFrames এর এই মিনি হ্যাঙ্গারটা একদম আপনাদের মনের মত...
04/05/2026

ঘরের কোনে এক টুকরো সবুজ থাকলে মনটাই ফুরফুরে লাগে, তাই না?? ☘️☘️

আর PairFrames এর এই মিনি হ্যাঙ্গারটা একদম আপনাদের মনের মত। বাসা বা অফিস যে কোনও জায়গায় খুব সহজেই সেট করা যায়। 🏠🏠

অনলাইন বিজনেসের জন্য প্রডাক্ট ফটোগ্রাফি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। নান্দনিক ভাবে পণ্যের ছবি তোলার জন্য পাটের তৈরী রাগগু...
03/05/2026

অনলাইন বিজনেসের জন্য প্রডাক্ট ফটোগ্রাফি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। নান্দনিক ভাবে পণ্যের ছবি তোলার জন্য পাটের তৈরী রাগগুলো ব্যাকগ্রাউন্ড হিসেবে খুব মানানসই।

আর ছবির ব্যাকগ্রাউন্ড হতে হবে এমন যা কেবল প্রডাক্টকেই ফোকাস করবে। তাই খুব বেশী রঙিন নয় বরং ন্যাচারাল কালার জুট রাগ গুলোই সেলারদের পছন্দের তালিকায় শীর্ষে থাকে।

তাই আপনার পণ্যের ছবি তোলার জন্য অথবা প্রিয় ঘরের নজরকাড়া সাজের জন্য এখনই অর্ডার করে ফেলতে পারেন PairFrames এর ন্যাচারাল কালার এই জুটরাগ ও প্ল্যান্টার সেট, টেবিল রানার সহ আরো নানান দেশীয় আর সৌখিন সব পণ্য... 😍

🍀 🍀


Stay just not aesthetic, stay healthy too!! 🥰🥰নিজের শারীরিক সুস্হতা পৃথিবীর সবচেয়ে অমূল্য সম্পদ। তাই জীবনযাপনে ইতিবাচক প...
02/05/2026

Stay just not aesthetic, stay healthy too!! 🥰🥰

নিজের শারীরিক সুস্হতা পৃথিবীর সবচেয়ে অমূল্য সম্পদ। তাই জীবনযাপনে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করি সবাই। 💓💓

Good morning on a weekend to PairFrames family. 💐💐

শুভ নববর্ষ ১৪৩৩ ! 😍PairFrames এর পক্ষ থেকে সবার প্রতি রইলো বাংলা নতুন বছরের শুভেচ্ছা ও শুভ কামনা. . .নতুন বছর সকলের জীবন...
14/04/2026

শুভ নববর্ষ ১৪৩৩ ! 😍
PairFrames এর পক্ষ থেকে সবার প্রতি রইলো বাংলা নতুন বছরের শুভেচ্ছা ও শুভ কামনা. . .
নতুন বছর সকলের জীবনে বয়ে আনুক আনন্দ, ভালবাসা, সুখ ও সমৃদ্ধি।🙂

Address

Bashundhara R/A. Dhaka
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when PairFrames posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to PairFrames:

Shortcuts

Share