25/04/2026
এক পোস্ট দেখে মনে পড়লো,, ক্লাস ওয়ান এ থাকতে মেইবি বানান করে পড়া শিখেছিলাম।তখন বড় ভাইয়ের একাডেমিক বইয়ের মাঝে একটা রংবেরং এর বই পেয়েছিলাম।বই এর নাম মনে নাই,গল্প টা ছিলো এরকম যে এক মেয়েকে তার সৎ মা অনেক জ্বালাতো।তাকে দূরে এক ঝরনা থেকে ঝাঁঝরি দিয়ে পানি আনতে বলত।ওইখানে গল্পের নায়ক ছিলো একটা ব্যাঙ।সে ওই ঝরনার পাড়ে বসে গান গাইতো
"আমি ব্যাঙ, ঘ্যঙরঘ্যাঙ
ঝরনা পাড়ে নাচি।
সবুজ সবুজ অবুঝ বনে
বেশ তো সুখে আছি"
সেটা ছিলো প্রথম পড়া।বইয়ের মলাটে লেখা ছিলো ভ্রাম্যমাণ লাইব্রেরির লোগো
"আলোকিত মানুষ চাই"
সবার প্রথম এটা পড়ে ভেবেছিলাম মানুষ আবার আলোকিত হয় কেম্নে? মানুষ কি চার্জার লাইট??ভেরি আশ্চর্যজনক!!