04/10/2026
দুনিয়া নিয়ে কত শত প্ল্যান। কত কিছু আমাদের মনে৷ এখন দিশা আপুর চলে যাওয়ার নিউজটা সামনে আশায় আমার মনে হচ্ছে সবকিছু বাদ দিয়ে কবরের প্ল্যান করতে হবে৷
কিছুই না দুনিয়ার জীবন। দুনিয়া পুরোটাই ধোকা।
দিশা আপুকে চিনতাম, ফলো করতাম, কখনও কথা হয়নাই, কিন্তু মনে হচ্ছে আমার খুব কাছের কেউ চলে গেছে আর আমি ঠিক মানতেই পারছিনা।
জীবনটা এমনই তাহলে? হুট করে কলিজারটুকরা সন্তান সংসার বাপ মা, সবাইকে ফেলে চলে যেতে হয়!!
আমার ঘুরেফিরে বাচ্চার কথা আর দিশা আপুর কথা মাথায় ঘুরছে। ওনার মত আমারও একটা কলিজার টুকরা আছে যাকে বুকে নিয়ে রেখে দিনরাত্রি পার করছি।
আবারও রিমাইন্ডার নিজের জন্য। দুনিয়ার জীবন কিছুইনা। শুধুই ধোকা।
আল্লাহ আপুকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন।