Orpa's kitchen

Orpa's kitchen Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Orpa's kitchen, Kitchen/Cooking, Dhaka.

সেরা স্বাদের ৩টি কাবার রেসিপি নিয়ে হাজির হলাম★★শিক কাবাব>১ কে জি বোন লেস চিকেন>২ টো বড় পেঁয়াজ ছোট কুচি করে কাটা>১ টেবিল ...
13/11/2024

সেরা স্বাদের ৩টি কাবার রেসিপি নিয়ে হাজির হলাম

★★শিক কাবাব

>১ কে জি বোন লেস চিকেন

>২ টো বড় পেঁয়াজ ছোট কুচি করে কাটা

>১ টেবিল চামচ রসুন কুচি

>১ টেবিল চামচ আদাবাটা

>১ টা পাতিলেবুর রস

>১.৫চা চামচ নুন

> ১চা চামচ গরম মশলা গুঁড়ো

>২চা চামচ গোলমরিচ গুঁড়ো

>১চা চামচ গোটা জিরে

>২ টো তেজপাতা

>১চা চামচ গোটা ধনে

>১/২চা চামচ হলুদ গুঁড়ো

>২ টো দারচিনি

>৮টা এলাচ

>৪ টে লবঙ্গ

প্রনালীঃ

৪ টেবিল চামচ ছোলার ডাল শুকনো ভেজে গুড়ো করা

পরিমাণ মতো জয়িত্রীচিকেনটা মিকসি তবে একবার ঘুরিয়ে নিতে হবে। খুব মিহি বাটা নয়। গোটা জিরে, ধনে, তেজপাতা,, গোলমরিচ গোটা গরম মশলা জায়েত্রি সব মশলা শুকনো খোবলায় ভেজে গুড়ো করে নিতে হবে।

এবার বাটা চিকেন এ-র সংগে গুড়ো মশলা, ছোলার ডাল গুড়ো, নুন, লেবুর রস, পেয়াজ রসুন কুচি, আদাবাটা, হলুদ ২-৩টেবিল চামচ সাদা তেল সব দিয়ে মেখে ২ ঘন্টা ম্যারিনেট করে ফ্রিজে রাখতে হবে। ফ্রিজ থেকে বের করে হাতে অল্প তেল লাগিয়ে গোল গোল বলের মতো করে হাত দিয়ে চেপে চেপে শিক এ লাগিয়ে নিতে হবে। ননস্টিক

তাওয়া তে অল্প তেল মাখিয়ে শিক কাবাব গুলো স্যালো ফ্রাই এ-র মতো করে ভেজে নিতে হবে। মাঝে অল্প ঢাকা দিয়ে রান্না করতে হবে।

★★ চিকেন টিকিয়া কাবাব

> মুরগির বুকের মাংস- আধা কেজি

> ছোলার ডাল- ১/২ কাপ

>আদা বাটা- ১ চা চামচ

> রসুন বাটা- ১ চা চামচ

>জিরা গুঁড়া- ১/২ চা চামচ

> পেঁয়াজ কুচি- ১ টেবিল চামচ

> কাঁচা মরিচ কুচি- ১ চা চামচ

> গোল মরিচের গুঁড়া- ১/২ চা চামচ

>ডিম- ১টি

> গরম মসলার গুঁড়া- ১/২ চা চামচ

>লবণ- স্বাদ অনুযায়ী

> তেল- ভাজার জন্য

প্রণালি

ছোলার ডাল অল্প পানি সেদ্ধ করে নিন। মুরগির বুকের মাংস মিহি কিমা করে নিন। এবার একটি প্যানে তেল গরম করে তাতে লবণ, চিকেন কিমা, আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া ও গরম মসলার গুঁড়া দিয়ে দিন। মাংসের কিমা খুব ভালোভাবে কষিয়ে নিন। চিকেন কিমা সেদ্ধ হয়ে গেলে চুলা বন্ধ করে দিন। মিশ্রণটি ঠান্ডা হয়ে গেলে এতে সেদ্ধ করে রাখা ছোলার ডাল মিশিয়ে দিন। তারপর পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি ও গোলমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। একটি ডিম ফাটিয়ে নিয়ে মিশ্রণে যোগ করুন। সব উপকরণ একসাথে চটকিয়ে নিতে হবে। এবার হাতের তালুতে একটু তেল মেখে চিকেনের এই মিশ্রণ থেকে একটু করে নিয়ে টিকিয়ার আকারে শেপ দিয়ে দিন। একটি প্যানে তেল গরম করতে দিন। তেল গরম হয়ে আসলে টিকিয়াগুলো ধীরে ধীরে ছাড়ুন। টিকিয়াগুলো ডীপফ্রাই করতে পারেন আবার অল্প তেল দিয়েও ফ্রাই করে নিতে পারেন। মাঝারি আঁচে টিকিয়াগুলো ভেজে নিন। এক পাশ ভাজা হয়ে গেলে সাবধানে উল্টে দিন। সোনালি রং হয়ে এলে তেল থেকে নামিয়ে কিচেন টিস্যুতে রাখুন। বাড়তি তেল ঝরে যাবে। এবার গরম গরম পরিবেশন করুন।

