TipTop Creative Corner

TipTop Creative Corner Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from TipTop Creative Corner, Home decor, Dhaka.

শৌখিন ঘরপ্রেমীদের জন্য এক্সক্লুসিভ কাঠের ডেকোর ও কাস্টমাইজড ডিজাইনের বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমরা দিচ্ছি নিজস্ব ডিজাইন কাস্টমাইজ করার সুবিধা এবং আর্টিস্ট বা ক্রাফটিং উদ্যোগের জন্য পাইকারি দামে সেরা মানের Raw ম্যাটেরিয়ালস।

Your Trusted & Favorite Home Decor! শৌখিন ঘরপ্রেমীদের জন্য এক্সক্লুসিভ কাঠের ডেকোর ও কাস্টমাইজড ডিজাইনের বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমরা দিচ্ছি নিজস্ব ডিজাইন কাস্টমাইজ করার সুবিধা এবং আর্টিস্ট বা ক্রাফটিং উদ্যোগের জন্য পাইকারি দামে সেরা মানের Raw ম্যাটেরিয়ালস।

মামুন ভাইয়ের হাতের এই কাঠের চপিং বোর্ডটি এখন আমাদের পেইজে পাওয়া যাচ্ছে অনেক সাশ্রয়ী মূল্যে! আপনিও একটা কিনে রাখুন—কখন যে...
25/07/2026

মামুন ভাইয়ের হাতের এই কাঠের চপিং বোর্ডটি এখন আমাদের পেইজে পাওয়া যাচ্ছে অনেক সাশ্রয়ী মূল্যে!

আপনিও একটা কিনে রাখুন—কখন যে বাসায় নিজের আত্মরক্ষার প্রয়োজন হয়, বলা তো যায় না! 😭😂

আজ একটি সুন্দর অভিজ্ঞতা শেয়ার করি। ❤️কয়েক দিন আগে একজন ভাইয়া আমাদের ইনবক্সে এসে বললেন, তাঁর খুব প্রিয় একজন মানুষের জন্মদ...
22/07/2026

আজ একটি সুন্দর অভিজ্ঞতা শেয়ার করি। ❤️

কয়েক দিন আগে একজন ভাইয়া আমাদের ইনবক্সে এসে বললেন, তাঁর খুব প্রিয় একজন মানুষের জন্মদিন সামনে। তিনি এমন একটি উপহার দিতে চান, যেটা শুধু সুন্দর নয়—দেখলেই যেন ভালোবাসাটা অনুভব করা যায়।
ভাইয়া আমাদের ওপর ভরসা করে পুরো দায়িত্ব দিয়ে দিলেন। আমরা তাঁর পছন্দ ও বাজেট অনুযায়ী প্রতিটি জিনিস যত্ন করে সাজিয়ে একটি সুন্দর গিফট প্যাক তৈরি করলাম।
গিফটটি হাতে পাওয়ার পর ভাইয়া বললেন,
“আমি যেমনটা কল্পনা করেছিলাম, তার থেকেও অনেক সুন্দর হয়েছে!”

এমন কথাই আমাদের কাজের সবচেয়ে বড় অনুপ্রেরণা। আপনার বিশেষ মুহূর্তগুলো আরও সুন্দর করে তুলতে পাশে আছে Tiptop Creative Corner। 🌸

ঘরে সুন্দর একটা ট্রে নেই? কোনো সমস্যা নেই! এই কাঠের হার্ট-ডিজাইন ট্রে-র সাথে:🍵 চা কাপ: আমাকে এখানে সুন্দর লাগছে!🍪 বিস্কু...
21/07/2026

ঘরে সুন্দর একটা ট্রে নেই? কোনো সমস্যা নেই!

এই কাঠের হার্ট-ডিজাইন ট্রে-র সাথে:
🍵 চা কাপ: আমাকে এখানে সুন্দর লাগছে!
🍪 বিস্কুট প্লেট: আমিও জায়গা পেয়ে গেছি!
❤️ হার্ট কাটআউট: আমি তো পুরো ট্রে-টাকেই রোমান্টিক বানিয়ে দিলাম!

