জীবনসুর

জীবনসুর simplicity is the best.

06/09/2026

মাঝে মাঝে মানুষের থেকে একটু দূরে থাকাই ভালো। কারণ দূরত্ব অনেক কিছুই সুন্দর ভাবে বুঝিয়ে দেয়। যেমন: কারো সাথে খুব ক্লোজ হলে, তার প্রতি আমাদের নানা রকমের expectation তৈরি হয়ে যায়, আর সেই expectation পূরণ না হলে শুরু হয় একটু একটু করে ভুল বোঝাবুঝি। কিন্তু দূরে থাকলে মানুষকে নিয়ে আমাদের প্রত্যাশা অনেকটাই কমে যায়, অভিমান কমে যায় আর নিজের শান্তি'টাও একটু বেশি থাকে। তাই সবকিছু নিয়ে বেশি টক্সিক না হয়ে নিজেকে একটু সময় দিন।তাছাড়া নিজের ভালোর জন্য মানুষ আর পরিবেশ থেকে একটু distance এর ও প্রয়োজন আছে লাইফে।

মনে রাখবেন_ সবাইকে কাছে রাখার চেয়ে, প্রয়োজন মত দূরে রাখাটাই বুদ্ধিমানের কাজ.!

06/09/2026

এতো অধিকার গেছিলো কই? যখন বিপদে ছিল।এইসব আধিক্ষেতা সহ্য হয় না।

06/09/2026

লাইফে ভুল মানুষদের এফোর্ট দেওয়া বন্ধ করুন। কারণ সবাই সেটার যোগ্য নয়। এফোর্ট তাকেই দিন, যে আপনার দেওয়া সময়, যত্ন আর ভালোবাসার মূল্য বুঝে। তাছাড়া আপনি মানুষের প্রতি যতই আন্তরিক হোন না কেনো_ ভুল মানুষকে খুশি করতে গিয়ে, একসময় নিজের কাছেই নিজে ক্লান্ত হয়ে যাবেন। তাই যে আপনার উপস্থিতির মূল্য বুঝে না, তার কাছে গিয়ে বাবার নিজেকে প্রমাণ দেওয়া বন্ধ করুন। সম্পর্ক হোক বা বন্ধুত্ব, এফোর্ট সবসময় দু'দিক থেকেই আশা উচিত। মনে রাখবেন_ একতরফা সম্পর্ক শুধু মানুষকে কাছে রাখে, শান্তি দিতে পারে না। আর সবটা বুঝেও যদি আপনি অন্ধের মতো অন্যের ভালো-মন্দ নিয়েই ভাবতে থাকেন, তাহলে বলবো দোষ'টা আসলে তাদের নয় বরং আপনার'ই! কারণ আপনি নিজেই ভুল মানুষকে প্রশ্রয় দিচ্ছেন।

সত্যি বলতে যেখানে এফোর্ট নেই, সেখানে জোর করে নিজেকে মানিয়ে নেওয়ার চেয়ে দুরত্ব বাড়িয়ে দেওয়াটাই শ্রেয়.!

01/09/2026

31/08/2026

কিছু মানুষ আছে, সবকিছুতেই দোষ খুঁজে বের করা যাদের স্বভাব। আপনি যাই করুন, তাদের কাছে সেটাই ভুল। 🙂

কেউ একটু সাবধানে সিদ্ধান্ত নিলে—“এত কিছু করার কী দরকার ছিল?”
কেউ নিজের দায়িত্বটা গুরুত্ব দিয়ে পালন করলে—“এত বাড়াবাড়ি কেন?”
আর নিজের অভিজ্ঞতার সঙ্গে অন্যের পরিস্থিতি মিলিয়ে সিদ্ধান্ত দিয়ে দেওয়া তো আরও সহজ! 🙃

কিন্তু সবাই একই পরিস্থিতির মধ্য দিয়ে যায় না, আর সব পরিস্থিতির সমাধানও এক নয়।

আমি অন্যের কথায় নয়, নিজের বিবেক, দায়িত্ববোধ আর পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে পছন্দ করি।
কারও কাছে সেটা বেশি মনে হতে পারে, কারও কাছে কম—তাতে আমার সিদ্ধান্তের মূল্য কমে যায় না।

সবাইকে খুশি করার দায়িত্ব আমার নেই।
যারা সবকিছুতে দোষ দেখেন, তারা দেখতেই থাকুন—আমি আমার দায়িত্বটা ঠিকভাবেই পালন করব। 😊

24/08/2026
24/08/2026

অনেক কিছু ছেড়ে এসেছি প্রয়োজনে আরো ছাড়তে পারি…

24/08/2026

সঠিক মানুষ চিনতে চান? তাহলে মাঝে মধ্যে একটু নীরব হয়ে যান। কারণ সঠিক মানুষ চিনতে হলে, কখনও কখনও নীরবতা পালন করা প্রয়োজন। তাই কিছু দিনের জন্য অফ লাইন হয়ে একদম নেটওয়ার্ক এর বাইরে থাকুন। তখন দেখুন, কজন আপনার অনুপস্থিতিতে খোঁজ নেওয়ার চেষ্টা করে আর কজন নেয় না। সত্যি বলতে খুব কম মানুষই আপনার নীরবতার কারণ জানতে চাইবে আর বাকিরা শুধু প্রয়োজনে প্রিয়জন। দেখবেন তারাই আপনার খোঁজ নিবে_ যারা আপনাকে মূল্য দেয়, ভালোবাসে এবং তারা সময় নিয়ে জানতে চাইবে আপনার নীরবতার কারণ। যদি সত্যি এমন কেউ আপনার জীবনে থেকে থাকে তাহলে বলবো আপনি লাকি আর না থাকলেও আফসোসের কিছু নেই। কারণ দিনশেষে আমরা সবাই একা।

তাছাড়া সব সম্পর্ক সমান হয় না। কেউ আমাদের খোঁজ নেয় প্রয়োজনের জন্য আবার কেউ নেই ভালোবাসা থেকে। এই বিষয়টা হাজার হাজার মিথ্যের মাঝে বোঝা যায় না, বোঝা যায় নীরবতা দিয়ে।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when জীবনসুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share