মিথিলার শৈল্পিক ছোঁয়া

মিথিলার শৈল্পিক ছোঁয়া হস্তশিল্পের নেশায় মত্ত।
পেইন্টিং, ক্রাফটিং, কুশিকাজ, পাঞ্চনিডল এর সৃজনশীলতা

 #মিথিলার_শখের_কাজ পর্ব ০২ছোটবেলায় সন্ধ্যে বেলা নিয়মিত দেখতাম ঘরের বড়রা হারিকেন পরিষ্কার করছে, যাতে বিদ্যুৎ চলে গেলে আলো...
23/09/2025

#মিথিলার_শখের_কাজ পর্ব ০২

ছোটবেলায় সন্ধ্যে বেলা নিয়মিত দেখতাম ঘরের বড়রা হারিকেন পরিষ্কার করছে, যাতে বিদ্যুৎ চলে গেলে আলো জ্বালাতে পারে।
সময়ের স্রোতে সেই হারিকেন এখন আর খুব দেখা যায়না।
অনেকদিন ধরে খুজছিলাম পুরনো হারিকেন পাওয়া যায় কিনা। সারাবাড়ি খুজেও পেলাম না পরে এক প্রতিবেশী থেকে তাদের অব্যবহৃত হারিকেন পেলাম।

ঘসে মেঝে চকচকে করে রঙ তুলির আচড়ে সাজিয়ে নিলাম।
এখন আমার ঘরে ঢোকার পথেই যত্ন করে স্থান পেয়েছে সে।
হারানো ঐতিহ্য নতুন রূপে স্থান করে নিল।

আপনারা কেউ করেছেন হারিকেন আর্ট।
করলে কমেন্টে দেখাবেন।

পর্ব:১ অবসর পেলেই আমার কিছু করার জন্য হাত নিশপিশ করে।বিভিন্ন সময়ে প্রচুর জিনিস বানিয়েছি, কখনো ব্যাবসায়ের জন্য কখনো আবার ...
20/08/2025

পর্ব:১
অবসর পেলেই আমার কিছু করার জন্য হাত নিশপিশ করে।
বিভিন্ন সময়ে প্রচুর জিনিস বানিয়েছি, কখনো ব্যাবসায়ের জন্য কখনো আবার একান্ত নিজের শখের। তবে একটা জিনিস সবসময় খেয়াল করেছি যেই কাজটা নিজের ভালোলাগার থেকে করি সেগুলো হয় বেশি সুন্দর, হয়তো কোনো চাপ থাকেনা বলে।

এই মনের উপর চাপ পড়ে বলেই শখের বিজনেসও ছেড়ে দিয়েছিলাম।

এখন থেকে সিরিজ আকারে আমার করা হাতের কাজের জিনিস গুলো আপনাদের দেখাব।
যদি কেউ অনুপ্রাণিত হয়ে করেন খুব ভালো লাগবে।

আজকে দেখাব কাগজের উপর সুতার কাজ।
ইনস্টাগ্রামে অনেক দেখতাম এইধরনের কাজ, তাই নিজের বাসায় উঠার আগে এই ধরনের একটা জিনিস বানাই। যদিও নানান ব্যস্ততায় দেয়ালো ঝোলানো হয়নি এখনো।

#মিথিলার_শখের_কাজ

আমি ক্রাফটিং পাগল মানুষ, আমার পরিচিতরাও এসব করুক আমি চাই সেটা।কিছুদিন আগে মনে হলো কুশির কাজ শিখব, সামনে হুমায়রা বিনতে হ...
06/08/2025

আমি ক্রাফটিং পাগল মানুষ, আমার পরিচিতরাও এসব করুক আমি চাই সেটা।
কিছুদিন আগে মনে হলো কুশির কাজ শিখব, সামনে হুমায়রা বিনতে হারুন আপুর কোর্স এল টুক করে জয়েন হয়েও গেলাম। উনার শেখানোতে মাত্র দুইমাসেই শিখে গেলাম কুশি।
একদম নতুন কুশির নাম শুনেছেন মাত্র আজ এমন মানুষও আপুর থেকে সহজে শিখে যাবেন। এতটাই আন্তরিকতা নিয়ে শেখায়।

আপুর পেইজ কারুমিস্ত্রী তে কুশির কোর্স শুরু হতে যাচ্ছে আবারো। যারা ভাবছেন নতুন কোনো স্কিল শিখবেন আমি এই কোর্সটি রেকমেন্ড করব।

ভর্তি সম্পর্কে বিস্তারিত জানতে উপরের পেইজে মেসেজ দিবেন।

ছবিতে আমার নিজের করা কিছু কুশির কাজ

গ্রানী স্কয়ার তৈরির প্রথম চেষ্টা। মনে হচ্ছে না, একটা হাওয়াই মিঠাই এর টুকরো। খুব সহজ ব্যাসিক স্টিচ দিয়ে করা।বলতে পারেন কি...
29/07/2025

গ্রানী স্কয়ার তৈরির প্রথম চেষ্টা।
মনে হচ্ছে না, একটা হাওয়াই মিঠাই এর টুকরো।

খুব সহজ ব্যাসিক স্টিচ দিয়ে করা।
বলতে পারেন কি স্টিচ?

একগুচ্ছ টিউলিপ। কুশির ব্যাসিক শেখার পর এখন সারাদিন ইচ্ছে করে রাজ্যের সব ছোট ছোট কিউট আইটেম গুলো বানাই ফেলি।এই টিউলিপ দিয়...
27/07/2025

একগুচ্ছ টিউলিপ।
কুশির ব্যাসিক শেখার পর এখন সারাদিন ইচ্ছে করে রাজ্যের সব ছোট ছোট কিউট আইটেম গুলো বানাই ফেলি।
এই টিউলিপ দিয়ে চাবির রিং হবে, ব্যাগে ঝোলানো যাবে, শোপিস হিসেবে সাজানো যাবে।

#কুশি

কুটু মুটু মাশরুম আমার।এই পিচ্ছিকে কিভাবে সাজাই ভেবে পাচ্ছিনা!
20/07/2025

কুটু মুটু মাশরুম আমার।
এই পিচ্ছিকে কিভাবে সাজাই ভেবে পাচ্ছিনা!

কি অদ্ভুত না, মাসখানেক আগেও কুশির 'ক' ও জানতাম না, আর এখন এইযে বানিয়ে ফেললাম কাঁচা হাতে রোজ কোস্টার।আলহামদুলিল্লাহ, আল্ল...
20/07/2025

কি অদ্ভুত না, মাসখানেক আগেও কুশির 'ক' ও জানতাম না, আর এখন এইযে বানিয়ে ফেললাম কাঁচা হাতে রোজ কোস্টার।
আলহামদুলিল্লাহ, আল্লাহুমা বারিক লাহা।

এইযে এর কৃতিত্ব কিন্তু পুরোটা হুমায়রা বিনতে হারুন আপুর।
উনার ফ্রি কোর্সে ভর্তি হয়ে ভাবতে পারিনি এত আন্তরিকতার সাথে বুঝাবেন।
মাশাল্লাহ অসাধারণ ফ্রেণ্ডলি ইন্সট্রাক্টর।
উনার অসাধারণ কাজ দেখতে কারুমিস্ত্রী পেইজে চোখ বুলাতে পারেন।
আরো কুটু কুটু কাজ করার অপেক্ষায় 😍

একদম জীবন্ত কাগজের পাতা।প্রায় বছর দুয়েক আগের করা একটা ক্রাফটিং। একদিন ইন্সটাগ্রামে পরিচিত একজনের আইডিতে দেখতে পাই, সেখান...
28/06/2025

একদম জীবন্ত কাগজের পাতা।

প্রায় বছর দুয়েক আগের করা একটা ক্রাফটিং।
একদিন ইন্সটাগ্রামে পরিচিত একজনের আইডিতে দেখতে পাই, সেখান থেকে আইডিয়া নিয়ে লেগে পরি এত সুন্দর পাতা বানাতে।

প্রথমে গুগল থেকে একটা ম্যাপল পাতা খুজে বের করি তারপর মোবাইলের উপর ছাপ দিয়ে নকশা কাগজে তুলেছি।
যতটা সহজ মনে হচ্ছে ততটাও নয়।
ছবির পাতাটা অনেক ছোট ছিল কিন্তু আমার লাগবে মিডিয়াম সাইজের তাই বার বার জুম করে আঁকতে হয়েছে, আবার যতটুকু একেঁছি তার সাথে মিল রাখা বাবাহ একটা যুদ্ধই ছিল।

কিন্তু শেষের প্রাপ্তিটা মন জুড়ানো।

নতুন একটা স্কিল শেখার ইচ্ছে ছিল এই বছরে। আলহামদুলিল্লাহ তার প্রথম ধাপ শুরু করলাম।কুশি শিল্প বেশ প্রাচীন এই দেশে তবে বর্ত...
24/06/2025

নতুন একটা স্কিল শেখার ইচ্ছে ছিল এই বছরে।
আলহামদুলিল্লাহ তার প্রথম ধাপ শুরু করলাম।

কুশি শিল্প বেশ প্রাচীন এই দেশে তবে বর্তমানে এর বহুমুখী নতুনত্ব নতুন করে মুগ্ধ করছে সবাইকে।

উলের বলগুলো হাতে পেয়ে চোখ সরছে না এত্ত তুলতুলে।

19/06/2025

এই যে এত সতেজ মানিপ্লান্ট, এদের কিছুই আর অবশিষ্ট নেই।
যত্নে সব সুন্দর হয়, অযত্নে সব নষ্ট হয়।

সতেজ মানিপ্লান্ট পাওয়ার টিপস জানতে চান আপনারা?

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when মিথিলার শৈল্পিক ছোঁয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share