Golpo Kotha Ranna Banna

Golpo Kotha Ranna Banna Sharing Tips and tricks for daily life and kitchen items.

দু’চোখে দেখি প্রকৃতিক সবুজের মেলা, সাথে আছে ভালোবাসার সরিষে ফুল আর মৌমাছির খেলা। ゚viralfbreelsfypシ゚viral
11/04/2025

দু’চোখে দেখি প্রকৃতিক সবুজের মেলা,
সাথে আছে ভালোবাসার সরিষে ফুল আর মৌমাছির খেলা।

゚viralfbreelsfypシ゚viral

মাকড়সার জাল বোনা ধুতরা ফুলেও থাকে প্রকৃতির সৌন্দর্য যদি আমরা দেখতে পাই, আমরা যদি সৌন্দর্য উপলব্ধি করতে পারি, তাহলে  চোখে...
10/04/2025

মাকড়সার জাল বোনা ধুতরা ফুলেও থাকে প্রকৃতির সৌন্দর্য যদি আমরা দেখতে পাই,
আমরা যদি সৌন্দর্য উপলব্ধি করতে পারি, তাহলে চোখের সামনের সবকিছুই সুন্দর মনে হয়।।

゚viralfbreelsfypシ゚viral

বনানীর ঘন সবুজে ঢাকা পথ                    পাখির কলরবে মুখরিত  প্রকৃতির কোলে হারিয়ে যেতে ইচ্ছে করে অবিরত!!  সবুজের সমার...
10/04/2025

বনানীর ঘন সবুজে ঢাকা পথ
পাখির কলরবে মুখরিত
প্রকৃতির কোলে হারিয়ে যেতে ইচ্ছে করে অবিরত!!
সবুজের সমারোহে ভরা প্রকৃত, গেয়ে যায় দিনরাত্রি!!

゚viralfbreelsfypシ゚viral

গ্রীষ্মকালের একটি পরিচিত ও প্রিয় ফল হলো কাঁচা আম। ছোটবেলার স্মৃতিতে ফিরে তাকালে মনে পড়ে যায়—লবণ আর মরিচ মাখানো কাঁচা আমে...
10/04/2025

গ্রীষ্মকালের একটি পরিচিত ও প্রিয় ফল হলো কাঁচা আম। ছোটবেলার স্মৃতিতে ফিরে তাকালে মনে পড়ে যায়—লবণ আর মরিচ মাখানো কাঁচা আমের টক-মজাদার স্বাদ! শুধু স্বাদেই নয়, কাঁচা আম পুষ্টিগুণেও ভরপুর। বর্তমানে কাঁচা আম বাজারে পাওয়া যাচ্ছে। গ্রীষ্মকালীন এই ফলটির রয়েছে নানা উপকারিতা।

👉চলুন জেনে নেওয়া যাক এর গুণাগুণ:

😍শরীরকে শীতল রাখে

গরমকালে শরীরের অতিরিক্ত তাপ কমাতে কাঁচা আম দারুণ কার্যকর। এটি শরীর থেকে ঘামের মাধ্যমে যে সোডিয়াম ও মিনারেল বেরিয়ে যায়, তার ভারসাম্য রক্ষা করে। ফলে শরীর ঠান্ডা রাখতে সহায়তা করে।

😍হজমে সহায়ক

কাঁচা আম হজম শক্তি বাড়াতে সাহায্য করে। এটি হজমের রস উৎপাদন করে কোষ্ঠকাঠিন্য, গ্যাস্ট্রিক, অজীর্ণতা ও বমিভাব কমাতে সাহায্য করে। ফলে পেট থাকে সুস্থ ও আরামদায়ক।

😍হৃদরোগের ঝুঁকি কমায়

এতে থাকা বিটা-ক্যারোটিন এবং ফাইবার কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে এবং রক্ত সঞ্চালন উন্নত করে। ফলে হৃদরোগের সম্ভাবনা হ্রাস পায়।

😍যকৃৎ বা লিভারের জন্য উপকারী

কাঁচা আম যকৃৎ পরিষ্কার করতে সহায়তা করে। এটি বাইল অ্যাসিড নিঃসরণ বাড়ায়, যা দেহের টক্সিন বের করে দেয়। এতে হজম ক্ষমতাও বাড়ে।

