Rema's cooking

Rema's cooking Hi everyone, welcome to Rema's cooking. this is my vlog page. I hope everyone follow it... …....

দিপু মনি বলতেছে, “পুলিশ ভাই, আমাকে তো এখনই নিয়ে যাবেন, আমি ২ মিনিট ফ্যামিলির সাথে কথা বলি?”উনার এই ক*রুণ স্বরে কথা বলা দ...
21/08/2026

দিপু মনি বলতেছে, “পুলিশ ভাই, আমাকে তো এখনই নিয়ে যাবেন, আমি ২ মিনিট ফ্যামিলির সাথে কথা বলি?”

উনার এই ক*রুণ স্বরে কথা বলা দেখে আজকাল খুব মনে হয়—আচ্ছা, মানুষ রাজনীতি কেন করে? আর হাতে ক্ষমতা এলেই কেন এমন কিছু করে বসে, যার ফল একদিন নিজের কাছেই ভ*য়ংকর হয়ে ফিরে আসে?

নিউজফিডে একের পর এক ভিডিও আসছে। ড. দীপু মনি তাঁর প্রয়া*ত স্বামীকে শেষ বিদায় জানাচ্ছেন। স্বামী মা%রা গেলেন, অথচ সেই শেষ সময়ে পাশে থাকার সুযোগটুকুও তাঁর ছিল না। পরে মাত্র ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে ক*ফিনের কাছে গিয়ে শেষবারের মতো বিদায় জানান। সময় শেষ হতেই আবার ফিরতে হয়েছে কা*রাগারে।

থমথমে মুখে প্রিজন ভ্যানে বসে ফিরে যাওয়ার দৃশ্যটা দেখে বারবার একটা কথাই মনে হয়েছে—ক্ষমতা আসলে কত দিনের?

ইসলামের ইতিহাস আমাদের ক্ষমতার উত্থান-প*তনের অসংখ্য শিক্ষা দিয়েছে।

ফেরাউন নিজেকে এতটাই ক্ষমতাবান মনে করেছিল যে বলেছিল—
“আমি তোমাদের সর্বোচ্চ রব।”
—সূরা আন-নাযিআত, ৭৯:২৪

অথচ সেই ফেরাউনকেই আল্লাহ পানিতে ডু*বিয়ে দিলেন। যে মানুষ নিজেকে সবার ওপরে ভাবত, তার ক্ষমতা তাকে শেষ পর্যন্ত রক্ষা করতে পারেনি।

কারুনের ছিল বিপুল সম্পদ। সে মনে করেছিল, নিজের জ্ঞান ও যোগ্যতার কারণেই সবকিছু পেয়েছে। কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ তাকে ও তার প্রাসাদকে মাটির নিচে ধ*সিয়ে দিলেন।
—সূরা আল-কাসাস, ২৮:৭৬–৮২

আবার ক্ষমতার বিপরীত শিক্ষাও আছে। নবী সুলাইমান (আ.)-কে আল্লাহ বিশাল রাজত্ব দিয়েছিলেন। কিন্তু সেই ক্ষমতা তাঁকে অ*হংকারী করেনি; বরং তিনি আল্লাহর অনুগ্রহ স্বীকার করে বলেছিলেন—
“এটা আমার রবের অনুগ্রহ, তিনি আমাকে পরীক্ষা করছেন—আমি কৃতজ্ঞ হই, নাকি অকৃতজ্ঞ।”
—সূরা আন-নামল, ২৭:৪০

এটাই হয়তো ক্ষমতার সবচেয়ে সুন্দর শিক্ষা—ক্ষমতা পুরস্কারই শুধু নয়, ক্ষমতা একটি পরীক্ষা।

রাসুলুল্লাহ ﷺ বলেছেন, “আল্লাহর জন্য যে বিনয়ী হয়, আল্লাহ তাকে মর্যাদা বৃদ্ধি করেন।”
—সহিহ মুসলিম

আজ আপনি ক্ষমতাবান, কাল হয়তো অন্য কেউ। আজ আপনার নির্দেশে কারও দরজা বন্ধ হচ্ছে, কাল হয়তো আপনার জন্যই কোনো দরজা খুলবে না। আজ আপনার সামনে শত মানুষ দাঁড়িয়ে আছে, একদিন হয়তো পাশে দাঁড়ানোর জন্য দুজন মানুষও খুঁজে পাওয়া কঠি*ন হবে।