আর তুমি: মেহমান আসলে এখন আর টেবিলে এলোমেলো করে কিছু রাখতে হবে না!
দেখতে ছোট, কিন্তু ব্যবহারে একদম রাজকীয় অনুভূতি!
চা-নাস্তা পরিবেশন, গিফট আইটেম সাজানো, অথবা শখের ঘর সাজানোর জন্য একদম পারফেক্ট।

আমাদের কমেন্টে বলুন: এই ট্রে দিয়ে আপনি প্রথমে কী সার্ভ করতে চান?
👇

Congratulations Spain! 🔴🟡আজকের জয়টা লাল-হলুদের! আমার প্রোডাক্টের হলুদ রংটাও যেনো আজ বিজয়ী রং হয়ে গেলো।
20/07/2026

Congratulations Spain! 🔴🟡
আজকের জয়টা লাল-হলুদের! আমার প্রোডাক্টের হলুদ রংটাও যেনো আজ বিজয়ী রং হয়ে গেলো।

শোনো পিও, টেবিলকে গরমের তাপ থেকে রক্ষা করতে আমাকে ব্যবহার করো। 🙃আমি শুধু একটা কোস্টার না, আমি তোমার টেবিলের অভিভাবক।চা, ...
16/07/2026

শোনো পিও, টেবিলকে গরমের তাপ থেকে রক্ষা করতে আমাকে ব্যবহার করো। 🙃
আমি শুধু একটা কোস্টার না, আমি তোমার টেবিলের অভিভাবক।
চা, কফি, যেকোনো গরম কাপ — আমার উপর রাখো, টেবিল থাকবে আগের মতো সুন্দর।💥

15/07/2026
প্লাস্টিকের বোর্ড এখনও ব্যবহার করছেন? আপনার কিচেন এর চেয়ে ভালো কিছু ডিজার্ভ করে।  রান্নাঘরের সৌন্দর্য শুধু ক্যাবিনেট, লা...
12/07/2026

প্লাস্টিকের বোর্ড এখনও ব্যবহার করছেন? আপনার কিচেন এর চেয়ে ভালো কিছু ডিজার্ভ করে।

রান্নাঘরের সৌন্দর্য শুধু ক্যাবিনেট, লাইট বা দামি ক্রোকারিজে নয়—ছোট ছোট প্রয়োজনীয় জিনিসের মধ্যেও প্রকাশ পায় আপনার রুচি।
প্রাকৃতিক কাঠের এই বোর্ডগুলো শুধু কাটাকাটির কাজে ব্যবহার করার জন্য নয়। এগুলো আপনার প্রতিদিনের সাধারণ খাবার পরিবেশনকেও করে তুলতে পারে আরও উষ্ণ, পরিপাটি ও প্রিমিয়াম।
কেন একটি উডেন বোর্ড আপনার কিচেনে থাকা উচিত?
✔ ফল, সবজি, ব্রেড ও স্ন্যাকস কাটার জন্য ।
✔ নাশতা ও ফুড প্ল্যাটার পরিবেশনের জন্য।
✔ কিচেন কাউন্টার সাজানোর জন্য ।
✔ ফুড ফটোগ্রাফির সুন্দর ব্যাকগ্রাউন্ড হিসেবে ।
✔ নতুন বাসা, বিয়ে বা প্রিয়জনকে ব্যবহারযোগ্য উপহার হিসেবে ।
মানুষ প্রথমে খাবারের স্বাদ নেয় চোখ দিয়ে।
সুন্দরভাবে পরিবেশন করা খাবার আমাদের মনে আরও আনন্দ, আগ্রহ ও বিশেষত্বের অনুভূতি তৈরি করে। আর কাঠের স্বাভাবিক রং ও টেক্সচার খাবারের উপস্থাপনাকে দেয় একটি শান্ত, ঘরোয়া ও নান্দনিক আবহ।
প্রতিটি বোর্ডের কাঠের দাগ ও টেক্সচার আলাদা—তাই আপনার বোর্ডটিও হবে নিজস্ব বৈশিষ্ট্যে অনন্য।
বোর্ড দীর্ঘদিন সুন্দর রাখতে ব্যবহারের পর দ্রুত পরিষ্কার করে শুকিয়ে নিন, পানিতে দীর্ঘসময় ভিজিয়ে রাখবেন না এবং প্রয়োজন অনুযায়ী ফুড-সেফ মিনারেল অয়েল ব্যবহার করুন।
আপনার কিচেনের জন্য কোনটি বেছে নেবেন—গোলাকার, ওভাল নাকি হ্যান্ডেলযুক্ত ডিজাইন?

