Roya's Corner

Roya's Corner We serve your dreams with handmade love
(4)

ঘুমানোর আগে পিন্টারেস্টে বেড়ুবেড়ু করতে গিয়েছিলাম,তারপর ভাবলাম আমি একা কেনো পাগল হব আপনাদেরকেও পাগল করে  যাই সাথে পেইজের ...
14/08/2026

ঘুমানোর আগে পিন্টারেস্টে বেড়ুবেড়ু করতে গিয়েছিলাম,তারপর ভাবলাম আমি একা কেনো পাগল হব আপনাদেরকেও পাগল করে যাই সাথে পেইজের হাজিরা দেওয়ায় হবে🫠

গুড নাইট গায়েষ😴

আমার এই বিজনেস পেইজটা একটু খাপছাড়া ধরনের,আর আমার নিজেকে গতানুগতিক সেলার ও মনে হয় না। একটা বিজনেস পেইজের আর তার ওনারের যে...
11/08/2026

আমার এই বিজনেস পেইজটা একটু খাপছাড়া ধরনের,আর আমার নিজেকে গতানুগতিক সেলার ও মনে হয় না।

একটা বিজনেস পেইজের আর তার ওনারের যেসব গুণাবলী থাকা দরকার তা আমার নেই।
যেমন: কোন কাজ করে তার সমস্ত সিক্রেটই আমি প্রায় ওপেনলি সবাইকে বলে দেই, ট্রেন্ডিং জিনিস বানানোই হয় না,না তেমন কোয়ালিটি ওয়ালা কন্টেন্ট, মার্কেটিং কোনকিছুই না।

কিন্তু তবুও গুটি গুটি পায়ে এগিয়ে গিয়েছে,এইতো আর কয়েকদিন পরেই একবছর পূরণ হবে।এই একরত্তি পেইজে আমি এই একবছরে যতটুকু এফোর্ট দিয়েছি ওয়াল্লাহি তা আমার জীবনের অন্যকোন কাজেও হয়তো দেইনি,কিন্তু দিনশেষে সেই ব্যার্থই।
কিন্তু আবার গিয়ে ভাবি,যা পেয়েছি যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ। একচ্যুয়ালি,আমি হচ্ছি গুড ফর নাথিং পারসন এবং এটা সব দিক দিয়েই তা তো আমি জানিই,তাই এই প্রাপ্তিটুকুই বিশাল কিছু এচিভ করার মতোই ব্যাপার আমার জন্য।

তবু এই অযোগ্য লোকের মাধ্যমেই পেইজটা কোনরকমভাবে চলে যাচ্ছিলো, কিন্তু এখন বোধহয় ব্রেক নেওয়া দরকার।
আজ থেকে আগামী রমাদান অবধি পেইজটা বলতে গেলে বন্ধই থাকবে ইন শা আল্লাহ।
কাজ করব কিন্তু তা নিজের কাজের লেভেলটা আরেকটু ইম্প্রুভ করার জন্য, নিজের রিফ্রেশমেন্টের জন্য আর অর্ডার যদি মনমতো হয় আর আপনারা ট্রাস্ট করে সময় দিতে পারেন তবেই নিব ইন শা আল্লাহ।
বাকিটা আল্লাহর হাতে,উনিই সর্বোত্তম পরিকল্পনাকারী।

এই পেইজটা আমার বাচ্চার মতো,একে ত্যাগ করা কখনোই সম্ভব না,মাঝেমধ্যেই মন ভালো থাকলে পোস্ট দিব,বা নতুন কোন কাজ করলেও তা দেখাতে আসব কিন্তু আগের সেই ছন্দ আর থাকবে না।
মোটকথা পেইজ নিয়ে কোন স্ট্রেসই নিব না,যা হবে যতটুকু হবে তা নিজের প্রশান্তির জন্যই।
আপনাদের থেকে অপরিচিত আমি অনেক ভালোবাসা পেয়েছি,তার শুকরিয়া কিভাবে আদায় হবে জানা নেই।আর ভুলে যাবেন না প্লিজ।আর আমার ব্যাবহারে কেউ কষ্ট পেয়ে থাকলে সরি।