তাই ক্ষমতা পেয়ে প্র*তিশোধ নয়—ন্যায়বিচার করুন।
ক্ষমতা পেয়ে অ*হংকার নয়—বিনয়ী হোন।
ক্ষমতা পেয়ে দুর্বল মানুষকে কাঁ*দাবেন না—সম্ভব হলে তার চোখের পানি মুছে দিন।

কারণ আল্লাহ বলেন—
“তুমি বলো, হে আল্লাহ! রাজত্বের মালিক, তুমি যাকে ইচ্ছা রাজত্ব দাও এবং যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নাও।”
—সূরা আলে ইমরান, ৩:২৬

কী অসাধারণ সতর্কবার্তা!
ক্ষমতার মালিক মানুষ নয়—ক্ষমতার প্রকৃত মালিক আল্লাহ।

দীপু মনির আজকের এই দৃশ্যকে রাজনৈতিক পক্ষ-বিপক্ষের চোখে না দেখে যদি আমরা জীবনের শিক্ষা হিসেবে দেখি, তাহলে হয়তো ভবিষ্যতের ক্ষমতাবানদের জন্যও একটি বার্তা থাকবে।

কারণ চেয়ারটা চিরস্থায়ী নয়।
পদবি চিরস্থায়ী নয়।
সম্পদ চিরস্থায়ী নয়।
মানুষের হাততালিও চিরস্থায়ী নয়।

একদিন সবকিছু ছেড়ে যেতে হবে।

তখন প্রশ্ন হবে না—আপনার ক্ষমতা কত বড় ছিল।
প্রশ্ন হবে—সেই ক্ষমতা হাতে পেয়েও আপনি কতটা মানুষ থাকতে পেরেছিলেন।

ক্ষমতার বড়াই করার আগে একবার ইতিহাসের দিকে তাকান—ফেরাউনেরও ক্ষমতা ছিল, কারুনেরও সম্পদ ছিল; কিন্তু সময় বদলাতে খুব বেশি সময় লাগেনি।

আল্লাহ আমাদের ক্ষমতা পেলে অ*হংকারী না হয়ে ন্যায়বান ও মানবিক হওয়ার তাওফিক দিন। আমিন। 🤲

অল্প বয়সী একটা মেয়ে। শূন্য চোখে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে।তার চারপাশে অনেক মানুষ। অনেক কোলাহল। অনেক হৈচৈ হচ্ছে।কিন্তু কো...
20/08/2026

অল্প বয়সী একটা মেয়ে।

শূন্য চোখে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে।

তার চারপাশে অনেক মানুষ। অনেক কোলাহল। অনেক হৈচৈ হচ্ছে।

কিন্তু কোন কিছুই তাকে স্পর্শ করছে না।

তার ১৪ দিন বয়সী বাচ্চাটাকে সে পানির ড্রামে চুবিয়ে মেরে ফেলেছে। দুনিয়ার কোন কিছুতেই তার আর কিছু আসা যাওয়ার কথা না।

জামাইটার বয়সও অল্প। সে ক্যামেরার সামনে কেঁদে কেঁদে বিচার চাইছে। তার মাসুম বাচ্চাটাকে "যে" মারলো তার যেন শাস্তি হয়।

আচ্ছা, কে মারলো তার বাচ্চাটাকে? কি সম্পর্ক তার ঐ বাচ্চাটার সাথে?

একটা মানুষ, যে আরেকটা মানুষকে নিজের শরীরের ভিতর প্রায় ১০ মাস বহন করলো, কত টাইপের অসুস্থতা, প্রতিটা মুহূর্তের অস্বস্তি, শারীরিক যন্ত্রণা, কিছু খেতে না পারা, সব কিছুতে গন্ধ পাওয়া, গর্ভের ভিতর বাচ্চার লাত্থি-গুঁতো, প্রসবের সময় হাজারটা জটিলতার সম্ভাবনা, অচীন্ত্যনীয় প্রসব বেদনা বা পেট চিরে বাচ্চা বের করার আজীবনের ধকল—সব কিছু সহ্য করলো, সেই মানুষটাই সুস্থ মস্তিষ্কে সেই বাচ্চাটাকে হত্যা করতে পারে?