পছন্দের ডিজাইন ও অর্ডারের বিস্তারিত জানতে ইনবক্স করুন।

শুভ সকাল ❤️
11/07/2026

শুভ সকাল ❤️

একটি ডিনার সেট, যা পরিবারের সবাইকে একই টেবিলে বসাতে পারে।❤️বৃষ্টির দিনে সবাই যার যার ফোন নিয়ে আলাদা ব্যস্ত থাকে।কিন্তু ট...
10/07/2026

একটি ডিনার সেট, যা পরিবারের সবাইকে একই টেবিলে বসাতে পারে।❤️
বৃষ্টির দিনে সবাই যার যার ফোন নিয়ে আলাদা ব্যস্ত থাকে।

কিন্তু টেবিলে সুন্দর কাঠের প্লেট, গরম খিচুড়ি আর ভাজাভুজি সাজানো হলে—একবার হলেও সবাই কাছে এসে বসবে।
সুন্দর পরিবেশ ও পরিপাটি টেবিল মানুষের মধ্যে Connection Feeling তৈরি করে। খাবার তখন শুধু খাওয়া নয়, পরিবারের সঙ্গে সময় কাটানোর উপলক্ষ হয়ে যায়।
এই কাঠের সেট আপনার খাবার টেবিলকে আরও উষ্ণ, পরিপাটি ও আপন করে তুলবে।

পরিবারের সঙ্গে ছোট ছোট সুন্দর মুহূর্ত তৈরি করতে আজই সেটটি অর্ডার করুন।।

আজকের বৃষ্টিটা দেখে মনটা কেমন যেন ভালো হয়ে গেলো।সকালে ঘুম ভাঙলো বৃষ্টির শব্দে, জানালা দিয়ে তাকিয়ে দেখি পুরা আকাশ মেঘল...
07/07/2026

আজকের বৃষ্টিটা দেখে মনটা কেমন যেন ভালো হয়ে গেলো।
সকালে ঘুম ভাঙলো বৃষ্টির শব্দে, জানালা দিয়ে তাকিয়ে দেখি পুরা আকাশ মেঘলা, ঠান্ডা বাতাস বইছে। এমন দিনে সবচেয়ে বেশি মনে পড়ে এক কাপ গরম চা বা কফির কথা, তাই না?
কিন্তু আসল মজাটা তো তখনই, যখন হাতের গরম কাপটা রাখার জন্যও একটা সুন্দর জায়গা থাকে। টেবিলের উপর সরাসরি কাপ রেখে দাগ ফেলাটা তো একদমই বৃষ্টির দিনের মুডটাই নষ্ট করে দেয়।
এর চাইতে বরং একসেট কাঠের কোস্টার হাতের কাছে রাখুন। চা-কফির সাথে বৃষ্টি উপভোগ করবেন, টেবিলও থাকবে আগের মতোই সুন্দর।

আর আজকে বৃষ্টির দিনে যারা অর্ডার করবেন, তাদের জন্য থাকছে স্পেশাল ডিসকাউন্ট। একবার ইনবক্স করেই দেখুন। ☕🌧️

#বৃষ্টিরদিন #হ্যান্ডমেইড

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when TipTop Creative Corner posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TipTop Creative Corner:

Shortcuts

Share