Nokshi Kutir - নকশী কুটির

Nokshi Kutir - নকশী কুটির 🇧🇩 Delivery time: 7-10 days

💰50% Advance for order confirmation

✅ Customize Orders

আমাদের বেস্টসেলিং কিছু pookie হেয়ার এক্সেসরি 🎀
16/07/2026

আমাদের বেস্টসেলিং কিছু pookie হেয়ার এক্সেসরি 🎀

15/07/2026

POV: your friend starts business and you got unpaid job that you never applied for 😆

✨ছেলেটা এমনিতে ভালো আর ভদ্র আছে, কারো পছন্দ হলে বইলো আপুরা 😝
゚viralシ

13/07/2026

🌸 Floral Crochet Hair Parandi
Customization available ✅
Inbox for order 📩

"ছোট পেইজ দেখে আমার হাজবেন্ড বলছিল অগ্রিম টাকা মেরে দিবে..." 🥹❤️"দেরি হচ্ছে দেখেও ও কয়েকবার বলছিল। আমি বলছি - নাহ এমন হব...
13/07/2026

"ছোট পেইজ দেখে আমার হাজবেন্ড বলছিল অগ্রিম টাকা মেরে দিবে..." 🥹❤️
"দেরি হচ্ছে দেখেও ও কয়েকবার বলছিল। আমি বলছি - নাহ এমন হবে না। এখন দেখালাম, কি সুন্দর লাগছে!🌼"

ইনবক্সে এই ম্যাজিকাল রিভিউ আর আমাদের তৈরি 'Rose Bag' ও 'Gajra'-র চমৎকার কিছু ছবি পাঠায় Sabiha - আপু। সত্যি বলতে, আপু আমাদের চেয়েও শতগুণ সুন্দর করে ছবি তুলে পাঠিয়েছেন!

Sabiha - আপুর এই অর্ডারটার পেছনে ছোট্ট একটা গল্প আছে। কিছু অনাকাঙ্ক্ষিত কারণে এই পার্সেলটি রেডি করতে একটু দেরি হয়ে গিয়েছিল। আমি খুবই ভয়ে ভয়ে ছিলাম। কিন্তু পুরোটা সময় আপু আমাকে একটুও তাড়া দেননি, উল্টো ধৈর্যের সাথে পূর্ণ ভরসা রেখেছেন।

অথচ আপুর হাজবেন্ড কিন্তু ছোট পেজ দেখে কিছুটা সংশয়ে ছিলেন যে টাকাটা বুঝি মেরে দিল! কিন্তু আমার পেজের উপর Sabiha আপুর বিশ্বাসটা ছিল একদম পাহাড়ের মতো দৃঢ়।

দিনশেষে যখন পার্সেলটি ওনার হাতে পৌঁছাল এবং ওনার হাজবেন্ডের সব সংশয় দূর করে ওনার মুখে এমন চওড়া হাসি ফুটল— এটাই আমাদের সবচেয়ে বড় সার্থকতা। 🥹
এই যে এক বুক ভরসা, এই যে আমাদের কাজকে ভালোবেসে সুন্দর করে রিভিউ দেওয়া— এগুলোই আমাদের রাত জাগা পরিশ্রমের আসল পারিশ্রমিক। এই আনন্দটা কোনো টাকায় মাপা সম্ভব না।

আমাদের ওপর এমন অন্ধ বিশ্বাস রাখার জন্য এবং এই সুন্দর রিভিউয়ের জন্য আপুকে অনেক অনেক ভালোবাসা💕
কিছু অচেনা মানুষের এই ভালোবাসা আর বিশ্বাসই আমাদের প্রতিদিন কাজ করার অনুপ্রেরণা যোগায় 🌸✨

~ Nokshi Kutir নকশী কুটির

11/07/2026

Viral Rose Bag 🌹
Color Customisation Available ✅

🚚 Delivery: 8-12+ days

11/07/2026

Cute plushie chicken keychain
🐥 Chick with flower 🌸

বিশ্বাস করেন, সবাই আপনার রুচির প্রশংসা করতে বাধ্য হবে। আমাদের প্রত্যেকটা ডিজাইন আমরা সেভাবেই রেডি করেছি 🧶এই একটা জিনিস ব...
11/07/2026