★★শামী কাবাব

>৩০০ গ্রাম চিকেন (হাড় ছাড়া)

>১০০ গ্রাম ছোলার ডাল

>২টো পেঁয়াজ

>১চা চামচ আদা বাটা

>১চা চামচ রসুন বাটা

>১চা চামচ আস্ত জিরে

>১চা চামচ আস্ত ধনে

>১টা তেজপাতা

>২টো শুকনো লঙ্কা

>৩টে ছোট এলাচ

>২টো লবঙ্গ

>১টা ছোট টুকরো দারচিনি

>২টেবিল চামচ ছাতু

>২টো ডিম

> স্বাদ মতন লবণ

> পরিমাণমতো সাদা তেল

প্রণালি -

২টো কাঁচা লঙ্কা কুচি ছোলার ডাল ৫ঘন্টা ভিজিয়ে রাখুন। প্যানে ভেজানো ডাল, চিকেন, আদা বাটা, রসুন বাটা, গোটা গরম মসলা, শুকনো লঙ্কা, তেজপাতা, আস্ত জিরে, ধনে ও লবণ দিন। দুই কাপ জল দিন। সব একসাথে ঢাকা দিয়ে রান্না করুন। জল একদম শুকিয়ে নামিয়ে নিন। দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিন। তেলে লাল করে ভেজে নিন। এবার সেদ্ধ করে রাখা ডাল ও চিকেন থেকে তেজপাতা ফেলে দিয়ে আর সবকিছু ও ভাজা পেঁয়াজ মিক্সিতে বেটে নিন। বাটা মিশ্রনে একটা ডিম ও দুই টেবিল চামচ ছাতু ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে মেখে নিন। প্রয়জোন মনে হলে আরো একটু ছাতু মেশাতে পারেন। হাতে অল্প তেল মাখিয়ে মেখে রাখা মিশ্রন থেকে কিছুটা করে নিয়ে কাবাবের শেপে গড়ে নিন। বাটিতে একটা ডিম ফেটিয়ে নিন। কাবাব ডিমের গোলায় ডুবিয়ে গরম তেলে ভেজে তুলে নিন। সাজিয়ে পরিবেশন করুন।
কালেক্টেড

#প্রয়োজনীয়_কিছু_টিপস ゚

❤️❤️খাজা রেসিপি ❤️❤️উপকরণ : ময়দা ২ কাপতেল ২ টেবিল চামচ লবণ ১/৪ চা.চামচপানি আন্দাজ মত। ★★★সব মিশিয়ে ডো করে রেখে দিতে হবে ...
13/11/2024

❤️❤️খাজা রেসিপি ❤️❤️
উপকরণ : ময়দা ২ কাপ
তেল ২ টেবিল চামচ
লবণ ১/৪ চা.চামচ
পানি আন্দাজ মত।
★★★সব মিশিয়ে ডো করে রেখে দিতে হবে ১/২ ঘন্টা।
খাস্তা তৈরি : সয়াবিন তেল ১/৪ কাপ
কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ।
★★★একসাথে মিশিয়ে নিতে হবে।
সিরা তৈরি : চিনি ১ কাপ
পানি ১/২ কাপ
এলাচ ২ টি।
★★★ একসাথে চুলায় দিয়ে সিরা করে নিতে হবে।
তেল ভাজার জন্য।
প্রস্তুত প্রনালী: ডো টাকে ৮ ভাগ করে নিব। সব পাতলা করে বড় রুটি বেলে নিব।এবার সব রুটির উপর খাস্তা লাগিয়ে নিব। একটার উপর একটা রুটি লাগিয়ে নিব। তারপর রোল করে নিব। ছুরি দিয়ে ১" করে কেটে নিব। তারপর বেলে নিব। ডুবো তেলে মচমচে করে ভেজে নিব। তারপর সিরায় ১ মিনিট রেখে তুলে নিব।

