10/08/2026
🎨 ১২ দিনের আর্ট চ্যালেঞ্জ শুরু করার আগে কিছু কথা পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি 🌻
এই চ্যালেঞ্জের মূল এবং প্রধান উদ্দেশ্য কোনো গিফট বা পুরস্কার দেওয়া নয়।
আমাদের উদ্দেশ্য হলো—যারা দীর্ঘদিন ধরে আর্ট ব্লকের মধ্যে আছেন, নিয়মিত আর্ট করতে পারছেন না বা নিজের স্কিল নিয়ে কাজ করার সুযোগ পাচ্ছেন না, তাদের সেই জায়গা থেকে বের করে আনা। 💛
টানা ১২ দিন নিয়মিত আর্ট করার মাধ্যমে আপনার নিজের কাজের মধ্যেই আপনি পার্থক্য দেখতে পারবেন। একই ধরনের রেফারেন্সে ১২ দিন কাজ করলে আপনার আগের কাজের সঙ্গে পরের কাজের তুলনা করতে পারবেন, নিজের ইমপ্রুভমেন্ট বুঝতে পারবেন এবং কোন জায়গায় আরও ভালো করা দরকার সেটাও বুঝতে পারবেন।
তাই শুধু গিফট পাওয়ার উদ্দেশ্যে কেউ এই চ্যালেঞ্জে অংশ নেবেন না।
আপনি যদি মনে করেন, নিজের জন্য একটি চ্যালেঞ্জ নিতে চান, নিজের আর্টের উন্নতি করতে চান এবং ১২ দিন নিয়মিত কাজ করতে চান—তাহলেই এই চ্যালেঞ্জে অংশ নিন। 🎨
🎁 গিফট বা পুরস্কার নিয়ে গুরুত্বপূর্ণ কথা:
আগে থেকেই নিশ্চিতভাবে বলা সম্ভব নয় যে এই চ্যালেঞ্জে গিফট দেওয়া হবে কি না, কতজনকে দেওয়া হবে বা কীভাবে দেওয়া হবে।
পুরো বিষয়টি নির্ভর করবে আমাদের সিদ্ধান্তের ওপর। যদি আমরা মনে করি অংশগ্রহণকারীদের জন্য কিছু করা উচিত, তাহলে আমরা নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী গিফট দিতে পারি, অথবা প্রয়োজনে লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করতে পারি।
গিফট দেওয়া হলে সেটি আমরা আগে থেকেই পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।
আর যদি কোনো গিফট দেওয়া না হয়, সেটিও নিয়ে কোনো অভিযোগ বা ভুল বোঝাবুঝির সুযোগ নেই—কারণ এই চ্যালেঞ্জের মূল অর্জন হবে আপনার নিজের ১২ দিনের কাজ এবং আপনার ইমপ্রুভমেন্ট। 🌷
📌 আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ:
প্রতিদিন যে রেফারেন্স দেওয়া হবে, সেই রেফারেন্স অনুযায়ীই আর্ট করতে হবে। কারণ সবাই একই রেফারেন্সে কাজ করলে ১২ দিন পর নিজের কাজগুলোর মধ্যে পরিবর্তন এবং উন্নতি তুলনা করা সম্ভব হবে।
একই রেফারেন্সে আগে হয়তো কেউ কাজ করেছেন, কিংবা নিজের মতো করে অন্যভাবে আঁকতে অভ্যস্ত—তবুও এবার চেষ্টা করবেন দেওয়া রেফারেন্সটিই অনুসরণ করতে।
১২ দিন পর আপনি যখন নিজের প্রথম দিনের কাজের সঙ্গে শেষ দিনের কাজটি দেখবেন, তখন হয়তো নিজেই বুঝতে পারবেন—এই ১২ দিন আপনি কতটা এগিয়েছেন। ❤️
আর যদি শেষ পর্যন্ত কোনো গিফট না-ও থাকে, তবুও এই ১২ দিন নিয়মিত আর্ট করে আর্ট ব্লক থেকে বের হয়ে আসাটাই হবে আপনার সবচেয়ে বড় অর্জন। 🎨✨
আর যদি আমরা কোনো গিফট দেওয়ার সিদ্ধান্ত নিই, সেটি হবে আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে একটি অতিরিক্ত ভালোবাসা—এই চ্যালেঞ্জে অংশ নেওয়ার বিনিময়ে কোনো দাবি নয়। 💛
এছাড়াও, চ্যালেঞ্জ শেষে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবেন, তাদের Facebook ID/Page-এর নাম একটি পোস্টের মাধ্যমে তুলে ধরা হবে, যাতে অন্য অংশগ্রহণকারীরা তাদের চিনতে পারেন, তাদের কাজ দেখতে পারেন এবং একে অপরের পেজে গিয়ে আরও সাপোর্ট করতে পারেন। 🌻
তাই এই চ্যালেঞ্জকে পুরস্কারের প্রতিযোগিতা হিসেবে নয়, নিজের সঙ্গে নিজের একটি চ্যালেঞ্জ হিসেবে নিন।
চলুন, ১২ দিন শুধু নিয়মিত আর্ট করি।
নিজের আর্ট ব্লক ভাঙি, নিজের স্কিল নিয়ে কাজ করি এবং ১২ দিন পর নিজের কাছেই নিজের উন্নতিটা প্রমাণ করি। 🎨💛
যারা সত্যিই নিজের জন্য এই চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত, তারাই আমাদের সঙ্গে যোগ দিন। 🌷
📌 বিশেষ দ্রষ্টব্য:
আজ রাত ১২টায় ১২ দিনের আর্ট চ্যালেঞ্জের বিস্তারিত নিয়মাবলী পোস্ট করা হবে।
চ্যালেঞ্জ চলাকালীন প্রতিদিন সকাল ১০টায় একটি করে রেফারেন্স পিকচার দেওয়া হবে। প্রতিটি রেফারেন্স অনুযায়ী আর্ট করার জন্য আপনারা ২৪ ঘণ্টা সময় পাবেন, অর্থাৎ পরবর্তী দিনের রেফারেন্স দেওয়ার আগ পর্যন্ত।
চ্যালেঞ্জের সকল বিস্তারিত তথ্য, নিয়মাবলী ও প্রতিদিনের রেফারেন্স আমাদের গ্রুপেই দেওয়া হবে। তাই চ্যালেঞ্জের বিস্তারিত জানতে এবং প্রতিদিনের আপডেট পেতে আমাদের গ্রুপে Active থাকুন। 🌻
ধন্যবাদ।
সবার জন্য রইল আন্তরিক শুভকামনা। 💛🎨
Minne's Art Gallery
Minne's
Minne's Art Gallery. Com Update & Review