রসুইঘরের রোয়াক

রসুইঘরের রোয়াক চুল বাঁধা রাঁধুনির রসুইঘরের খুঁটিনাটি খুনসুটির আড্ডাখানা

15/08/2026
এবার আর ছুটির দিন আমার ছুটি বলে কিছু ছিলো না।তাই আজকে জোর করে শরীর টেনে টেনে রসুইঘরের উনুন জ্বেলেছি।বেচারা রসুইঘরের মন খ...
15/08/2026

এবার আর ছুটির দিন আমার ছুটি বলে কিছু ছিলো না।তাই আজকে জোর করে শরীর টেনে টেনে রসুইঘরের উনুন জ্বেলেছি।বেচারা রসুইঘরের মন খারাপ। আমার সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে না। চটজলদি মাথায় খেলে গেলো, কম আয়োজন এ আজকের পেটপূজো কি করে সারবো। আমার মা কে দেখতাম, রোজকার মাছ,মাংস থেকে এক দু টুকরো বাঁচিয়ে তুলে রাখতেন আরেকদিন এর জন্য। আমরা তখন ভাবতাম কিপ্টেমি। ওই ওটুকু দিয়ে কি হবে। এখন টের পাই।ওই ওটুকুতেও দিব্যি একবেলার খাবার চলে যায়। আগের দিন এর রান্না করা গরুর মাংসের চারটে টুকরো পড়ে ছিলো। আর বেশ কয়েকদিন ধরে সময়ের অভাবে কাঁঠালের বিচি রান্না হচ্ছিলো না।ইচ্ছে ছিল লইট্যা শুঁটকি দিয়ে খাবো।কিন্তু আজ মনে হলো, ভালো সঙ্গী হিসেবে গরুর মাংস এক ডিগ্রি ওপরে, ব্যস। উঠে গেলো উনুনে, হালকা মসলায়,কাঁচা লঙ্কা বাটা দিয়ে ঝাল ঝাল করে রেঁধে নিলাম। ইলিশ মাছ খেয়ে দেয়ে মাথাগুলো পড়ে থাকতো সবুজ শাকের অপেক্ষায়।সেই পুঁই শাক ও ছিলো বাড়িতে আগের দিন আনা।এবার পুঁই ডাটা বাগানে পুঁতে রেখে শাকগুলোর মাখামাখি হলো মাছের মাথা দিয়ে। আর রাতে দই চিড়া খাবো বলে আর খাইনি।সেই ভিজিয়ে রাখা চিড়ার সঙ্গে বেশি করে কুচো পেঁয়াজ, লঙ্কা,বেসন আর একটা ডিম ভেঙে বানিয়ে নিলাম বড়া,,,

মায়ের রান্নার ঘ্রাণ মনে পড়লো,, ইলিশ এর জায়গায় শুধু মাছের মাথা দেখলে কতো মন খারাপ করতাম!! আজ সেই আমিই কুটোটি কুড়িয়ে নিয়ে সংসার সামলে মাথা নিয়ে বসেছি পাতে! জীবন কতো কতো ভাবে বদলে দেয় আমাদের!!!

রসুইঘরের রোয়াক এ গতকাল ছিলো বিদেশী খাবার,,চাওমিন,,এটাতে আমার কোন বিশেষ কেরদানি ছিলো না। কিন্তু খেতে নাকি ভালো হয়েছিলো 😋।...
01/08/2026

রসুইঘরের রোয়াক এ গতকাল ছিলো বিদেশী খাবার,,চাওমিন,,
এটাতে আমার কোন বিশেষ কেরদানি ছিলো না। কিন্তু খেতে নাকি ভালো হয়েছিলো 😋।
কী জানি!!!

রোজ একটা দীর্ঘ যাত্রা করে কর্মস্থলে যাই।সকালে পাবলিক বাসে চিড়ে চ্যাপ্টা হয়ে নিজের শরীর আঁটানোই যেখানে কষ্টকর,সেখানে নিজে...
27/07/2026