👉রেসিপি : আস্ত মুরগির গ্রিলউপকরণ :১.আস্ত মুরগি স্কিন সহ ( ১ কেজি পরিমান স্কোর করে নেয়া )২.আদা বাটা ৩ চা চামচ৩.রসুন বাটা ...
13/11/2024

👉রেসিপি : আস্ত মুরগির গ্রিল
উপকরণ :
১.আস্ত মুরগি স্কিন সহ ( ১ কেজি পরিমান স্কোর করে নেয়া )
২.আদা বাটা ৩ চা চামচ
৩.রসুন বাটা ২ চা চামচ
৪.হলুদ গুড়া হাফ চা চামচ
৫.মরিচ গুড়া হাফ ১ চা চামচ
৬.দারচিনি গুড়া হাফ চা চামচ
৭.মেথি গুড়া হাফ চা চামচ
৮.শুকনা মরিচ টালা গুড়া অল্প ( পরিমান কম বেশি করা যাবে )
৯.ড্রাই মিন্ট হাফ চা চামচ ( ড্রাই মিন্ট না পেলে মিন্ট পেস্ট ও দিতে পারেন)
১০.রং অল্প ( ইচ্ছা )
১১.লেবুর রস ৩ টেবিল চামচ
১২.লবন স্বাদমত
১৩.তেল ২ টেবিল চামচ
👉প্রণালী
একটা বাটিতে উপরের সব মশলা গুলি , তেল ,লেবুর রস ,১/৪ কাপ পানিতে মিশিয়ে পেস্ট এর মত করে নিন।
এখন কেটে নেয়া আস্ত মুরগিতে মাখিয়ে মেরিনেট করে রাখুন ২ ঘন্টা ( সারা রাত মেরিনেট করে ফ্রিজে রেখে দিতে পারেন )
এবার ১৮০ ডিগ্রী তে প্রি হিট করে রাখা ওভেনে রান্না করুন ৪০ মিনিট।
নান,রাইতা এবং সালাদ এর সাথে পরিবেশন করুন ।
ধন্যবাদ 🥰

রেসিপি যেন না হারিয়ে যায় তাই তাড়াতাড়ি আপনার টাইমলাইনে শেয়ার করে রেখে দিন। যেনো প্রয়োজনে খুঁজে পান।

#প্রয়োজনীয়_কিছু_টিপস orpa,s Kitchen

মাংসের শূটকী কেমনে রান্না করে আসুন জেনে নেইউপকরণ----১. গরুর মাংসের শুটকি ১০০ গ্রাম(শুটকি ডাবল হয়ে যায় রান্না করলে) ২. পে...
13/11/2024

মাংসের শূটকী কেমনে রান্না করে
আসুন জেনে নেই

উপকরণ----

১. গরুর মাংসের শুটকি ১০০ গ্রাম
(শুটকি ডাবল হয়ে যায় রান্না করলে)
২. পেঁয়াজ কুঁচি ১৫০ গ্রাম
৩. রসুন দেশী আস্ত ১০০ গ্রাম বা আরো বেশি আস্ত রসুন ভালো লাগে
৪. আদা বাটা ২ চা চামচ
৫. মরিচ গুঁড়া ৩চা চামচ
৬. হলুদ গুঁড়া আধা চা চামচ
৭. ধনিয়া গুঁড়া ৩চা চামচ
৮. জিরা বাটা/ জিরা গুঁড়া আধা চা চামচ
৯. কাঁচা আস্ত ফালি করে ৬ টা
১০. এলাচ ৩টি
১১. দারুচিনি টুকরা ৩টি
১২. তেল ১/৩ কাপ ও
১৩. লবণ পরিমাণমতো।
অল্প জয়ফল,জয়ত্রী দিলে সফট হয় মাংস (অপশনাল)
১৪ দেশি আলু কুচি করে কাটা( সাইজ ঠিক আলু ভাজার থেকে একটু বড় বড় কুচি করা)

পদ্ধতি---

মাংসের শূটকী রান্নার আগের সারারাত ভিজিয়ে রেখে
১০ মিনিট সিদ্ধ করে
পাটায় খুব ভালো করে ছেঁচে নিতে হয়
যতো ভালো ছেচে নেয়া যায় ততই মজার হয়

অথবা-----

প্রথমে গরুর মাংসের শুঁটকি গরম পানিতে ভালোভাবে ধুয়ে নিন। এরপর প্রেশার কুকারে সামান্য পানি দিয়ে চুলায় বসিয়ে ৭-৮টা সিটি দিলে নামিয়ে পানি ঝরিয়ে নিন।
তারপর অল্প পাটায় ছেঁচে নিন