আর সবসময়ের মত দোয়া চাই যেসব কারণে দূরে যাচ্ছি সেসব সমস্যা যেন কেটে যায় শীঘ্রই।
এত স্ট্রেস নেওয়া আমার পক্ষে আর কোনভাবেই পসিবল হচ্ছে না।
আমি আগের বুশরা হয়েই ফিরতে চাই,যে বাস্তবিক অর্থেই হাসিখুশি ছিলো, একবসায় একটা বই শেষ করার মতো মনোযোগ বা ধৈর্য যাই বলেন তা ছিলো,এমন হাওয়া এলেই উড়ে যাবে টাইপ অসুন্দর ছিলো না,মনোযোগ এবং সময় নিয়ে ইবাদত করতে পারতো,,,,,,,লিস্ট আরও লম্বা হবে বাদ থাক,,,,,

প্লিজ প্লিজ দোয়ায় রাখবেন।

(ইচ্ছে ছিলো গুছিয়ে এনাউন্সমেন্ট দেওয়ার,কিন্তু আমার খুবই খারাপ,আর লেখার জন্য কোন শব্দও নেই।
আমার শব্দভান্ডার খালি আপাতত)



Every Chai lovers deserve a bouquet like this🤌আমি মেরুন কালারের কোন কিছুর ছবিই ভালো তুলতে পারিনা,কিন্তু এই জিনিসের ছবিগু...
09/08/2026

Every Chai lovers deserve a bouquet like this🤌

আমি মেরুন কালারের কোন কিছুর ছবিই ভালো তুলতে পারিনা,কিন্তু এই জিনিসের ছবিগুলো কেন জানি ভাল্লাগতাসে।

আপনাদেরও কি ভালো লাগতেছে?

(ছবি তুলে ডেলিভারি করার পর মনে পরেছে বাড়িতে লাল গোলাপ ছিলো, ওইটা দিয়ে দারুণ ছবি তুলা যেতো🙂)



কুরআন কভার মাত্র ৪০০৳!!!!!!পরশু একটা গ্রুপের পোস্ট সামনে আসলো যেখানে কুরআন কভারের প্রাইস কেমন এইরকম একটা কুয়েশ্চন করা ছি...
08/08/2026

কুরআন কভার মাত্র ৪০০৳!!!!!!

পরশু একটা গ্রুপের পোস্ট সামনে আসলো যেখানে কুরআন কভারের প্রাইস কেমন এইরকম একটা কুয়েশ্চন করা ছিলো,কমেন্টবক্সে ঢুকে আমার কপাল আপনা-আপনিই কুচকে আসলো।
কেউ লিখেছে ৪০০,কেউ ৬০০-৮০০ -মোটকথা ৮০০ এর উপরে একটা প্রাইজ ও দেখলাম না।
এর আগেও এরকম টাইপের পোস্ট দেখেছি,তখনও একি অবস্থা ছিলো কমেন্টবক্সের।

হাতের কাজের মূল্য কি আসলেই এত কম!একটা কুরআন কভারের বডি বানাতে জাস্ট নরমাল যে স্টিচ গুলো আছে যেমন ডিসি,হাফ ডিসি এসবেই ১০০ গ্রাম সুতা লাগেই,আর সময় তো কম করে ধরলেও ২-৩ ঘন্টা।
এরপর আসে এখানে কিরকম ডিজাইন করা হবে,আর সব করার পর একটা ফাইনাল ফিনিশিং টাচ দেওয়া।
এতসব কিছু করে একটা প্রডাক্টের দাম এত কম!
আবার যদি এডভান্স প্যাটার্নের কাজ হয় কিংবা কয়েকটা কালার মিলিয়ে কম্বিনেশন করা তখন তো আরও দ্বিগুণ কষ্ট । আবার ডয়েলিও এটাচ করে ডিজাইন করে ওইখানে তো আলাদা লেভেলের খেলা,আর গ্র‍্যানি স্কয়ারেও।
বলি,উনাদের কি পরিশ্রম গায়ে লাগে না🙂

