19/10/2026
আমি কেন জানি খুব বেশিদিন কারোর প্রিয় হয়ে থাকতে পারিনা৷ কারোর দীর্ঘস্থায়ী ভাবনা হতে পারিনা৷ স্থায়ী ভালোবাসা হতে পারিনা৷ কারোর প্রিয় হয়ে থাকতে না পারার ব্যর্থতা শুধুই আমার৷ এখানে অন্য কাউকে দোষারোপ করার ইচ্ছে আমার নেই।
মানুষ আমাকে খুব সহজেই প্রিয়'র তালিকা থেকে অপ্রিয়'র তালিকায় রেখে দেয়। আমি শুধু দেখি,নীরব দর্শকের ভূমিকা পালন করা ছাড়া আমার আর কিছু করার নেই এখানে! করার থাকেও না। হয়তো কারোর প্রিয় হয়ে থাকার মতো যোগ্যতা আমার নেই।
লেখা : আফরিন সুলতানা