বৃক্ষবন্ধু বন্যা

বৃক্ষবন্ধু বন্যা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বৃক্ষবন্ধু বন্যা, Dhaka.
(1)

আরআজকের দিনটা আমাদের জীবনের এক বিশেষ মাইলফলক।সময়ের নদী পেরিয়ে ভালোবাসার নৌকাটা এসে দাঁড়ালো ২৩ বছরের ঘাটে। কখনো হয়তো কাঁচ...
16/04/2026

আরআজকের দিনটা আমাদের জীবনের এক বিশেষ মাইলফলক।সময়ের নদী পেরিয়ে ভালোবাসার নৌকাটা এসে দাঁড়ালো ২৩ বছরের ঘাটে। কখনো হয়তো কাঁচা স্বপ্নে ভরা ছিল তার চোখ,নতুন সংসারের দরজায় দাঁড়িয়ে ছিল একটু লাজুক, একটু ভয় মেশানো হাসি নিয়ে।
তারপর ধীরে ধীরে দিনগুলো জমেছে হাসি, অভিমান, অভ্যাস, দায়িত্ব,আর সেই মানুষটার হাত, যে হাত ছেড়ে যায়নি একবারও।
২৩টা বছর মানে শুধু ক্যালেন্ডারের সংখ্যা না,
এটা একসাথে বৃষ্টি ভেজা সন্ধ্যা পার হওয়া,
অকারণ ঝগড়ার পর চুপচাপ চা এগিয়ে দেওয়া,
অসুখের রাতে পাশে বসে থাকা,আর হাজার ব্যস্ততার মাঝেও “আমি আছি” বলে দেওয়া।
তুমি আজও সেই মানুষ,যার চোখে ঘরের আলো জ্বলে,যার হাসিতে একটা সংসার শান্তি খুঁজে পায়। তোমাদের পথ যেন এমনই থাকে
ঝড় এলে এক ছাতার নিচে,রোদ এলে এক আকাশের নিচে।
২৩ বছরের এই সুন্দর যাত্রার জন্য রইলো আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
আগামী পথগুলো হোক আরও গল্পভরা,
আরও আলোভরা। 💛

একদিন বিকেলে বাগানের পথ ধরে হাঁটতে হাঁটতেহঠাৎ দেখি তুমি দাঁড়িয়ে আছো ফুলের ভিড়ে,,,,,মনে হলো ঋতু বদলেছে নাকি,নাকি ঋতুই তোম...
13/04/2026

একদিন বিকেলে বাগানের পথ ধরে হাঁটতে হাঁটতে
হঠাৎ দেখি তুমি দাঁড়িয়ে আছো ফুলের ভিড়ে,,,,,
মনে হলো ঋতু বদলেছে নাকি,
নাকি ঋতুই তোমার রঙ ধার নিয়েছে।
গাছগুলো যেন তোমাকে চিনে ফেলেছিল আগে থেকেই,তাই তাদের সবুজ পাতা একটু বেশি ঝলমলে,ফুলগুলো একটু বেশি রঙিন,
আর বাতাসটা অকারণে নরম হয়ে উঠেছিল।
আমি চুপ করে দাঁড়িয়ে ভাবছিলাম,,,,,
মানুষ কি সত্যিই এমন হয়?
যাকে দেখলে চারপাশের সবকিছু
নিজের সৌন্দর্য একটু কমিয়ে দেয়!
তুমি তখন মাটির টবে হাত ছুঁয়ে বলছিলে,
“এই গাছটা একদিন অনেক বড় হবে।”
আমি মনে মনে হেসে বলেছিলাম,,,,,
গাছটা বড় হোক বা না হোক,
তোমাকে ভালোবাসা তো এরই মধ্যে আকাশ
ছুঁয়ে ফেলেছে। জানো,,,
তোমার পাশে দাঁড়ালে পৃথিবী খুব সহজ লাগে।
সব চিন্তা যেন দূরের মেঘ হয়ে যায়,
আর ভবিষ্যৎটা হয়ে ওঠে
একটা শান্ত বিকেলের বাগান।
এই কবিতাটা তাই কোনো ফুলের জন্য নয়,
কোনো ঋতুর জন্য নয়,,,,,,
শুধু তোমার জন্য,
যাকে পাশে পেলে
জীবনটা গল্পের মতো সুন্দর হয়ে যায়। 💛
#শুভসকাল_সবাইকে।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when বৃক্ষবন্ধু বন্যা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share