22/08/2026
চালতার চাটনি
উপকরণ
চালতা - ২ টা
আদা কুচি - ২ টেবিল চামচ
মৌরি - ২ টেবিল চামচ
গোটা শুকনা মরিচ - ৫ টি
হলুদ গুঁড়া - ১ চা চামচ
চিনি - ৪ কাপ
ময়দা গুলানো - ২ টেবিল চামচ
লবণ - ১ চা চামচ
ঘি - ২ টেবিল চামচ
পানি - ২ কাপ
প্রণালী
পাত্র গরম হলে ঘি দিতে হবে | ঘি গরম হলে তাতে আদা কুচি, মৌরি, শুকনা মরিচ, দিয়ে নেড়ে চালতা গুলো দিয়ে দিতে হবে | তারপর হলুদ ও লবণ দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে ঢাকনা দিতে হবে | চালতা সিদ্ধ হয়ে এলে পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে চিনি দিতে হবে | পানি একটু শুকিয়ে এলে ময়দা গুলানো দিয়ে ভালো করে নেড়ে নামাতে হবে |
#বাঙালিরান্না #ঘরোয়ারান্না