😍মুখের স্বাস্থ্য রক্ষায় সহায়ক

কাঁচা আম দাঁতের মাড়ির রক্ত পড়া কমাতে এবং দাঁতের ক্ষয় রোধে সাহায্য করে। একইসঙ্গে মুখের দুর্গন্ধ দূর করে।

😍রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

এতে রয়েছে প্রচুর ভিটামিন সি ও এ, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে। ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখে এবং সংক্রমণ থেকে সুরক্ষা দেয়।

👉অতিরিক্ত খাওয়ার পার্শ্বপ্রতিক্রিয়া

যদিও কাঁচা আম স্বাস্থ্যকর, তবে অতিরিক্ত খেলে হতে পারে সমস্যা। যেমন—পেট ব্যথা, বদহজম, আমাশয় ও গলা জ্বালা। মনে রাখবেন, কাঁচা আম খাওয়ার পরপরই ঠান্ডা পানি পান করা উচিত নয়, এতে গলা জ্বালাভাব বাড়তে পারে।

সতর্কতার সঙ্গে খান, উপভোগ করুন গ্রীষ্মের উপহার—টক-মজাদার কাঁচা আম!

゚viralfbreelsfypシ゚viral

🤔ডিটক্স ওয়াটার কি এবং কিভাবে কাজ করে??গরমের সময় ডিটক্স ওয়াটার শরীর ঠান্ডা রাখতে এবং টক্সিন বের করতে খুবই কার্যকর। ডিটক্স...
09/04/2025

🤔ডিটক্স ওয়াটার কি এবং কিভাবে কাজ করে??

গরমের সময় ডিটক্স ওয়াটার শরীর ঠান্ডা রাখতে এবং টক্সিন বের করতে খুবই কার্যকর।

ডিটক্স ওয়াটার কিভাবে কাজ করে:

1. হাইড্রেশন বাড়ায়:
গরমে শরীর অনেক পানি হারায়। ডিটক্স ওয়াটার শরীরে পানির ঘাটতি পূরণ করে, ফলে শরীর ঠান্ডা থাকে ও ক্লান্তি কমে।

2. টক্সিন অপসারণে সাহায্য করে:
ফলমূল বা ভেষজ যেমন লেবু, শসা, আদা, পুদিনা শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করতে সহায়তা করে।

3. হজম শক্তি বাড়ায়:
আদা বা লেবু হজমে সাহায্য করে এবং গ্যাস বা অম্বলের সমস্যা কমায়।

4. ত্বক ভালো রাখে:
টক্সিন বের হয়ে গেলে ত্বক উজ্জ্বল হয় ও ব্রণ বা র‍্যাশের সমস্যা কমে।

5. ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে:
অনেকেই গরমে অতিরিক্ত খাওয়ার পরিবর্তে ডিটক্স ওয়াটার পান করেন, যা ক্ষুধা কমায় এবং মেটাবলিজম বাড়ায়।

কিছু জনপ্রিয় ডিটক্স ওয়াটার রেসিপি:

লেবু + পুদিনা + শসা

লেবু + আদা + মধু

তরমুজ + পুদিনা

কমলা + দারুচিনি

রেসিপি :
কিভাবে তৈরি করবেন?
তেমন কিছু না বড় সাইজের একটা পানির বোতল নিয়ে নিন তাতে পর্যপ্ত পানি দিন উপরের উল্লেখিত উপকরণ দিন বেস তৈরি হয়ে গেলো আপনার শরীরের জন্য উপকারী ডিটক্স ওয়াটার এবার সারাদিন এই পানি গুলো পান করুন শেষ হয়ে গেলে আবারও পানি যোগ করুন।।

👉যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেনো ❤️

গল্প হবে আড্ডা হবে সাথে রান্না হবে। মজার মজার টিপস থাকবে।।
09/04/2025

গল্প হবে আড্ডা হবে সাথে রান্না হবে।
মজার মজার টিপস থাকবে।।

Address

Dhaka
1400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Golpo Kotha Ranna Banna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share