বিশ্বাস করেন, সবাই আপনার রুচির প্রশংসা করতে বাধ্য হবে। আমাদের প্রত্যেকটা ডিজাইন আমরা সেভাবেই রেডি করেছি 🧶
এই একটা জিনিস বদলে দেবে আপনার পুরো ঘরের Vibe✨

✅ We are open for crochet Customised Orders

🚚 ডেলিভারি চার্জ:
ঢাকা সিটির মধ্যে: ৮০ টাকা
ঢাকা সিটির বাইরে: ১৫০ টাকা

🚚 Delivery Time: 7-15+ days
゚viralシ

দুই-চারশো টাকা দিয়ে আপনি কি শখের জিনিস কিনছেন, নাকি একজন আর্টিস্টকে কিনছেন? 💔কিছুদিন আগে একজন সম্মানিত ও শিক্ষিত ক্লায়ে...
11/07/2026

দুই-চারশো টাকা দিয়ে আপনি কি শখের জিনিস কিনছেন, নাকি একজন আর্টিস্টকে কিনছেন? 💔

কিছুদিন আগে একজন সম্মানিত ও শিক্ষিত ক্লায়েন্ট চারশো টাকা অ্যাডভান্স করে এমন এক আচরণ করলেন, যেন তিনি কোনো পণ্য অর্ডার করেননি; বরং আমাকেই কিনে ফেলেছেন! ওনার আচরনটা এমন ছিলো যেন, আমরা বুঝি ওনার কিনে নেওয়া কোনো দাস-দাসী। তার কথা — আমাদের জিনিস নিয়ে gift plan করলেই কি আমাদের সেটা নিয়ে ফিরিস্তি দিতে হবে নাকি?

Well, একটা হেয়ার এক্সেসরি নিয়ে যে আপনি Sepecifit Date-এ কাউকে Gift করবেন এটা আমাদের না বললে জানার কথা না।
যারা flower bouquet, toys - এগুলো নিয়ে Gift প্ল্যান করে, সবার কাছেই ডেট জিজ্ঞেস করি। এই নিয়ম কারোর জন্য আলাদা না।

সবাইকে একটা কথা মনে করিয়ে দিতে চাই— আপনি আমাদের কাছ থেকে একটা Artistic Piece / শখ কিনছেন, কোনো কাজের লোক ভাড়া করছেন না।

হ্যান্ডমেড বা কাস্টমাইজড যেকোনো কাজের পেছনে একজন আর্টিস্টের ঘণ্টার পর ঘণ্টা মনোযোগ, ক্লান্তি আর আঙুলের নিখুঁত শ্রম জড়িয়ে থাকে। আপনি যে টাকাটা অ্যাডভান্স করছেন, সেটা মেটেরিয়ালসের খরচ আর কাজের প্রতিশ্রুতির জন্য, কোনো ভিক্ষা বা আর্টিস্টের আত্মসম্মান কিনে নেওয়ার লাইসেন্স নয়।
শিক্ষা বা স্ট্যাটাস শুধু পোশাকে বা কথায় নয়, একজন পেশাদার মানুষের সাথে আপনার আচরণেও প্রকাশ পায়।

আমরা দিন-রাত এক করে মানুষের শখের জিনিসগুলো বানাই শুধু ব্যবসার জন্য নয়, ভালোবাসার জায়গা থেকে।
আমরা প্রতিটি ক্লায়েন্টকে সর্বোচ্চ সম্মান দেওয়ার চেষ্টা করি এবং বিনিময়ে আপনাদের কাছেও ন্যূনতম ভদ্রতা আশা করি। আর্টিস্টিক জিনিসের কদর করতে হলে আগে আর্টিস্টকে সম্মান করতে শিখুন।

আপনার শখকে যেমন আমরা মূল্য দিই, আমাদের শ্রম আর আত্মসম্মানকেও ঠিক ততটাই ভালোবাসুন। পাশে থাকার জন্য ধন্যবাদ।

~ নকশী কুটির 🌸

10/07/2026

Mini Flower bouquet bag charm keychain

10/07/2026

Crochet Mini Flower Keychain

Address

Dhaka, Bangladesh
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Nokshi Kutir - নকশী কুটির posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share