শখের হাঁড়ি / Shokher Hari

শখের হাঁড়ি / Shokher Hari শখের হাঁড়ি ফেসবুক পেজে আপনাকে স্বাগতম।

28/08/2025

এইভাবে একবার স্পেশাল ক্ষীর রান্না শিখে গেলে কোনদিন আর বাজারের তৈরী ক্ষীর মিক্স কিনতে হবেনা! 😋👌

নানী দাদীর ট্রেডিশনাল রেসিপি– চাল কুমড়ার মোরব্বা 🍬🥥 খেতে একেবারে অসাধারণ 😋💛     #গ্রামেরস্বাদ
27/08/2025

নানী দাদীর ট্রেডিশনাল রেসিপি– চাল কুমড়ার মোরব্বা 🍬🥥
খেতে একেবারে অসাধারণ 😋💛
#গ্রামেরস্বাদ

🍰🌴 ডিম ছাড়া নরম,তুলতুলে,স্পন্জি তালের কেক ! রেসিপি প্রতিটি ছবির নীচে লিখে দিয়েছি।ভিডিও পেইজে দেওয়া আছে। #তালেরকেক       ...
21/08/2025

🍰🌴 ডিম ছাড়া নরম,তুলতুলে,স্পন্জি তালের কেক ! রেসিপি প্রতিটি ছবির নীচে লিখে দিয়েছি।ভিডিও পেইজে দেওয়া আছে।
#তালেরকেক

14/08/2025

নরম, ফ্লাফি আর মুখে দিলেই মিলে যাবে—এমন মজাদার ডিম ছাড়া তালের কেক ! একবার খেলেই মনে থাকবে সারাজীবন ! 💛
#তালেরকেক

🐟🍔সবচেয়ে মজাদার ও স্বাস্থ্যকর টুনা ফিশ বার্গার রেসিপি :স্পেশাল বার্গার সস সহ !আজ আমরা তৈরি করবো মজাদার ও স্বাস্থ্যকর টুন...
13/08/2025

🐟🍔সবচেয়ে মজাদার ও স্বাস্থ্যকর টুনা ফিশ বার্গার রেসিপি :স্পেশাল বার্গার সস সহ !

আজ আমরা তৈরি করবো মজাদার ও স্বাস্থ্যকর টুনা ফিশ বার্গার। টুনা প্যাটি, ক্রিমি সস আর গলানো চিজ—সব মিলিয়ে স্বাদের এক অসাধারণ মেলবন্ধনে তৈরী টুনা ফিশ বার্গার । এটা এতটাই মজার যে একবার খেলে অন্য সব বার্গার খাওয়া ভুলে যাবেন। অল্প উপকরণেই বানানোর পদ্ধতিটি ও খুবই সহজ। চলুন তাহলে দেখে নেই।ভিডিও পেইজে দেওয়া আছে।

📝 টুনা প্যাটি তৈরীর উপকরন:

🐟 টুনা মাছ – ৪–৫ পিস বা সিদ্ধ টুনা – ১ কাপ

🥔 সিদ্ধ আলু –১/২ কাপ

🧅 কাটা পেঁয়াজ বা পেঁয়াজ পাতা – ২ টেবিল চামচ

🌿 পুদিনা পাতা – ১ টেবিল চামচ

🧄 রসুন – ৪–৫ কোষ

🍞 ব্রেডক্রাম্বস – ২ টেবিল চামচ

🧂 লবণ – পরিমাণমতো

⚫ গোলমরিচ গুঁড়ো – ½ চা চামচ

🥚 ডিম – ১টি

🛢️ তেল – ১ টেবিল চামচ

👩‍🍳 প্রস্তুত প্রণালী:

প্রথমে ৪–৫ পিস ফ্রেশ টুনা মাছের সাথে ২–৩টি আলু, ৪–৫ কোয়া রসুন, ২ স্লাইস লেবু ও পরিমাণমতো পানি দিয়ে সিদ্ধ করে চেকে নিন।
এবার কাটা ছাড়া সিদ্ধ টুনা ও আলু একটি বাটিতে ভালোভাবে চটকে নিন।
এরপর কাটা পেঁয়াজ/পেঁয়াজ পাতা, পুদিনা পাতা, মাছের সাথে সিদ্ধ করা রসুন, লবণ, গোলমরিচ, ডিম ও ব্রেডক্রাম্বস দিয়ে সব উপকরন ভালোভাবে মেখে নিন।
১০মিনিট ঢেকে রেখে দিন যাতে সব ফ্লেভারগুলো ভালোভাবে মিশে যায়।
মিশ্রণ থেকে বার্গারের আকারে প্যাটি তৈরি করুন।
একটি প্যানে তেল গরম করে মাঝারি আঁচে দুই দিক সোনালি হওয়া পর্যন্ত ভাজুন।