নিচের চারটা কুরআন কভার আমার করা,এখানের সবচেয়ে কম কাজ করাটাই আমি প্রাইজ রেখেছিলাম ১২০০ আর পরে আফসোস হয়েছিলো এত কম কেন রাখলাম।আর অন্য গুলোও উইশলিস্টের হওয়ায় আর প্রথমবার করার দরুণ নিজেই ডিস্কাউন্ট দিয়েছি।

এখন আমি এসব পোস্ট দেখে এক অদ্ভুত প্যারাডক্সে পরে গেলাম আমার প্রাইজিংই বেশি নাকি! আবার বানানোর সময় মনে হয় কম রেখে ফেলেছি!
কিন্তু প্যারাডক্স ফ্যারাডক্স যাই হোক,আমার পরিশ্রম, ফিনিশিং অনুযায়ী আমি যা রাখি তাও কম মনে হয়,আর আমি এমন দামই রাখবো তা যাই হোক।

অভিজ্ঞ আপুরাও মতামত দিয়ে যাইয়েন তো আমি ঠিক আছি নাকি?



07/08/2026

সকাল ১১টায় রাইডারের কল আসলো,আর ৫মিনিটেই আমার লোকেশন এ পৌছে যাবে,আমি বললাম ওকে।
তারপর হিজাব,পরে বাড়ির সামনের রাস্তায় গিয়ে দাড়ানোর জন্য রেডি হয়ে দেখি গেট উলটা দিক থেকে লাগানো, তারপর মনে পরলো আম্মা বের হইছে আর আমার উঠে গিয়ে গেট আটকানো লাগবে এই আলসেমিতে আমি নিজেই বলেছিলাম গেট যেন সামনের দিক দিয়ে তালা মেরে যায়🙃

কিরকম আইলসা ভাবেন,এরপর আম্মাকে ফোন দেই ধরে না,পরে আরকি,,,
পিছনের গেট দিয়ে ছোটখাটো এডভেঞ্চার করে অন্যবাড়ির উপ্রে দিয়ে বের হয়ে পারসেল রিসিভ করতে হইছে।

আলসেমিতে ভরা জীবনডা ফুটফুটা সুন্দর🥴

সুতা নিয়েছি Crochet by Parsha থেকে।



06/08/2026

ইখানে বছো🥹

যেহেতু এখন অবধি ওকে টোটালি স্ক্রিন টাইম দেওয়া হয়নি,তাই আমাদের সকল কাজেই ওর আগ্রহ আকাশ পরিমাণ, ওর বিনোদন।
আমাকে কোন কাজ করতে দেখলে পিছু ছাড়বে না,উলটো আমাকেই ডিরেকশন দিবে😂

একই সাথে ওকে এখন অবধি চিনি,মিষ্টিজাতীয় খাবার এসব দেওয়া হয়নি।টকদই দেওয়া হয়,আর এটা ওর এত পছন্দ, সাদা টাইপ যেকোন খাবার দেখলেই হয়েছে সে দই ভেবে খাওয়ার জন্য পাগল হয়ে যাবে।

মাশা-আল্লাহ, লা হাওলা কুয়্যাতা ইল্লা বিল্লাহ।

Can I see which of our photos found a spot in your gallery?!!!
04/08/2026

Can I see which of our photos found a spot in your gallery?!!!



একটু রিলাক্স হতে পিন্টারেস্টে যাই,আর ফেরত আসি একবস্তা উইশলিস্ট নামক ডিপ্রেশন নিয়ে 🙃🙃আর উইশলিস্টের পাহাড় তো মাশা-আল্লাহ, ...
03/08/2026

একটু রিলাক্স হতে পিন্টারেস্টে যাই,আর ফেরত আসি একবস্তা উইশলিস্ট নামক ডিপ্রেশন নিয়ে 🙃🙃

আর উইশলিস্টের পাহাড় তো মাশা-আল্লাহ, কিন্তু এগ্লা কবে বানাব ভাইইই🤧🫠

(প্রথমটা মান্ডালা গাব্রিয়েল,শুরু করার সাহস পাচ্ছি না।আর লাস্টেরটার কালার কম্বিনেশন এত্তত্তত্ত জোশ,উফ!কিন্তু প্যাটার্ন খুজেই পাচ্ছি না,কেউ নাম জানলে বলিয়েন ত?)

03/08/2026

ভাল্লাগে নায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়া,,,,,

এমন ঢং কইরা কাঁদতে পারলে মনে হয় এট্টু ভাল্লাগতো😑

(এটা একটা ড্রিমি পারসেল বক্স ছিলো এক আপুর জন্য🤌)



হাতের কাজ কি ১০০% সেইম রিক্রিয়েট করা পসিবল?!! আমার উত্তর,-' না,শতভাগ সেইম রিক্রিয়েট করা কখনোই পসিবল না।দেখতে এক হলেও একট...
02/08/2026

হাতের কাজ কি ১০০% সেইম রিক্রিয়েট করা পসিবল?!!

আমার উত্তর,-' না,শতভাগ সেইম রিক্রিয়েট করা কখনোই পসিবল না।দেখতে এক হলেও একটুখানি হলেও পার্থক্য থেকেই যাবে যা একজন শিল্পীই বুঝতে পারে'।

ছবির ড্রিয়াডা টা আমার করা দুই নাম্বার কাজ।
দেখে সেইম প্রথমটার মতো মনে হলেও এটার ফিনিশিং প্রথমটা থেকে আরও ভালো হয়েছে,কিন্তু সাইজে হাফ ইঞ্চির মতো ছোটও হয়েছে।

এটুকু তো কেবল সাধারণ পার্থক্য যা নিজের কাজ রিক্রিয়েট করতে গিয়ে হয়েছে,কিন্তু যখন আপনি অন্যদের কাজ সামনে রেখে তা রিক্রিয়েট করতে বসবেন তখনও দেখবেন এরকম ছোট -বড়ো নানা পার্থক্য দেখা দিবে।
আর একেকজনের কাজের ফিনিশিং টাচ একেরকম হয়ে থাকে।

আর একটা কথা কি জানেন,এসব কাজ যারা করে প্রো লেভেলের সেইসব শিল্পীদের কাজেরই একটা নিজস্ব ধরন থাকে যা তাদের কাজকে অন্যদের থেকে আলাদা করে থাকে।

এতসব কথা বলার কারণ হচ্ছে প্রথমত, আমার নিজের কাজও যেখানে পুরোপুরি সেইমভাবে দ্বিতীয়বার করতে পারিনা,সাইজ একটু এদিক-সেদিক হবে,এটা মেনে নেওয়ার সাথে বোঝার মনমানসকিতা রাখা উচিত যারা পারচেজ করতে চান।

দ্বিতীয়ত,অন্যের কাজ কখনোই পুরোপুরি রিক্রিয়েট করতে বলবেন না,অবশ্য বললেও একচ্যুয়াল শিল্পীরা আপনাকে বুঝিয়ে বলবে বলে আমার মনে হয়।
কাজের মধ্যে নিজস্বতা ফুটিয়ে তুলার স্পেস দিয়েন।
আর যেহেতু সবার কাজের কোয়ালিটি সহ আরও নানা বিষয়ে পার্থক্য থাকে তাই একই জিনিসের দাম সব জায়গায় একরকম আশা করাটাও বোকামি,এটা মাথায় রাখা সবচেয়ে বেশি জরুরি।

আর আমি নিজেকে ওই লেভেল অবধি নিতে চাই যেখানে আমার কাজের নিজস্বতা ফুটিয়ে তুলতে পারব আর যা দেখে অন্যরাও অনুমান করতে পারবে এটা কার কাজ হতে পারে।দোয়া করে দিয়েন এক্টু,এখনো বাচ্চা লেভেলের কাজেই বসে আছি যদিও।



Address

Tangail
Dhaka
1971

Website

Alerts

Be the first to know and let us send you an email when Roya's Corner posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share