রোজ একটা দীর্ঘ যাত্রা করে কর্মস্থলে যাই।সকালে পাবলিক বাসে চিড়ে চ্যাপ্টা হয়ে নিজের শরীর আঁটানোই যেখানে কষ্টকর,সেখানে নিজের জন্য আর খাবার নিতে সক্ষমতায় কুলোয় না। তাও প্রায়ই কপালে বাড়ির খাবার জোটে। এক সহকর্মীর স্ত্রী আমাকে যত্ন করে হর রোজ খাবার পাঠায়। জীবন বড় অদ্ভুত। মাত্র দু'দিনের জানাশোনায় কী এক অদ্ভুত মায়ায় বৌদি এই কাজ করে। ভালোবাসার প্রতিদান দিতে হয়,তাই ভোরবেলায় আজ রসুইঘরের উনুন জ্বালি।বাড়িতে বাজার ঘাট কিছুই তেমন নেই।বৌদির ইলিশ খুব প্রিয়।তাই চটজলদি আলাদা করে রাখা অল্প কয়েকটি ইলিশ দিয়ে তৈরি করে নিই মালাই সর্ষে ইলিশ।
কিচ্ছু না,সনাতন সর্ষে ইলিশ এর সাথে শুধু অল্প একটু কাজু বাটা মিশিয়ে এই উদ্ভট রান্না। ভালোবাসলে একটু বেশি দিতে হয়,এই থিওরি থেকেই মালাই সর্ষের উদ্ভাবন। জানিনা ভালো লাগবে কিনা,কিন্তু ভালোবাসবে এটা নিশ্চিত!!!

26/07/2026

My first ever live coaching class about cooking..and the end result was successfully came out tasty...
Happy coaching...

17/07/2026

# রসুইঘর

16/07/2026

আমার সংসারে সব জিনিস খেলনাবাটির মতো। ভাত রান্নার হাঁড়ি,কড়াই,তাওয়া সব ছিলো ছোট্ট, দুজনের জন্য। উপরকর্তার ইচ্ছেয় নিজেদের সংসারটা আর বড় হয়নি,কিন্তু যদি আত্মীয় হিসেব করতে যাই,তাহলে রক্ত সম্পর্কের বাইরে আমার এতো এতো মানুষ আছে,তাদের জন্য রান্না করতে হলে আমার ৫০ জনের রান্নার সক্ষমতা অনুযায়ী হাঁড়ি লাগবে।কিন্তু লাগে না।কারণ এই যন্ত্রনগরীতে সবার একসাথে সময় হয় না।সবাই আসেও না।হৃদয়ের খুব কাছাকাছি ক'জন আছে,আবদার করে, এটা সেটা খেতে চায়,সেটা এই ছোট্ট হাঁড়ির ভেতরেই এঁটে যায়। প্রযুক্তি এসে তক শহরে আমাদের মাটির চুলা এখন প্রায় অবসরে,গ্যাসের চুলার রাজত্ব,কিন্তু আমার উনুন গ্যাসেও চলে না,চলে আমার মাথার বিদ্যুতে😀
এবার নতুন সংযুক্তি হলো এয়ার ফ্রায়ার, তেল ছাড়া রান্নার এক উন্নত সংস্করণ। রসুইঘরের নিয়মিত বৈদ্যুতিক উনুন গেলো ছুটিতে।আমি বসলাম স্বাস্থ্য সুরক্ষার ধ্যানে,,৩০ মিনিটে মসলায় গড়াগড়ি, আর ৩০ মিনিটে গনগনে চুল্লীতে মজাদার চিকেন কাবাব,,শসা আর টক দইয়ের সালাদ,কাঁচা মিঠে আমের আম পান্না,আর বাড়িতে বানানো নান রুটি,,
যারা খেয়েছে, ১০/৮ দিয়েছে,,,
কাবাবের ধোঁয়া ধোঁয়া ঘ্রাণ ছিলো না বলে এবার ২ নম্বর কম পেয়েছি। পরের বার উসুল করে নেব।আপাতত ভরপেট খেয়ে একটা ঘুম দিয়ে উঠি😴

সর্ষের তেলে কালোজিরে ফোঁড়ন এ টেংরার ঝাল ঝোলের রসনা,,
15/07/2026

সর্ষের তেলে কালোজিরে ফোঁড়ন এ টেংরার ঝাল ঝোলের রসনা,,

রসুইঘরের রোয়াকে আজ ঝোল ঝোল ডিমের তরকারির সাথে গরম ভাত🍚
15/07/2026

রসুইঘরের রোয়াকে আজ ঝোল ঝোল ডিমের তরকারির সাথে গরম ভাত🍚

15/07/2026

#রসুইঘর

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when রসুইঘরের রোয়াক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share