Mim's Atelier

Mim's Atelier Mim’s Atelier ✨
Formerly "Jannatul’s Needle & Thread"
Hand embroidery | Art & Craft | Made with love 🧵🤍
(1)

01/10/2026

এই ভিডিও টা আগেই আপলোড করেছি। এখনো পর্যন্ত মেসেজ পাই সিকুয়েন্স আয়রন করবো কিভাবে!
এইযে ভিডিও দিয়েছি।
অনেক আগেই ভিডিও দিয়েছিলাম, যারা দেখেননি তারা আবার দেখে নিন।

আর্ট তো কমপ্লিট করলাম এখন সবচেয়ে টাফ কাজ হলো সুতা সিলেকশন। 😣যদিও সাদা রঙে যেকোনো কালারই ভালো লাগে। কিন্তু এই কাজটায় কি...
30/09/2026

আর্ট তো কমপ্লিট করলাম এখন সবচেয়ে টাফ কাজ হলো সুতা সিলেকশন। 😣

যদিও সাদা রঙে যেকোনো কালারই ভালো লাগে। কিন্তু এই কাজটায় কি কি কালার ইউজ করলে বেশি ভালো লাগবে?? সাজেশন দিন।

অনেক অপুরাই অনেক সুন্দর সুন্দর আর্ট করে কিন্তু আমি আর্টে খুবই পঁচা। যেমন তেমন ভাবে এঁকে ফেলি। 🥴
তবে আমার কাছে সবচেয়ে বেশি যেটা ইম্পর্ট্যান্ট সেটা হলো কাজের কোয়ালিটি।
আঁকিবুকি যেমনই হোক কাজ হতে হবে টপ লেভেলের।😎
আমার আঁকাআঁকি তো আমার নিজেরই পছন্দ না সো এই টপিক বাদ।

আমার কাজ কার কার কাছে ভালো লাগে?? সত্যি করে বলে যাবেন কিন্ত...😶

30/09/2026

রিটার্ন পার্সেলের অভিজ্ঞতা ও হয়ে গেলো। ১ বছরের বেবী ফতুয়া করেছিলাম কিন্তু কিছু ফল্ট এর কারণে রিটার্ন হলো। যাই হোক, এখন সুন্দর করে ফিক্স করে উনার সাথে আবার যোগাযোগ করবো।
উফফফ, আগে যদি একটু খেয়াল করতাম এই পেরেশানি তে আর পড়তে হতো না😭

#রিলস ゚viralシfypシ゚

29/09/2026

আমাকে অনেকেই মেসেজ দিয়েছিলেন এই ড্রেস টা কম দামে নেয়ার জন্য। আমি একজন কে অর্ডার কনফার্ম করেও ড্রেস টা আর দেই নি।
আসলে এই ড্রেসটা আমি আমার নিজের জন্য বানাবো। প্রথমে ভেবেছিলাম লস না করে সেল করে দেই। কিন্ত পরে ভাবলাম নিজের জন্য তো বানানোর সময় পাই না তো এইটাই ম্যানেজ করে বানিয়ে নেই।
তাই কেউ আর এটা কম দামে নেয়ার জন্য মেসেজ দিয়েন না। কারণ আমি একটা শর্ট কুর্তি বানাবো জোড়াতালি দিয়ে😆

27/09/2026

রেড ওয়াইন 🙄

Send a message to learn more

লাল vs কালো ✨কোনটা বেশি ভালো লাগে?? দুইটার কম্পেয়ার করলে কালোটা এখন পর্যন্ত বেশি সেল করেছি আলহামদুলিল্লাহ্। তবে আপকামিং...
26/09/2026

লাল vs কালো ✨
কোনটা বেশি ভালো লাগে?? দুইটার কম্পেয়ার করলে কালোটা এখন পর্যন্ত বেশি সেল করেছি আলহামদুলিল্লাহ্।
তবে আপকামিং ড্রেসগুলোর মধ্যে লালের সংখ্যাও কিন্ত কম না।
দুইটাই এতো বেশি ভালো লাগে আমি নিজেও কনফিউজড🙄।
এটার অন্য কালার ও আনতে ইচ্ছে করছে। কেউ অর্ডার দিয়ে ফেলেন😅।

26/09/2026

ফ্রেম লাগাতে গিয়ে কাপড় ছিঁড়ে যাওয়ার ভুক্তভোগী আর কে কে আছেন? প্রথমবার এই বাজে অভিজ্ঞতার সম্মুখীন হলাম।
গতকাল থেকে এখন পর্যন্ত ট্রমায় আছি। বারবার শুধু মনে হচ্ছে এটা যেনো কোনো দুঃস্বপ্ন হয়!😭
একটা ড্রেস কমপ্লিট করতে কতো যে কষ্ট সেটা আমি জানি। অনেক সুন্দর করে সময় লাগিয়ে কাজটা করেছিলাম, মুহূর্তের মধ্যেই যে সব শেষ হয়ে যাবে এটা তো কল্পনাও করি নি।
যাক, আল্লাহ্ যা করে ভালোর জন্যই করে। হয়তোবা এটার মধ্যেও কোনো না কোনো মঙ্গল লুকিয়ে আছে। কিন্ত তাও তো মন কে মানাতে পারছি না😭।
সবাই আমাকে সান্ত্বনা দেন😭।

20/09/2026

প্রতিদিন একটা করে রিল বা পোস্ট আপলোড করতেও যে এতো কষ্ট লাগে আমার!
আমি চিন্তা করি যারা ডেইলি ৫/৬ টা করে পোস্ট দেয় তারা এগুলো কীভাবে ম্যানেজ করে? আমি টপিক ই খুঁজে পাই না।🫩

18/09/2026

যেহেতু শীত আসি আসি করছে এমন একটা সময়ের জন্য একদম পারফেক্ট একটা ড্রেস।❄️🧥
বাচ্চারা পরে আরাম ও পাবে আবার দেখতেও একটা ক্লাসি আর এলিগ্যান্ট লুক দেবে।
আর যেহেতু ড্রেস টা খুবই সিম্পল এর মধ্যে এটার প্রাইস ও কিন্ত আপনারা রিজনেবল এর মধ্যেই পেয়ে যাবেন।
ওহ্ হ্যাঁ! কালার কাস্টোমাইজেশনের অপশন আছে কিন্ত। আরো বিস্তারিত জানতে বাচ্চার বয়স জানিয়ে আমাদের ইনবক্স করুন।💌👇

Address

Dhaka
1200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mim's Atelier posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share