এবার একটি প্যানে পর্যাপ্ত তেল দিয়ে আস্ত দেশি রসুন,পেয়াজ অল্প নরম হয়ে গেলে সব মসলাগুলো ভেজে নিন।
আরও কিছুক্ষণ মসলা দিয়ে কষিয়ে নিন। মসলা কষানো হয়ে গেলে তাতে গরুর শুঁটকি দিয়ে ভালো করে কষিয়ে নিন। কষানো মাংসে আলু কুচি দিন তারপর অল্প আরো কষিয়ে নিন।( অপশনাল)

তারপর এক কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে রাখুন।

পানি শুকিয়ে মাংসের উপরে তেল উঠে এলে নামিয়ে নিন।
ব্যাস তৈরি হয়ে গেল মজাদার গরুর মাংসের শুঁটকি ভুনা।

👍👍আস্ত রসুন মাংসের সাথে বেশ সুস্বাদু করে ।

👍👍কাঁচা মরিচ শেষে দিয়ে চুলা থেকে নামিয়ে গরম গরম খান
দেখুন এর টেস্ট কতো ই সুস্বাদু

জনপ্রিয় ৮টি ভিন্নস্বাদের " চিংড়ী " রেসিপি নিয়ে আজকের আয়োজন। 👇১. চিংড়ী পাতুরি ২. চিংড়ি ভুনা৩. ডাব চিংড়ি ৪. চিংড়ি দো...
12/11/2024

জনপ্রিয় ৮টি ভিন্নস্বাদের " চিংড়ী " রেসিপি নিয়ে আজকের আয়োজন। 👇

১. চিংড়ী পাতুরি
২. চিংড়ি ভুনা
৩. ডাব চিংড়ি
৪. চিংড়ি দোপেঁয়াজা
৫. চিংড়ি কষা
৬. ভাঁপা চিংড়ী
৭. দই চিংড়ি
৮. চিংড়ি মালাইকারি

#প্রয়োজনীয়_কিছু_টিপস #রেসিপি

৭ রকম চা এর রেসিপি নিয়ে হাজির শুধুমাত্র চা লাভার দের জন্য 🥰🥰১. মসলা দুধ চা ☕**প্রয়োজনীয় উপকরণ:**- গুরা দুধ ২ টে চামচ (ল...
12/11/2024

৭ রকম চা এর রেসিপি নিয়ে হাজির শুধুমাত্র চা লাভার দের জন্য 🥰🥰

১. মসলা দুধ চা ☕
**প্রয়োজনীয় উপকরণ:**
- গুরা দুধ ২ টে চামচ (লিকুইড দুধও ব্যবহার করতে পারেন)
- পানি ২ কাপ
- এলাচ ১টি (গুরা করা)
- দারচিনি আধা ইঞ্চি (গুরা করা)
- চিনি ৪ চা চামচ
- চা পাতা ১ টে চামচ
- আদা কুচি (একটু)

**প্রস্তুত প্রণালী:**
১. ২ কাপ পানি ও দুধ মিশিয়ে চুলায় বসান এবং ফুটিয়ে নিন।
২. ফুটে গেলে চিনি, চা পাতা, এলাচ ও দারচিনি যোগ করুন। ১ মিনিট জ্বাল দিন।
৩. নামিয়ে ছেকে গরম গরম পান করুন।

---☕☕☕☕☕☕

২. মশলা চা
**প্রয়োজনীয় উপকরণ:**
- সবুজ এলাচ ৫টি
- দারুচিনি ১ টুকরা
- চিনি (স্বাদ অনুযায়ী)
- গোলমরিচ ১টি
- লবঙ্গ ৪টি
- চা পাতা ২ চা চামচ
- আদা (মিহি করে কাটা)

**প্রস্তুত প্রণালী:**
১. এলাচের খোসা ফেলে ভেতরের মসলা গুঁড়া করে নিন।
২. ৪ কাপ পানি গরম করে চা পাতা ও গুঁড়া মসলা দিয়ে দিন। আদা যোগ করুন।
৩. কিছু মিনিট জ্বাল দিন, তারপর ছেকে গরম গরম পরিবেশন করুন।