বেশির ভাগ পত্রিকাই যেহেতু এখন গুখেকো বেজন্মারা চালায়, তাই সব শিরোনামেই এসেছে "বাচ্চার কান্না সহ্য করতে না পেরে মেরে ফেললো মা" এই শিরোনামে ক্লিক বেশি, কমেন্টে হাজার হাজার মানুষ সেই মা কে গালি দিবে, অনেক এংগেজমেন্ট হবে পোস্টে, রিচ বাড়বে।

শুধু একটা পত্রিকা লিখেছিলো, টানা ১৪ দিন ঘুমাতে না পেরে বাচ্চাকে হত্যা করলো মা, পরে অবশ্য ঐ লিংকটা আর পাইনি। অবশ্য এভাবে লিখলে কাটতি ভালো আসবে না। মায়ের প্রতি মানুষের সিম্প্যাথি আসতে পারে। এটা করা যাবে না। নারী অলয়েস ভিলেন।

কল্পনা করুন তো, আপনি সদ্য একটা বাচ্চা জন্ম দেওয়ার ধকলের পর টানা ১৪ দিন ঘুমাতে পারলেন না। কতক্ষণ টিকবেন? একজন সুস্থ মানুষই কি টানা দুই সপ্তাহ না ঘুমালে ঠিক থাকবে?

আমি শুধু ভাবলেশহীন চোখে তাকিয়ে থাকা মা টাকে দেখছিলাম। আমার নিজের বেবির বয়স ৮ মাস হবে শীঘ্রই। এখন প্রতিদিন সকালে উঠেই সে আমার দিকে তাকিয়ে একটা হাসি দেয়। জগৎ সংসার তুচ্ছ লাগে সেই হাসির কাছে। অথচ জন্মের পর প্রথম কয়েকটা মাস সেও রাতের পর রাত ঘুমাতে দিতো না। আমার তখন তার মায়ের কথা ভেবে কী যে গিলটি ফিল হতো! নিজের মত পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকা একটা মানুষকে এ কীসের মধ্যে এনে ফেললাম!

এখন চোখ ভর্তি পানি নিয়ে যারা বাচ্চাটার জন্য হাউকাউ করছে, আমার খুব জানার ইচ্ছা হয়, এই মানুষগুলো এই ১৪ দিনে একটা রাতও কি এই মাকে একটু ঘুমাতে হেল্প করেছিলো? বলেছিলো, তুমি একটু ঘুমাও, আমরা রাখি বাচ্চাটাকে? কান্নারত বাচ্চাটাকে কোলে নিয়ে বাপটা কী একবারো দূরে কোথাও চলে গিয়েছিলো যেন মা টা একটু রেহাই পায়?

জানি না। জানা সম্ভবও না। আমার শুধু মেয়েটার অনুভূতিহীন দুই চোখের কথা মনে থাকবে। অল্প বয়সে বিয়ে করে গর্ভধারণের মত অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেলো, এখন সারাজীবন নিজ হাতে সন্তান হত্যার ট্রমা নিয়ে বেঁচে থাকা লাগবে।

কিছু মানুষ এই দুনিয়ায় জন্ম নেয় শুধু দুঃখ পাওয়ার জন্যই।

12/08/2026

রিয়েল অনলাইন ভালো জব কারো জানা থাকলে জানাবেন

25/07/2026
23/07/2026

একটা মানুষ কতটা ডিপ্রেশনে গেলে বা নিজেদের মানুষ থেকে কষ্ট পেলে সবার থেকে দূরে চলে যায়। মাঝেমধ্যেই এইটা চিন্তা করি😔😔😔

28/06/2026

আজ ৫ বছরের নিচে বাচ্চাদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

20/06/2026


আস্সালামু আলাইকুম। কেমন আছেন সবাই

06/06/2026

আস্সালামু আলাইকুম
কেমন আছেন সবাই

29/05/2026

দুনিয়াটা কিছু নয়

Address

Gopalganj
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rema's cooking posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share