🥣 বার্গার সসের জন্য:

🍶 মেয়োনিজ – ১/৪ কাপ

🍋 লেবুর রস – ১ টেবিল চামচ

🥒 মিক্সড আরাবিক পিকলস – ২ টেবিল চামচ বা স্বাদমতো (অপশনাল)
(মিক্সড আরাবিক পিকলস রেসিপি পেইজে দেওয়া আছে)
🌿 পুদিনা পাতা – ১ টেবিল চামচ

সব উপকরন একসাথে ব্লেন্ড করে নিলেই মজাদার বার্গার সস তৈরি !

🧀 চিজ মেল্টিং প্রক্রিয়া:
প্যাটি ভাজা হয়ে গেলে উপরে চিজ স্লাইস দিয়ে ঢেকে ১–২ মিনিট হালকা আঁচে রাখুন, এতে চিজ সুন্দরভাবে গলে যাবে।

🍔বার্গার তৈরী:

🍞 বার্গার বান হালকা টোস্ট করুন।

🥬 বান-এর নিচের অংশে সস দিন, তার উপর লেটুস পাতা, টমেটো স্লাইস, প্যাটি, চিজ (গলানো) ও ইচ্ছেমতো সস দিন।

🥪 উপরের বান দিয়ে ঢেকে গরম গরম পরিবেশন করুন।

💬 রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান।

31/07/2025

শুধু ডাল আর পেঁয়াজেই হোটেলকে হার মানানো মুচমুচে পিয়াজু রেসিপি🤤🧅! piyaji recipe
#শখেরহাড়ি

বছরের প্রথম তালের রস —  একেবারেই শৈশবের ঘ্রাণ! 🌾 #তালেররস   #গ্রামেরস্বাদ
29/07/2025

বছরের প্রথম তালের রস — একেবারেই শৈশবের ঘ্রাণ! 🌾
#তালেররস #গ্রামেরস্বাদ

🥚 ডিমের খোসা ছাড়ানোর ১০০% কার্যকরী টিপস! 💯🔹 ধাপ ১:প্রথমে ডিম ভালোভাবে ধুয়ে পরিমাণমতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিন। 🔹 ধাপ ২:...
18/07/2025

🥚 ডিমের খোসা ছাড়ানোর ১০০% কার্যকরী টিপস! 💯

🔹 ধাপ ১:
প্রথমে ডিম ভালোভাবে ধুয়ে পরিমাণমতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিন।

🔹 ধাপ ২:
পানির মধ্যে ১/২ চা চামচ বেকিং সোডা মিশিয়ে দিন। এতে সেদ্ধ ডিমের খোসা সহজে উঠে যাবে।

🔹 ধাপ ৩:
৮–১০ মিনিট ডিমগুলো সিদ্ধ করে নিন। সিদ্ধ ডিম ছেকে নরমাল পানিতে দিয়ে দিন।

🔹 ধাপ ৪:
শক্ত কোন পৃষ্ঠে হালকা হালকা টোকা দিয়ে পুরো ডিমের পুরো খোসাটা ফাটিয়ে নিন ।এতে একদম সহজে খোসাটা খুলে আসবে !

🔹 ধাপ ৫:
খোসা ছাড়িয়ে নিন আর উপভোগ করুন নিখুঁত সিদ্ধ ডিম।

আরও এমন উপকারী রান্নার টিপস পেতে শখের হাঁড়ির সাথেই থাকুন ! ধন্যবাদ ।🍳💛
🧂✨

17/07/2025

🥭 ওভেন এবং ডিম ছাড়া তুলতুলে নরম আমের কেক! 🍰 !mango cake recipe

🥤✨ ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং ড্রাগন মিল্কশেক রেসিপি ✨🥤 যা যা লাগবে:🔹ড্রাগন ফল ১টা 🍌  কলা ১টা🍯 মধু বা চিনি  পছন্দমত🥛 ঠান্ডা...
16/07/2025

🥤✨ ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং ড্রাগন মিল্কশেক রেসিপি ✨🥤