---☕☕☕☕☕☕

৩. কালিজিরা ও গোলমরিচের চা
**প্রয়োজনীয় উপকরণ:**
- চা পাতা ২ চা চামচ
- কালিজিরা ½ চা চামচ
- আস্ত গোলমরিচ ½ চা চামচ
- আদা কুচি (এক চামচের কিছু অংশ)
- চিনি বা মধু (স্বাদ অনুযায়ী)
- পানি ½ লিটার

**প্রস্তুত প্রণালী:**
১. পানি ফুটিয়ে চা পাতা, কালিজিরা, গোলমরিচ ও আদা যোগ করুন। ৫-৬ মিনিট জ্বাল দিন।
২. ছেকে চিনি বা মধু মিশিয়ে গরম গরম পান করুন।

---☕☕☕☕☕☕

৪. মাল্টা চা
**প্রয়োজনীয় উপকরণ:**
- পানি ২ কাপ
- এলাচি ১টি
- চা পাতা ১ চা চামচ
- মাল্টার রস ২ চা চামচ
- মাল্টা ২ টুকরা
- চিনি ২ চা চামচ

**প্রস্তুত প্রণালী:**
১. একটি পাত্রে পানি, চিনি ও এলাচি দিয়ে ফুটতে দিন।
২. ফুটতে শুরু করলে চা পাতা যোগ করুন এবং ১ মিনিট জ্বাল দিন।
৩. মাল্টার রস দিয়ে নেড়ে নামিয়ে মাল্টার টুকরা দিয়ে পরিবেশন করুন।

---☕☕☕☕☕

৫. জাফরানি চা
**প্রয়োজনীয় উপকরণ:**
- পানি ২ কাপ
- জাফরান ৪-৫টি
- অর্গানিক মধু ¼ চা চামচ
- চা পাতা ১ চা চামচ (ঐচ্ছিক)
- আদা কুচি (সামান্য)
- দারচিনি ১ টুকরা

**প্রস্তুত প্রণালী:**
১. পানির সাথে আদা ও দারচিনি দিয়ে জ্বাল দিন।
২. কিছু সময় পরে জাফরান মিশিয়ে জ্বাল দিন।
৩. ছেকে মধু মিশিয়ে গরম গরম পান করুন।

---☕☕☕☕☕

৬. বাদশাহী চা
**প্রয়োজনীয় উপকরণ:**
- পানি ২ কাপ
- চা পাতা ১-১.৫ চা চামচ
- কিসমিস ১ চামচ
- কনডেন্স মিল্ক ২ চামচ
- হরলিক্স ১ চামচ
- কফি পাউডার ১ চা চামচ

**প্রস্তুত প্রণালী:**
১. পানি ফুটিয়ে চা পাতা যোগ করুন এবং কিছু সময় জ্বাল দিন।
২. কিসমিস ব্লেন্ড করে বা পিষে নিন।
৩. চায়ের ওপর কিসমিস, কনডেন্স মিল্ক, হরলিক্স ও কফি পাউডার মিশিয়ে ফোম তৈরি করুন। সুন্দর করে পরিবেশন করুন।

---☕☕☕☕

৭. আদায় গ্রিন টি
**প্রয়োজনীয় উপকরণ:**
- আদা (কাটা)
- পানি
- গ্রিন টি ব্যাগ ১টি
- দারুচিনি (এক টুকরা)

**প্রস্তুত প্রণালী:**
১. আদা কাটা পানিতে ফুটিয়ে নিন।
২. সেই পানিতে গ্রিন টি ব্যাগ ও দারুচিনি যোগ করুন। ৫ মিনিট ঢেকে রাখুন।
৩. উষ্ণ অবস্থায় পান করুন, দিনে দুইবার।

---☕☕☕☕☕

আশা করি, এই চা রেসিপিগুলো আপনার কাজে আসবে!

😋😋
12/11/2024

😋😋

📌📌খিচুড়ি পছন্দ করে না এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না। তাই আপনাদের জন্য নিয়ে এলাম ভীষণ মজাদার কিছু খিচুড়ি   ゚         ...
12/11/2024

📌📌খিচুড়ি পছন্দ করে না এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না। তাই আপনাদের জন্য নিয়ে এলাম ভীষণ মজাদার কিছু খিচুড়ি

আলহামদুলিল্লাহ। ঘরে বসে রেস্টুরেন্টে রান্না করা খাবার বানালাম । খুবি সুস্বাদু হয়েছে।😋
12/11/2024

আলহামদুলিল্লাহ। ঘরে বসে রেস্টুরেন্টে রান্না করা খাবার বানালাম । খুবি সুস্বাদু হয়েছে।😋

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Orpa's kitchen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share