29/08/2026
চাওয়া- পাওয়ার হিসেব করতে গেলে আগে মন খারাপ হতো... এখন আর হয় না!
দুনিয়াতে যা যা পাইনি, সব আল্লাহ বেহেশতে দিবেন! ইয়েস বেহেশতে!
তাইলে যে বা যারা এই জীবনে সবকিছু পেলো, তার থেকে তো আমারই বেশি বেশি হলো, ইভেন বেহেশতে তো সবচেয়ে উত্তম, সবচেয়ে নিখুঁত ভার্সনটা পাবো, তাই নয় কি?
আচ্ছা তাইলে এখন, এই মুহূর্তে আমার লাভ??
কানতেসি আল্লাহর কাছে
দুআ করতেসি
ভিক্ষা চাইতেসি
এটাই তো লাভ
এই কান্দার বিনিময়ে আল্লাহকে পাইলাম, দুআর বিনিময়ে নেকীও পাইলাম, আল্লাহর প্রিয় বান্দা হইতে পারলাম(ইনশাআল্লাহ), বেহেশতে ঢোকার আগে দরজায় দাঁড়ায় দাঁড়ায় একটার পর একটা প্রিয় জিনিস আল্লাহ আমার হাতে দিচ্ছে, আমি বড় এক বস্তার মধ্যে সবকিছু ঢুকায় বেহেশতের দরজার দিকে হাঁটতেসি- এর চেয়ে চমৎকার আর কিছু হয়???🙂🙂
ছবিতে- আমার আঁকা সর্বশেষ কাপল ক্যালিগ্রাফি উইথ ছোট্ট পুঁচকোর অস্তিত্বের জানান দেয়া ক্যানভাস 💚