যা যা লাগবে:
🔹ড্রাগন ফল ১টা
🍌 কলা ১টা
🍯 মধু বা চিনি পছন্দমত
🥛 ঠান্ডা দুধ – ১/২ লিটার
🧊 বরফ কুচি

🍨 পদ্ধতি ও পরিবেশন :
সব উপকরণ একসাথে ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন ।
গ্লাসে ঢেলে উপরে এক স্কুপ আইসক্রিম ও কিছু ড্রাগন ফলের কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
ব্যস তৈরী হয়ে গেলো গরমের আরাম একদম পারফেক্ট ড্রাগনফ্রুট মিল্কশেক!😋
আরও এমন মজার রেসিপির জন্য শখের হাঁড়ির সাথেই থাকুন! ধন্যবাদ 🥰🍹💖

মুচমুচে বেগুনের অক্টোপাস খুবই মজার একটি স্ন্যাক্স রেসিপি😋🍆 বানানোর পদ্ধতি প্রতিটি ছবির নীচে দেওয়া আছে।ভিডিও রীল সেকশানে ...
12/07/2025

মুচমুচে বেগুনের অক্টোপাস খুবই মজার একটি স্ন্যাক্স রেসিপি😋🍆 বানানোর পদ্ধতি প্রতিটি ছবির নীচে দেওয়া আছে।ভিডিও রীল সেকশানে ।

🧅 পারফেক্ট পেঁয়াজ বেরেস্তা ভাজার নিয়ম ও সংরক্ষণ পদ্ধতি:১. পেঁয়াজ বাছাই:লাল বা মাঝারি সাইজের দেশি পেঁয়াজ ব্যবহার করুন...
08/07/2025

🧅 পারফেক্ট পেঁয়াজ বেরেস্তা ভাজার নিয়ম ও সংরক্ষণ পদ্ধতি:

১. পেঁয়াজ বাছাই:
লাল বা মাঝারি সাইজের দেশি পেঁয়াজ ব্যবহার করুন। দেশি পেঁয়াজে বেরেস্তা অনেক বেশি সুস্বাদু ও মচমচে হয়।

২. সঠিকভাবে কাটা:
পেঁয়াজ পাতলা ও সমান আকারে কেটে নিন। এতে ভাজার সময় সবকটায় সমান রঙ ও টেক্সচার আসবে।

৩. ডোবা তেলে ভাজা:
প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিন যাতে পেঁয়াজগুলো পুরোপুরি ডুবে থাকে। এতে করে একসাথে ও সমানভাবে পেয়াজগুলো ভাজা হয় ।

৪. মাঝারি আঁচে ভাজুন:
তেল গরম হলে পেঁয়াজ দিয়ে দিন এবং চুলার আঁচ মাঝারি রাখুন। ক্রমাগত নেড়ে দিন যেন সবকটি সমানভাবে ভাজা হয়।

৫. সময়মতো তুলে নিন:
যখন পেঁয়াজ হালকা বাদামি হয়ে যাবে, তখনই তুলে ফেলুন। মনে রাখবেন, নামানোর পর রঙ আরও গাঢ় হয়ে যাবে।

৬. তেল ঝরিয়ে নিন:
ভাজা পেঁয়াজ কিচেন টিস্যুর উপর ছড়িয়ে রাখুন যাতে অতিরিক্ত তেল ঝরে যায় এবং বেরেস্তা দীর্ঘ সময় ধরে মচমচে থাকে।

৭. বেরেস্তার তেল ব্যবহার করুন:
বেরেস্তা ভাজার পর যে সুগন্ধি তেলটি থাকবে, সেটি ফেলে না দিয়ে রান্নায় ব্যবহার করুন — এতে স্বাদ বেড়ে যাবে দ্বিগুণ।

৮. সঠিকভাবে সংরক্ষণ:
পেঁয়াজ বেরেস্তা পুরোপুরি ঠান্ডা হলে একটি এয়ারটাইট কাচের বোতলে ভরে রাখুন। এতে এটি ২–৩ মাস পর্যন্ত ভালো থাকবে ও মচমচে থাকবে।

ভালো লাগলে একটা শেয়ার করতে ভুলবেন না।এমন আরও রেসিপি ও টিপস পেতে শখের হাঁড়ির সাথেই থাকুন! 🍲✨ধন্যবাদ।

Address

Dhanmondi
Dhaka
1209

Website

Alerts

Be the first to know and let us send you an email when শখের হাঁড়ি / Shokher Hari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share